উত্তরবঙ্গ

উত্তরবঙ্গে চাবাগানে এবার ২০ শতাংশ বোনাস

উত্তরবঙ্গে চাবাগানে এবার ২০ শতাংশ বোনাস

প্রায় ৩ বছর পর ২০ শতাংশ হারে বোনাস পাচ্ছে তরাই ও ডুয়ার্সের চাবাগান গুলি। এবারে শ্রমিকদের বোনাস নিয়ে ভার্চুয়াল বৈঠক বসে গতকাল। দীর্ঘ বৈঠকে আলোচনার পর সিদ্ধান্ত হয় যে এবার বাগানের শ্রমিকরা ২০শতাংশ হারে বোনাস পাবে। বৈঠক শেষে সিসিপিএ-র অধিকর্তা অরিজিৎ রাহা জানিয়েছেন "আগামী ৭ অক্টোবরের মধ্যে শ্রমিকরা বোনাস পেয়ে যাবে" গতকালের বৈঠকে উত্তরের তরাই-ডুয়ার্সের প্রায় দেড়শোরও বেশি চাবাগান অংশ নেয়। সূত্রের খবর আগামী বছরের ১৮.৫০শতাংশ বাড়িয়ে এবারে শ্রমিকদের ২০ শতাংশ হারে বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তে খুশি তরাই ডুয়ার্সের চাবাগান শ্রমিকরা। করোনা এবং লকডাউন আবহে অন্যান্য শিল্পের উৎপাদন ব্যাহত হলেও চাশিল্প অনেকটা ভালোই ছিল। বেড়েছে চাপাতার দাম। তাই…
Read More
‘চায়ে পে চর্চা’ অনুষ্ঠানে সৌমিত্র খাঁ

‘চায়ে পে চর্চা’ অনুষ্ঠানে সৌমিত্র খাঁ

বিষ্ণুপুরের সাংসদ তথা রাজ্য যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ শিলিগুড়ি থেকে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর যাওয়ার পথে ইসলামপুর বাস টার্মিনাস 'চায়ে পে চর্চা' তে যোগদান করলেন আজ। শিলিগুড়িতে একটি দলীয় কার্যক্রমে উপস্থিত হওয়ার জন্য শিলিগুড়ি গিয়েছিলেন তিনি। সেখান থেকে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে একটি কার্যক্রমে যাচ্ছেন। তিনি এই অনুষ্ঠানে দাড়িভিটের ছাত্র মৃত্যুর কথা‌ উল্লেখ করেন , এছাড়াও বিভিন্ন কার্যক্রম রয়েছে দাড়িভিটের আন্দোলন নিয়ে, যেখানে উপস্থিত থাকবেন রাজ্য নেতৃত্ব তথা জেলা নেতৃত্ব। সারা রাজ্য জুড়ে বিভিন্ন কার্যক্রম রয়েছে। রাজ্য সরকার কোনমতেই চাইছে না যে সিবিআই তদন্ত হোক। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব মোর্চার টাউন সভাপতি জয় দত্ত, জেলার সেবা প্রমুখ দুলাল নন্দী…
Read More
মিছিলে যেতে  পুলিশি বাঁধা বিজেপি মহিলা কর্মীদের

মিছিলে যেতে পুলিশি বাঁধা বিজেপি মহিলা কর্মীদের

পূর্ব ঘোষিত নির্দেশমতো আজ শিলিগুড়িতে বিশাল প্রতিবাদ সভার কর্মসূচি নেয় জেলা বিজেপি। কিন্তু এই প্রতিবাদ মিছিলে অংশ নিতে রাস্তায় বাধা দেয় পুলিশ এমনটাই অভিযোগ বিজেপি মহিলা মোর্চার তরফে। বিজেপি মহিলা কর্মীদের আরো অভিযোগ পুরুষ পুলিশরা তাদের আটকে রাখে। জানা গেছে এদিন বৃষ্টিকে উপেক্ষা করে শিলিগুড়িতে রাজ্যের নারী নির্যাতন, ধর্ষণ ইত্যাদি নানাবিধ ইস্যু নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদের ডাক দেয় বিজেপি। এই মিছিলে অংশ নিতে গিয়ে বাগডোগরার গোসাইপুরে জাতীয় সড়কে ব্যারিকেড বেঁধে বিজেপি মহিলা কর্মীদের গাড়ি আটকে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। বিজেপি মহিলা কর্মীরা এদিন তাদের আটকে রাখার কারন জানতে চাইলে সদুত্তর দিতে পারেনি পুলিশ। নানা তর্কবিতর্ক এর পর কর্মীরা গাড়ি…
Read More
৬০ টি টিয়া পাখি সহ আটক চোরাশিকারী

৬০ টি টিয়া পাখি সহ আটক চোরাশিকারী

ডুয়ার্সের চালসায় ৬০ টি জ্যান্ত টিয়া পাখি সহ গ্রেপ্তার এক চোরাশিকারী। গোপনসূত্রে খবর পেয়ে চালসার রেঞ্জার এবং বিট অফিসারের যৌথ উদ্যোগে গ্রেপ্তার করা হয় এক যুবককে। জানা গেছে ওই যুবকের বাড়ি নকশালবাড়িতে। সূত্রের খবর দীর্ঘদিন ধরে ওই যুবক জঙ্গল থেকে টিয়া পাখি সহ মূল্যবান পাখি ধরে চোরাবাজারে পাঁচার করতো বলে অভিযোগ। গ্রেপ্তার ওই যুবকের কাছ থেকে পাখি ধরার জাল সহ একটি মোবাইল ফোন উদ্ধার করে বনকর্মীরা। চালসা রেঞ্জ অফিসার পল্লব মুখার্জি জানিয়েছেন ধৃত ওই যুবক দীর্ঘদিন ধরে পাখি পাঁচার করতো বলে আমাদের কাছে খবর এসেছে। এদিন হাতেনাতে প্রায় ৬০টি টিয়া পাখি সহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে তদন্ত শুরু…
Read More
নারীদের নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে মিছিল শিলিগুড়িতে

নারীদের নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে মিছিল শিলিগুড়িতে

রাজ্যে নারীনির্যাতন, অত্যাচার ক্রমশই বাড়ছে। রাজ্যে নারীদের নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে আজ শিলিগুড়ি মহকুমা শাসককে স্মারকলিপি দিল বিজেপি । দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়। বিশাল কর্মী সমর্থকরা মিছিল করে ডেপুটেশন দিতে যায় বৃষ্টিকে উপেক্ষা করে । জানা গেছে মিছিলটি শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সুইমিংপুলে কাছ থেকে শুরু হয় মহকুমা শাসকের কার্যালয় অভিমুখে রওনা হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপির রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পাল ,সম্পাদক রাজ্য বিজেপি রাজ্য সম্পাদক সায়ন্তন বসু, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ এছাড়াও মিছিলে পা মেলায় বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলাসভাপতি প্রবীণ আগরওয়াল সহ অন্যান্য কার্যকর্তারা । গতকালই মিছিল নিয়ে অনুমতি পায়নি বিজেপি । তবুও মিছিল বের করে শিলিগুড়ি বিজেপি…
Read More
করোনা মহামারীতে ফের বিজেপির মিছিল এর ডাক শিলিগুড়িতে, পুলিশ এর সাথে ধস্তাধস্তি তুঙ্গে

করোনা মহামারীতে ফের বিজেপির মিছিল এর ডাক শিলিগুড়িতে, পুলিশ এর সাথে ধস্তাধস্তি তুঙ্গে

মিছিল শুরু হতেই পুলিশ এর বাধা, প্রশ্ন একটাই সব সমস্যার সমাধান কি লোক জমায়েত করে মিছিল শিলিগুড়ির ছবিটা একদমই আলাদা, রাজ্যে করোনা পরিস্থিতি ভালো না বললেই চলে।শিলিগুড়িতে বাড়ছে সংক্রমণের হার। কিন্তু এই ছোট্ট শহর টিকে হাতিয়ার করে নানান রাজনৈতিক দল তাদের কার্যকলাপ মিটিং-মিছিল চালিয়ে যাচ্ছে দিনের পর দিন। আজ কলকাতার বিজেপি নারী মোর্চা এবং যুব মোর্চার নেতৃত্রে দেশের নারী সুরক্ষাকে কেন্দ্র করে প্রতিবাদ মিছিল শুরু করে বিজেপি কর্মীরা। ভারত করোনা সংক্রমণের সর্বোচ্চ শিখরে পৌঁছেছে, মৃত্যুর হার অনেক তা কমলেও মানুষের জীবন এখনো থমকে। এরই মধ্যে চীন-ভারত এর যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তিত সারা দেশ। পুলিশ এর অনুমতি ছাড়াই শুরু হয় মিছিল,…
Read More
শামুকতলায় জাতীয় সড়কে উল্টে গেল বস্তা বোঝাই ট্রাক

শামুকতলায় জাতীয় সড়কে উল্টে গেল বস্তা বোঝাই ট্রাক

আলিপুরদুয়ারের শামুকতলার চালতাতলায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বস্তা বোঝাই ট্রাক। জানা গেছে বৃহস্পতিবার সকালে চালতাতলা এলাকায় একটি বস্তা বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। তবে এই দুর্ঘটনায় হতাহতের কোনো খবর নেই। খবর পেয়ে স্থানীয় শামুকতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পুলিশ গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে খবর পুলিশসূত্রে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Read More
রাস্তার বেহাল দশার কারণে মৃত্যুর কবলে এক বাইক আরোহী

রাস্তার বেহাল দশার কারণে মৃত্যুর কবলে এক বাইক আরোহী

বৃহস্পতিবার  রাতে পূর্ব বর্ধমানের কাটোয়া-মালডাঙ্গা রাজ্য সড়কের সিঙ্গির মোড়ের কাছে  ঘটে গেলো এক বীভৎস দুর্ঘটনা। সূত্রের খবর এই দুর্ঘটনায় মৃত্যু ঘটে একজন বাইক আরোহীর। সুত্রে খবর, ওই ব্যক্তি বাইক থেকে পড়ে যায় এবং তার ফলে তার মৃত্যু ঘটে। মৃত ব্যক্তি পূর্বস্থলী থানার অন্তর্গত ধরমপুর গ্রামের বাসিন্দা। এই দুর্ঘটনার পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে, পুলিশের সামনে বিক্ষোভ দেখায় ক্ষিপ্ত জনতা। স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানান যে, কালভার্ট তৈরীর জন্য বহুদিন ধরেই রাস্তা বেহাল দশায় পড়ে রয়েছে। তারা আরও জানান যে, এই রাস্তা তাড়াতাড়ি মেরামত না করা হলে তারা পরবর্তীতে রাস্তা অবরোধ করে বৃহত্তর আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণ করবেন।মৃতের পরিচয় এখনও অজ্ঞাত। ইতিমধ্যেই…
Read More
চা বাগানের শ্রমিকদের মধ্যে বিতরণ করা হলো ক‍্যাশ জিয়ার ও ফুড টোকন

চা বাগানের শ্রমিকদের মধ্যে বিতরণ করা হলো ক‍্যাশ জিয়ার ও ফুড টোকন

বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে আলিপুরদুয়ার মাদারিহাট ব্লকের মুজনাই চা বাগানের শ্রমিকদের ক‍্যাশ জিয়ার ও ফুড টোকন প্রদান করা হয়। প্রধানত মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বলেই জানা গিয়েছে। এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক ,আলিপুরদুয়ার জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, আলিপুরদুয়ার পুলিশ সুপার অমিতাভ মাইতি, আলিপুরদুয়ার জেলাপরিষদের মেণ্টর মোহন শর্মা, আলিপুরদুয়ার জেলাপরিষদের সভাধিপতি শীলা দাস সরকার সহ অন্যান্য বৈশিষ্ট্য ব্যক্তিবর্গ। এদিন মুজনাই চা বাগানের সমস্ত শ্রমিকদের হাতে ক‍্যাশ জিয়ার ও ফুড টোকন তুলে দেন বাগানের বিশিষ্ট কর্মকর্তারা।
Read More
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন পালিত হলো শিলিগুড়িতে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন পালিত হলো শিলিগুড়িতে

বৃহস্পতিবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে শিলিগুড়ি ৮ নম্বর ওয়ার্ডে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক ছাত্র-ছাত্রীদের মোট ৫৪ জন পরীক্ষার্থীকে সম্মানিত করা হয়। জানা গিয়েছে, এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ওয়ার্ডের কো-অর্ডিনেটর খুশবু মিত্তল।এই দিন এই অনুষ্ঠানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রী ছাড়া ও এই করোনা পরিস্থিতিতে যেসব চিকিৎসকেরা দিনরাত প্রাণপাত করে মানুষের সেবা করেছেন তাদের কেউ সম্মানিত করা হয়। এছাড়া এইদিন সিকিমের রঞ্জি দলে সুযোগ পাওয়া শাহানওয়াজ আনোয়ারকেও সম্মানিত করা হয়।
Read More
ক্রমশই ব্যবধান বাড়ছে বিজেপির সঙ্গে,পদ্ম ছেড়ে কি তৃণমূলে ফিরছেন মুকুল রায়?

ক্রমশই ব্যবধান বাড়ছে বিজেপির সঙ্গে,পদ্ম ছেড়ে কি তৃণমূলে ফিরছেন মুকুল রায়?

ক্রমশই কি ব্যবধান বাড়ছে বিজেপির সঙ্গে? পদ্ম ছেড়ে কি তৃণমূলে ফিরছেন মুকুল রায়? এমনই সম্ভাবনার দাবি করেছে রাজ্যের রাজনৈতিক বিশেষজ্ঞমহল। রাজ্যের রাজ্যসভাপতির সঙ্গে বিভিন্ন বিষয়ে অমিল মুকুল রায়কে ক্রমশ রাজ্য বিজেপি রাজনীতিতে একঘরে হয়ে পড়ছে। রাজ্যের বিজেপির একাধিক ইস্যু নিয়ে দ্বিমত দেখা গেছে মুকুল এবং দিলীপ ঘোষের গোষ্ঠীর সঙ্গে । নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের খুনের ঘটনায় চার্জশিট দাখিলের প্রসঙ্গেই জন্ম নিয়েছে এই জল্পনা।গেরুয়া শিবিরের পক্ষ থেকে সরাসরি কোন মন্তব্য না করলেও শীর্ষ নেতৃত্বের ইঙ্গিত মুকুলের প্রতি ক্রমেই মনোভাব নরম করছে তৃণমূল। তাই চার্জশিটে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের নাম অভিযুক্ত হিসেবে থাকলেও তাতে মুকুলের নাম নেই। মুকুলের নাম…
Read More
কালিয়াগঞ্জে তৃণমূলের মেঠো প্রতিবাদ

কালিয়াগঞ্জে তৃণমূলের মেঠো প্রতিবাদ

কেন্দ্রীয় সরকারের ভুল কৃষিনীতি, বাংলার চাষীদের বঞ্চনার অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস সারা রাজ্যের মতো কালিয়াগঞ্জেও মেঠো প্রতিবাদ বিক্ষোভ পালন করে । জানা গেছে তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে বাংলার প্রতিটি ব্লকে কেন্দ্র সরকারের জনবিরোধী নীতি, বাংলা আর্থিক ভাবে বঞ্চনার বিরুদ্ধে এবং কেন্দ্রের ভূল কৃষিনীতির প্রতিবাদে কৃষক ও ক্ষেতমজদুরদের মেঠো প্রতিবাদ আন্দোলন পালন করে । সেই মত উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক কিষাণ ক্ষেতমজদুর তৃণমূল কমিটির প্রতিবাদ সভা ডাকে । সূত্রের খবর কৃষাণ মাঠে পাশ্বস্থ্য জমির আলে দারিয়ে মেঠো প্রতিবাদ আন্দোলন করে কৃষাণ ক্ষেতমজদুর কর্মী ও তৃণমূল নেতৃত্ব ।এই প্রতিবাদ আন্দোলনে উপস্থির ছিলেন ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য, জেলা পরিষদের কো-…
Read More
৯এমএম পিস্তল সহ ধৃত এক

৯এমএম পিস্তল সহ ধৃত এক

শিলিগুড়ি থানার পুলিশের হাতে গ্রেফতার ৯এমএম পিস্তল সহ এক ব্যক্তিকে । জানা গিয়েছে, ধৃতের নাম দেবানন্দ যোশী। এবং তার বয়স ৫২।   এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইস্ট জোনের এসিপি স্বপন সরকার বলেন, অভিযুক্ত শিলিগুড়ির ৫ নম্বর ওয়ার্ডের গঙ্গানগর এলাকার স্থানীয় বাসিন্দা। গোয়েন্দা বিভাগের সূত্র অনুযায়ী মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করে শিলিগুড়ি থানার পুলিশ। ধৃতের থেকে উদ্ধার করা হয় ৯এমএম পিস্তল। পুলিশ সূত্রে খবর, এই পিস্তল নেপালে রপ্তানি করার উদ্দেশ্য ছিল ধৃতের। অভিযুক্তকে আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়। খুব তাড়াতাড়ি ধৃতকে পুলিশ হেপাজতে নিয়ে তদন্ত শুরু করবে পুলিশ বলেই জানা গিয়েছে।
Read More
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দরিদ্রদের মধ্যে খাবার ও পানীয় বিতরণ করল বিজেপি কর্মীরা

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দরিদ্রদের মধ্যে খাবার ও পানীয় বিতরণ করল বিজেপি কর্মীরা

আজ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭০ তম জন্মদিবস।এই দিনটিকে উপলক্ষ করে জলপাইগুড়ি শহরে কিছু দরিদ্র পরিবারের মানুষ‌দের হাতে তুলে দেওয়া হয় খাদ্য সামগ্রী। বুধবার বিজেপি কর্মীদের পক্ষ থেকে এই উদ‍্যোগ নেওয়া হয়। এদিন শহরের বিভিন্ন প্রান্তের দরিদ্র মানুষের হাতে খাবার ও পানীয় জল তুলে দেন বিজেপি কর্মীরা। বিজেপি নেতা সুশীতল সিনহা বলেন, বৃহস্পতিবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭০ তম জন্মদিন। এই উপলক্ষে আগামী এক সপ্তাহ ধরে গরিব মানুষ‌দের মধ্যে খাবার বিতরণের সিদ্ধান্ত নিয়েছে‌ন তারা। গরিব রিকশা‌ওয়ালা থেকে শুরু করে সমস্ত অসহায় মানুষের মধ‍্যে ফল সহ বিভিন্ন রকমের খাবার বিতরণ করা হবে এই এক সপ্তাহ। এই ঘটনায় খুশি দরিদ্র মানুষেরা।
Read More