উত্তরবঙ্গ

দেশের সবাই ডিজিটাল হেল্থ কার্ড পাবেন, ঘোষণা প্রধানমন্ত্রী মোদির

দেশের সবাই ডিজিটাল হেল্থ কার্ড পাবেন, ঘোষণা প্রধানমন্ত্রী মোদির

দেশবাসীর স্বাস্থ্য সুরক্ষিত করতেই আয়ুষ্মান ভারত প্রকল্পের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ বার আরও এক ধাপ এগিয়ে গেল কেন্দ্রের সেই প্রকল্প। সোমবার আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করলেন তিনি।প্রধানমন্ত্রী ডিজিটাল স্বাস্থ্য মিশন বা জাতীয় ডিজিটাল স্বাস্থ্য মিশনের ঘোষণা গত বছরই করেছিলেন প্রধানমন্ত্রী। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে লালকেল্লা থেকে তিনি এই নতুন প্রকল্পের ঘোষণা করেছিলেন। এত দিন পরীক্ষামূলকভাবে ৬টি কেন্দ্রশাসিত অঞ্চলে এই প্রকল্প চালু থাকলেও এদিন থেকে দেশজুড়ে এই প্রকল্পের সূচনা হল। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আয়ুষ্মান ভারত প্রকল্পে দেশবাসী বিনামূল্যে চিকিৎসা পাবেন। এই প্রকল্প স্বাস্থ্য ব্যবস্থাকে পুরোপুরি বদলে…
Read More
কমছে দেশের করোনা আক্রান্তের সংখ্যা

কমছে দেশের করোনা আক্রান্তের সংখ্যা

বেশ কিছুদিন ঊর্দ্ধমুখী থাকার পর কিছুটা স্বস্তি দিল দেশের করোনা সংক্রমণ। পাশাপাশি আরও কিছুটা কমেছে দৈনিক মৃত্যু। কমছে অ্যাকটিভ কেসের সংখ্যাও। যদিও আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছে ২৬ হাজার ০৪১ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩৬ লক্ষ ৭৮ হাজার ৭৮৬ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ২৭৬ জনের। দেশে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৭ হাজার ১৯৪ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ২৯ হাজার ৬২১ জন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ২ লক্ষ ৯৯ হাজার ৬২০…
Read More
পবনের নেতৃত্বে ফার্স্টবয় কোচবিহার

পবনের নেতৃত্বে ফার্স্টবয় কোচবিহার

কোচবিহার জেলার প্রায় অর্ধেক মানুষ পরিষেবা পেল দুয়ারে সরকার প্রকল্পে। জেলাশাসক পবন কাদিয়েনের নেতৃত্বে ‘দুয়ারে সরকার’ প্রকল্পে রাজ্যে শতাংশ হিসেবে মানুষকে পরিষেবা দেওয়াতে প্রথম হয়েছে কোচবিহার। এই সাফল্যে খুশির হাওয়া জেলার আধিকারিকমহল। জেলাশাসকের সুশৃঙ্খল নেতৃত্ব, পরিকল্পনা আর তৎপরতায় এই সাফল্যে এসেছে বলে প্রশাসনিক  মহলের দাবি। গতবারের মতো দুমাস ধরে নয় বরং গতবারের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবারে একমাস সময়ে বেশিসংখ্যক মানুষ এই পরিষেবা পেল। জেলাশাসক পবন কাদিয়ান বিলেন, জেলার মানুষকে সুস্থ স্বাভাবিক পরিষেবা দিতেই নানা পরিকল্পনা করা হয়েছে। পরিষেবা দেওয়ার শতাংশের হিসেবে ‘দুয়ারে সরকার’ প্রকল্পে রাজ্যে প্রথম হয়েছে কোচবিহার জেলা। সরকারী পরিষেবা সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকার ‘দুয়ারে…
Read More
স্বস্তি মিলছে দেশের সুস্থতার সংখ্যায়

স্বস্তি মিলছে দেশের সুস্থতার সংখ্যায়

স্বস্তি দিয়ে আবার নিম্নমুখী হলো দেশের করোনা গ্রাফ। আরও কিছুটা কমেছে দৈনিক মৃত্যুও। পাশাপাশি কমছে অ্যাকটিভ কেসের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ২৯ হাজার ৬১৬। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩৭ লক্ষ ২৪ হাজার ৪১৯ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ২৯০ জনের। ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে দেশের মোট ৪ লক্ষ ৪৬ হাজার ৬৫৮ জন। গত বছর মার্চের পর আজ দেশের সুস্থতা সর্বাধিক।গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ২৮ হাজার ০৪৬ জন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৩ লক্ষ ১ হাজার ৪৪২ জন। সুস্থ…
Read More
পূজার আগে বাড়ছে দেশের করোনা সংক্রমণের সংখ্যা

পূজার আগে বাড়ছে দেশের করোনা সংক্রমণের সংখ্যা

ক্রমাগত ওঠাপড়া লেগেই আছে করোনা সংক্রমণের গ্রাফে। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩১ হাজার ৩৮২ জন করোনা আক্রান্ত হয়েছেন। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৫ লক্ষ ৯৪ হাজার ৮০৩ জন। তবে চিন্তায় রাখছে মহারাষ্ট্রের করোনা গ্রাফ। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ১৬২ জন। দৈনিক সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় দেশে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। একদিনে দেশে মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৩১৮ জন। দেশে এখনও পর্যন্ত করোনা বলি ৪ লক্ষ ৪৬ হাজার ৩৬৮ জন। রাজ্যগুলিতে সংক্রমণ প্রবনতা সপ্তাহের শুরুর মতো একই রয়েছে। সবথেকে বেশি আক্রান্ত হচ্ছে কেরলে। গত ২৪ ঘণ্টায় সে রাজ্যে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৬৮২…
Read More
বামফ্রন্টের নাগরিক কনভেনশন শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে

বামফ্রন্টের নাগরিক কনভেনশন শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে

শিলিগুড়িতে আয়োজিত হল বামফ্রন্টের নাগরিক কনভেনশন। শহরের কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম হল ঘরে বৃহস্পতিবার বামফ্রন্টের ডাকে এক নাগরিক কনভেনশনের আয়োজন করা হয়। যেখানে বাম পন্থীদের উপস্থিত ছিলো চোখে পরার মতো। অশোক ভট্টাচার্য, জিবেশ সরকার সহ একাধিক বাম নেতৃত্বে উপস্থিতে এদিনের কনভেনশন শুরু হয়। মূলত অবিলম্বে পৌর নির্বাচন, টিকাকরণ নিয়ে রাজনীতি বন্ধ, শিলিগুড়ি শহরের উন্নয়ন, স্বল্প আয়ের মানুষদের ভাতার দাবি সহ একাধিক দাবি তুলে এদিনের কনভেনশন শুরু হলে প্রথম বক্তব্য রাখে শহরের প্রাক্তন মেয়র তথা বিধায়ক অশোক ভট্টাচার্য।
Read More
কিছুটা বাড়ল দেশের করোনা সংক্রমণ নিয়ে

কিছুটা বাড়ল দেশের করোনা সংক্রমণ নিয়ে

স্বস্তির মাঝেই আবার চিন্তা বাড়ছে দেশের করোনা সংক্রমণ নিয়ে। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছে ৩১ হাজার ৯২৩ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩৬ লক্ষ ৬৩ হাজার ৪২১ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ২৮২ জনের। ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে দেশের মোট ৪ লক্ষ ৪৬ হাজার ০৫০ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৩১ হাজার ৯৯০ জন। সুস্থ হয়েছেন ৩ কোটি ২৮ লক্ষ ১৫ হাজার ৭৩১ জন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৩ লক্ষ ১ হাজার ৬০৪ জন। অগাস্টের শেষ এই ভ্যালু ছিল ১.১৭,…
Read More
ত্রিপুরা মামলায় বড়োসড়ো স্বস্তি মিলল রাজ্যের শাসক দলের

ত্রিপুরা মামলায় বড়োসড়ো স্বস্তি মিলল রাজ্যের শাসক দলের

এযাবৎকাল খবরের শিরোনামে ত্রিপুরা। ত্রিপুরা জয়ই এখন মূল লক্ষ্য রাজ্যের শাসক শিবিরের। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল ত্রিপুরা যাওয়ার পর থেকেই আলোড়ন শুরু হয়। এই নিয়ে বিগত কয়েকদিন উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে ত্রিপুরায় যা সবারই জানা। বারংবার তাঁদের কর্মসুচিতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ জানায় ঘাসফুল শিবির। অন্যদিকে, খোয়াই থানায় তৃণমূলের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ করে ত্রিপুরা প্রশাসন। সেই অভিযোগকেই চ্যালেঞ্জ করে ত্রিপুরা হাইকোর্টে মামলা করেছিল তৃণমূল। এবার সেই মামলাতেই বড় স্বস্তি পেল তারা। রাজ্যের শাসক শিবিরের সাথেই রায় গেলো আদালতের। আদালত স্পষ্ট জানিয়ে দিল, এই মামলায় নতুন করে কাউতে নোটিস দেওয়া যাবে না। ত্রিপুরা হাই কোর্টের রায়ে স্বস্তিতে…
Read More
এশিয়ান গ্রানিটো ইন্ডিয়া লিমিটেড ৩৫০-৪০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা

এশিয়ান গ্রানিটো ইন্ডিয়া লিমিটেড ৩৫০-৪০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা

ভারতের শীর্ষস্থানীয় টাইলস ব্র্যান্ড এশিয়ান গ্রানিটো ইন্ডিয়া লিমিটেড (এজিআইএল) চলতি আর্থিক বছরের রপ্তানি ব্যবসাতে দ্রুতগতির বৃদ্ধির জন্য নজর দিচ্ছে। চলতি আর্থিকবছরে কোম্পানি প্রায় ৩৫০-৪০০ কোটি টাকার রপ্তানি ব্যবসার লক্ষ্যমাত্রা স্থির করার পাশাপাশি ১২০ টিরও বেশি দেশে তার ব্যবসার নেটওয়ার্ক সম্প্রসারণ করছে। উল্লেখ্য, গত আর্থিকবছর কোম্পানির রপ্তানি বিক্রয় ছিল ২১৬ কোটি টাকা। এশিয়ান গ্রানিটো ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মি. কমলেশ পাটেল বলেন, ইউএসএ, ইউরোপ, ইউকে এবং মধ্যপ্রাচ্যের শক্তিশালী রপ্তানি দেশের বড় শিল্পপতিরা বর্তমানে ৮০-৮৫% ক্ষমতায় কাজ করছে। তবে এশিয়ান গ্রানিটোর সমস্ত প্ল্যান্ট বর্তমানে ৯৫% প্লাস ধারণক্ষমতায় কাজ করছে। ফলে তাদের রফতানি বানিজ্য গতি পাচ্ছে।
Read More
মার্কিন মুলুকের উদ্দেশ্যে সফর শুরু করলেন নমো

মার্কিন মুলুকের উদ্দেশ্যে সফর শুরু করলেন নমো

মার্কিন রাষ্ট্রপতি জো-বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমবার মার্কিন মুলুক সফরের কথা আগেই জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। এবার সেই ঘোষণা মতো সফর শুরু করলেন ভারতের প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই মোদী রওনা দিয়ে দিয়েছেন আমেরিকার উদ্দেশ্যে। বৈঠক করবেন মার্কিন রাষ্ট্রপতি জো-বাইডেনের সঙ্গে। এটাই নমোর প্রথম মার্কিন সফর হতে চলছে। বাইডেনের সঙ্গে সাক্ষাতের জন্য শুধু মোদী যাচ্ছেন না মোদীর সঙ্গে আমেরিকায় যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা-সহ বেশ কয়েকজন। সঙ্গে রয়েছে একাধিক কর্মসূচী। তবে যাওয়ার আগে দিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা। আগামী ২৪ সেপ্টেম্বর হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন মোদী। বাইডেনের সঙ্গে এটি হবে প্রধানমন্ত্রীর প্রথম ব্যক্তিগত সাক্ষাৎ। আমেরিকা…
Read More
প্রশ্ন উঠেছে সৌদি আরবের পরিস্থিতি নিয়ে

প্রশ্ন উঠেছে সৌদি আরবের পরিস্থিতি নিয়ে

নতুন সরকার গঠিত হলে বর্তমানে প্রশ্ন উঠেছে সৌদি আরবের পরিস্থিতি নিয়ে। আফগানিস্তানের দৃশ্যপট থেকে আচমকা উধাও সৌদি আরব। কিন্তু সেই দেশ কেন একসময় তালিবান ছিল সৌদির মিত্র শক্তি। ইসলামিক দুনিয়ায় কি সৌদি আরবের গুরুত্ব কমেছে? নাকি, এ এক অন্যরকম সমীকরণ। ইচ্ছা করেই নিজেদের দৃশ্যপট থেকে উধাও করে রেখেছে সৌদি সম্রাজ্য? কিছুটা ইতিহাস অনেকেরই জানা। কিছুটা পর্দার আড়ালে। এর শুরু ১৯৮০। সোভিয়েত রাশিয়ার সঙ্গে যুদ্ধ চলছে। আফগানিস্তানে তালিবানদের আর্থিক সাহায্য করেছিল সৌদি প্রশাসন। ১৯৯৬। আফগান গৃহযুদ্ধে জিতে সরকার গঠন করে তালিবানরা। মাত্র যে তিনটি দেশ সেই সরকারকে স্বীকৃতি দিয়েছিল তাদের মধ্যে একটি হল সৌদি আরব। সেই সরকারকে তারা আর্থিক সাহায্যও করেছিল।…
Read More
বড়োসড়ো স্বস্তির মুখ দেখলো দেশের করোনা সংক্রমণ

বড়োসড়ো স্বস্তির মুখ দেখলো দেশের করোনা সংক্রমণ

বড়োসড়ো স্বস্তি মিলল আজকের দেশের করোনা সংক্রমণের গ্রাফে। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ২৫৬ জন। অনেকটাই কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৩৪ লক্ষ ৭৮ হাজার ৪১৯। একদিনে করোনার বলি ২৫২জন। গোটা অতিমারি পর্বে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৫ হাজার ১৩৩ জনের। গত ২৪ ঘণ্টায় মহামারীর কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৪,৪৬৯ জন। গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগী কমেছে ১৪ হাজারের কাছাকাছি। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ১৮ হাজার ১৮১ জন। এর মধ্যে দেড় লক্ষাধিক কেরলে। শুধু দৈনিক সংক্রমণই নয়, দেশের কোভিড গ্রাফ ভালভাবে…
Read More
আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন কুণাল

আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন কুণাল

বিগত বেশ কয়েকদিন ধরে খবরের শিরোনামে রয়েছে ত্রিপুরা। রাজ্যের শাসক শিবিরের মূল লক্ষই এখন ত্রিপুরা। কিন্তু যতবার একাধিক কর্মসূচি করার পরিকল্পনা করেছে তৃণমূল কংগ্রেস ততবারই পেয়েছে বাধা। প্রত্যেকেবার তৃণমূল কর্মীদের ওপর হামলা থেকে শুরু করে পুলিশি জিজ্ঞাসাবাদ সবই চলছে। এবার জানা গেল, এই রকমই পুলিশি জিজ্ঞাসাবাদের মাঝে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ এখন হাসপাতালে ভর্তি। তাঁকে আগরতলার স্থানীয় বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে। সঙ্গে রয়েছেন ত্রিপুরার দলের কর্মী, সমর্থকরা। হাসপাতাল সূত্রে খবর, কুণাল ঘোষের রক্তে শর্করার মাত্রা অনেকটা নেমে গিয়েছে হঠাৎ করে। তাতেই তিনি মাথা ঘুরে পড়ে যান। তাই হাসপাতালে তাঁর বেশ…
Read More
নতুন মালিকানা ফিরে পেতে চলেছেন রতন টাটা

নতুন মালিকানা ফিরে পেতে চলেছেন রতন টাটা

নতুন মালিকানা পেতে চলেছেন টাটা গোষ্ঠীর মালিক রতন টাটা৷ আর্থিক সংকটে ভুগতে থাকা এয়ার ইন্ডিয়া কেনার বিষয়ে আগ্রাহী টাটা গোষ্ঠী৷ ঋণের ভারে ধুঁকে বিলগ্নীকরণের পথে হেঁটেছে এয়ার ইন্ডিয়া৷ রতন টাটার সংস্থা দরপত্র জমা দেওয়ায়, নিশ্চিত ভাবেই এই দৌড়ে অনেকটাই এগিয়ে গেল টাটা৷ বর্তমানে বাজারে ৪৩ হাজার কোটি টাকার দেনা রয়েছে এয়ার ইন্ডিয়ার৷ ১০০ শতাংশ বিলগ্নিকরণের পাশাপাশি বেচে দেওয়া হবে এয়ার ইন্ডিয়ার মুম্বই ও দিল্লির বাড়ি৷ স্বাধীনতার আগে ১৯৩২ সালে যাত্রা শুরু হয়েছিল টাটা এয়ারলাইন্সের৷ ১৯৪৬ সালে এই সংস্থার নাম হয় এয়ার ইন্ডিয়া৷ ১৯৫৩ সালে টাটার কাছ থেকে এই উড়ান সংস্থা অধিগ্রহণ করে নেয় কেন্দ্র৷ যদিও ১৯৭৭ পর্যন্ত এই সংস্থার চেয়ারম্যান পদে…
Read More