উত্তরবঙ্গ

কোথায় এখনো কমানো হয়নি পেট্রল ডিজেলের দাম তার তালিকা প্রকাশ করলো কেন্দ্র

কোথায় এখনো কমানো হয়নি পেট্রল ডিজেলের দাম তার তালিকা প্রকাশ করলো কেন্দ্র

দেশ জুড়ে পেট্রল ডিজেলের দাম মহার্ঘ্য, যা নিয়ে দেশ জুড়ে চলছে একাধিক অভিযোগ। পেট্রোল ও ডিজেলের উপর ভ্যাট কমিয়েছে ২২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল। এখনও ১৪ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল এ নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। ঘটনাচক্রে যে কটি রাজ্য এখনও জ্বালানি তেলের উপর ভ্যাট কমায়নি, সেই সবকটি রাজ্যই অ-বিজেপি বা বিরোধী শাসিত রাজ্য। শুক্রবার রাতে নজিরবিহীনভাবে আলাদা করে এই রাজ্যগুলির তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে মহারাষ্ট্র, কেরল, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, ছত্তিশগড়, পঞ্জাব, রাজস্থান, দিল্লি, মেঘালয়, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, আন্দামান নিকোবর, তেলেঙ্গানা।  দিপাবলীর ঠিক আগেই সাধারণ মানুষকে বড় স্বস্তি দিয়ে কেন্দ্রীয় সরকার জ্বালানির দাম প্রসঙ্গে…
Read More
সমস্ত রকম সবজির দাম রীতিমতো আকাশ‌ছোঁয়া

সমস্ত রকম সবজির দাম রীতিমতো আকাশ‌ছোঁয়া

আলু পেঁয়াজ সহ সমস্ত রকম সবজির দাম রীতিমতো আকাশ‌ছোঁয়া। জলপাইগুড়ি সহ ডুয়ার্সের প্রতিটি বাজারেই সবজির দামে আগুন। পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার জলপাইগুড়ি‌র বিভিন্ন সবজি বাজারে অভিযান চালালেন কৃষি বিপনন দপ্তর ও ডিইবি দপ্তরের আধিকারিক‌রা। এদিন সকাল থেকেই অভিযান চলে জলপাইগুড়ি‌র দিনবাজার সহ অন‍্যান‍্য বাজারে। ক্রেতাদের কাছ থেকে কিছু‌তেই সবজির দাম বেশি নেওয়া যাবে না বলে সতর্ক করা হয় ব‍্যবসায়ী‌দের। অভিযানে ছিলেন ডেপুটি ম‍্যাজিস্ট্রেট স্বপন পাত্র, ডিএসপি ডিইবি টিটি ভুটিয়া, কৃষি বিপনন দপ্তরের আধিকারিক সুব্রত দে প্রমুখ।কৃষি বিপনন দপ্তরের আধিকারিক সুব্রত দে বলেন, বিভিন্ন রকমের সবজির দামের ক্ষেত্রে পাইকারি ও খুচরো দামে অনেক‌টাই ফারাক দেখা যাচ্ছে। এই বিষয়টি নিয়ে ব‍্যবসায়ীদের সতর্ক…
Read More
দলকে শক্তিশালি ও প্রগতিশীল আন্দোলনের পথে এগিয়ে নিতে দলকে নতুন করে সাজিয়ে তুলতে উদ্যোগী হলো কামতাপুর প্রগেসিভ পার্টি

দলকে শক্তিশালি ও প্রগতিশীল আন্দোলনের পথে এগিয়ে নিতে দলকে নতুন করে সাজিয়ে তুলতে উদ্যোগী হলো কামতাপুর প্রগেসিভ পার্টি

গোটা উত্তরবঙ্গ সহ অসমেও নিজেদের দলকে শক্তিশালি ও প্রগতিশীল আন্দোলনের পথে এগিয়ে নিতে দলকে নতুন করে সাজিয়ে তুলতে উদ্যোগী হলো কামতাপুর প্রগেসিভ পার্টি! সেইমত নতুন সদস্য পদ গ্রহন সহ অঞ্চল ভিত্তিক কমিটিও তৈরি করার ওপর জোর দিয়িছে কেপিপি। সেইসঙ্গে আগামী লোকসভা নির্বাচনের আগে নিজেদেরকে সঙ্গবদ্ধ আন্দোলনের পথে নিয়ে যেতে দলকে সংগঠিত করবে বলে সোমবার এক সাংবাদিক সন্মেলন করে জানান কেপিপি-র কেন্দ্রীয় কমিটির সম্পাদক উত্তম কুমার রায়। এদিন উত্তম বাবু বিজেপি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, গত ১৪'সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপি দল ক্ষমতায় আসার পূর্বে কামতাপুরি ভাষাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু দু-দুবারের দেশের ক্ষমতায় থাকলেও, বিধানসভায়…
Read More
দেশের করোনা সংক্রমণে বড়ো স্বস্তি রাজ্য জুড়ে পুজোর মরশুমের মাঝেই

দেশের করোনা সংক্রমণে বড়ো স্বস্তি রাজ্য জুড়ে পুজোর মরশুমের মাঝেই

রাজ্য জুড়ে পুজোর মরশুমের মাঝেই বড়ো স্বস্তি মিলছে দেশের করোনা সংক্রমণের সংখ্যায়। দীপাবলীর পর খানিকটা স্বস্তি বাড়ল দেশে কারণ আজ দৈনিক সংক্রমণ ১২ হাজারের ঘরে চলে এসেছে আবার। অন্যদিকে টিকাকরণে আরো বেশি জোর দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণ অভিযান। সব মিলিয়ে তৃতীয় ঢেউয়ের আশঙ্কার আবহেই একটু একটু করে স্বস্তি পাওয়ার লক্ষণ। এদিকে আরো বড় খবর যে, ২৬২ দিন পর প্রথম বার সর্বনিম্ন হল অ্যাকটিভ রোগীর সংখ্যা। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৪৫১ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ২৬৬ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৩…
Read More
নিয়মিত শরীরচর্চা করলে সে কিন্তু খাদ্য রসিক! তবে পরমব্রতর প্রিয় পদ কি?

নিয়মিত শরীরচর্চা করলে সে কিন্তু খাদ্য রসিক! তবে পরমব্রতর প্রিয় পদ কি?

অভিনয় এবং পরিচালনা দুই সমান ভাবে সামলাচ্ছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এমনকি মেডিকেল থ্রিলারে কাজ করেছেন এক থেকে দু'বার। শরীরচর্চার ব্যাপারে প্রশ্ন করলে তিনি জানান, "আমি নিয়মিত শরীর চর্চা করি কখনো জিমে, কখনো বা বাড়িতেই হয়ে যায়, এছাড়া রোজ সকালে দৌড়াই শরীর ফিট রাখার জন্য"। তিনি আরো জানান, " আমি খাদ্যরসিক হলেও তেলেভাজা জিনিসটাকে এড়িয়ে চলি। এবং বাড়ির খাবারই পছন্দ করি আর সেই খাবারের মধ্যে আমার প্রিয় পদটি হল সাদা ভাত এবং পাঁঠার মাংসের ঝোল।" অন্যদিকে পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় আসতে চলেছে নতুন ছবি 'অ্যান্টিডোট'। এই ছবিতে জুটি বাঁধছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও অঙ্কুশ হাজরা। ব্যস্ত এই অভিনেতা পরিচালকের অনুরাগীর সংখ্যা নেহাৎ কম নয়।
Read More
যাত্রীদের জন্য অভিনব উদ্যোগ ভারতীয় রেলের তরফে

যাত্রীদের জন্য অভিনব উদ্যোগ ভারতীয় রেলের তরফে

এবার থেকে আরো অনেকটা মনোরঞ্জন হতে চলছে রেল সফর। যাত্রী বিশেষে এক অভিনব উদ্যোগ নিলো ভারতীয় রেল। লোকাল ট্রেনে এবার থেকে টিভি দেখতে পাওয়া যাবে। নিত্যযাত্রীদের সফর আরও বেশি উপভোগ্য এবং আনন্দময় করে তুলতেই এই ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। আপাতত রেলের এই নতুন উদ্যোগ শুরু হয়েছে মুম্বইতে। পশ্চিম রেলের উদ্যোগে ২০টি লোকাল ট্রেনে ২৪ ইঞ্চির এলসিডি স্ক্রিন বসানো হয়েছে। আগামী দিনে এই ব্যবস্থা আরও বাড়ানো হবে বলে ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছে ভারতীয় রেল।  জানা গিয়েছে, একটি বেসরকারি সংস্থাকে ট্রেনের কামরায় টিভি বসানোর দায়িত্ব দেওয়া হয়েছে এবং আগামী কয়েক মাসের মধ্যেই দেশের অন্যত্রও এমন ব্যবস্থা চালু হবে। তবে উল্লেখযোগ্য বিষয় হল, এই…
Read More
কলস যাত্রার মাধ্যমে ছট পূজোর সূচনা হল জলপাইগুড়িতে

কলস যাত্রার মাধ্যমে ছট পূজোর সূচনা হল জলপাইগুড়িতে

কালী পূজো মিটতেই ছট পূজোর প্রস্তুতি শুরু করে দিল ভক্তের দল। এদিন জলপাইগুড়ি কামাড় পাড়া ছট পূজো কমিটির পক্ষ থেকে কলস যাত্রার মাধ্যমে ছট পূজোর সূচনা করলেন কমিটির সদস্যরা। কলস যাত্রা উপলক্ষে সোমরার সকালে এক অন্য ছবি দেখা গেল জলপাইগুড়ি শহরে। একদল ভক্ত ঝাড় দিয়ে রাস্তা পরিস্কার করতে থাকলো একই সাথে অন্য একটি দল রাস্তা ধুইয়ে দেবার পর মহিলারা মাথায় কলস নিয়ে যাত্রা শুরু করলো। শোভাযাত্রাটি এইভাবে গোটা শহর পরিক্রমা করে। গতবছর করোনার জন্য শোভাযাত্রা হয়নি। এবারে করোনার প্রকোপ কম থাকায় কলস যাত্রা অনুষ্ঠিত হয়। এদিনের শোভাযাত্রায় অংশ গ্রহন করেন জলপাইগুড়ি পৌঢ় প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাতো এবং অন্যান্যরা।
Read More
করোনার টিকাকরণে তৎপরতা আনতে নয়া দাওয়াই দিলেন নামো

করোনার টিকাকরণে তৎপরতা আনতে নয়া দাওয়াই দিলেন নামো

সদ্য মাত্রই করোনার টিকাকরণে গোটা বিশ্বের মধ্যে রেকর্ড করেছে ভারত। কেন্দ্র সরকারের তরফে ঘোষণা করা হয়েছে ১০০ কোটির টিকাকরণ সম্পূর্ণ করেছে ভারত। কিন্তু এখনও বেশ কয়েকটি জেলায় টিকাকরণের গতি অত্যন্ত কম। সেই নিয়ে প্রথম থেকেই উদ্বেগে ছিল কেন্দ্রীয় সরকার। তবে আজ দেশের ৪০ জেলার জেলাশাসকদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে তিনি টিকাকরণে ব্যাপক মাত্রায় জোর দেওয়ার কথা বলেছেন। আর এই প্রেক্ষিতেই নতুন ভাবনায় টিকাকরণ শুরু করতে বলেছেন। প্রধানমন্ত্রী মোদীর দাওয়াই, 'হর ঘর টিকা, ঘর ঘর টিকা।'  এদিন একাধিক জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করে তিনি করোনা ভাইরাস টিকার ওপর জোর দিয়ে মন্তব্য করেন, সার্বিকভাবে দেশে ১০০ কোটি টিকাকরণ…
Read More
দীপাবলিতে শঙ্করাচার্যের মূর্তির উন্মোচন নমোর

দীপাবলিতে শঙ্করাচার্যের মূর্তির উন্মোচন নমোর

দীপাবলির দিন জম্মুর সেনা জওয়ানদের সাথে থাকার পর কেদারনাথের পথে যাত্রা করলেন প্রধানমন্ত্রী।    কেদারনাথে পুজো দিলেন নরেন্দ্র মোদী৷ আদি শঙ্করাচার্যের মূর্তির আবরণ উন্মোচন করার পর মূর্তির সামনে বসে প্রার্থনাও করেন মোদী৷ ১২ ফুটের এই মূর্তি তৈরি করতে খরচ হয়েছে ২০০ কোটি টাকারও বেশি। শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ দেরাদুন বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী বিমান। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ঝামি এবং রাজ্যপাল তথা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) গুরমিত সিং। দেরাদুন বিমানবন্দর থেকে ভারতীয় বায়ুসেনার বিমানে কেদারনাথ মন্দিরের পৌঁছন নমো৷ কেদারনাথ মন্দিরের বিভিন্ন সংস্কারমূলক কাজের পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী। মন্দির সংস্কারের বিভিন্ন ভিডিয়ো দেখানো হয় নমোকে। এর পর…
Read More
বেশ খানিকটা স্বস্তি মিললেও দেশের করোনা সংক্রমণ

বেশ খানিকটা স্বস্তি মিললেও দেশের করোনা সংক্রমণ

কিছুদিন বাদে বেশ খানিকটা স্বস্তি মিললেও দেশের করোনা সংক্রমণ। আজ দৈনিক সংক্রমণ ১২ হাজারের ওপরে চলে এসেছে আবার। অন্যদিকে টিকাকরণে আরো বেশি জোর দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণ অভিযান। সব মিলিয়ে তৃতীয় ঢেউয়ের আশঙ্কার আবহেই একটু একটু করে স্বস্তি পাওয়ার লক্ষণ। এদিকে আরো বড় খবর যে, ফেব্রুয়ারির পর প্রথম বার দেড় লক্ষের নীচে নামল অ্যাকটিভ রোগীর সংখ্যা। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮৮৫ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ৪৬১ জনের। দেশে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৩ লক্ষ ২১ হাজার ০২৫ জন। অন্যদিকে…
Read More
দীপাবলির দিন সেনাদের সাথে প্রধানমন্ত্রী

দীপাবলির দিন সেনাদের সাথে প্রধানমন্ত্রী

আজ দীপাবলি উৎসব৷ একটু অন্যভাবেই আজকের দিনটা পালন প্রধানমন্ত্রীর৷ জম্মু-কাশ্মীরের নৌসেরায় সেনা জওয়ানদের সঙ্গে দিওয়ালি পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ প্রধানমন্ত্রী বললেন, আজ সন্ধ্যায় দিওয়ালির একটা প্রদীপ আপনাদের আপনাদের বীরত্ব, শৌর্য, ত্যাগ ও তপস্যার নামে উৎসর্গ করা হবে৷ প্রদীপের জ্যোতির সঙ্গেই সমগ্র দেশবাসী আপনাদের শুভকামনা জানাবে৷  নৌসেরায় সেনার উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, "আমি এখানে আপনাদের প্রধানমন্ত্রী হিসেবে আসিনি, আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে এসেছি। আমি কোটি কোটি ভারতীয়দের আশীর্বাদ নিয়ে এসেছি।" প্রসঙ্গত, এই নিয়ে দ্বিতীয়বার জম্মু-কাশ্মীরের এই জেলায় সেনা জওয়ানদের সঙ্গে দিওয়ালি পালন করলেন নমো৷ তিনি বলেন, কাশ্মীরে পাহারাদারের কাজ করে নৌসেরা৷  প্রধানমন্ত্রীর সফরের আগে গতকালই সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানে জম্মুতে পৌঁছন এবং নিরাপত্তা…
Read More
কমছে দেশের করোনা সংক্রমণের সংখ্যা

কমছে দেশের করোনা সংক্রমণের সংখ্যা

পূজার মরসুমে অনেকটা কমল দেশের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা। আজ দৈনিক সংক্রমণ ১২ হাজারের নিচে চলে এসেছে। অন্যদিকে টিকাকরণে আরো বেশি জোর দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। আজ থেকে শুরু হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণ অভিযান। সব মিলিয়ে তৃতীয় ঢেউয়ের আশঙ্কার আবহেই একটু একটু করে স্বস্তি পাওয়ার লক্ষণ। এদিকে আরো বড় খবর যে, গত ২৪ ঘণ্টায় দৈনিক অ্যাকটিভ কেসও কমেছে ভারতে।  শেষ পাওয়া তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৯০৩ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ৩১১ জনের। দেশে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৩ লক্ষ ৮ হাজার ১৪০ জন। অন্যদিকে মোট মৃত্যুর…
Read More
র‍্যামসন্স প্রচারে অভিনেত্রী দিতিপ্রিয়া

র‍্যামসন্স প্রচারে অভিনেত্রী দিতিপ্রিয়া

পার্সোনাল কেয়ার ক্যাটাগরিতে অগ্রণী ব্র্যান্ড র‍্যামসন্স পারফিউমস প্রাইভেট লিমিটেড এবার টেলিভিশন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে তাদের ব্র্যান্ডের প্রচারের মুখ হিসেবে নিয়ে এসেছে। পূর্বাঞ্চলের বাজারের দিকে নজর রেখে দিতিপ্রিয়া র‍্যামসন্সের নতুন স্কিন কেয়ার প্রোডাক্টগুলির প্রচারে অংশ নেবেন। তাঁর হাত ধরে র‍্যামসন্স ব্র্যান্ডের বডি অয়েল, বডি লোশন ও ময়েশ্চারাইজার ক্রিমের মতো প্রোডাক্টগুলি গ্রাহকদের কাছে পৌঁছাবে। রাণি রাসমণি-খ্যাত দিতিপ্রিয়াকে র‍্যামসন্সের প্রচারে যুক্ত করার পর র‍্যামসন্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ব্রিজেশ পান্ডে আশা প্রকাশ করে জানিয়েছেন, এরপর তাঁরা পূর্বাঞ্চলের বাজারে সহজেই প্রবেশ করতে পারবেন। উল্লেখ্য, দিতিপ্রিয়া রায় বাংলা ফিল্ম ও সিরিয়ালের জগতে একটি সুপরিচিত নাম। টেলিভিশন সিরিয়াল ‘করুণাময়ী রাণি রাসমণি’তে রাণি রাসমণির ভূমিকায় তাঁর অভিনয়ের কারণে…
Read More
স্বস্তি দিয়ে খানিকটা কমল দেশের করোনা সংক্রমণের সংখ্যা

স্বস্তি দিয়ে খানিকটা কমল দেশের করোনা সংক্রমণের সংখ্যা

আবারো বেশ খানিকটা স্বস্তি মিললেও রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যায়। বিগত কয়েক দিনে পরিসংখ্যান দেখে মনে হচ্ছিল পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে কিন্তু হঠাৎ দৈনিক মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আতঙ্ক বেড়েছিল। তাই অবশ্যভাবে বোঝা যাচ্ছে যে আতঙ্কের পরিবেশ এখনও পর্যন্ত কাটেনি এবং আগামী দিনে সাধারণ মানুষকে আরো বেশি সতর্ক এবং সচেতন হয়েই থাকতে হবে।  কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান বলছে, আজ দেশে নতুন করে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৫১৪ জন এবং এই একই সময় মৃত্যু হয়েছে ২৫১ জনের! এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ১২ হাজার ৭১৮ জন। মোট সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৩৬ লক্ষ ৬৮ হাজার ৫৬০ জন। আবার…
Read More