16
Jul
শিলিগুড়ি:- পুলিশে চাকরি দেওয়া নাম করে প্রতারণা ঘটনায় শিলিগুড়ির বাঘাযতীন কলোনী থেকে গ্রেফতার ৩। ধৃত তিনজন হলো লক্ষণ চৌধুরী, বিশু দাস এবং চন্দ্রা দাস। শনিবার সকালে শিলিগুড়ি প্রধাননগর থানায় সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি ইস্ট কুয়ার ভূষণ সিং। পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল শিলিগুড়ির বাঘাযতীন কলোনী এলাকায় পুলিশের পোশাক পড়ে প্রশিক্ষণ নিচ্ছিল বেশ কিছু যুবক যুবতী। পুলিশের কাছে খবর আসায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে এলে সেখান থেকে তারা জানতে পারে পুলিশে চাকরি দেওয়ার জন্য বালুরঘাটের একটি চক্রকে তারা টাকা দিয়েছিল সেই টাকার ভিত্তিতেই আজ তাদের সেখানে ট্রেনিং দেওয়া হচ্ছে। এরপরই পুলিশ সমস্ত বিষয়ে…
