শিলিগুড়িতে ২০০ কেজি গাঁজা সহ গ্রেফতার ২

শিলিগুড়িতে ২০০ কেজি গাঁজা সহ গ্রেফতার ২

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশের অভিযান। শিলিগুড়ি তে একটি ট্রাক থামিয়ে তল্লাশি করতেই চক্ষু চড়কগাছ পুলিশের। ভুট্টা বোঝাই বস্তার আড়ালে গাজা পাচারের আগেই উদ্ধার হল ২০০ কেজি গাঁজা। গ্রেফতার দুই। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শিলিগুড়ির মহানন্দা ব্রিজের উপরে নাকা চেকিং করেছিল শিলিগুড়ি প্রধান নগর থানার পুলিশ। লরি ভর্তি গাঁজা উদ্ধার করলো প্রধান নগর থানার পুলিশ। জানা গিয়েছে ভুট্টা ভর্তি বস্তার আড়ালেই গাঁজার প্যাকেট গুলো পাচার করা হচ্ছিল। এই ঘটনায় লরি চালক রবিন কয়াল  ও সহচালক কল্যাণ ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা প্রত্যেকেই দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে গাঁজা গুলো কোচবিহারের তুফানগঞ্জ…
Read More
বৈশাখ মাস পড়তেই বাজারে আসতে শুরু করেছে বিভিন্ন রকমের আম

বৈশাখ মাস পড়তেই বাজারে আসতে শুরু করেছে বিভিন্ন রকমের আম

বৈশাখ মাস তার মধ্য গগনে অবস্থান করছে, এই সময় ফলের রাজা আমের লগ্ন। শিলিগুড়ির বিভিন্ন বাজারে দেখা গেল বিভিন্ন রকমের আম। শিলিগুড়ির বিধান মার্কেট বাজারে ফলের দোকানগুলিতে বিরাজ করছে ফলের রাজা আম। এই বিষয়ে ব্যবসায়ীরা জানিয়েছেন বৈশাখ মাস পড়তেই বাজারে আসতে শুরু করেছে আম, তবে মালদার আম এখনো শিলিগুড়ির বাজারে প্রবেশ করেনি। অন্তত ১০ থেকে ১২ দিন পর মালদার বিখ্যাত ল্যাংড়া আম শিলিগুড়ি র বিভিন্ন ফল বাজারে ঢোকার সম্ভাবনা রয়েছে। বর্তমানে দক্ষিণের আম গুলি বাজারে বিকচ্ছে। চাহিদা সম্পর্কে ব্যবসায়ীরা জানিয়েছেন ভালই বিক্রি হচ্ছে, ক্রেতারা আসছেন আম নিচ্ছেন। স্বাভাবিকভাবে প্রত্যেক বছর গরমের সময় বৈশাখ ও জৈষ্ঠ মাসে আমের রাজত্ব চলে বাজার…
Read More
ফুলবাড়িতে প্রকাশ্য ছিনতাই এর ঘটনায় গ্রেফতার ৩, উদ্ধার চুরি যাওয়া সামগ্রী

ফুলবাড়িতে প্রকাশ্য ছিনতাই এর ঘটনায় গ্রেফতার ৩, উদ্ধার চুরি যাওয়া সামগ্রী

গত ২৭এপ্রিল রবিবার প্রকাশ্য দিনে দুপুরে ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ফুলবাড়িতে। এদিন বিকেলে ফুলবাড়ি সংলগ্ন ব্যাটেলিয়ন মোড় এলাকায় দুই মহিলার হাত থেকে ব্যাগ ছিনিয়ে পালায় দুই বাইক আরোহী দুষ্কৃতী। ফুলবাড়ির পূর্ব ধনতলা এলাকার বাসিন্দা অনিমা দাস এবং অনিতা মহন্ত বাড়ি থেকে বেরিয়ে মার্কেটের দিকে যাচ্ছিলেন। সেই সময় হঠাৎ পেছন থেকে দুই বাইকে আসা দুষ্কৃতীরা তাদের হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত এলাকা ছেড়ে চম্পট দেয়। ছিনতাই হওয়া ব্যাগে কিছু টাকা-পয়সা ছাড়াও বেশ কিছু জরুরি নথিপত্র ছিল বলে জানা গেছে। ঘটনাটি ঘটার পরই ফুলবাড়ি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।…
Read More
পহেলগাম হামলার পর, নিউ জলপাইগুড়ি স্টেশনে নিরাপত্তা জোরদার করল আরপিএফ

পহেলগাম হামলার পর, নিউ জলপাইগুড়ি স্টেশনে নিরাপত্তা জোরদার করল আরপিএফ

জম্মু ও কাশ্মীরের পাহালগামে ২২ এপ্রিলের সন্ত্রাসী হামলার পর এবং বাংলাদেশে কিছু সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে নিরাপত্তা জোরদার করেছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF)। আরপিএফ জানায়, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্টেশন এবং রেললাইনগুলিতে নিয়মিত নজরদারি, কুকুরদল ও বোমা শনাক্তকারী স্কোয়াডের মোতায়েন এবং যৌথ টহল চালানো হচ্ছে। নিউ জলপাইগুড়ি আরপিএফ পোস্ট কমান্ডার মুকেশ কুমার রজক বলেন, “নিউ জলপাইগুড়ি একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন ও পর্যটন কেন্দ্র। সন্দেহজনক কাউকে চিহ্নিত করলে দ্রুত যাচাই ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।” এদিকে, ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় আরপিএফ, জিআরপি ও বিএসএফ যৌথভাবে টহলদারি শুরু করেছে। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের মুখপাত্র কপিনজল কিশোর শর্মা জানান,…
Read More
শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে গাঁজা সহ গ্রেফতার চারজন যুবক

শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে গাঁজা সহ গ্রেফতার চারজন যুবক

শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাসে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশের অভিযানে গ্রেপ্তার চারজন। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে চারটি স্কুল ব্যাগ যার মধ্যে ছিল প্রায় প্রায় 40 কেজি গাঁজা। ধৃতদের  বাড়ি কোচবিহার জেলার শীতলকুচিতে। কোচবিহার শীতলকুচি থেকে শিলিগুড়িতে এসেছিল এরা। গতকাল রাত দশটা নাগাদ শিলিগুড়ির জংশন বাস টার্মিনাসে দক্ষিণবঙ্গে যাবার বাসের জন্য অপেক্ষা করছিল ওই চার যুবক। শিলিগুড়ি প্রধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম দ্বীপচাঁদ বর্মন, আজিজুল রহমান, দূর্যোধন নম দাস, সঞ্জয় দাস। ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হবে।
Read More
নকশালবাড়িতে দূর্ঘটনার কবলে আপেল বোঝাই লরি

নকশালবাড়িতে দূর্ঘটনার কবলে আপেল বোঝাই লরি

নকশালবাড়ি সাতভাইয়ায় দূর্ঘটনার কবলে আপেলবোঝাই লরি। ঘটনায় জখম চালক ও খালাসী। জানা গিয়েছে ভোররাতে কাশ্মীর থেকে শিলিগুড়ি যাওয়ার পথে নকশালবাড়ির সাতভাইয়া মোড়ে ঘুমের ঘোরে পড়ে মাগুরমারি নদীতে ঢুকে পড়ে লরিটি। আহতদের নকশালবাড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে নকশালবাড়ি ট্রাফিক গার্ডের কর্মীরা। ট্রাফিক সূত্রে খবর, ক্রেনের মাধ্যমে লরিটিকে তোলা হবে। দূর্ঘটনার জেরে এশিয়ান হাইওয়ের একটি ব্যারিকেড ভেঙে গিয়েছে। আহতরা হল ফাওয়াদ আহমেদ ও উমর জাব্বর, আহতরা কাশ্মীরের বাসিন্দা।
Read More
শিলিগুড়ি ইস্কন রোডের বাঁশঝাড় মোড়ের এক মোবাইল দোকানে দুঃসাহসীক চুরি

শিলিগুড়ি ইস্কন রোডের বাঁশঝাড় মোড়ের এক মোবাইল দোকানে দুঃসাহসীক চুরি

শিলিগুড়ির ইস্কন মন্দিরের চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারো ইস্কন রোডের বাঁশঝাড় মোড়ের এক মোবাইল দোকানে দুঃসাহসীক চুরির ঘটনায় চাঞ্চল্য। জানা গিয়েছে, গত কাল গভিড় রাতে বৃষ্টি পড়ার সুযোগ নিয়ে সেই মোবাইল দোকানের টিনের ছাদ কেটে এক দুষ্কৃতিকারী চোর দোকানে ঢোকে। সিসি টিভির ফুটেজে সেই চোরের চেহেরা কাপড় দিয়ে ঢাকা ছিলো, মাথায় ছিলো টুপি আর পায়ে মোজা। আজ সকালে দোকানের মালিক স্থানিয় বাপ্পা বিশ্বাস দোকান খুলতেই চুরির ঘটনা লক্ষ্য করেন। সাথে সাথে ভক্তিনগর থানায় ফোন করে ঘটনাটি জানান। পুলিশ এসে সরজমিনে তদন্ত করে গিয়েছেন বলে জানান তিনি। কয়দিন পর পর ইস্কন রোডের মত ব্যস্ততম রাস্তায় চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার…
Read More
শিলিগুড়ি পৌর নিগম এর ৬ নম্বর ওয়ার্ডে ভয়াভহ অগ্নিকাণ্ড

শিলিগুড়ি পৌর নিগম এর ৬ নম্বর ওয়ার্ডে ভয়াভহ অগ্নিকাণ্ড

ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন। আগুন নেভাতে ঘটনাস্থলে এসএসবি। বিশাল আয়তনের এই গুদামে পরিত্যাক্ত জিনিসপত্র রাখা হতো। আচমকাই গুদামে আগুন লেগে যায়। আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে আসে শিলিগুড়ি থানার পুলিশ এবং শিলিগুড়ি দমকলের তিনটি ইঞ্জিন। হিলকার্ট রোডে এই অগ্নিকাণ্ডের দৃশ্য দেখে আগুন নেভাতে দমকল বিভাগকে সাহায্য করতে হাত বাড়ায় এসএসবির জবানরা।  ব্যাপক ধোঁয়ায় ঢেকে যায় পার্শ্ববর্তী এলাকা। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহতের খবর নেই। কি করে আগুন লাগলো খতিয়ে দেখছে দমকল।
Read More
মাটিগোড়া থানা এলাকার সেনাবাহিনীর ক্যাম্পে ঢোকার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার আসিয়া খান

মাটিগোড়া থানা এলাকার সেনাবাহিনীর ক্যাম্পে ঢোকার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার আসিয়া খান

৩৩ ক্রপসের সেনাবাহিনী তাকে আটক করে মাটিগোড়া থানার পুলিশের হাতে তুলে দেয়। ধৃত আফগানিস্তানী হলেও বেশ কয়েক বছর ধরে ভারতের অসমে চিরান জেলায় থাকতো। ধৃতের পরিবার রয়েছে আফগানিস্থানেই। সেনা সূত্রে ও মাটিগাড়া পুলিশ সূত্রে জানা গিয়েছে ইদানিং মাটিগাড়ার মেডিক্যাল মোড়ে ঘর ভাড়া নিয়ে সুদের কারবার করতে সে বলেই জানা গিয়েছে। সেনাবাহিনীকে এবং পুলিশকে ধৃত জানিয়েছে! সে সুদের টাকা আদায় করতেই সেনা ক্যাম্পে ঢোকার চেষ্টা করছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কোন কিছুকেই হালকা ভাবে নিতে চাইছে না সেনা এবং পুলিশ। সে কারণেই তাকে আটক করে সেনা এবং তুলে দেয় মাটিগোড়া থানার পুলিশের হাতে। আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। তবে তাকে…
Read More
এবার ফাঁসিদেওয়ায় ব্রাউন সুগার পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পরল দম্পত্তি

এবার ফাঁসিদেওয়ায় ব্রাউন সুগার পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পরল দম্পত্তি

শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের ফাঁসিদেওয়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ফাঁসিদেওয়ার নয়াহাট এলাকায় অভিযান চালায় এরপরই একটি চারচাকা যাত্রীবাহী অটো তল্লাশি করাতেই অটোর ভেতরে থাকা দুই যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হয় ব্রাউন সুগার। সঙ্গে সঙ্গে ফাঁসি দেওয়া থানার পুলিশ এক মহিলা ও এক পুরুষ যাত্রীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়, জিজ্ঞাসা করতেই আসল তথ্য উঠে আসে। জানা যায় ফাঁসি দেওয়ার টামবাড়ী থেকে চটহাট নিয়ে যাওয়া হচ্ছিল ব্রাউন সুগার।পুলিশ সূত্রে খবর ধৃতদের ব্যাগ থেকে 91 গ্রাম ব্রাউন সুগার পাওয়া যায়। দৃতরা হলেন মোহাম্মদ আলিমুদ্দিন ও বেরাফুল বেগম তাদের বিরুদ্ধে NDPS অক্টয়ে মামলা রুজু করা হয়েছে, আজ ধৃত 2 জন…
Read More
বড়সড় সড়ক দুর্ঘটনা শহর শিলিগুড়িতে

বড়সড় সড়ক দুর্ঘটনা শহর শিলিগুড়িতে

দুর্ঘটনাটি ঘটেছে মাটিগাড়ার খাপরাইল মোড় এলাকায়। একটি টাটা সুমো এবং একটি সুইফট ডিজায়ার দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় দুমরে মুচড়ে যায় গাড়ি দুটি। জানা গিয়েছে একটি গাড়ি বাগডোগরা থেকে শিলিগুড়ির দিকে আসছিল, আরেকটি গাড়ি শিলিগুড়ি থেকে বাগডোগরা দিকে যাচ্ছিল। মুখোমুখি সংঘর্ষে দুটি গাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে দুজন জখম হয়েছেন বলেই জানা গিয়েছে।  দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মাটিগাড়া থানার পুলিশ। আহতদের উদ্ধার করে পাঠানো হয় একটি বেসরকারি নার্সিংহোমে। দুর্ঘটনাগ্রস্ত টাটা সুমো এবং সুইফট গাড়িটিকে আটক করে মাটিগারা থানায় নিয়ে যায় পুলিশ। জানা গিয়েছে দুটি গাড়ি দ্রুতগতিতে ছুটছিল এবং আচমকাই মুখোমুখি চলে আসাতেই বিপত্তি। জানা গিয়েছে…
Read More
দক্ষিণ কোরিয়ায় তৈরি বিপুল পরিমাণ বিদেশী সিগারেট সহ গ্রেপ্তার ২

দক্ষিণ কোরিয়ায় তৈরি বিপুল পরিমাণ বিদেশী সিগারেট সহ গ্রেপ্তার ২

শুক্রবার জলপাইগুড়িতে গোপন সূত্রের ভিত্তিতে জেলা পুলিশের বড়সড় সাফল্য। ভোরবেলা জলপাইগুড়ি থানার অধীন পাহাড়পুরের বালাপাড়ায় বিশেষ অভিযান চালায় DDU টিম। এদিন দুপুর দেড় টা নাগাদ জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খান্ডাবাহাল জানান অভিযানে আটক করা হয় একটি দশ চাকার কন্টেনার গাড়ি আটক করা হয়। গাড়ির চালক ও সহকারী, এই দুই ব্যক্তিকেও গ্রেফতার করা হয়। ধৃতরা হলেন আসিফ, বয়স ৩৩, মোরাদাবাদ উত্তরপ্রদেশের বাসিন্দা — এবং শাকিল খান, বয়স ৫০, রামপুর উত্তরপ্রদেশের বাসিন্দা। তল্লাশিতে গাড়ির চালকের আসনের পেছনে তৈরি গোপন চেম্বার থেকে উদ্ধার হয় ৫৪টি বিদেশি সিগারেটের কার্টন। এগুলি দক্ষিণ কোরিয়ার তৈরি বলে জানা গিয়েছে। সেগুলি সবুজ বাঁশ দিয়ে ঢেকে লুকিয়ে রাখা…
Read More
নিউ জলপাইগুড়ি থানার পুলিশের তৎপরতায় ৫ ঘণ্টায় উদ্ধার হারানো সামগ্রী

নিউ জলপাইগুড়ি থানার পুলিশের তৎপরতায় ৫ ঘণ্টায় উদ্ধার হারানো সামগ্রী

নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশের দ্রুত পদক্ষেপে মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই টোটোতে হারিয়ে যাওয়া মূল্যবান সামগ্রী ফিরে পেলেন শিলিগুড়ির শিবমন্দির এলাকার প্রবীর কুমার দে। পুলিশের এই দ্রুত ও সফল অভিযান এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। জানা গিয়েছে, ওই ব্যক্তি একটি টোটোয় যাত্রা করার সময় ভুলবশত একটি ব্যাগ ফেলে যান, যেখানে ছিল ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র। বিষয়টি বুঝতে পেরে তিনি সঙ্গে সঙ্গে নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ জানান। অভিযোগ পাওয়ার পরই সাদা পোশাকের পুলিশ দ্রুত তদন্তে নামে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং স্থানীয় সূত্র ধরে মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই ওই টোটো ও চালককে শনাক্ত করে এবং হারানো ব্যাগটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।…
Read More
শিলিগুড়িতে এলইডি স্ক্রিনে দীঘা জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠার সরাসরি সম্প্রচার

শিলিগুড়িতে এলইডি স্ক্রিনে দীঘা জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠার সরাসরি সম্প্রচার

দীঘায় জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠা উপলক্ষে সারা রাজ্যজুড়ে নানা কর্মসূচি হাতে নিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই ধারাবাহিকতায় শিলিগুড়িতেও নানা অনুষ্ঠান আয়োজিত হয়েছে। বিশেষ করে শহরের বিভিন্ন প্রান্তে বসানো হয়েছে এলইডি স্ক্রিন, যার মাধ্যমে দীঘায় অনুষ্ঠিত জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সরাসরি সম্প্রচার দেখানো হয়েছে। বুধবার দুপুর ১২টা থেকে শিলিগুড়ির সফদর হাশমি চকে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের উদ্যোগে এই সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়। এই কর্মসূচির মূল উদ্যোক্তা ছিলেন সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলক চক্রবর্তী, সংখ্যালঘু সেলের ভাইস প্রেসিডেন্ট মঞ্জুর আলম আনসারী সহ অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত নেতারা জানান, ধর্মীয় সহনশীলতা ও…
Read More