28
Dec
শিলিগুড়ির নয়াবাজারের বাসিন্দা শ্বাসকষ্টের রোগীকে বুধবার রাতে শিলিগুড়ি জেলা হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসক ওষুধ লিখে দেন। হাসপাতালের ন্যায্য মূল্যের দোকান তা রাখে না জেনে চিন্তায় পড়ে রোগীর পরিবার। রাত তখন সাড়ে ১০টা। শেষে দোকান বন্ধ করার পথে এক দোকানিকে অনেক অনুরোধের পরে, ওষুধ কিনে হাঁফ ছাড়ে পরিবারটি। রাত-বিরেতে রোগীদের ওষুধ কিনতে কী ভাবে হেনস্থা হতে হয় তা ভুক্তভোগীরাই জনেন। শিলিগুড়ি, জলপাইগুড়ি, রায়গঞ্জ, বালুরঘাট— উত্তরবঙ্গের যে শহরই হোক না কেন, রাতে ওষুধের জরুরি প্রয়োজনে হন্যে হয়ে ঘুরলেও দোকান খোলা মেলে না। বাড়িতে রোগীকে দেওয়ার জন্য অক্সিজেন সিলিন্ডার পেতে আরও সমস্যা। তবে, মালদহ শহরে রাতে কিছু ওষুধ দোকান খোলা থাকে। বেঙ্গল কেমিস্টস…
