উত্তরবঙ্গ

ছাত্র পরিষদের প্ৰতিষ্ঠা দিবস উপলক্ষে কোচবিহারে ছাত্র-যুবদের নিয়ে কেক কাটলেন জেলার যুব সভাপতি

ছাত্র পরিষদের প্ৰতিষ্ঠা দিবস উপলক্ষে কোচবিহারে ছাত্র-যুবদের নিয়ে কেক কাটলেন জেলার যুব সভাপতি

তৃণমূল ছাত্র পরিষদের প্ৰতিষ্ঠা দিবস উপলক্ষে কোচবিহারে ছাত্র-যুবদের নিয়ে কেক কাটলেন জেলার যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিক । এবার করোনা পরিস্থিতিতে প্ৰতিষ্ঠা দিবসে বেশি আড়ম্বরের আয়োজন করেনি ছাত্র পরিষদ । করোনার নিষেধাজ্ঞায় এবং কোভিড বিধিনিষেধ মেনে এবার কোচবিহারের বিভিন্ন জায়গায় তৃণমূল ছাত্র পরিষদের প্ৰতিষ্ঠা দিবস পালন করে । অনুষ্ঠানে যোগ দেন যুব সভাপতি অভিজিৎ বাবু । জানা গিয়েছে স্থানীয় ছাত্র-যুবদের নিয়ে কেক কাটেন অভিজিৎ ভৌমিক । শিক্ষাঙ্গনে পড়াশোনার জন্য সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনতে ছাত্রদের নানা পরামর্শ ও অভিজ্ঞতা আদান প্রদান করেন তিনি । সূত্রের খবর অনুষ্ঠানে সমস্ত কর্মী সমর্থকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনলাইন ভার্চুয়াল সভাতেই অংশগ্রহণ করে ।
Read More
EEMA’র আহ্বান – ‘ওপেন সেফ ইভেন্টস টু সেভ ইভেন্টস’

EEMA’র আহ্বান – ‘ওপেন সেফ ইভেন্টস টু সেভ ইভেন্টস’

 ভারতে ইভেন্ট ইন্ডাস্ট্রিতে ১০ মিলিয়ন মানুষের জীবিকা জড়িত, যা বর্তমান কোভিড-১৯ জনিত কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্র মিলিয়ে এমআইসিই (মিটিংস-ইন্টেন্সিভস-কনভেনশন-একজিবিশন) এক ৫০০,০০০-কোটি টাকার মার্কেট এবং তা বর্তমান পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হওয়ায় কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়ছে। ইন্ডাস্ট্রি পার্টনার ও স্টেকহোল্ডারদের আহ্বান জানিয়ে ইইএমএ একটি ওপেন ওয়েবিনারের আয়োজন করেছিল। সেইসঙ্গে প্রকাশ করেছে ইইএমএ’র ‘রিওপেনিং গাইডলাইনস’, যার লক্ষ্য ভারতীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা – কয়েকমাস বসে থাকলেও লাইভ সেক্টর ফের নিরাপদে খুলতে পারে। ওয়েবিনারে ১০০০-এরও বেশি ইন্ডাস্ট্রি স্টেকহোল্ডার অংশ নিয়েছিলেন। ২-ঘন্টার অধিবেশনে প্রত্যেকে এসওপি গ্রহণ করেন ও প্রশংসা করেন। ইইএমএ’র প্রেসিডেন্ট রোশন আব্বাস তার উদ্বোধনী ভাষণে বলেন, আনলক-৪.০ চালু করার পর সরকার…
Read More
চম্পাসারি রেগুলেটেড মার্কেটে স্থায়ী জমিতে ফিরছে প্রধাননগর থানা

চম্পাসারি রেগুলেটেড মার্কেটে স্থায়ী জমিতে ফিরছে প্রধাননগর থানা

স্থায়ী ঠিকানায় স্থানান্তরিত হচ্ছে প্রধাননগর থানা। দীর্ঘদিন ধরে সালুগারা চেকপোস্টের এক বেসরকারি জমিতে ঘর বানিয়ে প্রশাসনিক কাজ চলছিল। এবার চম্পাসারি রেগুলেটেড মার্কেটে স্থায়ী জমিতে ফিরছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানা। আজ শিলিগুড়ি কমিশনারেটের কমিশনার ত্রিপুরারী অথর্ব নবনির্মিত থানার কাজ পরিদর্শনে যান। কমিশনারের সঙ্গে ছিলেন জেলার ডিজিও । জানা গেছে পয়লা সেপ্টেম্বর রিমোর্ট কন্ট্রোলের সাহায্যে থানার নতুন ভবনের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
Read More
বাংলা সহায়তা কেন্দ্র এর  সূচনা করেন দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক

বাংলা সহায়তা কেন্দ্র এর সূচনা করেন দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক

রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্প প্রচার এবং সরকারি প্রকল্পে সাধারণ মানুষের সুবিধা গুলি তুলে ধরতে জনসাধারণের সামনে সচেতনতা শিবিরের আয়োজন করল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন । জানা গিয়েছে সরকারি বিভিন্ন প্রকল্পের অনলাইনে আবেদন সহজে ও বিনামূল্যে করবার সুযোগ করে দিতে খোলা হয় বাংলা সহায়তা কেন্দ্র । পড়ুয়া থেকে সাধারণ মানুষরা এই কেন্দ্র থেকে পরিষেবা পাবেন । এদিন এই সহায়তা কেন্দ্রের সূচনা করেন দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক নিখিল নির্মল ।শুক্রবার দুপুরে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবন চত্বরে 'বাংলা সহায়তা কেন্দ্রের' উদ্বোধন করেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক । এছাড়াও এই উদ্বোধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার প্রশাসনিক কর্তা শংকর চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়,…
Read More
করোনার রিপোর্ট পজিটিভ শুনেই স্বামীকে ঘর থেকে বের করে দিল স্ত্রী

করোনার রিপোর্ট পজিটিভ শুনেই স্বামীকে ঘর থেকে বের করে দিল স্ত্রী

রিপোর্ট পজিটিভ আসতেই স্বামীকে ঘর থেকে বের করে দিলেন অর্ধাঙ্গিনী স্ত্রী। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির হায়দরপাড়ায়। এই ঘটনায় ব্যাপক শোরগোল পরে যায় এলাকায়। জানা গিয়েছে ওই স্বামী-স্ত্রী বেশ কয়েকবছর ধরে ভাড়াবাড়িতে থাকত হায়দরপাড়ায়। কিছুদিন আগেই ওই লোকটি তার করোনা টেস্ট করে। সূত্রের খবর গতকাল রাতে লোকটির স্ত্রী মোবাইলে করোনার রিপোর্ট পজিটিভ আসতেই আশেপাশের লোককে জানিয়ে দিয়ে স্বামীকে রাস্তায় বের করে দেয়। এদিকে করোনা রোগীর রাস্তায় বেরিয়ে পরার ঘটনায় এলাকাবাসী আতঙ্কে এম্বুলেন্সকে ফোন করে ।শেষমেষ খবর পেয়ে হাজির হয় পুলিশ। স্বাস্থ্যদপ্তরের সঙ্গে যোগাযোগ করে অ্যাম্বুলেন্স আনা হয় । তারপর ব্যক্তিকে পাঠানো হয় কোভিড হাসপাতালে। তবে যেখানে বারবার প্রচার করা হচ্ছে আমাদের লড়াইটা…
Read More
কলেজ ইউনিভার্সিটির ফাইনাল পরীক্ষা দিতে হবে সেপ্টেম্বরের মধ্যেই , জানিয়ে দিল সুপ্রিমকোর্ট

কলেজ ইউনিভার্সিটির ফাইনাল পরীক্ষা দিতে হবে সেপ্টেম্বরের মধ্যেই , জানিয়ে দিল সুপ্রিমকোর্ট

কলেজ-বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীদের পরীক্ষায় বসতেই হবে জানিয়ে দিল সুপ্রিমকোর্ট। সেপ্টেম্বরের মাসের মধ্যেই অর্থাৎ ৩০ সেপ্টেম্বরের মধ্যেই সমস্ত পরীক্ষা শেষ করার কথা বলেছেন । নানা টালবাহানার পর অবশেষে আজকে চূড়ান্ত রায়দান ঘোষণা করল সুপ্রিমকোর্ট । এর জন্য প্ৰয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত । করোনার বর্তমান অতিমারীর দিনে পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছিল ইউজিসি ।কিন্তু ছাত্রদের স্বাস্থ্যের কথা ভেবে পাঞ্জাব, পশ্চিমবঙ্গের মতো রাজ্য ইউজিসির এই সিদ্ধান্তের বিরোধ করে । স্নাতক স্তরের তৃতীয় বর্ষের এবং বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের ফাইনাল পরীক্ষা নিয়ে বিভ্রান্তি দেখা যায় । অবশেষে পরীক্ষা নেওয়ার পক্ষেই রায় দিল সুপ্রিমকোর্ট।
Read More
জলপাইগুড়ি কলেজে ছাত্রদের অনশন অব্যাহত, কাল রাজ্যপালের সঙ্গে কথা সাংসদ জয়ন্ত রায়ের

জলপাইগুড়ি কলেজে ছাত্রদের অনশন অব্যাহত, কাল রাজ্যপালের সঙ্গে কথা সাংসদ জয়ন্ত রায়ের

বর্তমান পরিস্থিতিতে কলেজের পরীক্ষা নিয়ে কলেজের সিদ্ধান্তহীনতার অভিযোগ নিয়ে ছাত্রদের অনশন আন্দোলন আজ চতুর্থ দিনে পড়ল । বেশ কিছুদিন ধরেই জলপাইগুড়ি ফার্মেসী কলেজে পরীক্ষা নিয়ে ছাত্রদের বিক্ষোভ-প্রতিবাদ চলছে । ছাত্রদের অভিযোগ , রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশ মেনে কলেজের ফাইনাল ইয়ার ছাত্রদের লিখিত পরীক্ষার বদলে আগের নম্বর বিবেচনা করে নম্বর দেওয়ার নির্দেশ থাকলেও কলেজ কর্তৃপক্ষ জোর করে লিখিত পরীক্ষা নেওয়ার প্রতিবাদে ছাত্রদের আন্দোলন চলছিল বেশ কিছুদিন ধরে । ছাত্ররা আরো অভিযোগ করেছেন কিছুদিন আগে কলেজ কর্তৃপক্ষ মৌখিকভাবে পরীক্ষা না নেওয়ার কথা বললেও কোনো লিখিত বিজ্ঞপ্তি বা নির্দেশিকা জারি করেনি । এনিয়ে ক্ষোভ আরো বেড়েছে ছাত্রদের মধ্যে। কলেজের সিদ্ধান্তহীনতায় কলেজের ছাত্রছাত্রীরা গত…
Read More
উত্তরের সব জেলায় প্লাজমা থেরাপি চালুর সিদ্ধান্ত রাজ্যের

উত্তরের সব জেলায় প্লাজমা থেরাপি চালুর সিদ্ধান্ত রাজ্যের

কোভিড চিকিৎসায় প্লাজমা থেরাপিতে সায় দিল রাজ্য স্বাস্থ্য দপ্তর । আর রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সূচনা মিলতেই আশার বুক বাড়ছে উত্তরের মেডিকেল কলেজগুলি । উত্তরের অন্যতম মেডিকেল কলেজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালেও এই প্লাজমা থেরাপি চালুর সম্ভাবনা দেখা দিয়েছে । কয়েকমাস আগেই শিলিগুড়ির এক ব্লাড ব্যাংক সংস্থা শিলিগুড়িতে প্লাজমা থেরাপি চালু করতে রাজ্যকে অনুরোধ করে । নানা টালবাহানার পর অবশেষে রাজ্য ও কেন্দ্রের সায় মেলার পরই প্লাজমা থেরাপি নিয়ে তৎপরতা শুরু হয়েছে । বিশেষজ্ঞ মহল মনে করছে কোভিড চিকিৎসায় ভ্যাকসিন যতদিন না বাজারে আসছে ততদিন প্লাজমা থেরাপি করোনা চিকিৎসায় ফলদায়ী হবে । এজন্য প্ৰয়োজনীয় পরিকাঠামো তৈরি করতে খুব একটা বেশি…
Read More
শিলিগুড়ি মহকুমা অঞ্চলেও পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ

শিলিগুড়ি মহকুমা অঞ্চলেও পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ

শিলিগুড়ি কর্পোরেশনের সঙ্গে শিলিগুড়ি লাগোয়া মহকুমা পরিষদের ব্লকগুলিতেও পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ । শিলিগুড়িতে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা তিন অঙ্ক বা তারও বেশি হচ্ছে । শিলিগুড়ি মহকুমার অন্তর্গত মাটিগাড়া-নকশালবাড়ি , ফাঁসীদেওয়া ,খড়িবাড়ি ব্লক গুলিতেও প্রথম থেকেই কোভিড আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল । শুধু আক্রান্ত নয় , করোনায় মারাও গিয়েছেন বেশ কয়েকজন । মাটিগাড়া, রানিডাঙ্গা, খড়িবাড়িতে যেভাবে দিনের পর দিন করোনা আক্রান্তের খবর মিলছে তাতে চিন্তা বাড়ছে স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের । শিলিগুড়ি শহরাঞ্চলের কোভিড পরিস্থিতি সামাল দিতেই যেখানে স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের অবস্থা নাজেহাল তখন গ্রামাঞ্চলের করোনা সংক্রমণ নিয়ে কালাঘাম ছুটছে প্রশাসনের। গতকয়েকদিন আগেই মাটিগাড়ার বাজার সংলগ্ন এলাকায় একই…
Read More
স্কুল শিক্ষকদের গৃহ শিক্ষকতার প্রতিবাদে  পোস্টার

স্কুল শিক্ষকদের গৃহ শিক্ষকতার প্রতিবাদে পোস্টার

সরকারী আইনকে বুড়ো আঙুল দেখিয়ে গৃহ শিক্ষকতা করার প্রতিবাদে আলিপুরদুয়ারের বিভিন্ন স্কুলের সামনে পোস্টার লাগিয়ে প্রতিবাদ জানাল যুব কংগ্রেস ও ছাত্র পরিষদ। তাদের আবেদন, স্কুল শিক্ষকরা গৃহ শিক্ষকতা করার জন্য বঞ্চিত হচ্ছে শিক্ষিত বেকার যুবক যুবতীরা । তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তারা গৃহ শিক্ষকতা করতে পারছে না। করোনা আবহে এসময় কর্ম সংস্থান নেই শূন্যপদও পূরণ হচ্ছে না । যোগ্যতা থাকা সত্ত্বেও বেকার হয়ে ঘুরে বেড়াতে হচ্ছে কাজের জন্য । এরজন্য তাদের আবেদন স্কুল শিক্ষকরা গৃহ শিক্ষকতা না করে শিক্ষিত বেকার যুবক যুবতীদের সেই সুযোগ করে দেবার জন্য ।
Read More
অ্যাপোলো নিয়ে এল হ্যালসিওন রেডিয়েশন থেরাপি সিস্টেম

অ্যাপোলো নিয়ে এল হ্যালসিওন রেডিয়েশন থেরাপি সিস্টেম

পূর্বভারতে ক্যান্সার রোগীদের সামনে আশার আলো নিয়ে অ্যাডভান্সড হ্যালসিওন রেডিয়েশন থেরাপি পেশ করছে অ্যাপোলো গ্লিনিগলস হসপিটালস। ক্যান্সারের উচ্চমানের চিকিৎসা প্রদানের জন্য হ্যালসিওন রেডিয়েশন থেরাপি দেবে ইমেজ-গাইডেড রেডিয়োথেরাপি। পূর্বভারতে এই প্রথমবার আসা হ্যালসিওন রেডিয়েশন থেরাপি হিউম্যান-সেন্টার্ড ডিজাইন ব্যবহার করে প্রদান করবে পরিশীলিত, হাইলি-টার্গেটেড ক্যান্সার ট্রিটমেন্ট, যার গতি প্রচলিত প্রযুক্তির থেকে চার গুণ পর্যন্ত বেশি।  হ্যালসিওন রেডিয়েশন থেরাপি সিস্টেমের টার্গেটেড থেরাপি নিশ্চয়তা দেয় যে টিউমারের চারপাশের সুস্থ টিস্যুগুলি যেন ক্ষতিগ্রস্ত না হয় বা কম ক্ষতিগ্রস্ত হয়। এর সুফল পাওয়া যাবে হেড, নেক, প্রস্টেট, লাংস ইত্যাদির ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে। হ্যালসিওন রেডিয়েশন থেরাপি সিস্টেমের সুবিধাবলীর মধ্যে রয়েছে অটোমেটেড ট্রিটমেন্ট, রোগীর পক্ষে সুবিধাজনক, অঙ্কোলজি টিমের…
Read More
প্রায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করল শিলিগুড়ি মেট্রোপলিটন থানার পুলিশ গ্রেপ্তার ৪

প্রায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করল শিলিগুড়ি মেট্রোপলিটন থানার পুলিশ গ্রেপ্তার ৪

গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ । জানা যায় মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে একটি ছোট গাড়িতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা । ওই গাড়ি সহ চারজন ধরা পড়ে তাদের মধ্যে একজন মহিলাও রয়েছে । পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে যে ওই গাঁজা কোচবিহার থেকে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল । পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যাওয়া হয় । পুলিশের অনুমান উদ্ধার হওয়া গাঁজার মূল্য প্রায় ২০লক্ষ টাকারও বেশি ।
Read More
ফুলবাড়ীর ধনতলায় তেল কারখানায় ভয়াবহ আগুন

ফুলবাড়ীর ধনতলায় তেল কারখানায় ভয়াবহ আগুন

শিলিগুড়ির অদূরে ফুলবাড়ীর এক তেল কারখানায় আগুন লাগলে ভয়াবহ আতঙ্ক ছড়ায় । জানা গেছে ফুলবাড়ীর ধনতলা এলাকায় এক সরষে তেল কারখানায় আগুন লাগে।স্থানীয় প্রথমে আগুন দেখতে পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসন ও দমকলবাহিনী কে খবর দেন। দমকলবাহিনীর ৪ টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভোর রাতে কারখানায় ধোঁয়া ও আগুন দেখতে পেয়ে অবাক হয়ে যান গ্রামবাসীরা। কি কারনে আগুন লাগে তার তদন্ত শুরু হয়েছে ।গ্রামবাসীদের অভিযোগ মাঝেমধ্যেই কারখানায় আগুন লাগে। ওই কারখানায় ফায়ার সেফটির প্রয়োজনীয় জিনিসপত্র ছিল কিনা তারও তদন্ত করবে পুলিশ।
Read More
দেওয়ানহাটে রাস্তার কাজের সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ

দেওয়ানহাটে রাস্তার কাজের সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ

কোচবিহারে প্রায় দেড় কিমি রাস্তার কাজের সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । জানা গিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সহায়তায় প্রায় ২০লক্ষ টাকা ব্যয়ে ১৫৫০ মিটার পাকা রাস্তার কাজ শুরু হয়েছে দেওয়ানহাটে ।এদিন ফিতে কেটে রাস্তার কাজের সূচনা করেন মন্ত্রী রবি ঘোষ ।রাস্তার সংস্কারের ফলে দেওয়ানহাট এলাকার বাসিন্দাদের চলাচলে সুবিধে হল বলে জানা গেছে । দেওয়ানহাটে এই রাস্তা তৈরির কাজের ফলে খুশি এলাকাবাসী ।
Read More