ফের অবৈধভাবে গরু পাচার রুখল পুলিশ

ফের অবৈধভাবে গরু পাচার রুখল পুলিশ

ফের অবৈধভাবে গরু পাচার! পাচার রুখল পুলিশ ! ৪৫টি গরু সহ গ্রেফতার ২ পাচারকারী। খড়িবাড়ির বাতাসীতে নাকা তল্লাশিতে আটক গরুবোঝাই লরি। পুলিশের নাকা তল্লাশি করার সময় সন্দেহভাজন দুটি লরিকে আটক করলে লরির ভেতর তল্লাশি করতেই উদ্ধার হয় ৪৫ টি গরু। গাড়ির চালকের কাছে গরুর বৈধ নথিপত্র না পাওয়া গরু সহ গ্রেফতার হন মহম্মদ ইউনিস ও মহম্মদ তৈমুর। ধৃতরা বিহারের কাঠিহারের বাসিন্দা। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। বিহার থেকে গরু চুরি করে লরিতে পাচারের ছক ছিল কিনা তার তদন্তে নেমেছে পুলিশ।
Read More
জাবরাভিটাড় ছিনতাইয়ের ঘটনায় এক অভিযুক্ত গ্রেফতার

জাবরাভিটাড় ছিনতাইয়ের ঘটনায় এক অভিযুক্ত গ্রেফতার

গত বৃহস্পতিবার ভর সন্ধ্যায় এক বৃদ্ধার গলার সোনার চেন ও কানের দুল ও আংটি ছিনতাই করে পালায় চার দুষ্কৃতী। ঘটনাটি ঘটে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত জাবরাবিটা এলাকায়। ঘটনার পরই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গিয়েছে, সন্ধ্যায় ঠাকুরনগরের বাসিন্দা সরস্বতী মন্ডল বাড়ি থেকে বেরিয়ে একটি কাজের উদ্দেশ্যে অন্যত্রে যাচ্ছিলেন। এরপর জাবরাভিটা এলাকায় পৌছলে চারজন দুষ্কৃতী মোটরবাইকে এসে ওই বৃদ্ধাকে আটকে মুখ চেপে ধরে, এরপরই কানের, গলার মালা ও আংটি খুলে নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। এরপরই ওই বৃদ্ধা স্থানীয়দের বিষয়টি জানান। ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি নিউ জলপাইগুড়ি থানায় খবর দেয়। ঘটনার পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে…
Read More
ফের গাঁজা পাচার রুখল পুলিশ

ফের গাঁজা পাচার রুখল পুলিশ

ফাঁসিদেওয়ার ঘোষপুকুর টোলপ্লাজায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার একটি বাসে অভিযান চালিয়ে উদ্ধার হল ১৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা। ঘটনায় গ্রেফতার বাসের চালক। জানা গিয়েছে, রবিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ফাঁসিদেওয়ার ঘোষপুকুর সংলগ্ন টোলপ্লাজায় অভিযান চালিয়ে শিলিগুড়ি থেকে কলকাতাগামী দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাস আটক করে বিধাননগর তদন্ত কেন্দ্র ও ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। সেই বাসে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ১৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা। চালকের কথায় অসঙ্গতি পাওয়ায় গ্রেফতার করা হয় তাকে। ধৃত বাস চালকের নাম দেবালু চক্রবর্তী।নদীয়ার বাসিন্দা। সোমবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।
Read More
ফুলবাড়ীর একটি খালি বাড়িতে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে

ফুলবাড়ীর একটি খালি বাড়িতে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে

ফুলবাড়ী ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার পূর্ব ধনতলার সুবর্ণ নগরে একটি ফাঁকা বাড়ি থেকে দুঃসাহসিক চুরি ঘটনা ঘটলো। জানা গেছে বাড়ি ফাঁকা রেখে বাপের বাড়িতে সপরিবারে গিয়েছিলেন। সোমবার সকাল বেলা বাড়িতে ফিরে এসে দেখতে পায় ঘরের দরজার তালা ভাঙ্গা এবং ভিতরে সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড অবস্থায় রয়েছে। সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন। ঘটনার খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশে। পরিবারের লোকেরা জানিয়েছেন কিছু স্বর্ণ অলংকার ও নগদ ১৪ হাজার টাকা সহ প্রায় পঞ্চাশ হাজার টাকার মতন জিনিস চুরি যায়। ঘটনার খবর পেয়ে পাড়া-প্রতিবেশীরাও এসে ভিড় করেন সেই বাড়িতে।
Read More
২৩ কেজি গাঁজা সহ গ্রেপ্তার এক যুবক

২৩ কেজি গাঁজা সহ গ্রেপ্তার এক যুবক

গোপন সূত্রের খবর ভিত্তিতে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ শিলিগুড়ি কলকাতা বেসরকারি বাস থেকে ২৩ কেজি গাঁজা সহ গ্রেপ্তার এক যুবক,। জানা যায় ধৃত যুবক কোচবিহার থেকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশের কাছে গোপন সূত্রে খবর থাকার পরেই ঘোষপুকুর মোড়ে। নামকরা ট্রাভেলস এজেন্সির বাসে। তল্লাশি চালানো হয় এরপরে সেই বাসের কেবিন থেকে তিনটি ব্যাগ উদ্ধার হয়। যার মধ্য থেকে ২৩ কেজি গাঁজা ভর্তি ছিল। এরপরে সেই ব্যাগের মালিক খুঁজতে গিয়ে ধরা পড়ে এক যুবক। এই গাঁজা পাচার করা হচ্ছিল। তবে গাড়ির চালক বা কন্টাকটার বিষয়টি জানতেন না বলেই জানিয়েছেন আমাদেরকে। ধৃত যুবকের নাম অনুপ মন্ডল(27) নদিয়ার বাসিন্দা। আজ শিলিগুড়ি মহকুমা আদালতে…
Read More
ট্যাব কেলেঙ্কারি নিয়ে সজাগ মুখ্যমন্ত্রী

ট্যাব কেলেঙ্কারি নিয়ে সজাগ মুখ্যমন্ত্রী

ট্যাব কেলেঙ্কারি নিয়ে সিট গঠন করা হয়েছে৷ যারা এই কাজের সাথে যুক্ত তাদের পশ্চিমবঙ্গ প্রশাসন ধরেছে। আমাদের অ্যাডমিনিস্ট্রেশন রাফ এন্ড টাফ এই বিষয় নিয়ে৷ চারদিনের উত্তরবঙ্গ সফর সেরে কলকাতা উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বাগডোগরা বিমানবন্দরে এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন ,  "ট্যাব কেলেঙ্কারি নিয়ে সিট গঠন করা হয়েছে৷ এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ এটা অ্যাডমিনিস্ট্রেশনকে করতে দিন। এই ঘটনা মহারাষ্ট্র, রাজস্থান সহ একাধিক রাজ্যে ঘটেছে। এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি। সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন খুব স্ট্রং, রাফ এন্ড টাফ। তারা ইতিমধ্যেই ছয় জনকে গ্রেফতার করেছে। বাকি যা যা করার তা করবে। ট্যাবের যারা টাকা পাইনি তারা পেয়ে যাবে৷" অন্যদিকে…
Read More
রাতের অন্ধকারে অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৩টি দোকান

রাতের অন্ধকারে অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৩টি দোকান

শিলিগুড়ি : রাতের অন্ধকারে অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৩টি দোকান, ঘটনায় তুমুল চাঞ্চল্য এলাকায়। জানা গিয়েছে, শিলিগুড়ির স্টেশন ফিডার রোডে পরপর তিনটি দোকান ছিল। তার মধ্যে একটি ফার্নিচারের দোকান, আর বিরিয়ানির দুটি দোকানে হঠাৎ গভীর রাতে আগুন লেগে যায়। নিমেষেই পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় তিনটি দোকানই। বুঝতে পেরে আশেপাশের মানুষজনেরা ছুটে বেরিয়ে আসেন। তারপর খবর দেওয়া হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের খালপাড়া ফাঁড়ির পুলিশ এবং দমকল কর্মীরা। তড়িঘড়ি করে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে লেগে পরে। কি থেকে আগুন লাগল ঘটনার তদন্ত চলছে। যদিও দমকল কর্মীদের অনুমান, বিরিয়ানির দোকান থেকেই আগুন লেগেছে। ঘটনার খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন স্থানীয় কাউন্সিলর…
Read More
দার্জিলিংয়ে ধুমধাম করে শিশু দিবস পালন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

দার্জিলিংয়ে ধুমধাম করে শিশু দিবস পালন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শিশু দিবসে দার্জিলিঙে কচিকাচাদের সাথে দিনটিকে উদযাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত সোমবার চার দিনের দার্জিলিং সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠান ছেড়ে বৃহস্পতিবার শিলিগুড়িতে সেরে যাওয়ার কথা রয়েছে। তবে তার আগে এদিন সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে দার্জিলিংয়ের ম্যালে কচিকাচাদের নিয়ে শিশু দিবস পালন করলেন তিনি। এদিন তিনি সেখানকার শিশুদের উপহার তুলে দেন। শিশুদের কাছে পেয়ে আপ্লুত মুখ্যমন্ত্রী।
Read More
তৃণমূল প্রার্থী জয়প্রকাশ তোপ্পো ভোট দিয়েছেন

তৃণমূল প্রার্থী জয়প্রকাশ তোপ্পো ভোট দিয়েছেন

বুধবার সকাল ৭:০০ টা নাগাদ নিজের বাসভবনে পুজো দিয়ে স্ত্রী ও কন্যাকে নিয়ে বাড়ির অদূরে ডিমডিমা টিজি প্রাইমারি স্কুলে ভোট দিলেন শাসকদল তৃণমূলের প্রার্থী জয় প্রকাশ টোপ্প। ভোটদানের পর তিনি দিনভর প্রত্যেকটি বুথে ঘুরবেন বলে জানান। জয়ের ব্যাপারে  ১০০ শতাংশ আশাবাদী তিনি বলেও জানান। তবে এদিন মকপলের শুরুতেই ডিমডিমা টিজি প্রাইমারি স্কুলে বুথ কেন্দ্র খোলার সময় কেন্দ্রের মূল গেটের চাবি হারিয়ে যাওয়ায় হাতুড়ি দিয়ে তালা ভাঙতে দেখা যায়। এ নিয়ে প্রার্থী জয় প্রকাশ গোটা বিষয়টি খতিয়ে দেখার কথা জানান।
Read More
চিড়িয়াখানার চিতাবাঘ এবং রেডপান্ডা শাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

চিড়িয়াখানার চিতাবাঘ এবং রেডপান্ডা শাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

দার্জিলিং চিড়িয়াখানার স্নো লেপার্ড শাবক ও রেডপান্ডা শাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিড়িয়াখানায় জন্ম নেওয়া শাবকদের নামকরণের জন্য জু অথরিটি ও চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে মুখ্যমন্ত্রীকে আবেদন জানানো হয়েছিল। চিড়িয়াখানার সামনে দিয়ে যাওয়ার সময় বিষয়টি মনে পরে মুখ্যমন্ত্রীর। আর চিড়িয়াখানার সামনে দাঁড়িয়েই চিড়িয়াখানা কর্তৃপক্ষ ও বন আধিকারিকদের সঙ্গে কথা বলেন। আর সেই কথায় কথায় উঠে আসে নামকরণের প্রসঙ্গ। সময় না নিয়ে মুখ্যমন্ত্রী দুটো স্নো লেপার্ড শাবক ও চারটে রেড পান্ডা শাবকের নামকরণ করে দেন। মুখ্যমন্ত্রী স্নো লেপার্ড শাবকদের নাম রাখেন চার্মিং ও ডার্লিং। পাশাপাশি রেডপান্ডা শাবকের নামকরণ করেন পাহাড়িয়া, হিলি, ভিক্টরি ও ড্রিম। আর মুখ্যমন্ত্রীর নামকরণে উচ্ছ্বসিত বন আধিকারিকরা।
Read More
তৃণমূলের ঝান্ডা হাতে বিক্ষোভ গাজোলডোবায়

তৃণমূলের ঝান্ডা হাতে বিক্ষোভ গাজোলডোবায়

শিলিগুড়ি : উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, তৃণমূলের ঝান্ডা হাতে নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ গাজোলডোবায়। অবিলম্বে গাজলডোবার ব্যারেজ দিয়ে গাড়ি চলাচল করতে দিতে হবে। সেই স্লোগান দিয়ে ট্রাক অনার অ্যাসোসিয়েশন, ওদলাবাড়ি টিপ্পার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, শিলিগুড়ি টিপ্পার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর পথ অপরাধ করে বিক্ষভ। জানা যায় দীর্ঘ বেশ কিছুদিন আগে গাজলডোবা সেতু দুর্বল বলে হাইট বার লাগিয়ে গাজল ব্রিজের উপর শুধু দিয়ে বালি পাথরের লরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।  যেখানে গাজলডোবা ব্যারেজ সংলগ্ন উদলাবাড়ি থেকে একাধিক ঘাট থেকে রয়েলিটি দিয়ে বালি পাথর নিয়ে যাওয়া হত শিলিগুড়ি জলপাইগুড়ি সহ বিভিন্ন জায়গায়। গাজলডোবা ব্যারেজ বন্ধ থাকার জন্য সমস্ত জায়গায় বালি পাথর যাওয়া বন্ধ…
Read More
শিলিগুড়ি শক্তিগর এলাকায় গরু গাড়ী আটকে বিক্ষোভ করেন স্থানীয়রা

শিলিগুড়ি শক্তিগর এলাকায় গরু গাড়ী আটকে বিক্ষোভ করেন স্থানীয়রা

মঙ্গলবার একটি গাড়ী করে বেশ কয়েকটি গরু নিয়ে যাওয়া হচ্ছিল শক্তিগর এলাকা দিয়ে এর পর এলাকা বাসীর মনে সন্দেহ হলে সেই গাড়ীটিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এর পর তাদের কাছ থেকে চার টি গরুর চালান দেখাতে  পারলেও বাকি গরুদের কোনো নথি দেখাতে পারে নী গাড়ির চালক। সেই সময় আরো একটি গরুর গাড়ি ঢুকে যায় এর পর গরু গুলিকে দেখতে গেলে দেখতে পায় বেশ কয়েক টি গরু আশঙ্কা জনক অবস্থায় রয়েছে। মোট ১৬ টি গরু ছিল এই দুটি গাড়ীতে। এর পর গরু গুলিকে গাড়ী থেকে নামিয়ে খবর দেওয়া হয় এন যে পি থানায়। ঘটনা স্থলে এন যে পি থানার পুলিশ পৌঁছে…
Read More
জলপাইগুড়িতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় অভিযান চালাচ্ছে স্বাস্থ্য দফতর

জলপাইগুড়িতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় অভিযান চালাচ্ছে স্বাস্থ্য দফতর

মৃত্যু হয়নি, গতবারের তুলনায় ডেঙ্গু আক্রান্ত কম হলেও যুদ্ধকালীন তৎপরতায় জেলা জুড়ে চলছে আণ্টি ডেঙ্গু অপারেশন। বর্ষা বিদায় নিলেও হেমন্তের আবহে উঁকি দিচ্ছে শীত, এমন অবস্থায় প্রকৃতির নিয়মে কিছুটা হলেও কমেছে ডেঙ্গুর প্রকোপ, তবে হাল ছাড়ছে না জেলা সাস্থ্য দফতর, লাগাতার চলছে বিভিন্ন ধরনের আণ্টি ডেঙ্গু অপারেশন,সম্প্রতি এমনটাই জানালেন জলপাইগুড়ি জেলার মুখ্য সাস্থ্য আধিকারিক ডাঃ অসীম হালদার। জেলার ডেঙ্গু চিত্র তুলে ধরে ডাঃ হালদার জানান,২৪ শের জানুয়ারি মাস থেকে এই পর্যন্ত ৫৮০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে যেটি ২৩ সালের ৯৮০ তুলনায় অনেকটাই কম। তবে পরিসংখ্যান দেখে আত্মতুষ্টিতে ভরষা না করে জেলা সাস্থ্য দফতরের উদ্যোগে জেলা পরিষদ,পৌরসভা,পঞ্চায়েত সবাইকে নিয়ে জারী রয়েছে…
Read More
শিলিগুড়িতে দূর্ঘটনার কবলে এক বেসরকারি স্কুল বাস

শিলিগুড়িতে দূর্ঘটনার কবলে এক বেসরকারি স্কুল বাস

শিলিগুড়ি: দূর্ঘটনার কবলে বেসরকারি স্কুলের বাস। ঘটনায় কেউ জখম না হলেও বড় দূর্ঘটনার হাত থেকে রেহাই পড়ুয়ারা। অভিযোগ, গাড়ি চালক মদ্যপ অবস্থায় ছিলেন। ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। প্রশ্ন উঠছে পড়ুয়া নিরাপত্তা ইস্যুতে। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে শহর শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ি এলাকায়৷ ঘটনায় তদন্তে নেমেছে এনজেপি থানার পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ফুলবাড়ি এলাকায় জাতীয় সড়ক ধরে পড়ুয়াদের রওনা হয়েছিল একটি বেসরকারি স্কুলের বাস। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পর পর দুটি ছোট গাড়ির পেছনে ধাক্কা মারে। ঘটনায় দু'টি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও কেউ জখম হননি বলেই খবর। এদিকে দূর্ঘটনার খবর চাউড় হতেই স্থানীয়দের পাশাপাশি এনজেপি থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। দূর্ঘটনার কারণ জানতে শুরু হয়েছে…
Read More