মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ বনদফতরের

মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ বনদফতরের

জঙ্গল ঘেঁষা এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে উদ্যোগ গ্রহণ করলো বনদফতর। আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের গাড়ির মাধ্যমে পরীক্ষা কেন্দ্রে পাঠানোর কাজ শুরু করে বনদফতর। এদিন বাগডোগরার টিপুখোলা, তিরহানা, অর্ড ও তারাবাড়ি এবং নকশালবাড়ির বেলগাছি সহ পানিঘাটা জঙ্গল ঘেরা এলাকা হিসেবে পরিচিত। এদিন সকাল থেকেই বনদফতরের বিশেষ গাড়ি ও রাজ্য সরকারের বাস এলাকায় পৌঁছে পরীক্ষার্থীদের নিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেয়। জঙ্গল ঘেঁষা এলাকার প্রায় শতাধিক পরীক্ষার্থী এবার বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে।পাশাপাশি কার্শিয়াঙ বনদফতরে উদ্যোগে বিভিন্ন রেঞ্জে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর।এদিন সমস্ত বিষয়ে তদারকি করেন কার্শিয়াঙ বনদফতরে ডিএফও ও এডিএফও।বনদফতর ও রাজ্য সরকারের উদ্যোগে খুশি পরীক্ষার্থীরা।
Read More
শিলিগুড়ি পুলিশ কমিশনারের পক্ষ থেকে চকলেট বিতরণ মাধ্যমিক পরীক্ষার্থীদের

শিলিগুড়ি পুলিশ কমিশনারের পক্ষ থেকে চকলেট বিতরণ মাধ্যমিক পরীক্ষার্থীদের

শিলিগুড়ি : পরীক্ষা শেষেই হাতে মিললো চকলেট, শিলিগুড়ি পুলিশ কমিশনারের পক্ষ থেকে শহর শিলিগুড়িতে এমনই উদ্যোগ গ্রহণ করা হলো। সোমবার ছিল এবছরের প্রথম মাধ্যমিক পরীক্ষা। বাংলা পরীক্ষার মধ্য দিয়ে শুরু হল 2025 এর মাধ্যমিক। এ বছর মাধ্যমিক পরীক্ষা ঘিরে আগেভাগেই ছিল সমস্ত রকম প্রস্তুতি। একদিকে যেমন ছিল পুলিশ নিরাপত্তা ঠিক অপরদিকে ছিল প্রশ্ন ফাঁস রুখতে পর্ষদের তরফে নানান পদক্ষেপ। সোমবার সকাল থেকেই শিলিগুড়ি ৩৬ টি পরীক্ষা কেন্দ্রে শুরু হয় মাধ্যমিক পরীক্ষা। দিনশেষে সুস্থভাবে সম্পন্ন হল মাধ্যমিকের প্রথম বাংলা পরীক্ষা। পরীক্ষা শেষে এদিন শিলিগুড়ি নীলনলিনি স্কুলে শিলিগুড়ি পুলিশ কমিশনারের পক্ষ থেকে চকলেট বিতরণ করা হয় মাধ্যমিক পরীক্ষার্থীদের। এদিন ডিসিপি ইস্ট রাকেশ…
Read More
চুরির স্কুটি সহ পুলিশের জালে দুই দুস্কৃতি

চুরির স্কুটি সহ পুলিশের জালে দুই দুস্কৃতি

প্রথমে অনলাইন খাবার বিলির কাজ,তার পর আট-ঘাট বেধে গাড়ি চুরির কান্ড।এমনই কর্মকান্ড ঘটাতো ডাঙ্গিপাড়ার সুরজ প্রসাদ ও তার এক সঙ্গি সাহিল চৌধুরী। তবে সেই চোরের দলের দুই পান্ডার জায়গা হল বর্তমানে শ্রীঘরে। গত ২৯শে জানুয়ারি এনজেপি এলাকার একটি অনলাইন পিৎজার দোকানে ডেলিভারির ব্যাবহারে রাখা একটি স্কুটি চুরি যায়। প্রথমে বিষয়টিকে গুরুত্ব বা দিলেও পরবর্তীতে  কতৃপক্ষ বিষয়টি নিয়ে এনজেপি থানার দারস্থ হয়। ৯ই ফেব্রুয়ারি তারা একটি লিখিত অভিযোগ দায়ের করে। তার ভিত্তিতে শুরু হয় তদন্ত। তদন্তে নেমে ওই রবিবার ডেলিভারি বয় সুরজ প্রসাদকে গ্রেফতার করে এনজেপি থানার সাদা পোশাকের  পুলিশ। পরবর্তীতে তাকে জিজ্ঞাসবাদ করে চুরির আরেক পান্ডা খালপাড়ার নিবাসী সাহিল চৌধুরীকে…
Read More
ডাক পার্সেলের গাড়িতে মহিষ পাচার, গ্রেফতার ২

ডাক পার্সেলের গাড়িতে মহিষ পাচার, গ্রেফতার ২

ফাঁসিদেওয়ার মাদাতি টোলপ্লাজায় দুটি ডাক পার্সেলের লরি থেকে উদ্ধার ৪৯টি মহিষ। ঘটনায় গ্রেফতার ২। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডাক পার্সেলের লরিতে মহিষ পাচারের খবর পেয়ে সাফল্য পায় পুলিশ। বিহার থেকে অসম হয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল মহিষ। এই খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি ডাক পার্সেলের লরি আটক করা হয়। ঘটনায় গ্রেফতার করা হয় মহম্মদ আমির ও মহম্মদ ওয়ারিশকে। ধৃতরা উত্তরপ্রদেশের বাসিন্দা। আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
Read More
ভাতা বৃদ্ধির দাবিতে শিলিগুড়িতে অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রতিবাদ

ভাতা বৃদ্ধির দাবিতে শিলিগুড়িতে অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রতিবাদ

শিলিগুড়ি : ফের একবার ভাতা বৃদ্ধির দাবিতে সরব হলো অঙ্গনওয়াড়ি কর্মীরা। শনিবার শিলিগুড়ির বুকে প্রতিবাদে গর্জে উঠলেন তারা। এদিন শিলিগুড়ির গান্ধী মূর্তি পাদদেশ থেকে এসডিও অফিস অভিযান করে অঙ্গনওয়াড়ি কর্মীরা। মূলত ভাতা বৃদ্ধির দাবি সহ বেশ কিছু দাবি নিয়ে তাদের এই অভিযান বলে জানা যায়। পাশাপাশি এই দিনের অভিযানে প্রায় তিনশ-এর উপর অঙ্গনওয়াড়ি কর্মীরা অংশগ্রহণ করে। এছাড়াও অবিলম্বে তাদের দাবি যদি না মানা হয় তাহলে বৃহত্তর আন্দোলন যাওয়ার হুঁশিয়ারি দেন অঙ্গনওয়াড়ি কর্মীরা।
Read More
শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস এলাকায় হার্ডওয়ারের দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য

শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস এলাকায় হার্ডওয়ারের দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য

শিলিগুড়ি : শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায় চুরির ঘটনা। ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। জানা গিয়েছে, শুক্রবার রাতে ইস্টার্ন বাইপাস সংলগ্ন উত্তর একটিয়াশাল এলাকায় একটি হার্ডওয়ারের দোকানে টিন কেটে চুরির ঘটনা ঘটে। দোকানের সিসিটিভিও ভাঙচুর করা হয়।এরপর নগদ টাকা চুরি করে চম্পট দেয় চোরের দল। শনিবার সকালে দোকান খোলার পর চুরির ঘটনা নজরে আসে দোকান মালিকের। এরপরই খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ছুটে আসে ভক্তিনগর থানার পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এর আগেও এই দোকানে ২ বার চুরি হয়েছে। বার বার চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।
Read More
মহানন্দার তীর ধরে বিকল্প রাস্তা গড়তে চায় শিলিগুড়ি পুরসভা

মহানন্দার তীর ধরে বিকল্প রাস্তা গড়তে চায় শিলিগুড়ি পুরসভা

যানজট সমস্যা কাটিয়ে শিলিগুড়ি শহরকে ‘গতিশীল’ করতে, হিলকার্ট রোড এবং সেবক রোড থেকে গাড়ির চাপ কমাতে মহানন্দার তীর ধরে বিকল্প রাস্তা গড়তে চায় শিলিগুড়ি পুরসভা। ইতিমধ্যেই ‘রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিস’কে (রাইটস) দিয়ে প্রকল্পের সম্ভাবনা খতিয়ে দেখার পরে সেই রিপোর্ট পুরবোর্ডের গত সভায় পেশ করা হয়। বোর্ডের অনুমতি নিয়ে তা রাজ্য সরকার তথা পুর এবং নগরোন্নয়ন দফতরে পাঠানো হচ্ছে। ওই প্রকল্প করতে ১৬১ কোটি টাকার মতো খরচ ধরা হয়েছে। যা পুর এবং নগরোন্নয়ন দফতর থেকে আর্থিক সহায়তা করলে তবেই তৈরি করা সম্ভব বলে মনে করা হচ্ছে। বিরোধীদের অবশ্য দাবি, যা পরিস্থিতি তাতে পুরবোর্ডের পক্ষে এ কাজ করার সম্ভাবনা কম।…
Read More
স্কুল ব্যাগের আড়ালে বিপুল পরিমাণে কাফ সিরাপ পাচারের চেষ্টায় গ্রেফতার ২

স্কুল ব্যাগের আড়ালে বিপুল পরিমাণে কাফ সিরাপ পাচারের চেষ্টায় গ্রেফতার ২

গোপন সূত্র মারফত খবর পেয়ে, ওই দুই তরুণকে গ্রেফতার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের প্রধান নগর থানার পুলিশ। ধৃত ওই দুই তরুণের নাম  শিবেন দস্তিদার ও বাবুলাল প্রসাদ। তাদের বাড়ি রাম নগর এলাকাতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে গোপন সূত্র মারফত পুলিশের কাছে খবর আসে, দুই তরুণ পিঠে ব্যাগ নিয়ে সন্দেহজনকভাবে ঘোড়াঘড়ি করছে। এরপর পুলিশ সেখানে অভিযান চালিয়ে ওই দুইজনকে জিজ্ঞাসাবাদ করে তাদের ব্যাগ থেকে ১১৫ বোতল কাফ সিরাপ উদ্ধার করে। ধৃতরা বিহারে ওই কাফ সিরাপ বাসে পাচারের জন্যই এলাকায় ঘোড়াঘড়ি করছিল বলে জানা গিয়েছে। ধৃতদের বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।
Read More
রাস্তায় গাড়ি থামিয়ে তোলাবাজির অভিযোগের গ্রেপ্তার ২

রাস্তায় গাড়ি থামিয়ে তোলাবাজির অভিযোগের গ্রেপ্তার ২

শিলিগুড়ি : জানা যায়, শিলিগুড়ি চাম্পাসারি দেবী ডাঙ্গা সংলগ্ন এলাকায় রাস্তায় গাড়ি থামিয়ে দীর্ঘদিন ধরে তোলাবাজি করত দুই যুবক। এই দুই যুবকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানায় অভিযোগ আসছিল। সেই অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার রাতে শিলিগুড়ি চাম্পাসারী এলাকা থেকে ওই দুই যুবককে গ্রেফতার করে শিলিগুড়ি প্রধান নগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে দুই অভিযুক্তের নাম জিতেন প্রসাদ ও শেখর ঝা। তারা দীর্ঘদিন ধরেই শিলিগুড়ি চম্পাশাড়ির ডেবিডাঙ্গা এলাকায় গাড়ি থামিয়ে তোলাবাজি করত বলে অভিযোগ। বুধবার ধৃত দুজনকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়। পুরো ঘটনার তদন্তে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ।
Read More
সরস্বতী পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠান করাকে কেন্দ্র করে শিলিগুড়ি কলেজে গণ্ডগোল

সরস্বতী পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠান করাকে কেন্দ্র করে শিলিগুড়ি কলেজে গণ্ডগোল

শিলিগুড়ি কলেজে সরস্বতী পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠান করাকে কেন্দ্র করে ঝামেলা।যার জেরে সোমবার রাতে প্ল্যাকার্ড হাতে অনুষ্ঠান বয়কট করলেন ডে কলেজের ছাত্রছাত্রীরা। প্রসঙ্গত, সাংস্কৃতিক অনুষ্ঠান করাকে কেন্দ্র করে ঝামেলার থেকে গতকাল সকালে হুমকির অভিযোগ উঠে।ঘটনার পর থেকেই কলেজে মোতায়ন ছিল পুলিশ।গতকাল সন্ধ্যায় শিলিগুড়ি ডে কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। অভিযোগে, ডে কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় উচ্চস্বরে ডিজে বক্স বাজাতে থাকে শিলিগুড়ি কমার্স কলেজ। যার জেরে সমস্যায় পড়েন ডে কলেজের মিউজিসিয়ানরা।অনুষ্ঠানের মঞ্চ ছেড়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে অনুষ্ঠান বয়কট করেন তারা।পরে পুলিশ গিয়ে ডিজে সাউন্ড বক্স বন্ধ করে। এই বিষয়ে শিলিগুড়ি ডে কলেজের প্রাক্তন ছাত্র বিবেক ঝা জানান, কমার্স কলেজে উচ্চস্বরে ডিজে বক্স চলানোর…
Read More
শিলিগুড়ির মাটিগাড়া ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে টেন্ডার দেওয়ার বিনিময়ে কাটমানি চাওয়ার অভিযোগ

শিলিগুড়ির মাটিগাড়া ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে টেন্ডার দেওয়ার বিনিময়ে কাটমানি চাওয়ার অভিযোগ

শিলিগুড়ির মাটিগাড়া ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষ্ণ সরকারের বিরুদ্ধে টেন্ডার দেওয়ার বিনিময়ে কাটমানি চাওয়ার অভিযোগ। স্থানীয় এক ঠিকাদারের দাবি, ১৫ শতাংশ টাকা না দেওয়ায় টেন্ডার বাতিল করে দেওয়া হয়েছে। এই ঘটনার জেরে এলাকায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ তুলেছেন ঠিকনিকাটা এলাকার বাসিন্দা উজ্জ্বল ভাদুড়ি। তাঁর দাবি, তিনি পঞ্চায়েতের একটি কাজের জন্য টেন্ডার জমা করেছিলেন। তবে প্রধান কৃষ্ণ সরকারের সঙ্গে রাস্তায় দেখা হলে তিনি কাটমানি দাবি করেন। উজ্জ্বল ভাদুড়ির আরও অভিযোগ, এর আগের কাজের ক্রেডেন্সিয়াল থাকা সত্ত্বেও শুধুমাত্র কাটমানি না দেওয়ায় তাঁর টেন্ডার বাতিল করা হয়েছে। অন্যদিকে, মাটিগাড়া ১ নং অঞ্চল টেন্ডার ইউনিয়নের সদস্যরা প্রধানের বিরুদ্ধে ওঠা অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন…
Read More
ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করলো এনজেপি থানার পুলিশ

ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করলো এনজেপি থানার পুলিশ

যাত্রী নামিয়ে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীর ক্ষপ্পরে পরে মোবাইল ও নগদ খোয়ালো এক টোটো চালক। গত বৃহস্পতিবার গভীর রাত্রে এনজেপিতে যাত্রী নামিয়ে বাড়ি ফিরছিলো জটিয়াকালীর বাসিন্দা সরিফুল হুসেন নামে এক টোটো চালক।সেই  সময় এনজেপি থানার হাতে গোনা দুরত্বে ডিএস কলোনির সামনে স্কুটি নিয়ে এসে দুই যুবক টোটোটিকে দাঁড় করিয়ে  তাকে প্রথমে মারধর করে এবং পরে এনজিপি নেতাজি মোড় এলাকায় নিয়ে গিয়ে টোটো ওয়ালার কাছে থাকা ২০০০ টাকা এবং মোবাইল ছিনিয়ে নেয় দুই ছিনতাইকারী। শুক্রবার টোটোর নাম্বার সহ এনজেপি থানায় ওই টোটো চালক সরিফুল হুসেন লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে এনজিপি থানা সাদা পোশাকের পুলিশ শুক্রবার রাতে রেল হাসপাতাল মোড়…
Read More
লাভের আশায় প্রতিমার পশরা সাজিয়ে বসেছে মূর্তি বিক্রেতারা

লাভের আশায় প্রতিমার পশরা সাজিয়ে বসেছে মূর্তি বিক্রেতারা

রাত পোহালেই সরস্বতী পুজো তার আগে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় সারি সারি সরস্বতী প্রতিমা নিয়ে হাজির হয়েছেন মূর্তি বিক্রেতারা। যেকোনো পুজো আগেই দেখা যায় এই মূর্তি বিক্রেতারা লাভের আশায় মূর্তির পশরা সাজিয়ে বসেন, তবে সময়ের সাথে মূর্তি বিক্রেতাদের সংখ্যা বাড়ায় অনেকটাই দুশ্চিন্তায় পুরোনো ব্যবসায়ীরা। তবে এবছর তিথি অনুসারে সরস্বতী পুজো দুদিন ফলে লাভের আশায় চেয়ে রয়েছেন ব্যবসায়ীরা।
Read More
‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচির মাধ্যমে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হল ফুলবাড়িতে

‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচির মাধ্যমে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হল ফুলবাড়িতে

শুক্রবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অন্তর্গত ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক আউট পোস্টের উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়। এদিন পুলিশের উদ্যোগে বাইক চালকদের ট্রাফিক নিয়মের ব্যাপারে সচেতন করার জন্য র‍্যালি বের করা হয়। এছাড়া হেলমেটবিহীন বাইক আরোহীদের হেলমেট বিতরণ ও গোলাপ ফুল তুলে দেওয়া হয়।এর পাশাপাশি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এডিসিপি অভিষেক মজুমদার, এসিপি ট্রাফিক রথীন্দ্রনাথ বিশ্বাস, এনজেপি থানার আইসি সোনম লামা, ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক আউট পোস্টের ওসি অসিত সাহা সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা।
Read More