06
Oct
আজ বুধবার শুরু হলো দেবী পক্ষের৷ আজ তর্পনের দিন৷ সকাল থেকেই ঘাটে ঘাটে চলছে তর্পণ৷ কিন্তু চোখে পড়ল না কোনও করোনা বিধি৷ উপচে পড়া ভিড়ে ঘেঁষাঘেষি করে দাঁড়িয়েই চলল পূর্বপুরুষের আত্মার শান্তি কামনা৷ এই পরিস্থিতিতিতে চিন্তা বাড়ছে সবার৷ যদিও করোনা পরিস্থিতি সামাল দিতে পর রাজ্য প্রশাসন৷ ইতিমধ্যে প্রতিটি মণ্ডপে নো-এন্ট্রি ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট৷ কিন্তু আজ সকালে যে চিত্র দেখা গেল তা রীতিমতো উদ্বেগের৷ নেই দূরত্ব বিধি৷ মুখে নেই মাস্ক৷ করোনা আবহে গত বছরই কলকাতা পুরসভার তরফে বলা হয়েছিল ন্যূনতম ৬ ফুট দূরত্ব রেখে তর্পণ করতে হবে৷ কিন্তু দেখা গেল না সেই সবের বালাই৷ বরং ধরা পড়ল অসচেতনতার চিত্র৷ এদিকে…
