উত্তরবঙ্গ

আলু ও পেঁয়াজ সহ বিভিন্ন সবজির দাম নিয়ন্ত্রনে বাজারে অভিযান কৃষি বিপনন দপ্তরের জেলা আধিকারিকদের

আলু ও পেঁয়াজ সহ বিভিন্ন সবজির দাম নিয়ন্ত্রনে বাজারে অভিযান কৃষি বিপনন দপ্তরের জেলা আধিকারিকদের

বুধবার জলপাইগুড়ি দিনবাজারে অভিযান চালালেন কৃষি বিপনন দপ্তরের জেলা আধিকারিক সুব্রত দে।আলু ও পেঁয়াজ সহ বিভিন্ন সবজির দাম নিয়ন্ত্রনে রাখার উদ্দেশ্যে এই অভিযান বলেই জানা গেছে। সুব্রত দের সাথে এই দিন ছিলেন দুর্নীতি দমন শাখার আধিকারিক ও পুলিশ কর্মীরা। আলুতে লাল মাটি ও রং মিশিয়ে বিক্রি করা হচ্ছে বলে বেশ কিছুদিন ধরেই অভিযোগ দরখাস্ত হতে দেখা যাচ্ছে, সেই অভিযোগ এদিন খতিয়ে দেখেন সরকারি আধিকারিক‌রা। কৃষি বিপনন দপ্তরের জেলা আধিকারিক সুব্রত দে বলেন, পাইকারি ও খুচরো আলু বিক্রেতা‌দের দামের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। এজন্য খুচরো আলু বিক্রেতারা যাতে হিমঘর থেকে সরাসরি আলু কিনে এনে বিক্রি করতে পারে সেই ব‍্যবস্থাও করছেন তারা।…
Read More
শিলিগুড়ি কুমোরটুলির নানান সমস্যা খতিয়ে দেখলেন নান্টু পাল

শিলিগুড়ি কুমোরটুলির নানান সমস্যা খতিয়ে দেখলেন নান্টু পাল

আর মাত্র কয়েকদিন বাকি দূর্গা পূজার। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মূর্তি তৈরির কাজ। তবে শিলিগুড়ি কুমারটুলি এলাকায় কাজের ক্ষেত্রে নানান অসুবিধার সম্মুখীন হতে হয় মৃত্তিকা শিল্পীদের। সেই সকল অসুবিধার মধ্যে অন্যতম শৌচাগারের সমস্যা । বহুদিন ধরেই এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তাঁরা। এই বার সেই অসুবিধার থেকে শিল্পীদের মুক্ত করতে তত্পর শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের ভাইস চেয়ারম্যান নান্টু পাল। এইদিন তিনি শিলিগুড়ি কুমারটুলি এলাকায় গিয়ে সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেন। তিনি কুমারটুলির এই সমস্যাকে তুলনামূলকভাবে লাঘব করবে বলেই মৃত্তিকা শিল্পীরা আশাবাদী।
Read More
স্বর্ণপদক প্রাপ্ত খো খো খেলোয়াড়রা দিন কাঁটাচ্ছে অসহায়তায়

স্বর্ণপদক প্রাপ্ত খো খো খেলোয়াড়রা দিন কাঁটাচ্ছে অসহায়তায়

ভারতের দুজন খো খো খেলোয়াড় সালমা এবং জ্যোতি। শিলিগুড়ির একই কলোনিতে বাড়ি তাদের।দুই কন্যার ছোট্টো ঘর ভর্তি সোনার মেডেল , অসংখ্য প্রতিযোগিতায় সেরার খেতাব প্রাপ্ত প্রশংসাপত্র। খো খো খেলায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করলেও আজ তাদের দিন কাটছে ঘাস কেঁটে এবং দিন মজদুরি করে।শিলিগুড়ি শহরের তরিবাড়ি কলোনিতে নিজের পরিবারের সাথে একটি ছোট্টো ঘরে থাকে সালমা মাঝি । ২০১৬ সালে সাফ গেমসে যে দলটি ভারতের হয়ে সোনা জেতে সেই দলেরই অন্যতম খেলোয়াড় সালমা। উল্লেখ্য যে ২০১৬ সালেই জুনিয়র দল থেকে সিনিয়ার খো খো দলে সুযোগ পায় সালমা। তার পর কেঁটে গিয়েছে চার চারটি বছর। কিছু দিনের জন্য আলোর মুখ দেখলে ও পুনরায়…
Read More
শিলিগুড়ির বাজার গুলোতে অভিযান চালালো শিলিগুড়ি পুরনিগমের কর্মীরা

শিলিগুড়ির বাজার গুলোতে অভিযান চালালো শিলিগুড়ি পুরনিগমের কর্মীরা

শিলিগুড়ির বিভিন্ন বাজার ও দোকানে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার দেখা যায় সচরাচর।প্রসঙ্গত, শিলিগুড়িতে বহুদিন আগেই এই প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার নিষিদ্ধ হয়েছে।কিন্তু মাঝে পুরনিগমের তরফে অভিযান বন্ধ ছিল। আর সেকারণেই বিভিন্ন বাজারে ফের যথেচ্ছভাবে প্লাস্টিকের ব্যবহার শুরু হয়ে গিয়েছে।এই নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে অভিযানে নামলো শিলিগুড়ি পুরনিগমের কর্মীরা। মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বিধান মার্কেটে পুলিশকে সঙ্গে নিয়ে নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে অভিযানে নামে শিলিগুড়ি পুরনিগমের কর্মীরা। এদিন বহু সবজি ও ফল দোকানে প্রচুর প্লাস্টিক ক্যারিব্যাগ পাওয়া যায়।এই দিন ব্যবসায়ীদের সতর্ক করা হয় কেউ যাতে এই নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার না করেন। লাগাতার পুরনিগমের তরফে এই অভিযান চলবে বলে জানিয়েছেন…
Read More
সন্ন্যাসী জংলী বাবা মোড়ে যাত্রীবাহী বাস এবং পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষ

সন্ন্যাসী জংলী বাবা মোড়ে যাত্রীবাহী বাস এবং পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষ

আজ এশিয়ান হাইওয়ে-২ এর অন্তর্গত সন্ন্যাসী জংলী বাবা মোড়ের কাছে একটি যাত্রীবাহী বাস এবং পিকআপ ভ্যানের মধ্যে ঘটে মুখোমুখি সংঘর্ষ। এই সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন মানুষ। সূত্রের খবর, এদিন শিলিগুড়ি থেকে নকশালবাড়ি গামী একটি যাত্রীবাহী বাস এই রাস্তা দিয়ে যাচ্ছিল সেই সময় সন্ন্যাসী জংলী বাবা মোড়ের কাছে একটি পিকআপ ভ্যান দ্রুত গতিতে আসায় দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই ঘটনায় বেশকয়েকজন আহত হন। ঘটনার পর আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান গিয়েছে ।
Read More
ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে পিস পালস

ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে পিস পালস

মালদা জেলার কলিয়াচক অঞ্চলের অন্তর্ভুক্ত ৩ নম্বর ব্লকের বীরনগর এলাকায় গঙ্গায় ভাঙ্গন কোনো নতুন ঘটনা নয়। দীর্ঘ কয়েক বছর ধরে নদী তীরবর্তী এলাকার অসংখ্য পরিবারের কাছেবিভীষিকা হয়ে দাঁড়ায় গঙ্গা ভাঙ্গন। প্রতি বছরের মতো এবছরও গঙ্গায় তলিয়ে গিয়েছে কয়েকশো পরিবার। অসহায় দরিদ্ররা হারিয়েছে ভিটে মাটি সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র । দু বেলা খাওয়ার জোগাড় করা এই মানুষদের কাছে হয়ে উঠছে এখন একটা অলীক স্বপ্ন। এই ভাঙ্গন বিদ্ধস্ত পরিবারগুলোর পাশে এসে দাঁড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক দল এবং একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন। এমনই একটি মানবিক সংগঠন পিস পালস। চার দিন ধরে প্রায় চারশত পরিবারের দুপুরের খাওয়ারের ব্যাবস্থা করে দিয়েছেন তারা‌‌। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে খাওয়ারের…
Read More
রাজ্যের প্রতি কেন্দ্রের বৈমাত্রেয়সুলভ আচরণ এবং বঞ্চনার বিরুদ্ধে  পথে  জেলা যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিক

রাজ্যের প্রতি কেন্দ্রের বৈমাত্রেয়সুলভ আচরণ এবং বঞ্চনার বিরুদ্ধে পথে জেলা যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিক

প্রাপ্য জিএসটি পাচ্ছে না রাজ্য সরকার এমনটাই অভিযোগ জানিয়ে আজ প্রতিবাদ মিছিলের করে কোচবিহার তৃণমূল কংগ্রেস। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূলের যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিক । তৃণমূলের অভিযোগ কেন্দ্র সরকার উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বাংলাকে বঞ্চনা করছে । বাংলার প্রাপ্য জিএসটি দিচ্ছে না, বেসরকারিকরনের ফলে দেশে বেকার সমস্যা বাড়ছে ইত্যাদি নানা জনবিরোধী কাজের প্রতিবাদে আজ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে তৃণমূল ।সেই সাথে গত কয়েকদিন যাবৎ তুফানগঞ্জ মহকুমার ফলিমারী ও রামপুরে তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে আজ তুফানগঞ্জ শহরে শান্তিপ্রিয় মানুষের ঐতিহাসিক প্রতিবাদ মিছিল করে ।
Read More
শিলিগুড়ি কলেজের ওয়েবসাইট থেকে মুছে দেওয়া হবে অমিতাভ কাঞ্জিলালের নাম !

শিলিগুড়ি কলেজের ওয়েবসাইট থেকে মুছে দেওয়া হবে অমিতাভ কাঞ্জিলালের নাম !

দশ হাজার টাকার বিনিময়ে ছাত্রীকে পাশ করিয়ে দেওয়ার অভিযোগে অভিযুক্ত অমিতাভ কাঞ্জিলালের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া শুরু করল শিলিগুড়ি কলেজ পরিচালন সমিতি । ইউনিভার্সিটির গাইডলাইন মেনে আজ শিলিগুড়ি কলেজ পরিচালন সমিতি বৈঠকে বসে । জানা গিয়েছে এই বৈঠকে অধ্যাপক অমিতাভ কাঞ্জিলালকে নিয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছে সমিতি । এদিন পরিচালন সমিতির বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে পরিচালন সমিতির চেয়ারম্যান জয়ন্ত কর জানান যে , ছাত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক তথা বিভাগীয় প্রধানের বিরুদ্ধে আলাদা করে কলেজ কর্তৃপক্ষ তদন্ত করবে । ছাত্রীর অভিযোগে এবং অডিও ক্লিপে অধ্যাপকের দশ হাজার টাকার বিনিময়ে পাশ করিয়ে দেওয়ার ঘটনায় যেভাবে শিলিগুড়ি কলেজের নাম কালিমাপ্ত হয়েছে তার বিভাগীয়…
Read More
সম্পত্তির লোভে বৌদিকে খুন করলো দেওর

সম্পত্তির লোভে বৌদিকে খুন করলো দেওর

সম্পত্তির লোভে খুন হতে হলো বৌদিকে। বৌদিকে খুনের অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার চালুনিয়া গ্রামে। জানা গিয়েছে মৃতের নাম ফেলানি বর্মণ। মৃতের পরিবারের অভিযোগ, ফেলানি বর্মনের জমি নিজের নামে করে দেওয়ার জন্য চাপ দিত দেওর বলরাম বর্মন। শনিবার রাতে মদ্যপ অবস্থায় ফেলানি বর্মনকে মারধর করে বলরাম বর্মন বলে অভিযোগ করে মৃতার ছেলে শুক্রু বর্মন। এরপর রবিবার সকালে গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। মৃতার পরিবারের অভিযোগ, তাকে খুন করে ঘরের মধ্যে ফাঁস লাগিয়ে দেওয়া হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইটাহার থানার পুলিশ এবং তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। গোটা…
Read More
রিয়া চক্রবর্তীকে হেনস্থা এবং গ্রেপ্তার করার প্রতিবাদে  শিলিগুড়ির রাজপথে কংগ্রেস বিক্ষোভ মিছিল

রিয়া চক্রবর্তীকে হেনস্থা এবং গ্রেপ্তার করার প্রতিবাদে শিলিগুড়ির রাজপথে কংগ্রেস বিক্ষোভ মিছিল

রিয়া চক্রবর্তীকে হেনস্থা এবং গ্রেপ্তার করার প্রতিবাদে আজ শিলিগুড়ির রাজপথে কংগ্রেস বিক্ষোভ মিছিল করে । এদিন এইমিছিলের অগ্রভাগে ছিল কংগ্রেসের দার্জিলিং জেলার সভাপতি তথা মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক শঙ্কর মালাকার । এদিন বিধায়ক সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, বাংলার মেয়ে রিয়া চক্রবর্তীকে যেভাবে হেনস্থা এবং গ্রেপ্তার করা হচ্ছে তার তীব্র বিরোধিতা করছে কংগ্রেস । এর সঙ্গে সুশান্ত সিংয়ের মৃত্যুর ইস্যু নিয়ে বিহার সরকার এবং বিজেপি যেভাবে ভোটের রাজনীতি করছে তারও প্রতিবাদ করেন বিধায়ক এমনটাই জানা গিয়েছে ।এদিন এই কেন্দ্রের বিরুদ্ধে এই মিছিলে রিয়ার মুক্তির দাবি ছাড়াও মূল্যবৃদ্ধি এবং বেসরকারীকরনের বিরুদ্ধেও প্রতিবাদ করে কংগ্রেস পার্টি।
Read More
আজ থেকে খুলছে ইসকন মন্দির

আজ থেকে খুলছে ইসকন মন্দির

দীর্ঘদিন থেকে বন্ধ থাকা ইসকন মন্দির খুলছে আজ । করোনা এবং লকডাউন পরিস্থিতিতে দীর্ঘ পাঁচমাস মন্দির বন্ধ থাকার পর আজ সোমবার দর্শনার্থীদের জন্য খুলে যাচ্ছে শিলিগুড়ির ইসকন মন্দির । এমনটাই জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ । তবে মন্দিরে প্রবেশ করতে গেলে পুণ্যার্থীদের মানতে হবে রাজ্য ও কেন্দ্রের কোভিড নির্দেশিকা । মন্দিরে নিৰ্দিষ্ট সংখ্যক পুণ্যার্থী মাস্ক , স্যানিটাইজেশন করে মন্দিরে প্রবেশ করতে পারবে বলে জানা গিয়েছে । একটা নির্দিষ্ট ব্যারিকেডের রাস্তা দিয়ে যেতে হবে তার বাইরে ক্যাম্পাসে ঘোরাঘুরি করার কোন অনুমতি থাকছে না । প্রতিদিন বিকাল চারটা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত দর্শন করার অনুমতি দেওয়া হবে । একসাথে 10 থেকে 15 জন…
Read More
রায়কত বংশের ২৯ তম রাজার জন্মবার্ষিকী পালিত হলো জলপাইগুড়িতে

রায়কত বংশের ২৯ তম রাজার জন্মবার্ষিকী পালিত হলো জলপাইগুড়িতে

জলপাইগুড়িতে পালিত হলো রায়কত বংশের ২৯ তম রাজার জন্মবার্ষিকী। আজ রাজা জগদীন্দ্র দেব রায়কতের ১৫৭তম জন্মবার্ষিকী।সোমবার বৃষ্টি ভেজা দিনে জলপাইগুড়ি সাংস্কৃতিক কলা কেন্দ্রে রাজার জন্মদিন পালন করলেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ এবং উত্তরবঙ্গ লোক সংস্কৃতি সমিতির সদস্যরা। আজ এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সকাল সতর্কতা এবং সামাজিক দুরত্ব মেনে। এই অনুষ্ঠানে জগদীন্দ্র দেব রায়কতের আবক্ষ মূর্তি তে মাল্য দান করে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সকলে। এর পরিপ্রেক্ষিতে জলপাইগুড়ি তথ্য সংস্কৃতি আধিকারিক সূর্য বন্দোপাধ্যায় বলেন, মানুষ তাদের মনে রাখে যারা সমাজ এবং সংস্কৃতি কে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন।তাদেরই মধ্যে একজন ছিলেন রাজা জগদীন্দ্র দেব রায়কত।
Read More
কলেজ অধ্যাপকের ঘুষ নিয়ে ছাত্রীকে পাশ করিয়ে দেওয়ার প্রতিবাদে বিজেপি যুব মোর্চার বিক্ষোভ ,

কলেজ অধ্যাপকের ঘুষ নিয়ে ছাত্রীকে পাশ করিয়ে দেওয়ার প্রতিবাদে বিজেপি যুব মোর্চার বিক্ষোভ ,

দশ হাজার টাকার বিনিময়ে ছাত্রীকে পাশ করিয়ে দেওয়ার অভিযোগে আজ বিক্ষোভ মিছিল করে বিজেপির যুব মোর্চা। গত কয়েকদিন ধরে শিলিগুড়ির কলেজের এক অধ্যাপক দশ হাজার টাকার বিনিময়ে ছাত্রীকে পাশ করিয়ে দেওয়ার অডিও ক্লিপ প্রকাশ্যে এসেছে তা নিয়ে সরব ছাত্রসংগঠনগুলি। শিক্ষাঙ্গনে এই দুর্নীতির বিরুদ্ধে আজ শিলিগুড়ির হাসমিচকে বিক্ষোভ মিছিল বের করে বিজেপি যুব মোর্চা । জানা গিয়েছে এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন শিলিগুড়ি বিজেপি সাংগঠনিক দলের যুব সভাপতি কাঞ্চন দেবনাথ, যুবনেতা প্রীতম সিংহ সহ বিজেপি যুব নেতারা । সূত্রের খবর এই বিক্ষোভ মিছিল হাসমিচকে আসলে পুলিশ আটকে দেয় । ধ্বস্তাধস্তি শুরু হয়ে যায় বিজেপি কর্মীদের সঙ্গে । বিজেপির দাবি এই দুর্নীতি…
Read More
পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বজরা পাড়ায় ভেঙ্গে পরলো সেতুর এক অংশ

পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বজরা পাড়ায় ভেঙ্গে পরলো সেতুর এক অংশ

জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বজরা পাড়ায় ভেঙ্গে পরলো সেতু। সূত্রের খবর, শনিবার জলপাইগুড়ি জেলার অন্তর্গত পাহাড়পুর গ্ৰামে অবস্থিত একটি সেতুর প্রায় এক অংশ ভেঙ্গে পরে। এই সেতু ভেঙ্গে পড়ায় অসুবিধায় পরতে হয় এলাকার বাসিন্দাদের।যে কোনও মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা। এমনকি এই এলাকায় দমকল এবং অ্যাম্বুলেন্সের আসতে ও অসুবিধা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে খুব তাড়াতাড়িই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেই জানিয়েছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিতা রাউত।
Read More