ট্যাব কেলেঙ্কারিতে মালদা থেকে গ্রেফতার আরও একজন

ট্যাব কেলেঙ্কারিতে মালদা থেকে গ্রেফতার আরও একজন

সিএসপি-র আড়ালে ট্যাব কান্ডের টাকা হদিসের চক্রের সাথে জড়িত থাকায় মালদার বৈষ্ণব নগর থেকে গ্রেফতার এক। ট্যাব কান্ডের সাথে জড়িত থাকায় একের পর এক দোষীদের গ্রেফতার করছে পুলিশ। শিলিগুড়িতে ৪০জন পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব হয়ে যায়। তারই তদন্তে নেমে মালদার বৈষ্ণবনগর থানা এলাকা থেকে মনোজ চৌধুরী নামে এক ব্যাক্তিকে করল শিলিগুড়ি সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে, মালদা জেলার বৈষ্ণব নগরে সিএসপি চালাতো ধৃত ব্যাক্তি। সেই সিএসপি-র আড়ালে ট্যাব চক্রের সাথে জড়িত রয়েছে তিনি। শিলিগুড়ির ৪০জন পড়ুয়ার ট্যাবের টাকা এই ব্যাক্তি হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ। সেই মত সাইবার ক্রাইমের একটি দল মালদা বৈষ্ণবনগর থেকে গ্রেফতার করে তাকে। আজ…
Read More
মহিষ পাচারের আগেই গ্রেপ্তার ৩জন পাচারকারী

মহিষ পাচারের আগেই গ্রেপ্তার ৩জন পাচারকারী

গোপন সূত্রে খবরের ভিত্তিতে মহিষ পাচারের আগে গ্রেপ্তার ৩ উদ্ধার ২৭টি মহিষ। জানা যায় গতকাল গভীর রাতে শিলিগুড়ি মহকুমায় ঘোষপুকুর ফুলবাড়ি ২৭ নম্বর জাতীয় সড়কে। ফাঁসিদেওয়া থানার টহলদারি ভ্যান একটি কন্টেনার কে আটক করে। তল্লাশি চলাতে ই গাদাগাদি করে বেশ কিছু মহিষ রয়েছে। তার বৈধ কাগজ দেখাতে না পারার। মহিষগুলোকে উদ্ধার করে খোয়াড়ে পাঠানো হয়েছে। তিনজনকে গ্রেফতার করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে কন্টেইনার গাড়িটি। ডালখোলা থেকে আসামের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল। ধৃতদের নাম তাহিত আলম(56), আইজুল আলি(48),এম ডি আনজার।আজ শিলিগুড়ি মহাকুমার আদালতে পেশ করা হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়ার  পুলিশ।
Read More
তিলে তিলে ২৫ বছরে পাড়ি দিচ্ছে শিলিগুড়ি মহকুমা এলাকার হাতিঘিসা হাই স্কুল

তিলে তিলে ২৫ বছরে পাড়ি দিচ্ছে শিলিগুড়ি মহকুমা এলাকার হাতিঘিসা হাই স্কুল

সরকারি স্কুল..? নাম শুনলেই নাক সিটকায় অনেকে! তবে বেসরকারি স্কুল গুলোর সাথে পাল্লা দিয়ে সরকারি স্কুলও যে ময়দানে তা এখন অনেকের জানা। একটা সময় অনেক অভিভাবক সরকারী বিদ্যালয় থেকে মুখ ফিরিয়ে নিলেও অনেক পরিবার সন্তানদের সরকারি বিদ্যালয়ে থেকেই পড়াশুনার ইচ্ছা প্রকাশ করে থাকেন। তাই সরকারি বিদ্যালয়গুলোর পড়ুয়াদের সংখ্যাও রয়েছে বেসরকারি বিদ্যালয়ের থেকে সংখ্যাটা অনেকটাই বেশি। প্রসঙ্গত, ছাত্র-ছাত্রী যখন বাবা-মা কে ছেড়ে বিদ্যালয়মুখী হয়, তার জন্য সেই সময় খুবই কষ্টের হয়। কিন্তু শিক্ষকের গুণে অল্প কিছু দিনের মধ্যেই সেই ছাত্র-ছাত্রীরাই বিদ্যালয় বলতে একেবারে 'অজ্ঞান'। সকাল হতেই একদম ফিট-ফাট, স্কুলে যাওয়ার জন্য রেডি। এমনটিই হওয়া উচিত। আসলে বিদ্যালয় হওয়া উচিত বাড়ির বিকল্প…
Read More
নদী থেকে বালি পাথর পাচার করতে গিয়ে গ্রেফতার এক

নদী থেকে বালি পাথর পাচার করতে গিয়ে গ্রেফতার এক

সরকারি নির্দেশ অমান্য করে নদী থেকে বালি পাথর পাচার চলছেই। বালি মাফিয়াদের রুখতে চলছে পুলিশের অভিযান।  সোমবার রাতে শিলিগুড়ি ভক্তিনগর থানার অন্তর্গত ডন বস্কো মোড়ে অভিযান চালিয়ে বালি বোঝাই একটি পিকআপ ভ্যান সহ চালককে গ্রেফতার করে পুলিশ। সম্প্রতি একটি বৈঠকে অবৈধভাবে নদী খনন রুখতে নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।এরপর থেকেই নজরদারি বাড়িয়েছে পুলিশ প্রশাসন।এরপরও বালি মাফিয়াদের দৌরাত্ম কমেনি। সোমবার রাতে ডন বস্কো মোড়ে অভিযান চালিয়ে বালি পাচার রুখে দেয় ভক্তিনগর থানার পুলিশ। গ্রেফতার করা হয় একটি পিকআপ ভ্যানের চালককে। ধৃতের নাম বিজয় রায়। আজ তাকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।
Read More
শিলিগুড়ির বুকে অ্যাপেল কোম্পানির নামে তিনটি ভুয়ো রিপিয়ারিং শোরুম চালানোর অভিযোগ গ্রেপ্তার এক

শিলিগুড়ির বুকে অ্যাপেল কোম্পানির নামে তিনটি ভুয়ো রিপিয়ারিং শোরুম চালানোর অভিযোগ গ্রেপ্তার এক

অ্যাপেল কোম্পানির নামে ভুয়ো রিপিয়ারিং শোরুম চালানোর অভিযোগ গ্রেপ্তার এক অভিযুক্ত।বয়স ২৫ এর অক্ষয় মোড়েকে গ্রেফতার করলো শিলিগুড়ির পানিট্যাংকি ফাঁড়ির পুলিশ।জানা যায়,বহুদিন ধরে শিলিগুড়ির বুকে অ্যাপেল কোম্পানির নামে তিনটি ভুয়ো রিপিয়ারিং শোরুম চালাতো অভিযুক্ত।যেখানে অ্যাপেল কোম্পানির বিভিন্ন জিনিস রিপিয়ারিং এর নামে প্রতারণা করা হতো কাস্টমারদের।এর আগে বহুবার নানান প্রতারণামূলক অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে। তবে থানায় কোনরকম এফআইআর করার আগেই বিষয়গুলিকে ধামাচাপা দিয়ে দেওয়া হতো অভিযুক্তর তরফে।কিন্তু এবার আর শেষ রক্ষা হলো না।গতকাল বিকাশ আগারওয়াল নামক এক ব্যক্তি এই অভিযুক্তের বিরুদ্ধে শিলিগুড়ি পানি ট্যাংকি ফাঁড়িতে অভিযোগ দায়ের করে।তার অভিযোগ তিনি অ্যাপেল কোম্পানির একটি জিনিস রিপেয়ারিং করতে দিয়েছিলেন বহুদিন আগে তবে সেই…
Read More
শিলিগুড়িতে ডাকাতির চেষ্টার অভিযোগে গ্রেফতার পাঁচ

শিলিগুড়িতে ডাকাতির চেষ্টার অভিযোগে গ্রেফতার পাঁচ

ভক্তি নগর থানার  পুলিশ একটি ডাকাতির চেষ্টা সফলভাবে ব্যর্থ করে এবং রবিবার গভীর রাতে পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে৷ অভিযুক্তরা হলেন দেব দাস, টিঙ্কু সরকার, মহাদেব অধিকারী, শঙ্কর সোনার এবং দীপক দাস, সকলেই শিলিগুড়ির বিভিন্ন এলাকার বাসিন্দা। দুষ্কৃতীরা শিলিগুড়ির হায়দার পাড়ার একটি মার্কেট কমপ্লেক্সে একটি বড় ডাকাতি করতে জড়ো হয়েছিল। একটি গোপন তথ্যের ভিত্তিতে, ভক্তি নগর থানার আন্ডারকভার অফিসাররা অভিযান চালায়, পাঁচ অভিযুক্তকে হাতেনাতে ধরে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতির উদ্দেশ্যে ব্যবহৃত ধারালো অস্ত্রও উদ্ধার করেছে পুলিশ। সোমবার পাঁচজনকেই জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। মামলার তদন্ত চলছে।
Read More
শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সদস্যা

শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সদস্যা

 খড়িবাড়ির বুড়াগঞ্জে নতুন রাস্তার শিলান্যাস করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ। শুক্রবার খড়িবাড়ির বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বাদলভিটায় ১.৫ কিলোমিটার পাকা রাস্তার শিলান্যাস করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ।আদিবাসী উন্নয়ন দফতরের উদ্যোগে ১৯ লক্ষ ৭৯ হাজার টাকা ব্যয়ে এই রাস্তা করা হবে বলে জানান কিশোরী মোহন সিংহ।এদিনের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সদস্যা সুষমা মার্ডি,প্রদীপ মিশ্র সহ অন্যান্যরা।
Read More
গাঁদা ফুলের চাষ করে লাভের মুখ দেখছেন ফুল চাষীরা

গাঁদা ফুলের চাষ করে লাভের মুখ দেখছেন ফুল চাষীরা

বিভিন্ন ফসলের পাশাপাশি গাঁদা ফুলের চাষ করে লাভের মুখ দেখছেন ফাঁসিদেওয়ার বুদ্ধদেব রায়।শুধুমাত্র শীতকালে নয় বছরের বারো মাসেই গাঁদা ফুলের চাষ করেই সফল হয়েছেন ফাঁসিদেওয়া ব্লকের জালাস নিজামতারা অঞ্চলের টাওয়াজোত গ্রামের ফুল চাষী বুদ্ধদেব রায়।শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লক মূলত কৃষি প্রধান এলাকা।এখানকার মানুষ সারা বছরেই চাষাবাদের সঙ্গে যুক্ত।বিভিন্ন ফসলের পাশাপাশি এলাকার বহু চাষী বিঘার পর বিঘা জমিতে গাঁদা ফুলের চাষ করে থাকেন।এবছর বুদ্ধদেব বাবু প্রায় ৬ বিঘা জমিতে গাঁদা ফুল চাষ করেছেন।তিনি জানান, প্রায় ৮ বছর ধরে তিনি অন্যান্য ফসলের সঙ্গে ফুল চাষ করে আসছেন। বাজারে ভালো চাহিদা রয়েছে ফুলের।এবছর হলুদ, কমলা ও রক্তগাঁদা ফুলের চাষ করেছেন।প্রতিদিন সকালে ফুল তুলে…
Read More
আর জি কর কাণ্ডের তদন্ত নিয়ে সি বি আই মহা নির্দেশককে চিঠি

আর জি কর কাণ্ডের তদন্ত নিয়ে সি বি আই মহা নির্দেশককে চিঠি

শনিবার দ্বিতীয় দফায় বামপন্থী শ্রমিক কর্মচারীদের সংগঠন ১২ ই জুলাই কমিটির জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে ৪৭৩ টি পোস্ট কার্ডের মাধ্যমে ৯ ই আগস্ট কলকাতার আর জি কর কাণ্ডের সঙ্গে ব্যক্তিদের বিরূদ্ধে দ্রুত সঠিক তদন্ত করার দাবি জানানো হয়। একই দাবিতে প্রথম দফায় ৫০০ টি পোস্ট কার্ডের মাধ্যমে এই দাবী কেন্দ্রিয় তদন্তকারী সংস্থা সি বি আইয়ের ডিরেক্টরের কাছে প্রেরণ করা হয়েছে বলে এদিন জানান, ১২ ই জুলাই কমিটির পক্ষে বানিব্রত সাহা জানান, দীর্ঘ্য সময় পেরিয়ে গেলেও আর জি কর কাণ্ডের তদন্ত নিয়ে বিশেষ কোনো অগ্রগতি সামনে আনতে পারেনি সিবিআই। সেই কারণেই আমরা এবং আমাদের পরিবারের সদস্যরা মিলে মোট ১০০০ টি…
Read More
অবশেষে ভোটারতালিকায় যৌনকর্মীদের নাম নথিভুক্ত হলো

অবশেষে ভোটারতালিকায় যৌনকর্মীদের নাম নথিভুক্ত হলো

শিলিগুড়ি : সামসিয়া হাই মাদ্রাসাতে সরকারি কর্মসূচির মাধ্যমে প্রায় ১৫০ জন যৌনকর্মীদের ভোটার কার্ডের জন্য নাম নথিভুক্ত করা হয়। এদিন কর্মসূচিতে আধিকারিকদের মধ্যে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি ডিভিশনাল কমিশনার ও এস ডি ও সহ অন্যান্যরা। এ বিষয়ে জলপাইগুড়ি ডিভিশনাল কমিশনার অনুপ কুমার আগরওয়াল জানান, এই কর্মসূচি প্রত্যেক বছরই করা হয়। যারা ১৮ বছরের উর্ধ্বে বা যাদের ভোটার তালিকা ভুক্ত থেকে নাম বাদ পড়েছে তাদের জন্য এই কর্মসূচি করা হয়ে থাকে। শুধু যৌনকর্মী রায় নয় তাদের পাশাপাশি তৃতীয় লিঙ্গ ও যারা গৃহহীন তাদের জন্য বিশেষ ক্যাম্প করে ভোটার লিস্টে তাদের নাম নথিভুক্ত করা হয়। এ বিষয়ে যৌনকর্মীরা বলেন, তারা বহু বছর ধরে…
Read More
সাত সকালে বাড়িতে ঢুকে মহিলার গলার হার ছিনতাই

সাত সকালে বাড়িতে ঢুকে মহিলার গলার হার ছিনতাই

শিলিগুড় :  সাত সকালে বাড়িতে ঢুকে মহিলার গলার হার ছিনতাই এর ঘটনায় স্তম্ভিত শহরবাসী। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পৌর নিগমের ২৩ নম্বর ওয়ার্ড মহিলা কলেজ সংলগ্ন এলাকার একটি বাড়িতে। জানা গিয়েছে ওই বাড়িতেই একটি মুদির দোকানে একাধিক বার জিনিস নেওয়ার নাম করে দুই যুবক সকাল থেকেই অতিষ্ঠ করে তোলে ওই দোকানের মহিলাকে। অভিযোগ কখনো দেশলাই কখনো ক্রিম বিস্কুট এবং কখনো তামাক জাতীয় দ্রব্য চেয়ে বিরক্তি করেন সুজাতা সাহা কে। এরপর এক প্রকার বিরক্ত হই একটি দেশলাই দিয়ে বাড়ির ভেতরে চলে যান সুজাতা দেবী তারপরেই শটাং বাড়ির ভেতরে প্রবেশ করে ওই দুই যুবক নানান কথার ছলে গলার থেকে সোনার চেন নিয়ে চম্পট…
Read More
শিলিগুড়িতে বিস্কুট ফ্যাক্টরিতে কাজে গিয়ে নিখোঁজ এক যুবক

শিলিগুড়িতে বিস্কুট ফ্যাক্টরিতে কাজে গিয়ে নিখোঁজ এক যুবক

শিলিগুড়িতে বিস্কুট ফ্যাক্টরিতে কাজে গিয়ে নিখোঁজ কোচবিহারের তুফানগঞ্জের এক যুবক দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের সদস্যদের। জানা যায় তুফানগঞ্জ চামটা এলাকা থেকে তিন বছর আগে বছর ২৬শের যুবক রানা আর্য শিলিগুড়ি রাঙাপানি তেঁতুলতলা এলাকায় একটি বিস্কুট কোম্পানিতে কাজে যায় এমনকি তিন বছর যাবত সেখানেই কাজ করত। এ বিষয়ে রানা আর্যর দাদা রাজেশ আর্য বলেন গত ৯ তারিখ শেষবারের মতো ভাইয়ের সাথে কথা হয় তার। শিলিগুড়িতে যে বাড়িতে রানা ভাড়া থাকতো সেই বাড়ির মালিক ১৩ তারিখ ফোন করে জানায় তার ঘর ২ দিন থেকে তালা বন্ধ আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো কোন বন্ধুর বাড়িতে গিয়েছে। এরপর দুইদিন যাবত তার মোবাইল বন্ধ থাকায় দুশ্চিন্তা…
Read More
শিলিগুড়ি পুরনিগম দুদিন বন্ধ থাকবেপানীয় জল পরিষেবা

শিলিগুড়ি পুরনিগম দুদিন বন্ধ থাকবেপানীয় জল পরিষেবা

শহরে দুদিন বন্ধ থাকবে পানীয় জল পরিষেবা। দুদিন পানীয় জলের ঘাটতি মেটাতে শহরের বিভিন্ন ওয়ার্ডে জলের ট্যাঙ্ক, জলের পাউচ পাঠানোর উদ্যোগ নিয়েছে শিলিগুড়ি পুরনিগম। কিছুদিন আগেই দ্বিতীয় ইনটেক ওয়েলের উদ্বোধন করা হয়। ইনটেক ওয়েল চালু করার জন্য শুক্রবার ও শনিবার পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে। ফলে স্বাভাবিকভাবেই দুইদিন শহরে পানীয় জলের অভাব থাকবে। সেই অভাব মেটাতেই শহরের সমস্ত ওয়ার্ডে ২৬ টি ট্যাঙ্কের মাধ্যমে জল পাঠানো হবে।প্রায় ৩ লক্ষ জলের পাউচের ব্যবস্থা করা হয়েছে। জনস্বাস্থ্য কারিগরি দফতরের সাহায্য নিয়ে জল পাঠানো হবে বলে জানান মেয়র।
Read More
শীতের শুরুতেই পরিযায়ী পাখিদের আনাগোনা শুরু শিলিগুড়িতে

শীতের শুরুতেই পরিযায়ী পাখিদের আনাগোনা শুরু শিলিগুড়িতে

শীতের শুরুতেই পরিযায়ী পাখিদের আনাগোনা শুরু ফুলবাড়ির মহানন্দা ব্যারেজে।উত্তরবঙ্গের অন্যান্য জলাশয়ের মতো ইতিমধ্যেই বিভিন্ন প্রজাতির পাখি এসে হাজির হয়েছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ব্যারেজে। স্থানীয়রা জানান, প্রতিবছর শীতের সময় বিভিন্ন রকম বিদেশি পাখিদের দেখা যায় ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ এলাকায়৷এবার শীতের শুরুতেই পাখিরা আসতে শুরু করেছে।এখনও পর্যন্ত আমরা বেশ কয়েক রকমের পাখি দেখতে পেরেছি।শুনেছি এরা মূলত মঙ্গোলিয়া, তিব্বত, দক্ষিণ আফ্রিকা, সাইবেরিয়া সহ অন্যান্য দেশ থেকে এসে ভিড় জমিয়েছে।বিভিন্ন ধরনের পাখি দেখতে পেয়ে খুব ভালো লাগছে।পাখিগুলোর যাতে কেউ ক্ষতি করতে না পারে সেদিকেও আমরা খেয়াল রাখি।প্রতিদিন নানান জায়গা থেকে বহু মানুষ আসেন এই পাখি দেখার জন্য ।
Read More