উত্তরবঙ্গ

তীব্র ভূমিকম্পে কেঁপে উঠলো গোটা শহর, ভয়ঙ্কর সুনামির পূর্বাভাস!

তীব্র ভূমিকম্পে কেঁপে উঠলো গোটা শহর, ভয়ঙ্কর সুনামির পূর্বাভাস!

গতকাল ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো। ভূমিকম্পের পরেই স্থানীয়দের মধ্যে শোরগোল পড়ে যায়। জানা গিয়েছে, রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল প্রায় ৭.৭। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই কম্পনের ফলে শহরের অধিকাংশ ঘরবাড়ি কম্পিত হয়েছে। কিছু কিছু বাড়িতে ফাটলও দেখা দিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর আসেনি। আবহাওয়া দফতর সূত্রে জানা গিযেছে, কম্পনের তীব্রতা প্রায় ১ মিনিটের কাছাকাছি স্থায়ী ছিল। এই মারাত্বক কম্পনের ফলে ভয়াবহ ক্ষতির আশঙ্কা করছেন অনেকে। আবহাওয়াবিদরা এই শক্তিশালী কম্পনের পরেও আরও ২-৩ টি কম্পনের আশঙ্কা করছেন। তাই জারি করা হয়েছে সতর্কবার্তা এবং সবাইকে নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মা’র্কিন জিওলজিক্যাল সার্ভে…
Read More
রামদেবের করোনা-ওষুধের বিজ্ঞাপন বন্ধের নির্দেশ কেন্দ্রের!

রামদেবের করোনা-ওষুধের বিজ্ঞাপন বন্ধের নির্দেশ কেন্দ্রের!

গোটা বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে এ দেশেও লাগামছাড়া হয়ে পড়ছে করোনাভাইরাস। সারা পৃথিবীর বিজ্ঞানীরা পাঁচ মাস ধরে চেষ্টা চালাচ্ছেন করোনার প্রতিষেধক তৈরির। কিন্তু এখনও পর্যন্ত ১০০% নিশ্চিয়তা নিয়ে কোনও ওষুধ বা প্রতিষেধক বাজারে আসেনি। এই পরিস্থিতিতে বাবা রামদেবের সংস্থা 'পতঞ্জলি' ঘোষণা করে মঙ্গলবারই তাঁরা বাজারে আনতে চলেছে করোনার আয়ুর্বেদিক ওষুধ। শোরগোল পড়ে যায় দিকেদিকে। পরিস্থিতি দেখে এবার এগিয়ে এল কেন্দ্র। কেন্দ্রের আয়ুষ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, পতঞ্জলির কাছে ওষুধ ও তার কম্পোজিশন নিয়ে সমস্ত তথ্য চেয়ে পাঠানো হয়েছে। জানানো হয়েছে, সরকারি পরীক্ষা ছাড়া এভাবে ওষুধের বিজ্ঞাপন ড্রাগস ও ম্যাজিক রেমেডিস অ্যাক্ট, ১৯৫৪-এর আওতায় পড়বে। বিবৃতিতে আয়ুষ মন্ত্রক…
Read More
টেলি-হেলথ নেটওয়ার্ক – ‘স্বাস্থ্য’

টেলি-হেলথ নেটওয়ার্ক – ‘স্বাস্থ্য’

বর্তমান কঠিন সময়ে টেলিমেডিসিনকে জাতীয় পর্যায়ে প্রাধান্য দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে আহ্বান জানিয়েছেন তাতে সাড়া দিয়ে করোনাজনিত সমস্যায় সাহায্যের জন্য ১০০ জনেরও বেশি বিশেষজ্ঞ চিকিৎসক একযোগে চালু করলেন জাতীয়-স্তরের টেলিমেডিসিন প্লাটফর্ম – ‘স্বাস্থ্য’। এর মাধ্যমে ভারতের মানুষ ডিজিটালি যোগাযোগ করতে পারবেন সেরা চিকিৎসক ও ওয়েলনেস প্রোভাইডারদের সঙ্গে। এর মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার ১.৩ বিলিয়ন মানুষ উপকৃত হবেন। কোভিড-১৯ প্যান্ডেমিকের কারণে প্রচলিত স্বাস্থ্য-পরিষেবা ব্যবস্থা যখন চ্যালেঞ্জের মুখে, ঠিক তখন ‘স্বাস্থ্য’ চালু হল। স্বাস্থ্য’র মাধ্যমে বিনামূল্যে চিকিৎসার পরামর্শ ছাড়াও পাওয়া যাবে হোম কোয়ারান্টাইনের সহায়তা, রোগনির্ণয়, ফার্মেসি, হসপিটাল বেড খুঁজে পাওয়া ও বুকিং-সহায়তা – সবই ভর্তুকি-সহ। স্বাস্থ্য প্লাটফর্মের চিকিৎসকগণ টেলি-কনসাল্টেশন ও…
Read More
করোনা আক্রান্ত বাংলাদেশি ক্রিকেটার মাশরাফি

করোনা আক্রান্ত বাংলাদেশি ক্রিকেটার মাশরাফি

বাংলাদেশি ক্রিকেটার মাশরাফি মোর্তাজার শরীরে মিলল করোনাভাইরাসের উপস্থিতি। কয়েক দিন আগেই মাশরাফির শাশুড়িরও করোনাভাইরাসের রিপোর্ট পজিটিভ এসেছিল। গত বৃহস্পতিবার থেকে জ্বর আসে মাশরাফির। তার সঙ্গেই পাল্লা দিয়ে জুড়েছিল গা-হাত-পায়ে ব্যথা। শুক্রবারই করোনা টেস্ট করান বাংলাদেশের এই ফাস্ট বোলার। শনিবার রিপোর্ট পজিটিভ আসে। এ দিন মাশরাফিরই একটি ঘনিষ্ঠসূত্রের তরফে তাঁর করোনা রিপোর্টের কথা নিশ্চিত করে জানানো হয়েছে। যদিও জ্বর এবং শরীরে ব্যথা ছাড়া আর কোনও গুরুতর উপসর্গ নেই বলেই জানা গিয়েছে। ঢাকাতেই টেস্ট করানো হয়েছিল তাঁর। আপাতত সেখানেই আইসোলেশনে রয়েছেন নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মোর্তাজা। তিনি যে শুধু ক্রিকেটারই নন! বাংলাদেশের নড়াইল অঞ্চলের জনপ্রতিনিধি মাশরাফি খুব সামনে থেকেই পদ্মাপাড়ের করোনা…
Read More
সৌরভ গাঙ্গুলীর বাড়ি পর্যন্ত পৌঁছাল করোনা

সৌরভ গাঙ্গুলীর বাড়ি পর্যন্ত পৌঁছাল করোনা

 গোটা বিশ্বে হাহাকার ফেলে দিয়েছে করোনা ভাইরাস। আর এবার এই মহামারী সৌরভের দাদা করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে। একটি রিপোর্ট অনুযায়ী স্নেহাশীষ গাঙ্গুলী (Snehasish Ganguly) করোনায় আক্রান্ত হয়েছেন এর সাথে সাথে ওনার স্ত্রীর করোনার রিপোর্ট পজেটিভ এসেছে বলে জানা যাচ্ছে। যদিও এখনো পর্যন্ত পরিবারের কেউই এই ঘটনার কথা স্বীকার করেন নি। রিপোর্ট অনুযায়ী, স্নেহাশীষ গাঙ্গুলীর শ্বশুর শাশুড়ি গত সপ্তাহে করোনায় আক্রান্ত হয়েছে। বিজনেস ইনসাইড এর এক সিনিয়র আধিকারিক অনুযায়ী, চারজনেরই দেহে করোনার লক্ষণ পাওয়া গেছে। তাদের রিপোর্ট পজেটিভ আসার পর একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করানো হয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তাদের ডিসচার্জ করা হবে কি না সেটা রিপোর্টের উপর…
Read More
ছবির মতোই এবার টাকাও পাঠানো যাবে WhatsApp-এ

ছবির মতোই এবার টাকাও পাঠানো যাবে WhatsApp-এ

বড়সড় ফিচার্স নিয়ে খুব শিগগিরই হাজির হচ্ছে WhatsApp। এবার টাকাও পাঠানো যাবে WhatsApp-এ। ঠিক যে ভাবে WhatsApp-এ ছবি, ভিডিয়ো পাঠানো যায়, এবার সে ভাবে টাকাও পাঠানো সম্ভব হবে। Facebook-এর তরফে এ দিন জানানো হয়েছে, প্রাথমিক ভাবে WhatsApp Payment ফিচারটি আপাতত ব্রাজিলেই লঞ্চ হয়েছে। পরবর্তীতে তা অন্যান্য দেশেও যোগ করা হবে। ইতিমধ্যেই ভারতে বেটা টেস্টিংও (Beta Testing) হয়ে গিয়েছে। আপাতত এই ফিচার্স কাজ করবে Facebook Pay-র মাধ্যমে। সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী কিছুদিনের মধ্যেই Facebook Pay, Facebook-এর যাবতীয় অ্যাপ্লিকেশনে ট্রানজাকশনের জন্য চলে আসবে। পাশাপাশিই সংস্থা এ দিন আরও জানিয়েছে, ব্রাজিলই বিশ্বের প্রথম দেশ যেখানে WhatsApp-এর এই পেমেন্ট ফিচার্স খুবই বড় মাত্রায় চালু…
Read More
অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যা

অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যা

মুম্বই: অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যা। মুম্বইতে নিজের বাড়িতে আত্মহত্যা করেন তিনি। বান্দ্রায় নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। ১৯৮৬-তে পটনায় জন্ম সুশান্তের। মাত্র ৩৪ বছর বয়সে আত্মঘাতী সুশান্ত। জানা গেছে, সুশান্তর পরিচারক ফোন করে পুলিশকে এই খবর দেন। ২০০৮ সালে প্রথম সিরিয়ালে অভিনয়। ২০১৩ সালে 'কাই পো চে' দিয়ে পা রাখেন সিনে দুনিয়ায়। 'ছিছোড়ে', 'রবতা', 'শুদ্ধ দেশি রোমান্স', 'কেদারনাথ' তাঁর অভিনীত অন্যতম ছবি। পাশাপাশি, কাজ করছিলেন দিল 'বেচারা' ছবিতে। সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরে বড় ছবি আসছিল না সুশান্তের কাছে। 'পবিত্র রিস্তা' টিভিতে তাঁর অভিনীত প্রথম সিরিয়াল। 'ব্যোমকেশ' ছবিতে নজরকাড়া অভিনয় করেন সুশান্ত।  এছাড়া, মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিকে নামভূমিকায় অভিনয়…
Read More
১৬ এবং ১৭ জুন সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন মোদি

১৬ এবং ১৭ জুন সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন মোদি

নয়াদিল্লি:  আগামি সপ্তাহেই বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আলোচনা করতে কেন্দ্র ও রাজ্যের ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করবেন মদি। দেশজুড়ে দুই মাসব্যাপী লকডাউন শিথিল করার ফলে নতুন করে সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অনলাইনেই ওই সভা ১৬ এবং ১৭ জুন অনুষ্ঠিত হবে বলে সূত্রের খবর।
Read More
কেবল মহারাষ্ট্রেই করোনা আক্রান্ত ১ লক্ষেরও বেশি মানুষ

কেবল মহারাষ্ট্রেই করোনা আক্রান্ত ১ লক্ষেরও বেশি মানুষ

মুম্বই: দেশে করোনাভাইরাসে আক্রান্ত ৩ লক্ষ মানুষ, আর তার মধ্যে ১ লক্ষেরও বেশি সংক্রমণ কেবল ধরা পড়েছে মহারাষ্ট্রেই! শুক্রবার ৩,৪৯৩ টি নতুন করোনা সংক্রমণের খবর মেলার পরে দেশের মধ্যে করোনভাইরাস-আক্রান্তের নিরিখে সবচেয়ে খারাপ অবস্থায় নিজের স্থান ধরে রাখল মহারাষ্ট্র, এখানে সংক্রমণ এক লাখের সীমা অতিক্রম করেছে। সরকারি তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১২৭ টি মৃত্যু নিয়ে মৃতের সংখ্যা  ৩,৭১৭-তে পৌঁছেছে। রাজ্যের রাজধানী মুম্বই, দেশের করোনাভাইরাস সংক্রমণের তালিকায় সবার আগে, ১,৩৬৬ টি নতুন সংক্রমণ এবং ৯০ টি নতুন মৃত্যুর খবর মিলেছে বাণিজ্য নগরীতে। দেশের মূলধনের রাজধানীতে এখন মোট আক্রান্ত ৫৫,৪৫১ জন এবং মৃত্যুর সংখ্যা ২,০৪৪।
Read More
“লকডাউন আর বাড়ানো হবে না”, করোনার বাড়বাড়ন্তের মধ্যেই বললেন মন্ত্রী

“লকডাউন আর বাড়ানো হবে না”, করোনার বাড়বাড়ন্তের মধ্যেই বললেন মন্ত্রী

নয়া দিল্লি: করোনা ভাইরাসকে রুখতে জারি লকডাউনের (Coronavirus Lockdown) মেয়াদ দিল্লিতে আর বাড়ানো হবে না, শুক্রবার স্পষ্ট করেই জানালো কেজরিওয়াল সরকার। গত কয়েকদিন ধরে যেভাবে দেশের রাজধানীতে ওই মারণ ভাইরাসের (Coronavirus) সংক্রমণ হু-হু করে বেড়েছে তাতে ক্রমেই লকডাউনের মেয়াদ বাড়ানোর জল্পনা আরও প্রবল হচ্ছিল। সেই জল্পনার মুখ বন্ধ করে দিয়ে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানালেন, "না, লকডাউনের মেয়াদ আর বাড়ানো হবে না"। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী  সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, করোনার ( COVID-19) সঙ্গে এবার সরাসরি লড়তে হবে।
Read More
আমফানের কবলে পড়ে হতে পারে ভয়াবহ বন্যা।

আমফানের কবলে পড়ে হতে পারে ভয়াবহ বন্যা।

রাজ্য কাঁপছে আমফান আতঙ্কে। বুধবারই উপকূল অঞ্চলে আছড়ে পড়তে চলেছে ঘুর্ণিঝড় আমফান। আমফানের প্রকোপে অভূতপূর্ব বন্যা হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া পূর্বাভাসকারী সংস্থা ‘স্কাইমেট'। গত ২০ বছরে এটাই প্রথম সুপার সাইক্লোন। স্কাইমেটের তরফে জিপি শর্মা জানাচ্ছেন, ১৯৯৯ সালে ওড়িশার সুপার সাইক্লোনের পরে আর কোনও সুপার সাইক্লোনের দেখা মেলেনি। ওড়িশার পারাদ্বীপ থেকে ১০০ কিমি দূরে আমফানের অবস্থানের দিকে তাকিয়ে জিপি শর্মা জানাচ্ছেন, পশ্চিমবঙ্গে প্রবেশ করার সময় এর গতিবেগ থাকবে ১৫০ কিমি/ঘণ্টা। তিনি জানাচ্ছেন, এর প্রকোপে অভূতপূর্ব বন্যা হবে। জিপি শর্মা বলেন, ‘‘ওটা ওড়িশা পেরোলেই পারাদ্বীপ, চাঁদবালি, বালাসোর ও ভদ্রকে ২০০ মিল‌িমিটারেরও বেশি বৃষ্টি হবে। হাওয়ার গতি থাকবে ১০০ কিমি/ঘণ্টারও বেশি।''
Read More
করোনা নিয়ে কাজ করা গবেষককে খুন হতে হল আমেরিকায়।

করোনা নিয়ে কাজ করা গবেষককে খুন হতে হল আমেরিকায়।

করোনা ভাইরাস সম্পর্কিত এক গুরুত্বপূর্ণ আবিষ্কার করার কাছাকাছি পৌঁছে যাওয়া এক চিনা গবেষককে গুলি করে হত্যা করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভ্যানিয়ায়। বুধবার প্রকাশিত প্রতিবেদন থেকে একথা জানা যাচ্ছে। পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের ৩৭ বছর বয়সি অধ্যাপক বিং লিউকে শনিবার পিটসবার্গের রস টাউনশিপে তাঁর বাড়ির ভিতরে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। তাঁর মাথা, গলা, ঘাড় ও হাত-পায়ে গুলির চিহ্ন পাওয়া গিয়েছে। রস পুলিশ বিভাগ সূত্রে এমনটাই জানা যাচ্ছে। তদন্তকারী আধিকারিকরা একটি গাড়ির মধ্যে ৪৬ বছরের এক ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছেন। তদন্তকারীরা মনে করছেন, ওই ব্যক্তিই লিউকে হত্যা করেছে। এবং তারপর সে গাড়িতে ফিরে এসে আত্মহত্যা করেছে।
Read More
দিল্লিজুড়ে চাঞ্চল্য ফেলে দেওয়া বয়েজ লকার রুম-কাণ্ডে (Bois Locker Rom case in Delhi) দ্বাদশ শ্রেণীর এক পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

দিল্লিজুড়ে চাঞ্চল্য ফেলে দেওয়া বয়েজ লকার রুম-কাণ্ডে (Bois Locker Rom case in Delhi) দ্বাদশ শ্রেণীর এক পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

দিল্লিজুড়ে চাঞ্চল্য ফেলে দেওয়া বয়েজ লকার রুম-কাণ্ডে (Bois Locker Rom case in Delhi) দ্বাদশ শ্রেণীর এক পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ধৃত প্রাপ্তবয়স্ক, নয়ডার এক নামজাদা স্কুলের পড়ুয়া সে । চলতি বছর সে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় বসেছিল। এই গ্রেফতারির পাশাপাশি আরও ১৫ জন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে তাদের মোবাইল। জানা গিয়েছে, ১৫-১৮-এর মধ্যে এদের বয়স। প্রত্যেকেই দিল্লি ও এনসিআর এলাকার নামি স্কুলের পড়ুয়া। বিতর্কিত সেই গ্রুপের ২৭ জনকে ইতিমধ্যে চিহ্নিত করেছে দিল্লি পুলিশ। সূত্রের খবর, জিজ্ঞসাবাদে পড়ুয়ারা জানিয়েছে, তারা ওই গ্রুপের সম্বন্ধে ওয়াকিবহাল নয়। শুধু পরিচিতদের অনুরোধ পাঠিয়ে গ্রুপের সদস্য করেছে মাত্র।
Read More
দিল্লির একটি সুপরিচিত স্কুলের ছাত্রকে যৌন আলোচনার জন্যে হেফাজতে নিল পুলিশ।

দিল্লির একটি সুপরিচিত স্কুলের ছাত্রকে যৌন আলোচনার জন্যে হেফাজতে নিল পুলিশ।

করোনা পরিস্থিতি নিয়েই যখন সবাই ব্যস্ত রয়েছে ঠিক সেই সময়ে নতুন করে মাথাব্যথা বাড়াল দেশের নতুন প্রজন্ম। রাজধানী দিল্লিতে স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের আলোচনার বিষয় দেখে চোখ কপালে উঠল পুলিশ প্রশাসন থেকে সাধারণ মানুষের। ইনস্টাগ্রাম গ্রুপ চ্যাটে স্কুল ছাত্রীদের ধর্ষণ করার বিষয় নিয়ে আলোচনা করে পুলিশ হেফাজতে যেতে হল দিল্লির এক স্কুলছাত্রকে। দিল্লি পুলিশ যে ইনস্টাগ্রাম গ্রুপ চ্যাটে ওই ছাত্র সহ অন্যান্যরা যৌন বিষয় নিয়ে নানা আলোচনা চালাচ্ছিল তা নিয়েও তদন্ত শুরু করেছে। "বয়েস লকার রুম" নামে পরিচিত ইনস্টাগ্রাম গ্রুপটির আলোচনা প্রকাশ্যে আসার পরেই জনমানসে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। তারপরেই এটিকে ডি-অ্যাকটিভেট করে দেওয়া হয়। দিল্লির একটি বিখ্যাত স্কুলের ছাত্র যারা…
Read More