31
Jul
বিগত দেড় বছরের বেশি সময় সারা বিশ্বে তান্ডব চালাচ্ছে করোনা। করোনা করাল গ্রাসে পড়েছে ভারতও। এর জেরে বন্ধ হয়েছে একের পর এক বেশি কিছু অনুষ্ঠান। চলতি বছরেও করোনার তান্ডবে বন্ধ হয়েছে অনেক কিছু। এবার আগামী মাসেই আসতে চলেছে স্বাধীনতা দিবস। তবে এবার অবশ্য কোভিডের ভ্রুকুটি কম। তা স্বত্বেও স্বাধীনতা দিবসের সম্পূর্ণ প্যারেড বা কুচকাওয়াজ এবারও হচ্ছে না। জানা গিয়েছে, এবারেও আগের বারের মতই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এবার সময় কিছুটা বাড়িয়ে ৩০ মিনিট করা হয়েছে। যদিও স্বাস্থ্যবিধি মেনেই হবে কুচকাওয়াজ। রেড রোডের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের পারফরম্যান্স থাকবে। এছাড়া পাঁচটি ট্যাবলো…
