একটি শুটার বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ সহ গ্রেপ্তার এক দুষ্কৃতি

একটি শুটার বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ সহ গ্রেপ্তার এক দুষ্কৃতি

শিলিগুড়ি : শিলিগুড়িতে ক্রমাগত বাড়ছে অপরাধমূলক ঘটনা। এছাড়াও আসামিদের আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হচ্ছে। এ ব্যাপারে গঙ্গানগর ২ নম্বর ঘাট থেকে একটি ওয়ান শুটার গানসহ একজনকে পাওয়া গেছে। এবং দুই রাউন্ড জীবন্ত কার্তুজসহ গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের নাম ৪০ বছর বয়সী বিনোদ সাহনি। তিনি নগরীর টিকিয়াপাড়ার বাসিন্দা। পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আজ অভিযুক্তকে শিলিগুড়ি ডিভিশনাল কোর্টে পেশ করার পর তাকে ৫ দিনের রিমান্ডে নেবে পুলিশ। আবেদন করবে। আমরা আপনাকে বলি যে গতকালই রাজ্য পুলিশ শিলিগুড়িতে এসেছিল এবং এরই মধ্যে আগ্নেয়াস্ত্র সহ দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রাতেই তিলেশ্বরী মোড় থেকে বিট্টু বর্মণকে গ্রেফতার করা হয় একটি শাটারগান ও একটি…
Read More
শিলিগুড়ি এনজিপি এলাকায় পথ দুর্ঘটনায় প্রাণে বাঁচলো এক সাইকেল আরোহী

শিলিগুড়ি এনজিপি এলাকায় পথ দুর্ঘটনায় প্রাণে বাঁচলো এক সাইকেল আরোহী

শিলিগুড়ি, ১৬ জানুয়ারি : শিলিগুড়ি এনজিপি সংলগ্ন রেলওয়ে হাসপাতাল মোড়ের কাছে পথ দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলো এক সাইকেল আরোহী। জানা গিয়েছে, বৃহস্পতিবার রেলওয়ে  হাসপাতাল মোড় থেকে অম্বিকা নগরের দিকে কাজের সূত্রে সাইকেল নিয়ে যাচ্ছিল জলপাই মোড়ের বাসিন্দা হিরন লাল কুমার ঠিক সেই সময় পেছন থেকে দ্রুত গতিতে আসা এক বড় গাড়ি পেছন থেকে সেই সাইকেল আরোহী কে ধাক্কা মারে ঘটনায় রাস্তা থেকে বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে সেই সাইকেল আরোহী এবং সাইকেলর ওপর চড়ে যায় গাড়িটি ঘটনায় দুমরে-মুচড়ে যায় সেই সাইকেলটি। অল্পের জন্য প্রাণে রক্ষা পায় সেই সাইকেল আরোহী। ঘটনার খবর পেয়ে ছুটে আছে এনজিপি থানা ও ট্র্যাফিক পুলিশ।…
Read More
হেলে পড়েছে বাঘাযতীনের বহুতল, আতঙ্কে স্থানীয়রা

হেলে পড়েছে বাঘাযতীনের বহুতল, আতঙ্কে স্থানীয়রা

এক রাতের মধ্যেই আরও হেলে পড়েছে বাঘাযতীনের ফ্ল্যাটবাড়ি! এমনটাই দাবি স্থানীয়দের। আতঙ্কে চোখের পাতা এক করতে পারছেন না লাগোয়া বাড়িগুলির বাসিন্দারা। সেই আবহেই বুধবার সকাল থেকে ফের শুরু হয়ে গেল হেলে পড়া ফ্ল্যাটবাড়ি ভাঙার কাজ। মঙ্গলবার রাতে ওই ফ্ল্যাটবাড়ির একাংশ ভেঙে ফেলার কাজ শুরু হয়েছিল। বুধের সকালেও পুরোদমে কাজে লেগে পড়েছেন পুরসভার কর্মীরা। পৌঁছেছেন ৯৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদারও। স্থানীয়দের একাংশের দাবি, মাসখানেক আগে ওই ফ্ল্যাটবাড়িতে ফাটল দেখা দিয়েছিল। তার পর থেকেই বিপজ্জনকভাবে হেলে পড়েছিল বাড়িটি। গত ১৭ ডিসেম্বর শুরু হয় বাড়ি ‘সোজা করার’ প্রক্রিয়া। সেই সময় পুর কর্তৃপক্ষের তরফে ওই ফ্ল্যাটের বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া…
Read More
ফুলবাড়ির রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চুরির ঘটনা, তদন্তে পুলিশ

ফুলবাড়ির রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চুরির ঘটনা, তদন্তে পুলিশ

শিলিগুড়ি : শিলিগুড়ির সংলগ্ন ফুলবাড়ির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চুরির ঘটনা।গত শুক্রবার রাতে চুরির ঘটনাটি ঘটে। শনিবার ও রবিবার ব্যাঙ্ক বন্ধ ছিল। আজ সোমবার কর্মীরা ব্যাঙ্ক খুলতে এসে দেখতে পান ব্যাঙ্কের পেছনদিকের গেট ভাঙা রয়েছে। ব্যাঙ্কের ভেতরে বেশকিছু জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এরপরই এনজেপি থানায় খবর দেওয়া হয়। পরে খবর পেয়ে এনজেপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌছায়। যদিও ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবী, ব্যাঙ্ক থেকে কোনরকম টাকা চুরি হয়নি। চারটি কম্পিউটার এখনও অবধি চুরি গিয়েছে বলে জানিয়েছেন ব্যাঙ্কের ম্যানেজার। যদিও চোর ভল্টে হাত দেয়নি বলে দাবী তার। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এদিকে ওই ব্যাঙ্কের নীচে একটি এটিএমও রয়েছে। একটি বাড়ির দোতালায় রয়েছে ওই…
Read More
ফুটবলের মান উন্নয়নের লক্ষ্যেই আয়োজিত হল ‘মানস স্মৃতি গোল্ড কাপ’

ফুটবলের মান উন্নয়নের লক্ষ্যেই আয়োজিত হল ‘মানস স্মৃতি গোল্ড কাপ’

চতুর্থ বর্ষেও জমে উঠলো "মানস স্মৃতি গোল্ড কাপ"। সেন্ট্রাল কলোনি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শনিবার ও রবিবার এনজেপি রেলওয়ে ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত হলো দিবারাত্রি "মানস স্মৃতি গোল্ডকাপ" ফুটবল টুর্নামেন্। এই টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহণ করে। এই দ্বি দিবসীয় ফুটবল টুর্নামেন্টে ঘিরে ফুটবল প্রেমীদের মধ্যে উৎসাহ দেখা যায় চোখে পরার মতো। মূলত শহরে বিশেষ করে উত্তরবঙ্গে ফুটবলের মান উন্নত করার লক্ষ্যেই এই টুর্নামেন্ট বলে এই আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। রবিবার এই ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে মুখোমুখি হয় শিলিগুড়ি পাতি কলোনি স্পোর্টিং ক্লাব এনজেপি আমরা কজন ক্লাব। এ দিনের খেলায় ২-১ গোলে আমরা কজনকে পরাস্ত করে চ্যাম্পিয়ন হল পাতি কলোনী স্পোর্টিং…
Read More
অবশেষে খুলে গেলো ফাঁড়াবাড়ি থাড়ুঘাটি ইকো ফ্রেন্ডলি পিকনিক স্পট

অবশেষে খুলে গেলো ফাঁড়াবাড়ি থাড়ুঘাটি ইকো ফ্রেন্ডলি পিকনিক স্পট

দীর্ঘবছর বন্ধথাকার পর অবশেষে খুলে গেছে শিলিগুড়ি শহর সংলগ্ন বৈকন্ঠপুর রেঞ্জের ফাঁড়াবাড়ি থাড়ুঘাটি ইকো ফ্রেন্ডলি পিকনিক স্পট। শিলিগুড়ির বাসির জন্য এই পিকনিক স্পট খুলে যাওয়াতে খুশি ফারাবাড়ি বন সুরক্ষা কমিটি ।সবাই শহরের দূরে যেতে পারে বা যেতে চায় এমনটা নয় কেউ কেউ চায় শহরের মধ্যে কিছুক্ষণের ব্যবধানে যাতে আনন্দ উপভোগ করতে পারেন। তাই সাধারণ মানুষের কথা মাথায় রেখে সংশ্লিষ্ট ওই এলাকাকে ইকো ফ্রেন্ডলি পিকনিক স্পট করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বনদপ্তর। অবশেষে সাধারণ মানুষদের কথা মাথায় রেখে ইকো ফ্রেন্ডলি পিকনিক স্পট করার সিদ্ধান্ত নিয়েছে বনদপ্তর। তবে যারা যে এই সংশ্লিষ্ট এলাকায় পিকনিক করতে যাবেন তাদের জন্য কিছু বিধি-নিষেধ বেধে দেওয়া হয়েছে…
Read More
শিলিগুড়ি পুরনিগমে অনুষ্ঠিত হলো ইকো সেনসিটিভ জোন নিয়ে দ্বিতীয় পর্যায়ের বৈঠক

শিলিগুড়ি পুরনিগমে অনুষ্ঠিত হলো ইকো সেনসিটিভ জোন নিয়ে দ্বিতীয় পর্যায়ের বৈঠক

শিলিগুড়ি : পরিবেশ-সংবেদনশীল অঞ্চলের (ইকো সেনসিটিভ জোন) একাধিক সমস্যা নিয়ে শুক্রবার পুনরায় বিশেষ বৈঠক হলো শিলিগুড়ি পুরনিগমে। এদিন শিলিগুড়ি পুরনিগমের সভাকক্ষে এই বিশেষ শোভা অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, এসডিও শিলিগুড়ি সহ বিভিন্ন সংগঠন ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। মূলত এদিন পরিবেশ-সংবেদনশীল অঞ্চল (ইকো সেনসিটিভ জোন) নিয়ে উদ্ভূত বিভিন্ন সমস্যা ও একইসঙ্গে পরিবেশ রক্ষা এবং বন ও বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও চা শিল্প ও চা শিল্পের সঙ্গে যুক্ত পর্যটন শিল্পের উন্নতিতে কি করা যায় সেই বিষয়েও এদিন আলোচনা করা হয়। এদিন এই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব…
Read More
শিলিগুড়ির এস এফ রোডে পুরনিগমের তরফে গাছ কাটার কাজ রুখে দেন বিধায়ক শংকর ঘোষ

শিলিগুড়ির এস এফ রোডে পুরনিগমের তরফে গাছ কাটার কাজ রুখে দেন বিধায়ক শংকর ঘোষ

রাস্তা সম্প্রসারণের নাম করে,পরিবেশ বিদ্বেষী মানুষ হিসেবে শহরে থাকা গাছ গুলি কেটে চলছেন মেয়র গৌতম দেব,মেয়রের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুললেন বিধায়ক শংকর ঘোষ।বৃহস্পতিবার রাস্তা সম্প্রসারণের জন্য পুরনিগমের তরফে শিলিগুড়ির এস এফ রোডে চলছিল গাছ কাটার কাজ।এদিন সেই খবর সামনে আসতেই তড়িঘড়ি ওই এলাকায় ছুটে গিয়ে গাছ কাটা রুখে দেন বিধায়ক।শুধু তাই নয় এই বিষয় নিয়ে মেয়রকে এক হাত নেন তিনি।সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক বলেন,পার্কিংয়ের জায়গার জন্যে যদি রাস্তা সম্প্রসারণ করতেই হয় তবে গাছ না কেটেও তা করা যায়।অবিবেচকের মতে গাছ না কেটে গাছ রেখেই তিনি রাস্তা সম্প্রসারণের কাজ করতে পারেন।এই কাজগুলি বহু পুরনো,এই গাছগুলিকে কাটার কোনও মানেই হয় না।অন্যদিকে…
Read More
আসাম গামী আপ লাইনে ইঞ্জিন বিকল, ব্যাহত স্বাভাবিক রেল যাতায়াত

আসাম গামী আপ লাইনে ইঞ্জিন বিকল, ব্যাহত স্বাভাবিক রেল যাতায়াত

বুধবার সকাল নটা নাগাদ জলপাইগুড়ির রোড রেল স্টেশনের আগে আপ লাইনে চলা একটি পণ্যবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় থমকে যায় দেশের সঙ্গে উওর পূর্ব ভারতের রেল যোগাযোগের একাংশ। আপ লাইনে চলা বিভিন্ন যাত্রীবাহী ট্রেনকে পরবর্তীতে ডাউন লাইন দিয়ে আলিপুরের দিকে এগিয়ে দেওয়া হয়। আর এই কারণেই বুধবার দুপুর পর্যন্ত জলপাইগুড়ি রোড রেল স্টেশন দিয়ে দিল্লি - গৌহাটি সহ অন্যান্য রুটের রেল যাতায়াত ব্যাহত হয়। এই প্রসঙ্গে রোড রেল স্টেশনের নিরাপত্তার দায়িত্বরত আর পি এফ ইন্সপেক্টর বিপ্লব দত্ত জানান, দুপুর দুটো পর্যন্ত বিকল ইঞ্জিন টিকে মেরামত করা সম্ভব না হওয়ায় সেইটিকে অন্য ইঞ্জিনের সাহায্যে জলপাইগুড়ি টাউন স্টেশনে পাঠিয়ে আসাম গামী…
Read More
পাচারের ছক বানচাল, ট্রাকের গোপন চেম্বার থেকে উদ্ধার গাঁজা

পাচারের ছক বানচাল, ট্রাকের গোপন চেম্বার থেকে উদ্ধার গাঁজা

ঘোষপুকুর ফুলবাড়ি ২৭ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল ট্রাক ধামনাগজ এলাকায় ওই ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে ট্রাকের গোপন চেম্বার থেকে ৭৭ কেজি গাঁজা উদ্ধার করল ফাঁসিদেওয়া থানার পুলিশ। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে ফাঁসিদেওয়া থানা। ধৃতদের নাম রাজ্জাক মন্ডল এবং মফিজুল হক। ধৃত দুজনেই কোচবিহার জেলার তুফানগঞ্জের বাসিন্দা। এই ঘটনায় পণ্যবাহী ট্রাকটি আটক করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ। ফাসিদেওয়া থানার পুলিশ সূত্রে জানা যায় গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে শিলিগুড়ি থেকে বিধাননগরের দিকে একটি ট্রাকে গাঁজা পাচার হচ্ছে। সেই সুত্র ধরে ঘোষপুকুর ফুলবাড়ি জাতীয় সড়কে নাকা তল্লাশি শুরু করে ফাঁসিদেওয়া থানার পুলিশ। এরপর নির্দিষ্ট ওই ট্রাকটি দেখতে পেয়ে ব্যারিকেড দিয়ে…
Read More
শিলিগুড়ি জেলা হাসপাতালে আয়োজিত হল রোগী কল্যাণ সমিতির বৈঠক

শিলিগুড়ি জেলা হাসপাতালে আয়োজিত হল রোগী কল্যাণ সমিতির বৈঠক

শিলিগুড়ি : মঙ্গলবার শিলিগুড়ি জেলা হাসপাতালে আয়োজিত হল রোগী কল্যাণ সমিতির বৈঠক। এদিন জেলা হাসপাতালে ডিএনবি সেমিনার হলে এই রোগী কল্যাণ সমিতির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব, শিলিগুড়ি জেলা হাসপাতালের হাসপাতাল সুপার, শিলিগুড়ি এসডিও ও সিএমওএচ সহ রোগী কল্যাণ সমিতির নতুন কমিটির সদস্যরা। মূলত শিলিগুড়ি জেলা হাসপাতালে একাধিক নতুন বিভাগ ও নতুন সংযুক্তি করন ও আধুনিকরণের বিষয় এদিন আলোচনা করা হয়। এছাড়াও ইনডোরে সমস্ত রোগীদের জন্য ই পোর্টালের সুবিধা চালু করার কথা জানানো হয় এদিন।
Read More
জংশন ট্রাফিক গার্ডের তরফে সকাল থেকে চলল টোটো অভিযান

জংশন ট্রাফিক গার্ডের তরফে সকাল থেকে চলল টোটো অভিযান

নির্দিষ্ট রঙের স্টিকার টোটো নির্দিষ্ট রূটে চলছে না এই অভিযোগ আসছিল দীর্ঘদিন ধরে।আর এই কারণেই সোমবার ময়দানে নামলো ট্রাফিক পুলিশ।নীল হলুদ সবুজ বেগুনি রঙের স্টিকার লাগিয়ে রুট ভাগ করে দেওয়ার পরেও একরুটেই চলছিল সব টোটো। আজ বেশকিছু টোটোকে আটক করে জরিমানা করার পাশাপাশি তাদেরকে সতর্ক করে বলা হয় নির্দিষ্ট রূটে চালাতে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের তরফ থেকে জানা গিয়েছে রুট ভাগ করে দেওয়ার পরেও এক রুটে সব টোটো চলাতে শহরে যানজট বাড়ছে আর এই কারণেই অভিযান চালানো হলো। এ দিন জংশন ট্রাফিক গার্ডের এস আই  টিটু সাহার নেতৃত্বে চলে এই অভিযান।বেশ কড়া ভাবেই এই অভিযানে সামিল হন ট্রাফিক পুলিশ।
Read More
শিলিগুড়ির ১০ নম্বর ওয়ার্ডে শুরু হল ওয়ার্ড উৎসব

শিলিগুড়ির ১০ নম্বর ওয়ার্ডে শুরু হল ওয়ার্ড উৎসব

শিলিগুড়ি : শিলিগুড়ির ১০ নম্বর ওয়ার্ডে শুরু হল ওয়ার্ড উৎসব নব দিগন্ত ২০২৫। শনিবার সকালে প্রভাত ফেরি ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ওয়ার্ড উৎসবের সূচনা করা হয়। শিলিগুড়ি পুরনিগমের বিভিন্ন ওয়ার্ডে শুরু হয়েছে ওয়ার্ড উৎসব। আজ ১০ নম্বর ওয়ার্ডে উৎসবের সূচনা হল। এদিন বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ওয়ার্ড উৎসবের সূচনা করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর তথা এমএমআইসি কমল আগারওয়াল। এছাড়া উপস্থিত ছিলেন ওয়ার্ড সেক্রেটারি মনোজ ভরমা, প্রিয়জন সোশ্যাল ওয়েলফেয়ারের সম্পাদক অরিন্দম সান্যাল, আত্মজ স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক বীণা চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন প্রভাত ফেরি মহাকাল পল্লী ময়দান থেকে শুরু হয়ে ১০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে আবার মহাকাল পল্লী ময়দানে এসে সমাপ্ত…
Read More
স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ঘরে আগুন ধরিয়ে দিল মাতাল স্বামী

স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ঘরে আগুন ধরিয়ে দিল মাতাল স্বামী

মদ্যপ অবস্থায় স্ত্রীর সাথে ঝামেলা করে ঘরে আগুন লাগিয়ে দিয়ে পালালেন স্বামী।গভীর রাতে ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত জালাস নিজামতারা অঞ্চলের ঝমকলাল জোত গ্রামে। গভীর রাতে বাড়িতে এসে খাওয়া দাওয়া করেছিলেন নুর ইসলাম। এরপরে স্ত্রীর সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে। পরবর্তীতে নেশার ঘোড়ে ঘরে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়।এরপরে আগুন দেখে তার স্ত্রী ছোট পুত্রসন্তানকে নিয়ে দৌড়ে পাসে বাপের বাড়িতে চলে আসেন। এরপরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফাঁসিদেওয়া থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা পুলিশ প্রশাসন সকলে মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।পরবর্তীতে মাটিগাড়া থেকে একটি দমকল ইঞ্জিন এসে পৌঁছায় তারপর আগুন নিয়ন্ত্রণ করে। তবে ইতিমধ্য েই নুর ইসলামের…
Read More