পশ্চিমবঙ্গে অ্যামাজনের পরিকাঠামোর প্রসার

পশ্চিমবঙ্গে অ্যামাজনের পরিকাঠামোর প্রসার

কলকাতায় অ্যামাজন ইন্ডিয়ার ফুলফিলমেন্ট ও ডেলিভারি নেটওয়ার্ক প্রসারিত হল। বর্তমানের দুইটি ফুলফিলমেন্ট সেন্টারের সম্প্রসারণ, একটি সর্ট সেন্টার ও একটি ডেলিভারি স্টেশন লঞ্চের মধ্য দিয়ে অ্যামাজনের হবে চারটি ফুলফিলমেন্ট সেন্টার, চারটি সর্টেশন সেন্টার ও প্রায় পঁচিশটি ডেলিভারি স্টেশন। এই পরিকাঠামোগত প্রসারণের ফলে রাজ্যে ৩২০০০-এরও বেশি বিক্রেতার সুবিধা হবে এবং তারা পশ্চিমবঙ্গ ও উত্তরপূর্বের গ্রাহকদের প্রচুর পণ্যসম্ভার থেকে বেছে নেওয়ার সুযোগ ও দ্রুত ডেলিভারি দিতে পারবেন। কলকাতায় নতুন ডেলিভারি স্টেশনটি শহরে অতিদ্রুত ডেলিভারি প্রদানের ক্ষেত্রে সহায়ক হবে। এই ডেলিভারি নেটওয়ার্ক প্রসারণের ফলে পশ্চিমবঙ্গে অ্যামাজনের প্রত্যক্ষ ডেলিভারি প্রদান সম্ভব হবে ১০০০-এরও বেশি পিনকোড এলাকায়। এই রাজ্যে অ্যামাজনের বিনিয়োগ বৃদ্ধির প্রভাব পড়বে স্থানীয় আর্থিক…
Read More
দুই মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ বিজেপির

দুই মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ বিজেপির

ভোট শুরু থেকেই শান্তিপূর্ণ ভাবে চলছে ভোটগ্রহণ পর্ব৷ এরইমাঝে একাধিক অভিযোগ উঠছে বিজেপির তরফে৷ রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে নালিশ জানিয়েছে বিজেপি৷ গেরুয়া প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের অভিযোগ, সুব্রত মুখেপাধ্যায় ও ফিরহাদ হাকিম নিজ নিজ এলাকায় বিভিন্ন বুথে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলছেন ও তাঁদের প্রভাবিত করার চেষ্টা করছেন৷ অন্যদিকে, কিছুক্ষণ আগে একটি টুইট করেন ফিরহাদ হাকিম৷ তিনি লেখেন, উন্নয়ন ও সমন্বয়ের স্বার্থে ভবানীপুরের মানুষ ভোট দিন৷ এটাকেই হাতিয়ার করেছে বিজেপি৷ তাদের বক্তব্য, এই আবেদনের অছিলায় ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন ফিরহাদ হাকিম৷ তবে শুধু অভিযোগ জানিয়েই খান্ত হয়নি পদ্মশিবির৷ তাঁদের দাবি, রাজ্যের দুই মন্ত্রীকে বিধানসভা কেন্দ্রের…
Read More
শুরু হয়েছে কয়লা-কাণ্ডের শুনানি

শুরু হয়েছে কয়লা-কাণ্ডের শুনানি

শুরু হয়েছে ভোট পর্ব৷ ভবানীপুরে চলছে ভোট৷ এরই মাঝে অন্যদিকে কয়লা কাণ্ডে ভিডিয়ো কনফারেন্সিং-এর মাধ্যমে দিল্লির পাতিয়ালা হাউজ কোর্টে হাজিরা দিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়৷ পাতিয়ালা হাউজ কোর্টে ছিল কয়লা-কাণ্ডের শুনানি৷ সেখানে সশরীরে হাজিরা দেওয়ার কথা ছিল রুজিরা বন্দ্যোপাধ্যায়ের৷ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কোর্টে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর৷ তবে ভিডিয়ো কনফারেন্সিং-এর মাধ্যমেই হাজিরা দেন অভিষেক-পত্নী৷ ১১টা ৪০ নাগাদ শুনানি শুরু হয়৷ সেই সময় আদালত কক্ষে উপস্থিত ছিলেন ইডি-র অফিসার ও তাঁদের আইজীবীরা৷ উপস্থিত ছিলেন রুজিরার আইজীবীও৷ শুনানির সময় ভিডিয়ো কনফারেন্সিং-এর মাধ্যমে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত হন রুজিরা৷ তিনি জানান, কোভিড আবহে কলকাতা ছেড়ে বেরনো তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না৷ কারণ তাঁর ছোট ছোট…
Read More
উঠছে ভোট চুরির অভিযোগ

উঠছে ভোট চুরির অভিযোগ

চলছে ভোট পর্ব৷ এরই মাঝে উঠছে একের পর এক অভিযোগের আঙুল৷ সামশেরগঞ্জে ভোট কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে তৃণমূলের বুথ অফিসের সামনে নকল ইভিএম দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে৷ নকল ইভিএম-এ জ্বলজ্বল করছে একজনেরই নাম আমিরুল ইসলাম৷ কোথায় ভোট দিতে হবে মহব্বতপুর প্রাথমিক বিদ্যালয়ের কাছে বুথমুখী ভোটারদের রাস্তায় দাঁড় করিয়ে নকল ইভিএমে হাতে কলমে তা দেখিয়ে দিচ্ছেন তৃণমূল কর্মীরা৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী নিজে৷ এই ঘটনায় বিধিভঙ্গের অভিযোগ তুলেছে বিরোধীরা৷   তবে তৃণমূল কংগ্রেসের বক্তব্য, তাঁরা প্রভাবিত করছেন না৷ তাঁরা ভোটারদের বুঝিয়ে দিচ্ছেন৷ শিক্ষিত করছেন৷ এক তৃণমূল কর্মী বলেন, আমরা কোনও ভিধি ভঙ্গ করছি না৷ ভিভি প্যাডের…
Read More
রেহাই মিলতে পারে অবিরাম বৃষ্টির থেকে

রেহাই মিলতে পারে অবিরাম বৃষ্টির থেকে

নিম্নচাপ চলছে রাজ্য জুড়ে। তার জেরে জল যন্ত্রনায় হাগতে হচ্ছে রাজ্য জুড়ে বঙ্গবাসীকে। গতকাল রাত অবধি ঝোড়ো হাওয়ার সঙ্গে অতিভারী বৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় জল জমেছে। কলকাতা, হাওড়া, হুগলির পাশাপাশি দুই ২৪ পরগনা, দুই বর্ধমানে ভারী বৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশা, বিহার, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, গুজরাতেও প্রবল বৃষ্টি হয়েছে। পুজোর আগে একের পর এক নিম্নচাপ আর ঘূর্ণাবর্তের জেরে নাজেহাল সাধারণ মানুষ। তার মধ্যে রয়েছে কলকাতা পুরসভা এলাকার ভবানীপুর বিধানসভা কেন্দ্র। প্রার্থী হয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। জরুরি পরিস্থিতিতে হয়েছে বৈঠক। নবান্নে জরুরি বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা–সহ শীর্ষ আধিকারিকরা।…
Read More
কোথায় কত ভোট পড়ল আজ?

কোথায় কত ভোট পড়ল আজ?

আজ রাজ্যের সবচেয়ে হাইভোল্টেজ ভবানীপুরে শুরু হয়েছে উপনির্বাচন৷ আজ সকাল থেকেই বুথমুখী ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মানুষ৷ গোটা দেশের নজর নিশ্চিতভাবেই ভবানীপুরের দিকে৷ একই সঙ্গে মুর্শিদাবাদের দুই কেন্দ্র সামসেরগঞ্জ ও জঙ্গিপুরেও চলছে ভোট। সকাল ৯টা পর্যন্ত ভবানীপুরে ভোটের হার ৭.৫৭ শতাংশ। জঙ্গিপুরে ভোট পড়েছে ১৭.৫১ শতাংশ। সকাল ৯টা পর্যন্ত মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ভোটদানের হার ১৬.৩২ শতাংশ। ভবানীপুর কেন্দ্রের প্রার্থী খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে মুখ্যমন্ত্রী পদে থাকার জন্য ভবানীপুর থেকে জিতে আসতে হবে তাঁকে৷ সেই কারণেই ভবানীপুর নিয়ে গোটা দেশের আগ্রহ তুঙ্গে৷ সকাল ৭টা থেকেই ভবানীপুরে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে৷ ভবানীপুরে ভোটদানের হার নিয়েই চিন্তায় রয়েছে মুখ্যমন্ত্রী৷ ভোট প্রচারে গিয়েও তিনি বার বার ভবানীপুরে…
Read More
বাংলার মুখ্যমন্ত্রীর শক্তি বৃদ্ধিতে তার সাথে দিলেন লুইজিনহো

বাংলার মুখ্যমন্ত্রীর শক্তি বৃদ্ধিতে তার সাথে দিলেন লুইজিনহো

বাংলায় তৃতীয় বার মুখ্যমন্ত্রী হয়ে ফেরার পর থেকে লক্ষ্য একটাই ধীরে ধীরে সারা দেশে শক্তি বাড়ানো৷ তার সূত্রপাত ঘটেছে ত্রিপুরা ও গোয়াকে দিয়ে৷ এবার খোদ এলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে ঢোকেন তিনি৷ আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিয়েছেন তিনি৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকও করলেন ফেলেইরো৷ কংগ্রেসের হয়ে ত্রিপুরা সহ উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যে পর্যবেক্ষকের দায়িত্ব সামলেছেন তিনি৷ জাতীয় রাজনীতিতে তিনি পরিচিত মুখ৷ তৃণমূল কংগ্রেসে তাঁর যোগদান নিশ্চিত ভাবেই গোয়ায় এগিয়ে রাখবে ঘাসফুল শিবিরকে৷ মোদী বিরোধী লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রধান মুখ হিসেবে মনে করেন গোয়ার এই বর্ষীয়ান রাজনীতিবিদ। তবে শুধু ফেলেইরো নন৷ তাঁর সঙ্গে প্রায় ৯ জন কংগ্রেস বিধায়ক নবান্নে এসেছেন৷…
Read More
শুরু হয়েছে ভোট পর্ব

শুরু হয়েছে ভোট পর্ব

প্রতীক্ষিত সময়ের অবসান৷ রাজ্যে শুরু হয়েছে ভোটের পর্ব৷ রাজ্যের সব চেয়ে হাই ভোল্টেজ স্থান ভবানীপুরে ভোট আজ৷ সকাল থেকেই ভোটের উষ্ণ হাওয়া ভবানীপুরে৷ ভোট শুরু হতেই ১২৬ নম্বর বুথ জ্যামের অভিযোগ তুলেছিলেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ বুথে বুথে ঘুরছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ প্রথমে বুথ জ্যাম ও পরে ১৪৪ ঝারা লঙ্ঘন নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ান তিনি৷ এ প্রসঙ্গে রিপোর্ট তলব করেছে কমিশন৷ আজ সকালে ভবানীপুরে গুরুদ্বারের সামনে জমায়েতের অভিযোগ উঠেছে৷ খোলা ছিল বেশ কিছু দোকানও৷    এ প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, বুথ জ্যামের অভিযোগ উঠেছিল৷ কমিশন অবজার্ভার পাঠিয়ে দেখেছে কোনও বুথ জ্যাম হয়নি৷ গুরুদ্বারের সামবে ১৪৪ লঙ্ঘন হয়েছে কিনা, সেটাও কমিশন দেখবে৷…
Read More
শীতলকুচি কাণ্ডে জবাব চাইলো হাইকোর্ট

শীতলকুচি কাণ্ডে জবাব চাইলো হাইকোর্ট

চলতি বছর ভোট পর্বের সময়ই উত্তাল হয়েছিল শীতলকুচি। সেই ঘটনা অজানা নয় কারোরই। সেই শীতলকুচি কাণ্ডে রাজ্যের তদন্তের অগ্রগতি নিয়ে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট৷ আগামী ১১ই নভেম্বর রাজ্য সরকারের হলফনামা তলব করেছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চ। গত ১০ এপ্রিল রাজ্যের চটুর্থ দফা নির্বাচনে শীতলকুচির একটি বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার যুবকের মৃত্যু হয়৷ এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি৷ শুরু হয় রাজনৈতিক তরজা৷ শীতলকুচি কাণ্ডয় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাও দায়ের করা হয়। প্রধান বিচারপতি টিবি রাধাকৃষ্ণনের বেঞ্চে মামলাটি দায়ের করেন ফিরদৌস শামিম নামে এক ব্যক্তি। কিন্তু গুলি চালানোর ঘটনায় তদন্ত কতদূর এগোলে…
Read More
আসন্ন পূজা শেষেই নির্বাচনের ঘোষণা

আসন্ন পূজা শেষেই নির্বাচনের ঘোষণা

ফের একবার উপনির্বাচনের ঘোষণা হলো নির্বাচন কমিশনের তরফে। আসন্ন পূজা শেষ হতে না হতেই আবার ভোট হবে রাজ্যে। আগামীকাল ভবানীপুরে উপনির্বাচন। রাজ্যের এই মিটতে না মিটতেই আবার রাজ্যের চারটি আসনের উপনির্বাচন ঘোষণা করল নির্বাচন কমিশন। দিনহাটা, শান্তিপুর, খড়দহ ও গোসাবায় উপনির্বাচনের দিন ঘোষণা করা হল। অক্টোবর মাসের ৩০ তারিখ খড়দহ, শান্তিপুর, গোসাবা ও দিনহাটায় উপনির্বাচন হবে। ফলাফল ঘোষণা হবে ২ নভেম্বর।     আরও দুটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই দিনে ভোট হতে চলেছে। উল্লেখ্য, এর আগে গোটা দেশের মধ্যে শুধুমাত্র ভবানীপুরে উপনির্বাচন নিয়ে কমিশনকে নানান প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল। এমনকি কলকাতা হাইকোর্টেও প্রশ্নের মুখে পড়তে হয়েছিল কমিশনকে। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী,…
Read More
মি. মিস ও মিসেস বেঙ্গল ইন্ডিয়া কনটেস্ট সমাপ্ত হল

মি. মিস ও মিসেস বেঙ্গল ইন্ডিয়া কনটেস্ট সমাপ্ত হল

শিলিগুড়ির হোটেল মন্টানা ভিস্তায় গত ২৪ সেপ্টেম্বর বাংলার অন্যতম আকর্ষণীয় অনুষ্ঠান ‘মি. মিস ও মিসেস বেঙ্গল ইন্ডিয়া’ প্রতিযোগিতার সিজন-২ সমাপ্ত হয়েছে। মি. মিস ও মিসেস বেঙ্গল ইন্ডিয়া প্রতিযোগিতা তরুণ-বয়স্ক ও বিবাহিত মহিলাদের সর্ববৃহৎ প্লাটফর্ম। এই প্লাটফর্ম থেকে প্রতিযোগীরা প্রয়োজনীয় সুযোগ-সুবিধার পাশাপাশি মডেলিং জগতে প্রবেশের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ পেয়ে যান। মি. মিস ও মিসেস বেঙ্গল ইন্ডিয়া কনটেস্টের চেয়ারম্যান সম্রাট রাজপুত ও ভাইস-চেয়ারপার্সন মিস রেশমী দেওকোটা। এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন শেডস এন্টারটেনমেন্টের ডিরেক্টর মিঠুন সাহা। সন্দীপজি রিয়ালএস্টেট লিমিটেড চালিত এই প্রতিযোগিতাটি এসআর মডেলিং স্টুডিয়োর একটি প্রকল্প। ‘মি. মিস ও মিসেস বেঙ্গল ইন্ডিয়া’ খেতাব অর্জনের মাধ্যমে তাদের স্বপ্নপূরণের আশা নিয়ে বাংলার বিভিন্ন…
Read More
মুকুল মামলায় অসন্তুষ্ট হাইকোর্ট

মুকুল মামলায় অসন্তুষ্ট হাইকোর্ট

সদ্যই পিএসি-র চেয়ারম্যান পদ নিয়ে নির্দেশ এলো কলকাতা হাইকোর্টের তরফে। আগামী ৭ অক্টোবরের মধ্যে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে এই সিদ্ধান্ত নিতে হবে বলে নির্দেশ আসে৷ অন্যদিকে মুকুল রায়ের মামলায় বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট। মুকুল রায় ইস্যুতে বিমান বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে একেবারেই সন্তুষ্ট নয় আদালত। সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন তিনি, এমনই মন্তব্য করা হয়েছে। জানান হয়েছে, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে দায়ের হওয়া মামলার সঙ্গে পিএসি-র চেয়ারম্যান পদে থাকার বিষয়টি অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিধায়ক পদ খারিজের আবেদনটি তিন মাসের বেশি সময় ধরে পরে আছে। আগামী ৭ অক্টোবরের শুনানিতে অধ্যক্ষে এই ব্যাপারে সিদ্ধান্ত জানাতে হবে বলেই নির্দেশ দিয়েছে…
Read More
সব জল্পনাকে সত্যি করে দল বদলালেন কানহাইয়া

সব জল্পনাকে সত্যি করে দল বদলালেন কানহাইয়া

অবশেষে অবসান ঘটলো সমস্ত জল্পনার। সব জল্পনাকে সত্যি করে কংগ্রেসের যোগ দিলেন কানহাইয়া কুমার। দলের সঙ্গে দূরত্ব থেকেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাঁর সঙ্গে সঙ্গে কংগ্রেসে এলেন জিগনেশ মেওয়ানিও। এদিন কংগ্রেসের রণদীপ সিং সুরজেওয়ালার উপস্থিতিতে তারা এই দলে জগদান করলেন। পাশাপাশি কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুলের উপস্থিতিতেই কংগ্রেসে এ দিন যোগ দেন কানহাইয়া এবং জিগনেশ। তবে সিপিআই দলের অন্দরেই কানহাইয়াকে নিয়ে প্রশ্ন তোলা শুরু হয়ে গিয়েছে। প্রথমত তারা এটাই বুঝতে পারছেন না যে হঠাৎ করে তিনি এমন সিদ্ধান্ত কেন নিলেন কারণ, দলের কোন পদের জন্য কখনও দাবি করেননি কানহাইয়া। তাই হঠাৎ করে এই দলবদল কিছুতেই মেনে নিতে পারছেন না দলের অনেকেই।…
Read More
কয়লা পাচারে গ্রেফতার চার

কয়লা পাচারে গ্রেফতার চার

রাজ্যে কয়লা পাচার কাণ্ডে তৎপর হয়ে উঠেছে সিবিআই৷ এবার কয়লা কাণ্ডের অন্যতম পাণ্ডা অনুপ মাজি ওরফে লালার চার সঙ্গীকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ আসানসোল-বাঁকুড়ার এই চার কয়লা মাফিয়া হল জয়দেব মণ্ডল, নারায়ণ নন্দ, গুরুপদ মণ্ডল এবং নীরদ মণ্ডল৷ এই চারজনকে আজ আসানসোল আদালতে তোলা হয়৷ এই চার জনকে ৭ দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে সিবিআই৷ সিবিআই-এর অভিযোগ, জিজ্ঞাসাবাদের সময় এই চার কয়লা মাফিয়া তদন্তকারী অফিসারদের বিভ্রান্ত করার চেষ্টা করে৷ সঠিক ভাবে তাঁদের প্রশ্নের উত্তরও দিচ্ছেলেন না৷ সিবিআই-এর তরফে আরও জানানো হয়, ধৃত চার ব্যক্তিও লালার সিন্ডিকেটে ছিল৷ তারা এক কথায় লালার সঙ্গী৷ তাই তাদের পুলিশি হেফাজতে নেওয়ার…
Read More