01
Nov
প্রতিনিয়ত মহার্ঘ হয়ে উঠছে রান্নার গ্যাস। ফের বাড়ল রান্নার গ্যাসের দাম৷ মান পরতেই এক ধাক্কায় অনেক খানি বেড়ে গেল কমার্শিয়াল বা বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম৷ সিলিন্ডার প্রতি দাম বাড়ল ২৬৬ টাকা। আজ সোমবার ১ নভেম্বর থেকে কার্যকর হচ্ছে নয়া দাম। তবে বাড়িতে ব্যবহৃত এনপিজি গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১,৭৩৪ টাকা। আজ থেকে ১৯ কেজির সিলিন্ডার কিনতে গেলে গুণতে হবে ২০০০.৫০ টাকা। অর্থাৎ প্রতি সিলিন্ডারে দাম বাড়ল ২৬৬ টাকা৷ কলকাতায় ১৯ কেজি এলপিজি’র দাম হল ২০৭৩ টাকা৷ মুম্বইতে ১৯ কেজি এলপিজি’র দাম হল ১,৯৫০ টাকা, চেন্নাইয়ে ২,১৩৩ টাকা৷ কমার্শিয়াল গ্যাসের দাম বাড়ায় প্রভাব…
