উত্তরবঙ্গ

আলিপুরদুয়ারে তপসিখাতা চা বাগানে শ্রমিক বিক্ষোভ

আলিপুরদুয়ারে তপসিখাতা চা বাগানে শ্রমিক বিক্ষোভ

আলিপুরদুয়ারে তপসিখাতা এলাকার এক চাবাগানে আজ বিক্ষোভ দেখাল বাগানের শ্রমিকরা। জানা গেছে চা-বাগানের শ্রমনীতির বিরুদ্ধে গিয়ে মালিকপক্ষ জোর করে চাবাগানের শ্রমিকদের বেশি বেশি চাপাতা তোলার জন্য চাপ দিচ্ছে ।অন্যথায় হাজিরা কেটে নেওয়ার হুমকি দিয়েছে বাগানের মালিকপক্ষ । শ্রমিকদের অভিযোগ যেখানে অন্য চাবাগানের শ্রমিকদের শ্রমদপ্তরের নির্দেশমতো দৈনিক ২৫ কেজি চাপাতা তোলে সেখানে ওই বাগানে শ্রমিকদের দিনে ৪০কেজি চাপাতা তোলার জন্য জোর দিচ্ছে । তাদের আরো অভিযোগ শুধু বেশি চাপাতা তোলাই নয় ওই চাপাতা তুলে পরিষ্কার করে দেওয়ারও জন্য চাপ দিয়েছে বাগানপক্ষ। দৈনিক ৪০ কেজি পাতা তুলতে না পারলে হাজিরা কেটে নেওয়ার হুমকি দেয় বলে সূত্রের খবর। বাগানের মালিকপক্ষের এই নির্দেশিকায় বিরুদ্ধে…
Read More
গভীর রাতে হাউসের জানালা ভেঙে দুঃসাহসিক চুরি  জলপাইগুড়িতে

গভীর রাতে হাউসের জানালা ভেঙে দুঃসাহসিক চুরি জলপাইগুড়িতে

গভীর রাতে হাউসের জানালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল জলপাইগুড়িতে। জানা যায় এদিন সোমবার গভীর রাতে জলপাইগুড়ির আমুল ডিস্ট্রিবিউশন হাউসের দরজার তালা ভেঙে চুরি হয় ।ঘটনায় ব‍্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জলপাইগুড়ি শহরে। মঙ্গলবার সকালে এসে সংস্থা‌র কর্মী‌রা বিষয়টি জানতে পারেন । নগদ টাকা সহ কয়েক লক্ষ টাকার জিনিস চুরি হয়েছে বলে মনে করছেন সংস্থা‌র কর্মী‌রা । সংস্থা‌র ম‍্যানেজার জানিয়েছেন , একটি জানালা ভেঙে ভেতরে ঢুকেছিল দুষ্কৃতীরা । এরপর বেশ কয়েকটি লকার ও আলমারি ভেঙে লুঠপাট চালায় তারা ।পরদিন খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে‌ন তারা । সিসিটিভি ক‍্যামেরার ফুটেজ দেখে দুষ্কৃতী‌দের চিহ্নিত করা‌র চেষ্টা…
Read More
মাদক কারবারের প্রতিবাদ করায় খুননবম শ্রেণীর ছাত্র

মাদক কারবারের প্রতিবাদ করায় খুননবম শ্রেণীর ছাত্র

এলাকায় মাদক কারবারের প্রতিবাদ করতে গিয়ে খুন হল নবম শ্রেণীর ছাত্র । এমনই চাঞ্চল্যকর নৃশংস ঘটনা ঘটেছে মালদার মোথাবাড়ি থানার লক্ষীপুর গ্রামে । সূত্রের খবর লক্ষীপুর গ্রামে ইদানীং অবৈধ মাদক দ্রব্যের বিক্রি ও পাচার বেড়েছে এরই প্রতিবাদ করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে প্রাণ হারাল আলকারাইম সাইন নামে বছর সতেরোর এক ছাত্রের । স্থানীয় সূত্রে জানা যায় গত মঙ্গলবার এলাকায় অবৈধ মাদক কারবার রুখতে সালিশিসভা বসে । মৃত ছাত্রের অভিযোগ ওই সালিশিসভা থেকেই দুষ্কৃতীরা প্রতিবাদী ছাত্রকে তুলে নিয়ে গিয়ে ফাঁসি লাগিয়ে নিমগাছে ঝুলিয়ে দেয়।পরদিন সকালে ওই ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হলে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। এলাকা গ্রামবাসী ওই অবৈধ মাদক কারবার বন্ধের…
Read More
সুপ্রিমকোর্টের নির্দেশ মেনে ১৮ অক্টোবরের মধ্যে হবে কলেজ -বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

সুপ্রিমকোর্টের নির্দেশ মেনে ১৮ অক্টোবরের মধ্যে হবে কলেজ -বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

১ অক্টোবর থেকে শুরু হবে কলেজ-বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ৷ সু্প্রিম কোর্টের নির্দেশ মতো ইউজিসি নির্দেশিকা মেনে ১ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত চলবে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ফাইনাল সেমেস্টার । শিক্ষামন্ত্রী-উপাচার্য বৈঠকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন , ৩১ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করতে হবে বিশ্ববিদ্যালয়গুলোকে। গত শনিবারই সুপ্রিমকোর্ট জানিয়ে দেয় যে বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের ফাইনাল পরীক্ষা নিতে হবে। সর্বোচ্চ আদালতের এই ঘোষণার পরেই আজকে রাজ্যের সিদ্ধান্তে ব্যাকফুটে বর্তমান রাজ্য প্রশাসন। কিভাবে পরীক্ষা নেবে তা ঠিক করবে বিশ্ববিদ্যালয়গুলি। ইউজিসির তরফে শেষবারের জারি করা গাইডলাইনে বলা হয়েছিল পরীক্ষা তিন ধরনের মাধ্যমের সাহায্যে নিতে পারে যে কোন বিশ্ববিদ্যালয় বা কলেজ। অনলাইন, অফলাইন এবং অনলাইন অফলাইন…
Read More
প্রয়াত হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

প্রয়াত হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

গত ৯ অগস্ট রাতে বাড়িতে বাথরুমে পড়ে গিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। মস্তিষ্কে চোট লাগায় পর দিন হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। অস্ত্রোপচার করেছিলেন চিকিৎসকরা। কিন্তু অস্ত্রোপচারের পর আর জ্ঞান ফিরলই না প্রণব মুখোপাধ্যায়ের। শেষমেশ সোমবার শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রণব মুখোপাধ্যায়। বয়স হয়েছিল ৮৫ বছর। গত সোমবার প্রণব মুখোপাধ্যায়ের টুইটার হ্যান্ডেল থেকে জানানো হয় তিনি করোনা আক্রান্ত। লেখা হয়, অন্য চিকিৎসার জন্য সেনা হাসপাতালে যাওয়ার পর তাঁর কোভিড সংক্রমণ ধরা পড়ে। পরে জানা যায়, প্রণববাবু ভারসাম্য হারিয়ে বাথরুমে পড়ে গিয়েছিলেন। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন প্রণববাবু। গত দু’দশকের বেশি সময় ধরে তিনি ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। হৃদরোগেও আক্রান্ত হয়েছিলেন তিনি। তাঁর…
Read More
লকডাউনের বৃষ্টিতে শুনশান আলিপুরদুয়ার

লকডাউনের বৃষ্টিতে শুনশান আলিপুরদুয়ার

লকডাউন সফল করল বৃষ্টি । সোমবার সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায়আলিপুরদুয়ারে লকডাউন আরো ভালভাবে দেখা গেল। যদিও লকডাউন করতে প্রস্তুত ছিল পুলিশ প্রশাসন ।জানা গিয়েছেআলিপুরদুয়ারে দোকান পাট বন্ধ । যানবাহন পথে নামেনি । দু একটা টোটো, অটো পথে দেখা গেলেও পুলিশি অভিযান চলছে। এর পাশাপাশি লকডাউন উপেক্ষা করে যারা পথে বেরিয়েছে এবং প্রয়োজনীয় কারন দেখাতে পারেনি তাদের গ্রেপ্তার করা হয়েছে ।সর্বশেষ পাওয়া খবর থেকে জানা গিয়েছে আলিপুরদুয়ার থানার পুলিশ মোট ৮জনকে গ্রেপ্তার করেছে ।আলিপুরদুয়ার থানা সূত্রের খবর, বেলা বারার সঙ্গে সঙ্গে গ্রেফতারের সংখ্যা আরও বাড়বে। ব্যাবসায়ী ও সাধারন মানুষের বক্তব্য করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন যথেষ্টই জরুরী। সেই কথাকে মাথায় রেখে…
Read More
লকডাউনে স্বচ্ছ ভারত অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচী নকশালবাড়ি মন্ডল বিজেপির

লকডাউনে স্বচ্ছ ভারত অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচী নকশালবাড়ি মন্ডল বিজেপির

চলছে চলতি মাসের ঘোষিত শেষ লকডাউন । জরুরি পরিষেবা ছাড়া সব মানুষ গৃহবন্দী । এই লকডাউনে ব্যতিক্রমী উদ্যোগ নিল নকশালবাড়ি বিজেপি মন্ডল কমিটি। জানা গেছে নকশালবাড়ি বিজেপি মন্ডল কমিটির সদস্যরা এলাকায় স্বচ্ছ ভারতের অঙ্গ হিসেবে আজ নকশালবাড়ির খালপাড়ায় স্বচ্ছতা কর্মসূচিতে অংশগ্রহণ করে । নকশালবাড়ি মন্ডল কমিটির পক্ষে মিন্টু ঘোষ জানিয়েছেন লকডাউনের দিন সবাই গৃহবন্দি তাই আজকের এই দিনে তারা স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি নিয়েছে । সূত্রের খবর স্বচ্ছতার পাশাপাশি বৃক্ষরোপন কর্মসূচিও নেয় নকশালবাড়ি মন্ডল কমিটি । এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মিন্টু ঘোষ, সুবীর কুমার দাস, মানিক সরকার ও দিলীপ মন্ডল ।
Read More
লকডাউনে রাস্তায় বেরোলেই করা হচ্ছে করোনা টেস্ট, অভিনব উদ্যোগ কোচবিহারে।

লকডাউনে রাস্তায় বেরোলেই করা হচ্ছে করোনা টেস্ট, অভিনব উদ্যোগ কোচবিহারে।

করোনার বহর কমেনি রাজ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চলছে লকডাউন। কিন্তু কিছু মানুষ লকডাউন উপেক্ষা করেই চলেছে। কোচবিহারের পরিস্থিতিও প্রায় একই রকম। কোচবিহার জেলা প্রশাসন এবার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রহণ করল অভিনব উদ্যোগ । কোচবিহার সদর মহকুমা শাসক সকাল থেকেই লাঠিধারি পুলিশ কর্মী, মোবাইল সোয়াব টেস্টিং ভ্যান এবং স্বাস্থ্যকর্মীদের নিয়ে বেরিয়ে পড়লেন শহরের রাস্তায়। তবে এবার শুধুমাত্র লাঠিধারি পুলিশ কর্মীদের নিয়ে নয়, একেবারে বেরিয়ে পড়লেন কোচবিহারের রাস্তায়। আজ চলতিমাসের শেষ লকডাউনে যারা রাস্তায় বেরিয়েছে তাদের ধরে ধরে করানো হল সোয়াব টেস্ট। কোচবিহার সদর মহকুমা শাসক জানিয়েছেন যারাই আজ পথে বেরিয়েছে তাদের প্রত্যেকের সোয়াব টেস্ট করা হয়। যারা লকডাউন ভঙ্গ করে অথবা জরুরি…
Read More
এনজেপি স্টেশনের সামনে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চা বিক্রেতার

এনজেপি স্টেশনের সামনে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চা বিক্রেতার

লকডাউনের দিন সোমবার হঠাৎ শিলিগুড়ি এনজেপি স্টেশনের সামনে চা বিক্রেতার আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টায় চাঞ্চল্য ছড়াল এনজেপি জুড়ে । জানা গিয়েছে ওই যুবকের নাম রাজু । তিনি স্টেশনে চায়ের দোকান করত । প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গিয়েছে আজ সকাল সাড়ে ৯টা নাগাদ ওই চা বিক্রেতা এনজেপি স্টেশনের মূল প্রবেশ পথের সামনে কেরোসিন ঢেলে নিজের গায়ে আগুন লাগানোর চেষ্টা করে । ঘটনায় আশেপাশের লোকজনেরা ছুটে এসে আগুন নেভায় এবং তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করে । লোকটির অবস্থা বেশ আশঙ্কাজনক । পুলিশ ঘটনার তদন্তে শুরু করেছে । তবে ওই চা বিক্রেতা কেন নিজের গায়ে আগুন লাগাল তার কারণ জানা যায়নি…
Read More
আলিপুরদুয়ারে খাবার না পেয়ে  হাসপাতাল থেকে পালাল করোনা আক্রান্ত রোগী,

আলিপুরদুয়ারে খাবার না পেয়ে হাসপাতাল থেকে পালাল করোনা আক্রান্ত রোগী,

আবারও প্রশ্ন উঠল রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় । খাবার না পেয়ে হাসপাতাল থেকে পালিয়ে গেল রোগী। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে আলিপুরদুয়ারের তপসিখাতায়। রোগীর দাদার অভিযোগ হাসপাতালে ঠিকমতো খাবার পাচ্ছে না করোনা আক্রান্ত রোগীর। শুধু খাবার নয় রোগীদের ঠিকমতো চিকিৎসাও করছে না ডাক্তাররা বলে অভিযোগ । স্থানীয় এলাকাবাসী এই ঘটনায় জেলা স্বাস্থ্যদপ্তরের উদাসীনতার অভিযোগ করেছেন। জানা গেছে এলাকায় এক রোগীর হাতে স্যালাইনের সিরিঞ্জ বাধা দেখতে পেয়ে সন্দেহ হয় গ্রামবাসীর।তারাই খবর দেন স্বাস্থ্য দপ্তর ও পুলিশ প্রশাসনকে। অবশেষে ওই রোগীকে বাড়িতে আইসলেশনে রাখার অনুমতি দেয় স্বাস্থ্য দপ্তর।
Read More
ফুলবাড়িতে উদ্ধার পাঁচ কেজি সোনা, গ্রেপ্তার দুই

ফুলবাড়িতে উদ্ধার পাঁচ কেজি সোনা, গ্রেপ্তার দুই

ফুলবাড়ি রোডে অভিযান চালিয়ে এক ট্রাক থেকে উদ্ধার প্রায় পাঁচ কেজি অবৈধ সোনা। গোপন সূত্রে খবর পেয়ে রাজস্ব দপ্তরের পুলিশ ফুলবাড়ি-ঘোষপুকুর রোডে ওত পেতে থাকে। বিহারগামী এক ট্রাককে আটকে তল্লাশি চালালে উদ্ধার হয় ৩০টি সোনার বিস্কুট। ঘটনায় আটক করা হয়েছে গাড়ির চালক ও খালাসীকে। জানা গেছে উদ্ধার হওয়া ওই সোনার বাজার মূল্য আনুমানিক আড়াই কোটি টাকা। পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে ধৃতদের নাম ইসলামুদ্দিন ও রফিক। সূত্রের খবর, অভিযুক্তদের ১৪ দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রাজস্ব দপ্তর।
Read More
কোচবিহার শহরে লকডাউনে করা হচ্ছে করোনার র‍্যাপিড টেস্ট

কোচবিহার শহরে লকডাউনে করা হচ্ছে করোনার র‍্যাপিড টেস্ট

লকডাউনে সোমবার সকালবেলা যাঁরা রাস্তায় নামছেন তাঁদেরই করোনার র‍্যাপিড টেস্ট করা হচ্ছে কোচবিহার শহরে। একাধিক জায়গায় চলছে এই অ্যান্টিজেন টেস্ট। বিধিনিষেধ থাকলেও সকাল থেকেই অনেকেই বিধি ভাঙছেন বলে অভিযোগ। মহকুমাশাসক জানান, সরকারি বিধি মেনে লকডাউনে অকারণে বাইরে বের হওয়া উচিত নয়। তবুও যাঁরা বাইরে বের হয়েছেন, তারা সত্যি কতটা সুস্থ তা পরীক্ষা করে দেখাই প্রশাসনের লক্ষ্য। কোচবিহারের কাছাড়ি মোড়ে সকাল সকালই উপস্থিত হন সদর মহকুমা শাসক সঞ্জয় পাল। তিনি বলেন, ‘‘এই দিনটিকে আমরা অন্যরকম ভাবে দেখার চেষ্টা করছি। লকডাউন সত্ত্বেও বহু মানুষ রাস্তায় বেরিয়েছেন। যাঁরা এই লকডাউনের মধ্যেও বাইরে বের হয়েছেন তাঁদেরই টেস্ট করা হচ্ছে। রিপোর্ট পজেটিভ এলেই সংশ্লিষ্ট ব্যক্তিকে সেফ…
Read More
পুজোর আগেই খুলতে পারে বেঙ্গল সাফারী

পুজোর আগেই খুলতে পারে বেঙ্গল সাফারী

পুজোর আগেই খুলতে পারে রাজ্যের বিভিন্ন পার্ক এমনকি কটেজও।এর মধ্যে বেঙ্গল সাফারী পার্কও রয়েছে ।পুজোর আগে খুলতে পারে রাজ্যের বিভিন্ন পার্কগুলি । পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলে খুলতে পারে জঙ্গল এবং পার্কগুলিও । করোনার জন্য দীর্ঘ পাঁচ মাস ধরে বন্ধ ডুয়ার্সের জঙ্গল,পার্ক তথা উত্তরের পর্যটনকেন্দ্র গুলি । ফলে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষগুলোর অবস্থা সঙিন । আজ রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দোপাধ্যায় জলদাপাড়া এসে রাজ্যের আশার বাণী শুনিয়েছেন । তিনি জানিয়েছেন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই পার্ক গুলো খুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার । তবে পুরোটাই নির্ভর করছে পরিস্থিতির উপর ।
Read More
দলীয় কর্মীসভায় সম্বর্ধিত কোচবিহার তৃণমূল জেলা যুব সভাপতি

দলীয় কর্মীসভায় সম্বর্ধিত কোচবিহার তৃণমূল জেলা যুব সভাপতি

কোচবিহারের চান্দামারিতে তৃণমূলের দলীয় কর্মীসভায় যোগ দিলেন জেলার যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিক । জানা গিয়েছে কোচবিহারের দক্ষিণ বিধানসভার চান্দামারীতে এদিন উপস্থিত জেলা সভাপতি পার্থপ্রতিম রায় ও যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিককে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানানো হয় । উল্লেখ কিছুদিন আগেই জেলার সাংগঠনিক পদে রদবদল আনা হয় । এই দলীয় সভায় স্থানীয় বিধায়ক উদয়ন গুহকেও দেখা যায় । সূত্রের খবর আগামী বিধানসভা ভোটকে পাখির চোখ করে দলীয় নেতাকর্মীদের চাঙ্গা করতে জেলার বিভিন্ন অঞ্চলে কর্মসূচী করছেন জেলার যুব সভাপতি অভিজিৎ।
Read More