উত্তরবঙ্গ

একসঙ্গে ৩২ জন আসামী করোনা আক্রান্ত

একসঙ্গে ৩২ জন আসামী করোনা আক্রান্ত

রাজ্যের জেলায় জেলায় বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। এবার বীরভূমের জেলা সদর সিউড়ী সংশোধনাগারে বন্দী থাকা আসামীদের মধ্যে ৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যাদের কোরনা পজিটিভ রির্পোট এসেছে তাদের পৃথক আইসোলেসোনে রাখা হয়েছে বলে জানা গেছে। সংশোধনাগারে বন্দীরা করোনা আক্রান্ত হওয়াই চিন্তা বেড়েছে প্রশাসনের। আদালত থেকে বিচারাধীন বা সাজাপ্রাপ্ত যেসব অভিযুক্ত বন্দীদের সংশোধনাগারে নিয়ে আসা হয় আদালতের নির্দেশে তাদের কোভিড-১৯ পরীক্ষা করানোরও নির্দেশ দেন মহামান্য আদালত।
Read More
রাম মন্দিরের পুনর্নির্মাণ উপলক্ষে পতাকা লাগাতে গিয়ে গ্রেপ্তার অনেক বিজেপি নেতা কর্মীরা।

রাম মন্দিরের পুনর্নির্মাণ উপলক্ষে পতাকা লাগাতে গিয়ে গ্রেপ্তার অনেক বিজেপি নেতা কর্মীরা।

রাম মন্দিরের পুনর্নির্মাণ উপলক্ষে শিলিগুড়ির রাস্তায় গেরুয়া পতাকা লাগাতে গিয়ে গ্রেপ্তার অনেক নেতা কর্মীরা।এদিন বিকেলে হিলকার্ড রোড ও হাসমিচকে বিজেপি নেতা কর্মীরা গেরুয়া পতাকা ও ধ্বজ লাগানোর কর্মসূচি নেয়। রাম মন্দির ভূমি পূজন উপলক্ষে তারা এই পতাকা গুলো রাস্তার ব্যারিকেডের দুপাশে লাগাচ্ছিল বলে জানা যায় কিন্তু হঠাৎ শিলিগুড়ি থানার পুলিশ এসে ওই নেতা কর্মীদের জোরপূর্বক ভ্যানে তোলার চেষ্টা করে। বিজেপি নেতা কর্মীদের সঙ্গে পুলিশের একপ্রস্থ ধস্তাধস্তিও হয়। বিজেপি কর্মীদের অভিযোগ তারা শান্তিপূর্ণ ভাবে,সমস্ত স্বাস্থ্য বিধি ও বিধিনিষেধ মেনেই রাস্তার দুপাশে পতাকা লাগাচ্ছিল কিন্তু পুলিশ হঠাৎ করে তাদের পুলিশ ভ্যানে তোলার চেষ্টা করে।এই ঘটনায় পুলিশের তীব্র নিন্দা করেছেন শিলিগুড়ি জেলা বিজেপির…
Read More
হোম আইসোলেশনে থাকা রোগীরা বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ পাবে

হোম আইসোলেশনে থাকা রোগীরা বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ পাবে

করোনা সংক্রমনের বাড়বাড়ন্তে বিনষ্ট জীবনের স্বাভাবিক ছন্দ। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিশেষজ্ঞদের একাংশের মতে শুরু হয়ে গিয়েছে গোষ্ঠী সংক্রমন। বহু ক্ষেত্রে হোম আইসোলেশনে থেকেই চিকিৎসা চলছে কোভিড আক্রান্তদের। এবারে টেলি কনফারেন্সের মাধ্যমে মৃদু উপসর্গ যুক্ত বা হোম আইসোলেশনে থাকা রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দানে এগিয়ে এলেন রায়গঞ্জের চারজন বিশিষ্ট চিকিৎসক।চিকিৎসকদের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।  উল্লেখ্য উত্তর দিনাজপুর জেলার পাশাপাশি রায়গঞ্জ শহরের বিভিন্ন ওয়ার্ডে বাড়ছে কোভিড রোগীর সংখ্যা। আক্রান্তদের অনেকেই মৃদু উপসর্গ যুক্ত। স্বাস্থদপ্তরের নির্দেশে হোম আইসোলেশনে রয়েছেন তারা। হোম আইসোলেশনে থাকলেও অনেকেই বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছেন। ইতিমধ্যেই শহরের অনেক চিকিৎসক করোনা সংক্রমনের কারনে চেম্বার…
Read More
১০০ দিনের কাজে বাংলা সেরা কোচবিহার, ভারতে দ্বিতীয়

১০০ দিনের কাজে বাংলা সেরা কোচবিহার, ভারতে দ্বিতীয়

১০০ দিনের কাজে আবারও সাফল্য পেল কোচবিহার।পশ্চিমবঙ্গের প্রান্তিক জেলা কোচবিহার ১০০ দিনের কাজে সমগ্র ভারত বর্ষে দ্বিতীয় স্থান হয়েছে। এই সাফল্যে খুশি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা কোচবিহারের তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ ।তিনি নিজের ফেসবুক পেজে কোচবিহারে সাফল্যের খবর জানিয়েছেন সকলকে।সেই সঙ্গে উচ্ছসিতও। এর আগেও কোচবিহার ১০০ দিনের কাজে বাংলায় প্রথম হয়েছিল ।এবার সমগ্র ভারতে দ্বিতীয় স্থান লাভে খুশি সবাই।
Read More
কোচবিহারে পালিত হলো খাদ্য আন্দোলনের শহীদ স্মরণ

কোচবিহারে পালিত হলো খাদ্য আন্দোলনের শহীদ স্মরণ

কোচবিহারে পালিত হলো খাদ্য আন্দোলনের শহীদ স্মরণ।সাগরদিঘীর শহীদ বেদীতে অনুষ্ঠিত হয় শহীদ স্মরণ সভা। উল্লেখ্য  ১৯৮৮ সালের ৪ঠা আগস্ট পুলিশের গুলিতে কোচবিহার সাগরদিঘীর পাড়ে খাদ্য আন্দোলনে শহীদ হয়েছিলেন রবিন চন্দ্র, বিমান দাস ও হায়দার আলী। সভায় উপস্থিত ছিলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থ প্রতিম রায়, তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক ও অন্যান্য নেতৃত্ব।প্রথমেই শহীদ বেদিতে একে একেসবাই উপস্থিত মাল্যদান করেন।
Read More
শতাব্দী প্রাচীন মনসা মেলা হচ্ছে না এবার জলপাইগুড়িতে

শতাব্দী প্রাচীন মনসা মেলা হচ্ছে না এবার জলপাইগুড়িতে

করোনার কোপ এবার জলপাইগুড়ি বৈকুন্ঠপুর রাজবাড়ির শতাব্দীপ্রাচীন মনসা পুজোতে।এবছর জলপাইগুড়ি রাজবাড়ীর মনসা পূজো ৫১১বছরে পরলো। পূজো হলেও হচ্ছেনা এবার পূজোর মেলা।করোনার জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন রাজপরিবারের কুলপুরোহিত শিবু ঘোষাল। পুজোর দিন মন্দিরে ভেতরে কোনো ভক্তকে প্রবেশ করতে না দেওয়া হলেও প্রাচীন রীতি মেনে পুজো হবে। রাজবাড়ী প্রাঙ্গনে মনসা পূজার দিন থেকে ৭দিন ব্যাপি হতো মনসা পূজোর মেলা। এই মেলাতে রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ব্যবসায়ীরা তাদের সামগ্রী বিক্রি করতে আসতো।শতাব্দীপ্রাচীন এই মনসা পুজোর মেলায় দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি ভীনদেশ থেকেও প্রচুর ভক্ত ভিড় করতো । এবছর পুজো হলেও মন্দিরে কোনো ভক্তকে ঢুকতে দেওয়া হবেনা।মন্দিরের গেট থেকে ভক্তরা…
Read More
রাম মন্দিরের ভূমি পূজন উৎসবে শিলিগুড়িও গেরুয়াময়

রাম মন্দিরের ভূমি পূজন উৎসবে শিলিগুড়িও গেরুয়াময়

রাত পোহালেই রাম মন্দিরের ভূমি পূজন। সেই পূজন স্থান অযোধ্যায় হলেও তার রেশ আবহাওয়া দেশের সর্বত্র।সিলিগুড়িতেও চলছে রাম মন্দির পূজনের প্রস্তুতি।এই উপলক্ষে শিলিগুড়িতে হিলকার্ট রোডে লাগানো হয়েছে গেরুয়া পতাকা। শিলিগুড়ি জেলা বিজেপির পক্ষ থেকে এই পতাকা ও গেরুয়া ধ্বজ লাগানো হয়েছে বলে জানা গিয়েছে।বিজেপির এক কার্য্কর্তা জানিয়েছেন যে বুধবার সারাদেশ রাম মন্দিরের পুনর্নির্মানের উৎসবে শামিল হবে।শিলিগুড়িতেও রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছেন বলে জানা গেছে
Read More
করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন জারী আলিপুরদুয়ারে

করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন জারী আলিপুরদুয়ারে

ফের লকডাউন ঘোষণা করল আলিপুরদুয়ার জেলা প্রশাসন। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে এই সিদ্ধান্ত জেলা স্বাস্থ্য দপ্তরের।আলিপুরদুয়ারে করোনা সংক্রমন আটকাতে পাঁচদিন লকডাউন ঘোষণা করেছে মহকুমা প্রশাসন । এই লকডাউন চলবে শনিবার পর্যন্ত। মঙ্গলবার আলিপুরদুয়ার পুর এলাকা ও শহর সংলগ্ন বিবেকানন্দ ১,২, চাপড়েরপাড় ১ও পররপার গ্রাম পঞ্চায়েতের কিছু অংশ এই লকডাউনের আওঁতায় রয়েছে।লকডাউনে আলিপুরদুয়ারে দোকানপাট ,বাজার ,যানবাহন বন্ধ থাকছে । আলিপুরদুয়ারে করোনা সংক্রমণ উত্তরোত্তর বাড়তে থাকায় আলিপুরদুয়ার চেম্বার অব কমার্স লকডাউনের প্রস্তাব দেয়। অবশেষে ব্যবসায়ীদের অনুরোধ বিবেচনা করে লকডাউনের সিদ্ধান্ত জেলা প্রশাসন
Read More
আজ থেকে খুলছে হায়দরপাড়া বাজার,মানতে হবে বিধিনিষেধ

আজ থেকে খুলছে হায়দরপাড়া বাজার,মানতে হবে বিধিনিষেধ

আজ থেকে সমস্ত দোকান খুলছে শিলিগুড়ি কর্পোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দার পাড়া এলাকার ৷ কিন্তু দোকান খোলা যাবে সকাল ছয়টা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত৷ সমস্ত দোকানদারকে স্যানিটাইজার রাখতে হবে এবং ৫ জনের বেশি ক্রেতা দোকানের সামনে দাঁড়াতে পারবে না৷ ক্রেতা এবং বিক্রেতাকে মাক্স পরে সমস্ত বিধি নিষেধ মেনে দোকানদারি করতে হবে বলে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বলা হয়েছে৷
Read More
গুলিতে মৃত দুই বিএসএফ জওয়ান,ভারত-বাংলাদেশ সীমান্তে চাঞ্চল্য

গুলিতে মৃত দুই বিএসএফ জওয়ান,ভারত-বাংলাদেশ সীমান্তে চাঞ্চল্য

জওয়ানের গুলিতে মৃত্যু হল দুই বিএসএফ জওয়ানের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ থানার ভাটোল সীমান্ত এলাকায়।ঘটনার প্রকৃত কারন জানা যায়নি।সূত্রের খবর সোমবার রাতে সীমান্তে প্রহরায় নিযুক্ত ছিলেন বিএসএফ ইন্সপেক্টর মহিন্দর সিং, কনস্টেবল অনুজ কুমার ও উত্তম সূত্রধর। আচমকাই মঙ্গলবার ভোরে উত্তম সূত্রধর নামে ওই জওয়ান এলোপাথাড়ি গুলি ছোড়ে ওই দুই জোয়ানকে। এই ঘটনায় বিএসএফ সীমান্ত চৌকিতে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।তবে ঘটনার কারন জানা যায়নি।আজ ভোর সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ভাতুন গ্রামপঞ্চায়েতের বিএসএফ এর ১৪৬ নম্বর ব্যাটালিয়নের মালদাখন্ড সীমান্ত চৌকিতে। অভিযুক্ত জওয়ান উত্তম সূত্রধর নিজেই সীমান্ত চৌকির কমান্ডারের কাছে আত্মসমর্পণ করেছে।গুলিবিদ্ধ মৃত বিএসএফ এর…
Read More
করোনায় পজিটিভ কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী

করোনায় পজিটিভ কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী

কংগ্রেস এমপি কীর্তি চিদাম্বরম করোনা আক্রান্ত হওয়ার এক দিন পরেই কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া্র করোনা আক্রান্ত হওয়ার খবর এল। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া করোনায় আক্রান্ত হলেন। জানা যাচ্ছে, ইতিমধ্যেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিগত কয়েকদিনে যাঁরা যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন, তাঁদের করোনা পরীক্ষা এবং এ সংক্তান্ত যাবতীয় সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছেন সিদ্দারামাইয়া। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর, তিনি সোশ্যাল মিডিয়ায় টুইট করে জানিয়েছেন যে, ‘আমার কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আগাম সতর্কতা হিসেবে চিকিৎসকদের পরামর্শ মতো হাসপাতালে ভর্তি হয়েছি। আমি অনুরোধ জানাচ্ছি, যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁরা স্বাস্থ্য পরীক্ষা করান এবং কোয়ারেন্টাইনে যান।’
Read More
তিন মাস ধরে  জমে রয়েছে বর্ষার জল,রোগ ছড়ানোর সম্ভাবনা

তিন মাস ধরে জমে রয়েছে বর্ষার জল,রোগ ছড়ানোর সম্ভাবনা

তিন মাস ধরে বর্ষার জল জমে রয়েছে মালদার গান্ধী কলোনিতে।ওই জমা জল পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়। এরফলে ছড়াচ্ছে মশাবাহিত বিভিন্ন ধরনের রোগ ।বাড়ছে রোগ ছড়ানোর সম্ভাবনা। এলাকার এমন পরিস্থিতি তৈরি হওয়ায় সংশ্লিষ্ট এলাকার অধিকাংশ বাসিন্দারা পুরসভার বিরুদ্ধে কোমর কষে আন্দোলনে নামার কথা জানিয়েছেন। কিন্তু বাসিন্দাদের অসন্তোষের পরেও হেলদোল নেই পুরসভা কর্তৃপক্ষের। পুরাতন মালদা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের গান্ধীকলোনী এলাকাটি এখন কার্যত বৃষ্টি এবং ড্রেনের জমা জলে বাসিন্দারা বন্দী হয়ে রয়েছেন। দুর্গন্ধ এতটাই ছড়িয়েছে যে বাড়ি থেকে খালি নাক এ বেরোনো দায় হয়ে গেছে । তিন মাস ধরে গান্ধীকলোনী এলাকায় এই দুর্বিষহ পরিস্থিতি নিয়ে জেরবার সাধারণ মানুষ। দ্রুত সমস্যার সমাধান না…
Read More
বন সহায়ক পদের ফর্ম জমা দেওয়ার লাইনে সামাজিক দূরত্ব ঘুঁচে গেল

বন সহায়ক পদের ফর্ম জমা দেওয়ার লাইনে সামাজিক দূরত্ব ঘুঁচে গেল

দেশে চলেছে করোনা আতঙ্ক।কিন্তু তার ছিটেফোঁটাও বোঝা গেল না আলিপুরদুয়ারে বনদপ্তর অফিসে।বিগত কয়েকদিন আগেই রাজ্যের বনদপ্তর বন সহায়ক শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করে। নির্দেশিকায় বলা হয়েছে ওই শূন্যপদের আবেদন অফলাইনে জমা দিতে নিজের নিজের জেলার বনদপ্তরের অফিসে।সময়ও দেওয়া হয়েছে মাত্র সাতদিন। আজ এই শূন্যপদের ফর্ম জমা দিতে গিয়ে প্রার্থীরা ভুলে গেল করোনা আতঙ্ক। স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় হাজারদুয়েক প্রার্থী জমা দিতে আসে আলিপুরদুয়ার বন দপ্তর অফিসে।জমা দেওয়ার হুড়োহুড়িতে শিকেয় ওঠে বিধিনিষেধ। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে বর্তমান করোনা পরিস্থিতিতে যেখানে সব ব্যবস্থাতেই অনলাইনে জোর দেওয়া হচ্ছে তখন বন সহায়ক শূন্যপদের আবেদন অনলাইন প্রক্রিয়ায় হলো না কেন? এর সঙ্গে সময়সীমা মাত্র ৭দিন…
Read More
গাছে রাখি পরিয়ে  অভিনব রাখি বন্ধন উৎসব পালিত হলো কোচবিহারে

গাছে রাখি পরিয়ে অভিনব রাখি বন্ধন উৎসব পালিত হলো কোচবিহারে

 প্রাচীন গাছে রাখি পরিয়ে এক অভিনব রাখি বন্ধন উৎসব পালিত হলো কোচবিহারে। শহরের স্টেশন চৌপথী সংলগ্ন এলাকায় আস্থা ফাউন্ডেশনের উদ্যোগে এই রাখি বন্ধন কর্মসূচী।সোমবার রাখি বন্ধন উৎসব উপলক্ষে আস্থা ফাউন্ডেশন এর উদ্যোগে শহরের স্টেশন চৌপথী সংলগ্ন এলাকায় প্রাচীন গাছে রাখি পরিয়ে এক অভিনব রাখি বন্ধন উৎসব পালিত হলো। এদিন যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অন্যদের হাতে রাখি পরানো হয়।এর সঙ্গে স্যানিটাইজার, মাস্ক এবং গাছের চারা বিলি করার মাধ্যমে রাখী বন্ধন কর্মসূচি পালন করা হয়
Read More