16
Dec
ধীরে ধীরে গোটা বিশ্বে আতঙ্ক ছড়াচ্ছে ওমিক্রনের সংক্রমণ৷ পুরভোটের প্রচারে গিয়ে করোনা ভাইরাসের নতুন রূপ ওমিক্রন নিয়ে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জোড় দিলেন টিকাকরণে৷ যাঁরা এখনও ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেননি, তাঁদের অবিলম্বে দ্বিতীয় ডোজ নেওয়ার আর্জি জানালেন তিনি৷ সেই সঙ্গে মাস্ক পরার কথাও বলেন মুখ্যমন্ত্রী৷ এদিন মুখ্যমন্ত্রী বলেন, আবুধাবি থেকে হায়দরাবাদ হয়ে আন্তর্জাতিক বিমানে একজন ওমিক্রন আক্রান্ত ৭ বছরের শিশু বাংলায় এসেছে৷ তাঁর কথায়, হয়তো একজন ধরা পড়ছে৷ কিন্তু একজন আক্রান্ত ব্যক্তি যে ফ্লাইটে আসছেন, সেই ফ্লাইটের সহযাত্রীদের মধ্যেও তা ছড়িয়ে দিচ্ছেন৷ সেই সকল যাত্রীরা বাড়ি ফিরে পরিবারের বাকি সদস্যদের সঙ্গে মিশছেন৷ ফলে সেই পরিবারেরও সকলে আক্রান্ত হচ্ছেন৷ তবে মুখ্যমন্ত্রীর…
