সেলফ স্ক্যান:  নিজস্ব অ্যাপ বানাল রাজ্য সরকার,”আত্মনির্ভর ভারত”এর একধাপ এগিয়ে

সেলফ স্ক্যান: নিজস্ব অ্যাপ বানাল রাজ্য সরকার,”আত্মনির্ভর ভারত”এর একধাপ এগিয়ে

গত কয়েকদিন আগেই ভারত সরকার জনপ্রিয় চিনা অ্যাপ ক্যাম স্ক্যানারকে নিষিদ্ধ করেছে ৷ এবার নথিপত্র স্ক্যান করার জন্য নিজস্ব অ্যাপ তৈরি করল পশ্চিমবঙ্গ সরকার৷ নতুন এই অ্যাপের নাম 'সেলফ স্ক্যান'৷ এদিন নবান্নে আনুষ্ঠানিক ভাবে এই অ্যাপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি জানান, রাজ্যের আইটি দফতর এই অ্যাপ তৈরি করেছে৷ বিনামূল্যেই এই অ্যাপ ব্যবহার করা যাবে৷ মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় তৈরি এই অ্যাপ গোটা দেশকে পথ দেখাবে৷ দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক ক্ষেত্রেও এই অ্যাপ জনপ্রিয় হবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷
Read More
করোনামুক্ত লকেট চট্টোপাধ্যায়

করোনামুক্ত লকেট চট্টোপাধ্যায়

করোনামুক্ত বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বুধবার তিনি হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন। আপাতত ১০ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে সাংসদকে। গত শুক্রবার টুইটে লকেট জানিয়েছিলেন, তিনি করোনা আক্রান্ত। উপসর্গ দেখা দেওয়ায় পরীক্ষা করানোর প্রায় ১ সপ্তাহ আগেই নিজেকে হোম আইসোলেশনে রেখেছিলেন লকেট। আর বাড়ি ফিরে এদিন লকেট বলেন, করোনা হলে ভয় পাবেন না। আর উপসর্গ থাকলে লুকাবেন না। লকেটের করোনা আক্রান্ত হওয়ার খবরে তাঁর আরোগ্য কামনা করে ফুলের তোড়া পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সাংসদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে ফোন আসে প্রধানমন্ত্রীর দফতর থেকে। 
Read More
জঙ্গলে উদ্ধার প্রথম বর্ষের কলেজ পড়ুয়ার ঝুলন্ত দেহ

জঙ্গলে উদ্ধার প্রথম বর্ষের কলেজ পড়ুয়ার ঝুলন্ত দেহ

 কলেজ পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। জঙ্গলের মধ্যে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল  দুর্গাপুর-ফরিদপুর থানা এরিয়ার অফিস সংলগ্ন এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম রোহিত সূত্রধর। ডাক নাম রানা। বয়স ১৯ বছর। মঙ্গলবার সন্ধ্যেয় বাড়ি থেকে বের হয় সে। তারপর আর আর বাড়ি ফেরেনি । খাঁদরা কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল রোহিত। রাতে বাড়ি না ফেরায় সন্দেহ হয় বাড়ির লোকের। রাত থেকেই পরিবারের লোকেরা ও পাড়া-প্রতিবেশীরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু রাতভর কোনও খোঁজ মেলেনি নিখোঁজ রোহিতের। এরপরই এদিন ঝাঁঝরা এরিয়া অফিস সংলগ্ন জঙ্গলের মধ্যে রোহিতের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। সঙ্গে সঙ্গেই…
Read More
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল অভিনেতা অরুণ গুহঠাকুরতার

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল অভিনেতা অরুণ গুহঠাকুরতার

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল অভিনেতা অরুণ গুহঠাকুরতার। মঙ্গলবার দুপুর ১:৪৫ মিনিটে এমআর বাঙুর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অরুণবাবুর মেয়ে বলেন, ‘গত ১ জুলাই বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে রাস্তায় পড়ে গিয়েছিলেন। তখন তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিয়ম মেনে কোভিড-১৯ পরীক্ষার পর দেখা যায় বাবার রিপোর্ট পজিটিভ এসেছে। তখন আর ওই হাসপাতাল কর্তৃপক্ষ বাবাকে ভর্তি রাখতে চায়নি। পরিচালক গৌতম ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত ও কৌশিক গঙ্গোপাধ্যায়ের সহযোগিতায় আমরা বাবাকে তখন এমআর বাঙুরে ভর্তি করি। এদিন তাঁর মৃত্যু হয়েছে।’ সব নিয়ম মেনে সম্ভবত আগামীকাল তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। সাম্প্রতিক অতীতে ‘বিসর্জন’, ‘সিনেমাওয়ালা’, ‘বসু পরিবার’-এর মতো ছবিতে দেখা গিয়েছিল…
Read More
শিয়ালদার গেস্টহাউস মালিকের দেহ মিলল গঙ্গায়

শিয়ালদার গেস্টহাউস মালিকের দেহ মিলল গঙ্গায়

রবিবার বিকেলে হাওড়ার শিবপুরে রামকৃষ্ণপুর লঞ্চঘাট থেকে উদ্ধার হয় এই ব্যবসায়ীর দেহ। মৃতের স্ত্রী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ২৯ জুন বিকেলে এক বন্ধুর ফোন এসেছিল ভূপালবাবুর কাছে। বাড়িতে তিনি জানান, ওই বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছেন। তিনিও কলকাতারই বাসিন্দা। তারপর মোটর সাইকেল নিয়ে বেরিয়ে যান। রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজ। মুচিপাড়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয় মৃতের পরিবারের তরফে। প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ থাকার পর দেহ উদ্ধার হল গঙ্গা থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরিবারের লোকজনের থেকেই তাঁরা ওই বন্ধুর কথা জানতে পারেন। তাঁর কাছ থেকে ভূপালবাবুর মোবাইল ফোন পাওয়া যায় বলে জানা গিয়েছে। এবং এও জানা…
Read More
কলকাতার সেতু সংষ্কার নিয়ে তৈরি হচ্ছে মাস্টারপ্ল্যান

কলকাতার সেতু সংষ্কার নিয়ে তৈরি হচ্ছে মাস্টারপ্ল্যান

সেতু সারাতে বিপুল খরচ। অর্থের জোগান ভাবাচ্ছে কে এম ডি এ'কে।কলকাতা শহরের একাধিক সেতুর ইতিমধ্যেই স্বাস্থ্য পরীক্ষা করে ফেলেছেন ব্রিজ অ্যাডভাইসরি কমিটির সদস্যরা। সেই অনুযায়ী কিছু সেতুর অবস্থা ভীষণ খারাপ। কালীঘাট, চিংড়িঘাটা ও বাঘাযতীন সেতুর অবস্থা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। এছাড়া বাকি বেশ কিছুর স্প্যান বদল, কোথাও এক্সপ্যানশন জয়েন্ট মেরামত আবার কোথাও বছরভর রক্ষণাবেক্ষণ করতে হবে এমনও সেতুর তালিকা জমা দেওয়া হয়েছে। এবার সেই তালিকা অনুযায়ী কাজ শুরু করবে কে এম ডি এ। প্রথমেই সংষ্কার করতে হবে কালীঘাট ব্রিজ। যদিও এই ব্রিজটি ভেঙে নতুন করে তৈরির পক্ষে মত দিয়েছে সেতু বিশেষজ্ঞ কমিটি। কিন্তু দক্ষিণ কলকাতার অন্যতম ব্যস্ত এই সেতু ভেঙে…
Read More
রাস্তায় মৃত্যু প্রৌঢ়ার

রাস্তায় মৃত্যু প্রৌঢ়ার

কলকাতা: শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে এয়ারপোর্ট এক নম্বরের কাছে যশোর রোডের উপর। রাস্তায় পড়ে থেকে মৃত্যু হল এক প্রৌঢ়ার। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই প্রৌঢ়া জ্বরে কাঁপতে কাঁপতে রাস্তায় পড়ে যান। করোনা আতঙ্কের জেরে কেউ সাহায্যের জন্য এগিয়ে আসার সাহস দেখায়নি। পুলিস আসতে দেরি করেছে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। যদিও বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত পুলিসকর্মীদের এরকম পরিস্থিতি মোকাবিলার জন্য পিপিই কিট দেওয়া হয়েছে। তাই সেটা পরে যেতে যেটুকু সময় লেগেছে। দ্রুত প্রৌঢ়াকে উদ্ধার করে বারাসত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিস আরও জানিয়েছে, প্রৌঢ়া ভবঘুরে। গোটা লকডাউনের সময় থেকেই তিনি ওই ফুটপাতের কাছেই…
Read More
থমকে শহরের একাধিক প্রকল্প

থমকে শহরের একাধিক প্রকল্প

সম্প্রতি কলকাতা পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, '২০১৯ - ২০ অর্থবর্ষে মার্চ মাস পর্যন্ত প্রায় ৪০০ কোটি টাকার কাজ হয়েছে। কলকাতা পুরসভা ধীরে ধীরে সেই অর্থ মিটিয়ে দিযেছি।' তবে আম্ফান ও করোনার জোড়া চাপে পুরভাঁড়ারের স্বাস্থ্য যে খুবই খারাপ হয়েছে তাও স্বীকার করে নেন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে এসে ফিরহাদ হাকিম বলেন, রাজ্য সরকার যাবতীয় বকেয়া মিটিয়ে দিচ্ছে। ঠিকেদাররা বকেয়া পেয়ে যাবেন। প্রশ্ন উঠছে, তবে কি করোনা ও আমফানের জেরে কি পুরসভার কোষাগার শূন্য ? তার জেরে কি থমকে আছে পুরসভার উন্নয়ন প্রকল্পের কাজ ? পুরসভা সূত্রের খবর, সম্প্রতি পুরসভার অর্থ কোষে টান দেখা দিয়েছে। আর এর…
Read More
বাংলায় বাড়ছে নারী-শিশু পাচার, সঙ্গে বাল্যবিবাহ

বাংলায় বাড়ছে নারী-শিশু পাচার, সঙ্গে বাল্যবিবাহ

করোনা আবহে রাজ্যে তুলনামূলকভাবে বেড়ে যাওয়া বাল্যবিবাহ, নারী ও শিশু পাচার, শিশুদের উপর যৌন হেনস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। এর কারণ জানতে প্রতিটি জেলার পুলিশ সুপারকে তদন্ত করে খতিয়ে দেখে মামলার পরবর্তী শুনানিতে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি, রাজ্যের নারী নির্যাতন ও শিশু পাচার সংক্রান্ত অভিযোগ থাকলে ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি ২ জুলাই। এদিন রাজ্যের দেওয়া হলফনামায় কিছু বিষয় উল্লেখ করে রাজ্যের এডভোকেট জেনারেল কিশোর দত্তের কাছে আদালত জানতে চায় আদালত। পাশাপাশি, কোচবিহারের একটি বিষয় নিয়ে পুলিশের ওপর ক্ষোভ প্রকাশ করে ডিভিশন বেঞ্চ। এছাড়াও কুচবিহারের পার্শ্ববর্তী জলপাইগুড়ি,…
Read More
বাড়িতেই ফ্রিজে রইল দেহ

বাড়িতেই ফ্রিজে রইল দেহ

করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে চরম অমানবিক আচরণের অভিযোগ কলকাতা পুরসভা ও স্বাস্থ্যভবনের বিরুদ্ধে। আমর্হাস্ট স্ট্রিটে উপসর্গহীন করোনা রোগীর মৃত্যুর পরেও দেহ সংরক্ষণের জন্য সহযোগিতা করেনি পুরসভা ও স্বাস্থ্যভবন। সংক্রমণ ছড়ানোর আশঙ্কা নিয়েই বাড়িতেই ফ্রিজারের ব্যবস্থা করে ২ দিন ধরে দেহ সংরক্ষণ করল পরিবার। অমানবিক আচরণ করোনা সংক্রমণে উপসর্গহীন রোগীর মৃত্যু হয়েছিল আমর্হস্ট স্ট্রিট থানা এলাকায়। পরিবারের তরফে থানায় জানানো হয় প্রথমে। যতক্ষণ না করোনা রিপোর্ট আসছে ততক্ষণ দেহ সংরক্ষণের জন্য কলকাতা পুরসভা এবং স্বাস্থ্য ভবনের কাছে সাহায্য চেয়েছিল পরিবার। কিন্তু পুরসভা স্বাস্থ্যদফতরের দায়িত্ব বলে দায় এড়িয়ে যায়। আবার স্বাস্থ্যদফত তেমন গুরুত্বই দেয়নি বলে অভিযোগ। বাড়িতেই দেহ সংরক্ষণ পুরসভা ও স্বাস্থ্য…
Read More
মেট্রো নিয়ে আজ রেল-রাজ্য বৈঠক

মেট্রো নিয়ে আজ রেল-রাজ্য বৈঠক

কলকাতা: আগামী ১ জুলাই থেকেই চলুক মেট্রো। তবে সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে। রাজ্যের আপত্তি নেই। গত শুক্রবারই একথা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রীর সেই আর্জি মেনেই তৎপর হয়ে উঠেছে রাজ্য এবং রেল দু’পক্ষ। আজ, সোমবার মেট্রো পরিষেবা সংক্রান্ত আলোচনার জন্য বৈঠক ডাকা হয়েছে নবান্নে। মেট্রো রেলের আধিকারিকদের পাশাপাশি রাজ্যের পক্ষ থেকে সেখানে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং পরিবহণ দপ্তরের কর্তাব্যক্তিরা। নবান্ন সূত্রে খবর, এই বৈঠকেই মুখ্যমন্ত্রীর প্রস্তাব তুলে ধরা হবে মেট্রো কর্তৃপক্ষের কাছে। মেট্রোয় মুশকিল আসানের সম্ভাবনা দেখা দিলেও বাসের অবস্থা এখনও সেই তিমিরেই! রাজ্য সরকারের আর্থিক প্যাকেজের কথাতেও কাজ হয়নি। ভাড়া বাড়ানোর দাবিতে রবিবারও অনড় বাসমালিকরা। সোমবারও…
Read More
কাজ ছাড়ল বহু Zomato ডেলিভারি বয়

কাজ ছাড়ল বহু Zomato ডেলিভারি বয়

পরিশ্রমের টাকার ভাগ পাচ্ছে চীন, এরই প্রতিবাদেই কাজ ছাড়ল Zomato ডেলিভারি বয়রা। বেহালার প্রায় ৬৫ জন Zomato ডেলিভারি বয় রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করলেন এবং সেইসঙ্গে ছাড়লেন চাকরিও। ভারতীয় সেনার ওপর চীনের নৃশংস মানসিকতার বিরুদ্ধে এভাবেই প্রতিবাদ জানালেন তারা। কেউ বা বাড়ির একমাত্র উপার্জনশীল ব্যক্তি, কারো বা ঘরে রয়েছে অসুস্থ বাবা মা, কোন কিছুকে পরোয়া না করেই এক কথায় তারা ছাড়লেন তাঁদের রুটি রোজগারের রাস্তা। কোম্পানির ম্যানেজারের থেকে জানতে পেরেছেন এই কোম্পানিতে চীনা শেয়ারও আছে। অর্থাৎ তাঁদের রক্ত জল করে উপার্জন করা টাকায় ভাগ বসাচ্ছে চীন। এই কথা শোনা মাত্রই সঙ্গে সঙ্গে কাজ ছাড়লেন Zomato ডেলিভারি বয়রা। বেহালার প্রায় ৬৫ জন…
Read More
স্কুল-কলেজ খোলায় সিদ্ধান্ত বদল

স্কুল-কলেজ খোলায় সিদ্ধান্ত বদল

করোনা আবহে লকডাউনের কারণে মার্চের শেষভাগ থেকে বন্ধ হয়ে যায় রাজ্যের সমস্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। দেশে এবং রাজ্যে যা করোনা পরিস্থিতি তাই কবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠানের দ্বার সেই নিয়ে ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক সকলেই চিন্তিত ছিলেন। মঙ্গলবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠকে পরিষ্কার জানিয়ে দিলেন শুধু জুন মাস নয়, আগামী ৩১ শে জুলাই পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল- কলেজ। এরআগে ১০ ই জুন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে জুলাই মাসেও শিক্ষাপ্রতিষ্ঠান গুলি খোলা হবে নাকি সেই বিষয়ে সংশয় প্রকাশ করেছিলেন। আজ শিক্ষামন্ত্রী তা পরিষ্কার জানিয়ে দিলেন। তিনি বলেন কতৃপক্ষ এবং মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করেই এই…
Read More
নয়া সিদ্ধান্ত বাস মালিকদের

নয়া সিদ্ধান্ত বাস মালিকদের

করোনা সংক্রমণ রুখতে দীর্ঘদিন ধরে রাজ্য তথা গোটা দেশজুড়ে লকডাউন চলছিল। যার ফলে যানবাহন চলাচল বন্ধ ছিল। আনলক-১ ঘোষণার পর বেশিরভাগ সরকারি অফিস খুলে যায়। আর বাস চলাচল সেই ভাবে না হওয়ায় বিরাট অসুবিধার মধ্যে পড়তে হচ্ছিল অফিস যাত্রীদের। আনলক-১ ঘোষণার পর থেকেই বাসমালিকরা পরিবহন দফতরকে বাসভাড়া বাড়ানোর কথা বলেন। পরিবহন দফতরও ভাড়া বাড়ানো নিয়ে চিন্তা করার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু পরিবহন দফতর ভাড়া বৃদ্ধি না করায় গতকাল শুক্রবার থেকেই বন্ধ হয়ে গেল প্রায় ৪০ টি রুটের বেসরকারি বাস-মিনিবাস। যার ফলে গতকাল বিকেল থেকেই সংকটে পড়তে হয়েছে অফিস ফেরত যাত্রীদের। বাসমালিকদের দাবি, বাস রুটে নামিয়ে কোনো লাভই নেই বরং খরচ উঠছে…
Read More