শিলিগুড়ি বিধানমার্কেটে বসানো হল অস্থায়ী সানিটাইজেশন মেশিন

শিলিগুড়ি বিধানমার্কেটে বসানো হল অস্থায়ী সানিটাইজেশন মেশিন

শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি ও নবচেতনা নামে এক সংস্থার সহযোগিতায় বিধান মার্কেটের প্রবেশমুখে বসানো হল সানিটাইজিং মেশিন।বাজারের ভিতরে প্রবেশ করতে গেলে মানুষদের ট্যানেলের ভিতর দিয়ে প্রবেশ করে করতে হবে।এর সঙ্গে মাস্ক বিলি করে জনগণকে সচেতন করা হয় বলে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে। বাজারে প্রতিদিন অনেক মানুষ আসে বাজারে।মানুষের সুবিধের জন্যই এই চ্যানেল বসানো হয়েছে বলে জানা গেছে।এই চ্যানেলটি দুদিন বসানো থাকবে মার্কেটের প্রবেশপথে।
Read More
পাহাড় জুড়ে পালিত হল নেপালি কবি ভানুভক্তের জন্মদিন

পাহাড় জুড়ে পালিত হল নেপালি কবি ভানুভক্তের জন্মদিন

নেপালি সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র কবি ভানুভক্তের ২০৬ তম জন্মজয়ন্তী পালন হল সমগ্র পাহারজুড়ে। দার্জিলিং,মিরিক, কার্শিয়াং সহ একাধিক জায়গায় করোনার আবহেই সমস্ত সতর্কতা অবলম্বন করে ভানুভক্তের জন্মদিন পালিত হল।এদিকে পানিঘাটায় ভানুভক্তের জন্মদিনের অনুষ্ঠানে গৌতম দেবকে বাঁধা দেন পানিঘাটায় স্থানীয় মোর্চা দল। রাস্তায় পাথর ও আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রাখে মোর্চা সমর্থকরা।সেসঙ্গে শিলিগুড়ি জংশন, জলপাইগুড়িতেও পালিত হয় নেপালি কবির জন্মদিন
Read More
টানা দুদিনের বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ি।

টানা দুদিনের বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ি।

উত্তরবঙ্গ জুড়ে চলছে ভারী বর্ষণ। গত দুদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ি শহরের বিস্তীর্ণ এলাকা।শিলিগুড়ি শহরের জেলা হাসপাতাল রোডসহ শহরের একাধিক রাস্তায় জল জমেছে এমন অবস্থায় যাতায়াতের সমস্যায় সম্মুখীন হচ্ছে সাধারণ যাত্রী
Read More
উত্তরবঙ্গে চলছে প্রবল বৃষ্টি, নদীর জল বাড়ছে তিস্তা, মহানন্দায়

উত্তরবঙ্গে চলছে প্রবল বৃষ্টি, নদীর জল বাড়ছে তিস্তা, মহানন্দায়

পুরো উত্তরবঙ্গ জুড়ে চলছে প্রবল বৃষ্টি।আগামী আরো কয়েকদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দপ্তর।এরই মধ্যে উত্তরের নদীগুলোতে জলস্তরের গ্রাফ উর্ধমুখী। গত দু-তিন দিনের বৃষ্টিতে তিস্তায় প্রায় ৪০মিলিমিটার জলস্তর বেড়েছে, তিস্তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে বলে সূত্রের খবর এদিকে শিলিগুড়ির মহানন্দাতেও বেড়েছে জলস্তর। আগামী কয়েকদিনের বৃষ্টিতে আরো নদীর জল বাড়ার সম্ভাবনা রয়েছে
Read More
শিলিগুড়িতে  চালু হল ঘুরে ঘুরে সোয়াব টেস্ট সংগ্রহ

শিলিগুড়িতে চালু হল ঘুরে ঘুরে সোয়াব টেস্ট সংগ্রহ

শিলিগুড়ি এলাকার বয়স্ক মানুষদের সোয়াব টেস্টের নমুনা সংগ্রহের জন্য শুরু হল সোয়াব টেস্ট মোবাইল ভ্যান। এই গাড়িটি শিলিগুড়ি বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে নমুনা সংগ্ৰহ করবে । এই নতুন উদ্যোগ শুরু করেছে দার্জিলিং জেলার ফ্যামিলি এন্ড ওয়েলফেয়ার দপ্তর।আজ চম্পাসারী এলাকায় ঘুরে ঘুরে সোয়াবের স্যাম্পল সংগ্রহ করবে বলে এমনটাই জানা গিয়েছে
Read More
আংশিক লকডাউন নয়, শিলিগুড়িতে সম্পুর্ন লকডাউন চায় ব্যবসায়ী সংগঠনগুলি

আংশিক লকডাউন নয়, শিলিগুড়িতে সম্পুর্ন লকডাউন চায় ব্যবসায়ী সংগঠনগুলি

শিলিগুড়ির করোনা পরিস্থিতি দিন কে দিন খুবই খারাপের দিকে যাচ্ছে। শিলিগুড়িতে প্রতিদিন যেহারে করোনা আনাক্রান্তের খোঁজ মিলছে তাতে গোষ্ঠী আক্রমনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞরা ।এর সমাধান খুঁজতে দরকার সম্পুর্ন লকডাউন ।তাই এই শৃঙ্খলকে ভাঙতে সিলিগুড়িতে সম্পুর্ন লকডাউন চাইছে একাধিক ব্যবসায়ী সংগঠন।
Read More
শিলিগুড়িতে চলছে ব্যাপক ধরপাকড়,কঠোর হচ্ছে পুলিশ

শিলিগুড়িতে চলছে ব্যাপক ধরপাকড়,কঠোর হচ্ছে পুলিশ

পূর্ব ঘোষণামতো শিলিগুড়ির ২, ৪, ৫, ২৮, ৩৭, ৩৮,৩৯, ৪৩ ,ও ৪৬ এই ওয়ার্ডগুলিকে কন্টেনমেন্ট জোন ধরে সম্পুর্ন লকডাউন করতে পুলিশকে কঠোর পদক্ষেপ নিতে হচ্ছে। ওই ওয়ার্ডগুলো ছাড়াও কর্পোরেশনের অন্তর্গত বা তার সংলগ্ন কিছু বাজারকেও অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে পুলিশ।গতকালই সাহুডাঙ্গীর বাজারে ৮জন করোনা আক্রান্তের খোঁজ মেলায় প্রশাসন সাহুডাঙ্গী হাট ও সংলগ্ন এলাকা লকডাউন ঘোষণা করেছে।এদিকে খালপাড়া নয়াবাজার এলাকাও ৪দিনের জন্য বন্ধ রেখেছে প্রশাসন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই লকডাউন সাতদিন ধরে চলবে এর পাশাপাশি চলবে পুলিশি টহলদারী
Read More
শিলিগুড়িতে লকডাউনে কড়াকড়ি শুরু,চলছে ধরপাকড়

শিলিগুড়িতে লকডাউনে কড়াকড়ি শুরু,চলছে ধরপাকড়

গতকালই শিলিগুড়ি কর্পোরেশনের বেশকয়েকটি ওয়ার্ড ও শিলিগুড়ির সংযোজিত অংশ কন্টেন্টমেন্ট জোন ঘোষণা করা হয়েছে স্বাস্থ্য দপ্তর থেকে।আজ বিকেল৫টা থেকে সেই এলাকাগুলিতে করা টহলদারি শুরু করেছে পুলিশ।চলছে ধরপাকড়।সাতদিন ওই এলাকাগুলিতে সাধারণের চলাফেরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে
Read More
আজ বৈঠক উত্তরকন্যায় লকডাউন নিয়ে

আজ বৈঠক উত্তরকন্যায় লকডাউন নিয়ে

করোনার থাবা থেকে শিলিগুড়ি শহরকে বাঁচাতে পূর্ণ লকডাউন, না কি অন্য কোনও ব্যবস্থা, আজ, শনিবার উত্তরকন্যার বৈঠকে সে উত্তর খুঁজবে পুলিশ-প্রশাসন, স্বাস্থ্য দফতর।   শিলিগুড়ি শহরে আক্রান্তের সংখ্যা চারশোর কাছাকাছি। শিলিগুড়ি শহরে মৃত্যু হয়েছে ১৮ জনের। শহরের ৪৭টি ওয়ার্ডের মধ্যে দু’একটি ছাড়া সব ওয়ার্ডেই সংক্রমণ ছড়িয়েছে। সম্প্রতি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে জেলাশাসক এবং কোভিড হাসপাতালের দায়িত্বে থাকা ব্যক্তিদের নিয়ে বৈঠক করেন করোনা নিয়ন্ত্রণে উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সুশান্ত রায়। তিনি জানান, শিলিগুড়ি শহরে সম্পূর্ণ লকডাউনের চিন্তাভাবনা করা হচ্ছে। তবে, এ কথাও উঠে এসেছিল যে, কনটেনমেন্ট জ়োনের উপরই বেশি জোর দেওয়া হচ্ছে। কিন্তু সংক্রমণ বেড়ে চলায় এখন কী সিদ্ধান্ত হয়, সে দিকেই তাকিয়ে…
Read More
দুই সন্তানকে নিয়ে রেললাইনে ঝাঁপ দিলেন মহিলা!

দুই সন্তানকে নিয়ে রেললাইনে ঝাঁপ দিলেন মহিলা!

মঙ্গলবার উত্তরবঙ্গের শিলিগুড়িতে এক মহিলা রেলস্টেশনের একটি ফুটব্রিজ থেকে ঝাঁপ দিয়েছেন বলে খবর। ওই মহিলার স্বামী কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। পুলিশ জানিয়েছে, মহিলার স্বামী স্থানীয় এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। কোভিড পজিটিভ হিসেবে তাঁর মৃত্যুর কয়েক ঘন্টা পরেই আত্মহত্যা করতে যান ওই মহিলা। সন্তানসহ তিনজনকেই গুরুতর আহত অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং অস্ত্রোপচারও করতে হয়েছে। স্থানীয়দের কথা অনুযায়ী, তাঁর স্বামীর মৃত্যুর খবর পরিবারের কাছে এসে পৌঁছনোর পরেই পুলিশ এসে তাদের বাড়ির দিকে গলিটি ব্যারিকেড করে দেয়। ওই মহিলা আশঙ্কায় ছিলেন ছিলেন যে তিনি এবং শিশুদের দেহেও কোভিড পজিটিভ ধরা পড়তে পারে। ব্যারিকেড করে দেওয়ার ফলে সমাজেও তিনি…
Read More
যত্রতত্র থুতু ফেললেই শাস্তি..

যত্রতত্র থুতু ফেললেই শাস্তি..

নিজস্ব সংবাদদাতা : যত্রতত্র থুতু ফেললেই এ বার পেতে হবে শাস্তি। করোনা ভাইরাস এই সংকটের পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার কড়া নির্দেশিকা জারি করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নির্দেশিকা জারি করে বলেছে, জনসমক্ষে বা কাজের ক্ষেত্রে যেখানে সেখানে থুতু ফেলাটা এ বার শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ধরা হবে। মারণ ভাইরাস রুখতে দেশজুড়ে মাস্কের ব্যবহারও বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার। এবং রাজ্যগুলিকেও তা মানতে অনুরোধ করছে। মঙ্গলবার শেষ হয়েছে দেশে লকডাউনের প্রথম ধাপ। সে দিনই জাতির উদ্দেশে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন, লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩ মে পর্যন্ত করা হচ্ছে। এরপর বুধবার বেশ কিছু নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেখানেই থুতু ফেলা ও মাস্ক পরা নিয়ে…
Read More
যৌনকর্মীরা কীভাবে মোমবাতি জ্বালবে: মোদিকে প্রশ্ন স্বস্তিকার

যৌনকর্মীরা কীভাবে মোমবাতি জ্বালবে: মোদিকে প্রশ্ন স্বস্তিকার

ভারতজুড়ে চলা লকডাউনে নতুন কর্মসূচি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা ভাইরাসের অন্ধকার থেকে দেশকে আলোর পথে নিতে রবিবার রাতে আলো নিভিয়ে মোমবাতি জ্বালানোর ডাক দিয়েছেন তিনি। অভিযোগ উঠেছে, করোনা নিয়ে মোদির কয়েকবারের বক্তব্যে ১৩০ কোটি দেশবাসীর কথা উল্লেখ থাকলেও রয়ে গেছে পক্ষপাতিত্ব। যারা গরিব বা দিন আনে দিন খায় তাদের কীভাবে চলবে সে বিষয়ে ভুল করেও আলোকপাত করেননি তিনি।যাদের টাকা, খাবার বা জল পর্যন্ত নেই তারা কীভাবে মোমবাতি বা মোবাইলের আলো জ্বালবেন সে প্রসঙ্গ তোলেননি মোদি। প্রধানমন্ত্রীর এই বক্তব্যে হতবাক ও ক্ষুব্ধ অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। তিনি টুইটারে লেখেন, ‘দেশবাসীকে একত্রিত হয়ে করোনামুক্ত ভারত গড়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু যাদের…
Read More
মায়ানমারের সঙ্গে সীমান্ত সিল করে দিল মণিপুর

মায়ানমারের সঙ্গে সীমান্ত সিল করে দিল মণিপুর

নিজস্ব সংবাদদাতা : অসমে করোনা ভাইরাস সন্দেহে ৪০০ জনকে কোয়ারেন্টাইন করার পর এই অসুখ ঠেকাতে নানা পদক্ষেপ করছে উত্তর-পূর্ব ভারতের অন্যান্য রাজ্যগুলিও। প্রচণ্ড ছোঁয়াচে এই ভাইরাস ঠেকাতে মায়ানমারের সঙ্গে সীমান্ত সিল করে দিল মণিপুর। একই পথে হাঁটতে চলেছে মিজোরামও।নোভেল করোনাভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে মায়ানমার থেকে সীমান্ত পেরিয়ে এ দেশে ঢোকার প্রতিটি পয়েন্ট বন্ধ করল মণিপুর সরকার। বর্ডার চেকপয়েন্ট পেরিয়ে বিদেশিদের প্রবেশের ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।অনির্দিষ্ট কালের জন্য মণিপুরের মোহেতে আন্তর্জাতিক সীমান্তের গেট বন্ধ করা হয়েছে।
Read More
দলবলের পথে কংগে্রে.সের শীর্ষ নেতা…

দলবলের পথে কংগে্রে.সের শীর্ষ নেতা…

নিজস্ব সংবাদদাতা : সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার দলবদল করতে পারেন কংগ্রেসের শীর্ষ নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। মধ্যপ্রদেশের রাজনৈতিক সংকট তীব্র হওয়ার পরই জানা গিয়েছে, তাঁর ও তাঁর ঘনিষ্ঠ ১৭ জন বিধাকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। যদিও দিগ্বিজয় সিং জানিয়েছিলেন, সোয়াইন ফ্লু হওয়ায় সিন্ধিয়ায় সঙ্গে কথা বলা যাচ্ছে না।তবে সেই বক্তব্য যে একেবারেই ঠিক নয়, তা বোঝা গেল কিছু পরেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে গেলেন জ্যোতিরাদিত্য। মধ্যপ্রদেশে মাঝরাতে শুরু হয় মহানাটক। কমলনাথ মন্ত্রিসভার সমস্ত সদস্যই সোমবার রাতে পদত্যাগ করেন। মুখ্যমন্ত্রী কমলনাথ সকলের ইস্তফাপত্র গ্রহণ করার কথা স্বীকার করে সংবাদিকদের বলেন, 'মাফিয়াদের সাহায্যে অচলাবস্থা…
Read More