বীজ ও সারের দাম আকাশ ছোঁয়া, তবুও হাল ছাড়তে নারাজ কৃষকেরা

বীজ ও সারের দাম আকাশ ছোঁয়া, তবুও হাল ছাড়তে নারাজ কৃষকেরা

আলুর বীজ ও সারের দাম চড়া সত্বেও, ২৫ দিন পেরিয়ে গেলেও হাল ছাড়েননি জলপাইগুড়ির সারদাপল্লীর তিস্তার চরের কৃষকরা। তিস্তার চরে আগাম আলু চাষ করে লাভবান হন কৃষকরা। কিন্তু এবারের আবহাওয়ার খামখেয়ালিপনায় এক প্রকার প্রায় ভেস্তেই গেছে তিস্তার চরের চাষাবাদ। অনেকেই শীতকালীন ফসল হিসেবে দুর্গা পুজোর আগে প্রচুর জমিতে শাক সবজি লাগিয়েছিলেন।কিন্তু জলপাইগুড়ির তিস্তায় হঠাৎ জল বেড়ে যাওয়ায় সবজির চারা পোনা নষ্ঠ হয়ে যায়। তা জলের তলায় চলে যায় জল কমলে কিছুদিন পর আবার আলু চাষের জন্য জমি তৈরী করেন। আবারও ভারি বৃষ্টির কারণে অনেক জমিই কাদায় পরিনত হয় ফলে আলুর চাষ  পিছিয়ে যায়। আলু চাষী তন্ময় দাস, দেবব্রত মন্ডল বলেন,…
Read More
ইন্দো-নেপাল সীমান্তে জাল আধার কার্ড তৈরির কারবার, পুলিশি হানায় গ্রেফতার হল ১ জন

ইন্দো-নেপাল সীমান্তে জাল আধার কার্ড তৈরির কারবার, পুলিশি হানায় গ্রেফতার হল ১ জন

নেপালের নাগরিকদের টাকার বিনিময়ে জাল আধার কার্ড বানানোর কারবার চলছিল। গোপন সূত্রে এই খবর পেয়ে শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ির বাতাসীর বদরাজোতে নকশালবাড়ি এসডিপিও নেহা জৈন এর নেতৃত্বে একটি অনলাইন সেন্টারে হানা দেয় খড়িবাড়ি থানার পুলিশ।তিনটি আধার কার্ড সহ একাধিক নথিপত্র উদ্ধার করে পুলিশ। পাশাপাশি এই ঘটনায় বাজেয়াপ্ত করা হয় কম্পিউটার , হার্ডডিক্স এবং প্রিন্টার। ঘটনায় গ্রেফতার করা হয় সোনাই সরকারকে। আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রে খবর , ধৃত সোনাই সরকারকে ২০২৩ সালের ২ রা অক্টোবর ফাঁসিদেওয়ার এক বাংলাদেশীকে ভারতীয় পরিচয় পত্র বানিয়ে দেওয়ার ঘটনায় গ্রেফতার করা হয়েছিল। এদিন সাংবাদিক বৈঠক করে নকশালবাড়ি এসডিপিও নেহা জৈন জানান…
Read More
ভোরের ছট পুজোতে অসংখ্য মানুষের সমাগম শিলিগুড়িতে

ভোরের ছট পুজোতে অসংখ্য মানুষের সমাগম শিলিগুড়িতে

শিলিগুড়ি : আজ ছট পুজোর দ্বিতীয় দিন, আর আজই ছট পুজোর সমাপ্তি। এই দ্বিতীয় দিনের ভোরের সকালে উপছে পড়া ভিড় দেখা গেল শিলিগুড়ি শহর জুড়ে। শিলিগুড়ি শহরের প্রত্যেকটি ছটঘাটে ভোর হতেই পূর্ণাথীদের ভিড় দেখা গিয়েছিল চোখে পড়ার মতো। কাক ভোরের আরো আগ থেকেই ছট ব্রতিরা তাদের পূজার সামগ্রী নিয়ে নদীর ধারে প্রার্থনায় নেমে গিয়েছিলেন। আজকের এই শেষ দিনে ছট ঘাটে উপচে পড়া ভিড় ছিল। সাথে ছিল পুলিশের নিরাপত্তাও। উপস্থিত ছিল সিভিল ডিফেন্সের সদস্যরাও। নদীতে যাতে কোন দুরর্ঘটনা না ঘটে, সেই দিকে  প্রশাসনের তরফে ছিল কড়া নজরদারি ব্যবস্থা। সব মিলিয়ে শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হলো শিলিগুড়ি শহরে ছট পুজো।
Read More
মাদারিহাটে প্রচার করবেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার

মাদারিহাটে প্রচার করবেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার

শুক্রবার সকালে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে সড়কপথে আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের উদ্দেশ্যে রওনা দেন। ১৩ নভেম্বর ওই আসনে উপনির্বাচন রয়েছে। এদিন বিমানবন্দর থেকে নির্বাচনি প্রচারের উদ্দশ্যে রওনা দেন।   এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, "রাজ্য সরকার গত নির্বাচনে যে ভূমিকা নিয়েছিল এবার যদি না নেয় তবে মাদারিহাট আসননি অবশ্যই জিতবো। আর এখনই ভবিষ্যতবাণী করে যাচ্ছি যে ২০২৬ য়ে বিজেপি মাদারিহাট আসনটি বিপুল ভোটে জিতবে।" বিমানবন্দরে সুকান্ত মজুমদার জন বারলা প্রসঙ্গে বলেন, "বিজেপির ভোট বিজেপির প্রতীকের সঙ্গে থাকে। কারো মুখের সঙ্গে নয়। তবও আমি তার সঙ্গে দেখা করেছি। তিনি বিজেপিতেই ছিলেন। আমার দৃঢ় বিশ্বাস তিনি আমাদের দলের সঙ্গেই থাকবেন।
Read More
২৭৫ কেজি সুপারি পাচারে, গ্রেফতার এক ব্যক্তি

২৭৫ কেজি সুপারি পাচারে, গ্রেফতার এক ব্যক্তি

ত্রিপাল ঢেকে পিক‌আপ ভ্যানে সুপারি পাচার! পুলিশের নাকা তল্লাশিতে ২৭৫ কেজি সুপারি সহ গ্রেফতার এক। ঘটনায় একটি পিকআপ ভ্যানকে বাজেয়াপ্ত করেছে নকশালবাড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, নকশালবাড়ির সাতভাইয়া এশিয়ান হাইওয়ে সড়কে ভ্যান ডিউটি করার সময় পিক‌আপকে আটক করে তল্লাশি চালিয়ে ত্রিপাল মোড়ানো ৫ বস্তা সুপারি উদ্ধার করা হয়। গাড়ি ও সুপারির বৈধ নথিপত্র দেখাতে না পারায় গাড়ি চালক মহম্মদ সফিউল আলমকে গ্রেফতার করে পুলিশ। ধৃত জলপাইগুড়ির জুরাপানির বাসিন্দা। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। উদ্ধার ২৭৫ কেজি সুপারির বাজারমূল্য লক্ষাধিক টাকা।
Read More
বাগডোগরায় দাড়িয়ে থাকা অটোতে অগ্নিকাণ্ডের ঘটনা, ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন

বাগডোগরায় দাড়িয়ে থাকা অটোতে অগ্নিকাণ্ডের ঘটনা, ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন

রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি পিয়াজু গাড়িতে অগ্নিকাণ্ড। ঘটনার পরেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গিয়েছে,মঙ্গলবার রাতে আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের একটি তিন চাকার ছোট বজ্র বহনকারী গাড়ি বাগডোগরা ভুজিয়া পানি এলাকায় রাস্তার উপর দাঁড় করানো ছিল। এরপরই স্থানীয়দের নজরে আসে গাড়িতে আগুন লেগেছে।ঘটনার পরই তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল বিভাগ ও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানা। ঘটনাস্থলে একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু কি কারনে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে তা এখনো স্পষ্ট নয়।অন্যদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় গাড়িটি পুড়ে ভস্মিভূত হয়ে গিয়েছে। গোটা ঘটনার তথ্য শুরু করেছে পুলিশ।
Read More
ছট পুজোর আগ মুহূর্তে জোর কদমে চলছে উত্তরবঙ্গের একমাত্র সূর্য মন্দির সাজিয়ে তোলার কাজ

ছট পুজোর আগ মুহূর্তে জোর কদমে চলছে উত্তরবঙ্গের একমাত্র সূর্য মন্দির সাজিয়ে তোলার কাজ

শিলিগুড়ি : রাত পোহালে ছট পুজো। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জোর প্রস্তুতি। জায়গায় জায়গায় চলছে ঘাট তৈরির কাজ। পাশাপাশি ছট পুজোর আগে যে সকল রীতি মানা হয় তাও শুরু হয়ে গিয়েছে সর্বত্র। লাউ ভাত পর্ব থেকে শুরু করে নাহাই-খাই ও খরনা র মধ্য দিয়ে শুরু হয়েছে ছট পুজো পালন। এরই মাঝে শিলিগুড়ির ৪৬ নম্বর ওয়ার্ডের গীতা দেবী ঘাটে অবস্থিত উত্তর বঙ্গের একমাত্র সূর্য মন্দিরে চলছে জোর কদমে ছট পুজোর প্রস্তুতি। মূলত এসজিডিএ এর তত্ত্বাবধানে আজ থেকে প্রায় আট-নয় বছর আগে করা হয়েছিল এই সূর্য মন্দির। যা বলা হয় উত্তরবঙ্গের একমাত্র এই ঘাটেই সূর্য মন্দির অবস্থিত। যে কারণে ছট পুজোর দিন…
Read More
২১ ফুটের জগদ্ধাত্রী এবার শিলিগুড়িতে

২১ ফুটের জগদ্ধাত্রী এবার শিলিগুড়িতে

শিলিগুড়ি : প্রত্যেকবারের মতো এবারও শিলিগুড়ির কলেজপাড়া জগদ্ধাত্রী পুজো কমিটির পরিচালনায় হতে চলেছে জগদ্ধাত্রী পুজো। এবার তাদের এই পুজো চতুর্থ তম বর্ষে পদার্পণ করতে চলেছে। বুধবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে সে কথায় জানালেন উদ্যোক্তারা। এদিন এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন জগদ্ধাত্রী পূজা কমিটির চেয়ারম্যান মদন ভট্টাচার্য, পুজো কমিটির সম্পাদক সৌরভ ভাস্কর সহ অন্যান্যরা। মূলত এবার এই পূজো চতুর্থ তম বর্ষে পদার্পণ করছে। আগামীকাল এই পুজোর এবারের শুভ উদ্বোধন করবেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, এছাড়াও উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যক্তিত্বরা। এদিন সাংবাদিক বৈঠকে উদ্যোক্তারা জানান এই পুজো বরাবরের মতো এবারও বেশ বড় আকারে করা হচ্ছে। মূলত বিশেষ আকর্ষণ…
Read More
১৫তম বর্ষে পদার্পণ করতে চলেছে শিলিগুড়ির আলিঙ্গনের জগদ্ধাত্রী পূজা

১৫তম বর্ষে পদার্পণ করতে চলেছে শিলিগুড়ির আলিঙ্গনের জগদ্ধাত্রী পূজা

শিলিগুড়ি : প্রত্যেকবারের মতো এবারও শিলিগুড়ির ওল্ড মাটিগাড়ায় হতে চলেছে আলিঙ্গনের জগদ্ধাত্রী পুজো। এবার তাদের এই পুজো ১৫ তম বর্ষে পদার্পণ করতে চলেছে। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে সে কথায় জানালেন উদ্যোক্তারা।এদিন এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন জগদ্ধাত্রী পূজা কমিটির প্রেসিডেন্ট সুব্রত চক্রবর্তী, সেক্রেটারি স্বপন গুহ নিয়োগী, কালচার সেক্রেটারি তনুজ কুমার দে সহ অন্যান্যরা। মূলত এবার আলিঙ্গনের পূজো ১৫ তম বর্ষে পদার্পণ করছে। আগামীকাল এই পুজোর এবারের শুভ উদ্বোধন করবেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, এছাড়াও উপস্থিত থাকবেন আইআরএসএমই সিনিয়র ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সুলভ বিস্ট সহ অন্যান্য এনেফ রেলওয়ের উচ্চ পদস্থ আধিকারিকরা। এদিন সাংবাদিক বৈঠকে উদ্যোক্তারা জানান এই পুজো বরাবরের…
Read More
শিলিগুড়ির পাঁচ নম্বর ওয়ার্ডে ছট ঘাট প্রস্তুতির কাজ শুরু না হওয়ায় বিক্ষোভ স্থানীয়দের

শিলিগুড়ির পাঁচ নম্বর ওয়ার্ডে ছট ঘাট প্রস্তুতির কাজ শুরু না হওয়ায় বিক্ষোভ স্থানীয়দের

শিলিগুড়ির পাঁচ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকায় শুরু হয়নি ছট ঘাট প্রস্তুতির কাজ। বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বিহারের পর শিলিগুড়িতে ধুমধামে পালিত হয় ছট পূজা। আগামীকাল থেকে শুরু হবে ছট মহাপর্ব। যেকারণে বিভিন্ন জায়গায় জোরকদমে শুরু হয়েছে ছট ঘাট প্রস্তুতির কাজ।তবে পাঁচ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকায় এখনও শুরু হয়নি ঘাটের কাজ।যেকারণে আজ বিক্ষোভে সামিল হলেন বাসিন্দারা। অভিযোগ, কন্ট্রাকটরদের জন্যই ছট ঘাটের কাজ আটকে রয়েছে।বাসিন্দা বলেন, আগামীকাল থেকে ছট মহাপর্ব শুরু হয়ে যাবে। অন্যান্য জায়গায় সুন্দরভাবে ঘাটের কাজ করা হচ্ছে।কিন্তু নতুনপাড়ায় এখনও কাজ করা হয়নি। কন্ট্রাকটরদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন তারা। কন্ট্রাকটররা তাদের খেয়াল খুশি মত কাজ করছে বলে অভিযোগ করেন।অন্যদিকে…
Read More
বোয়াল মাছের ভোগে পূজিত হবেন মা সেভকেশ্বরী

বোয়াল মাছের ভোগে পূজিত হবেন মা সেভকেশ্বরী

শিলিগুড়ি : মন্দির প্রতিষ্ঠার পর থেকেই কালীপুজোর সময়ে বোয়াল মাছ ও পোলাও, ভাত, পাঁচ রকমের ভাজা, লুচি, পায়েস ভোগে দেওয়া হয়ে থাকে সেভকশ্বরী কালিমন্দিরে। সেবক পাহাড়ে জাগ্রত এই মন্দির বলেই মনে করেন ভক্তরা। মন্দিরে পুজো দিতে নানা জায়গা থেকে ভক্তরা আসেন।  ১৯৫২ সালে সেবক পাহাড়ে স্বপ্নাদেশে তৈরি হয়েছিল এই মন্দির। এরপর থেকেই পূজিত হচ্ছেন দক্ষিণা মা কালী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই মন্দিরে পুজো দিতে আসেন। এছাড়াও সিকিম, কালিম্পং যাওয়ার পথেও পর্যটকেরা এই মন্দিরে পুজো দিয়ে থাকেন। আজকের দিনে সেবকেশ্বরী মন্দিরের সামনেই একটি সরকারি অফিসে কাজ করতেন নীরেন্দ্রনাথ সান্যাল।১৯৫২ সালে নীরেন্দ্রনাথ সান্যাল স্বপ্নাদেশে পঞ্চ মন্দির আসন পান তিনি পরবর্তীতে…
Read More
৫৪ তম বর্ষে শিলিগুড়ি সংহতি ক্লাবের পুজোর থিম, “কঠিন পাঠ”

৫৪ তম বর্ষে শিলিগুড়ি সংহতি ক্লাবের পুজোর থিম, “কঠিন পাঠ”

আগে গুরুজনরা বলতেন পড়াশোনা করে যে হাতি ঘোড়া চড়ে সে।  অর্থাৎ পড়াশুনা করে হাতি ঘোড়া চরে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে।  তবে সময়ের সাথে সাথে হাতি ঘোড়ার উপরে চরে যাতায়াত তেমন একটা চল না থাকলেও সরকারি প্রচেষ্টাই সমাজের প্রত্যেক স্তরে পড়াশোনার আগ্রহটা বেড়েছে প্রত্যেকের।বিভিন্ন নিত্যনতুন শিক্ষা সামগ্রী থাকলেও বর্তমান আবহে পড়াশোনার মধ্যে প্রতিযোগিতাও রয়েছে চরমমাত্রায়। আর তাতেই চাপ বেড়েছে পড়ুয়াদের। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়াদের এগোতে তাই সব ভুলে প্রায় সারাদিন চলে যায় পড়াশোনার মধ্যেই। কেও কেও সকালে ঘুম ভেঙে গৃহশিক্ষকের কাছে পড়তে যাওয়া, ফিরেই শিক্ষা প্রতিষ্ঠানের বাসে স্কুলের পথে ফিরতে ফিরতে সেই বিকেল বা সন্ধ্যায় ফের গৃহশিক্ষক ও বিদ্যালয়ের দেওয়া হোমওয়ার্ক নিয়ে…
Read More
মঙ্গলবার ধূপগুড়ির এসটিএস ক্লাবের পুজো উদ্ধোধন করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার

মঙ্গলবার ধূপগুড়ির এসটিএস ক্লাবের পুজো উদ্ধোধন করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার

মঙ্গলবার রাতে এসটিএস ক্লাবের ৫৪ তম বর্ষের শ্যামা পুজো উৎসবের সূচনা হল। জলপাইগুড়ি জেলার ঐতিহ্যবাহী ধূপগুড়ি এসটিএস ক্লাবের পুজো মন্ডপের দ্বারোদঘাটন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। এবছর এসটিএস ক্লাবের দীপান্বিতা উৎসব ৫৪ তম বর্ষে পদার্পণ করল। এবার মায়ানমারের প্যাগোডার গোল্ডেন টেম্পলের আদলে পুজোমণ্ডপ তৈরি করা হয়েছে এবং কৃষ্ণ রুপে শ্যামা মায়ের মূর্তি দর্শনার্থীদের নজর কাড়বে।পাশাপাশি রয়েছে চোখধাঁধানো আলোকসজ্জা। এদিন এসটিএস ক্লাবের দীপান্বিতা উৎসবের সূচনালগ্নে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ধূপগুড়ির বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায়, জেলাশাসক শামা পারভিন, পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গনপত সহ অনেকে। উদ্ধোধন লগ্নে গান গেয়ে…
Read More
যুবকবৃন্দের কালীপুজোর উদ্বোধনে শিলিগুড়িতে এসে পৌঁছালেন অভিনেত্রী মীনাক্ষী শেষাদ্রি

যুবকবৃন্দের কালীপুজোর উদ্বোধনে শিলিগুড়িতে এসে পৌঁছালেন অভিনেত্রী মীনাক্ষী শেষাদ্রি

শিলিগুড়ি:- ১৯৬৪ সাল থেকে মালদা জেলার ঝলঝলিয়ায় হয়ে আসছে যুবকবৃন্দের কালীপুজো। এবার তাদের এই পুজো ৬১তম বর্ষে পদার্পণ করতে চলেছে বলে জানা যায়।উল্লেখ্য,গত ৬১ বছর ধরে মালদার বুকে ঝলঝলিয়ার এই যুবকবৃন্দের কালীপুজো এক অন্যতম কালীপুজো।এছাড়াও এই পুজোর শুরু থেকে অর্থাৎ ১৯৬৪ সাল থেকেই এই পুজোর শুভ উদ্বোধন হয়ে থাকে মুম্বাইয়ের থেকে আগত স্বনামধন্য কোন না কোন আর্টিস্টের হাত ধরে।ঠিক তেমনি সময়ের সাথে সাথে দিন বদলে গেলেও নিজেদের ঐতিহ্য ধরে রেখেছে এই যুবকবৃন্দ ক্লাব। তাই চিরাচরিতভাবে এবারও ৬১তম বর্ষে একসময়ের বলিউড জগতে জনপ্রিয় অভিনেত্রী মীনাক্ষী শেষাদ্রির হাত ধরে হতে চলেছে এবার এই পুজোর শুভ উদ্বোধন।বুধবার সে কারণেই সুদূর মুম্বাই থেকে শিলিগুড়ি…
Read More