28
Sep
হাতে গোনা আর মাত্র কদিন তারপরেই মায়ের আগমন। এক বছর অপেক্ষারপর বাপের বাড়িতে সপরিবারে আসবেন মা। যার জন্যই চরম ব্যস্ততা পুজো উদ্যোক্তাদের মধ্যে। অন্যদিকে হাতে গোনা কয়েকটা দিনের মধ্যেই প্রতিমা তৈরি করতে ব্যস্ত মৃতশিল্পীরা। শিলিগুড়ির কুমার টুলির পাল পাড়া সহ বিভিন্ন জায়গায় প্রতিমা তৈরিতে ব্যস্ততা লক্ষ করা গেলো ২৮শে সেপ্টেম্বর। শিলিগুড়ির হাকিম পাড়ার সরোজ পালের বাড়িতে প্রতি বছরই সমতল থেকে পাহাড় সরোজ পালের হাতে তৈরি দূর্গ প্রতিমার চাহিদা রয়েছে বিপুল। লাগাতার লকডাউন ও আংশিক লকডাউনে শিল্পীদের মনভার থাকলেও অন্যবারের মত এবারও সরোজ পালের হাতের তৈরি মূর্তির চাহিদায় খামতি নেই। পাশাপাশি এবছর খুব আনন্দিত ও গর্বিত অনুভব করছেন সরোজ বাবু, তিনি…
