পুরসভা ভোটে এগিয়ে রয়েছেন ফিরহাদ

পুরসভা ভোটে এগিয়ে রয়েছেন ফিরহাদ

আজ সকাল থেকেই শুরু হয়েছে কলকাতা পুরসভা ভোটের গণনা। ভোট গণনা শুরু হতেই এগিয়ে গেল তৃণমূল৷ পোস্টাল ব্যালট গণনার শুরু থেকেই ১৯টি ওয়ার্ডে এগিয়ে গিয়েছে ঘাসফুল শিবির৷ ২ নম্বর ওয়ার্ডে এগিয়ে সাংসদ শান্তনু সেনের স্ত্রী তথা তৃণমূল প্রার্থী কাকলি সেন। ৮ নম্বর ওয়ার্ডে এগিয়ে মন্ত্রী শশী পাঁজার মেয়ে পূজা পাঁজা৷ ১১ নম্বর ওয়ার্ডে এগিয়ে অতীন ঘোষ৷ ১৩ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল প্রার্থী অনিন্দ রাউত। ৩১ নম্বর ওয়ার্ডে এগিয়ে গিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ পাল৷ ৩২ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূলের প্রার্থী শান্তিরঞ্জন কুণ্ডু। ৪৮ নম্বর ওয়ার্ডে এগিয়ে রয়েছেন প্রাক্তন ক্রিকেট প্রশাসক তথা তৃণমূলের প্রার্থী বিশ্বরূপ দে। ৮৫ নম্বর ওয়ার্ডে এগিয়ে দেবাশিস কুমার৷…
Read More
এবার চাকরি দেওয়ার আশা যোগালো রাজ্য সরকার

এবার চাকরি দেওয়ার আশা যোগালো রাজ্য সরকার

এর আগেও রাজ্যের জনসাধারণের জন্য একাধিক প্রকল্পের ঘোষণা করেছিল রাজ্য সরকার৷ রাজ্যবাসীর জন্য একাধিক সুযোগ সুবিধা করে দিয়েছে রাজ্যের শাসক দল৷ সদ্য হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনের আগে দুয়ারে সরকার ছিল তৃণমূলের অন্যতম তুরুপের তাস৷ বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা দুয়ারে সরকারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিয়ে চমক দিয়েছিল তৃণমূল সরকার৷ বিপুল জনাদেশ নিয়ে তৃতীয়বার ক্ষমতায় আসার পর তৃণমূল সরকারের লক্ষ্য এখন শিল্প ও কর্মসংস্থান৷ তাই সরকারি পরিষেবা দুয়ারে পৌঁছনোর পাশাপাশি এবার বেকার যুবক যুবতীদের চাকরির হদিশও দেবে ‘দুয়ারে সরকার’৷ কারিগরি শিক্ষা দফতরের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে৷  জানা গিয়েছে, যুবক–যুবতীদের নানা বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জানুয়ারি…
Read More
জয় হলো দেবাশিস কুমারের

জয় হলো দেবাশিস কুমারের

আজ কলকাতা পুরসভা ভোটের ফল প্রকাশের দিন৷ শুরু থেকেই লিড নিয়েছিলেন৷ ১০ হাজার ভোটে জয়ী হলেন ৮৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী তথা রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার। সব মিলিয়ে মোট ৪টি ওয়ার্ডের দখল নিল তৃণমূল কংগ্রেস৷ এখনও খাতা খুলতে পারেনি বিরোধীরা৷ ৩টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি৷ তাদের ছাপিয়ে ৪টি আসনে এগিয়ে বামেরা৷ কংগ্রেস এগিয়ে দুটিতে এবং দুটি আসনে এগিয়ে রয়েছেন নির্দল প্রার্থী৷  একুশের বিধানসভা ভোটে প্রথমবার রাসবিহারী কেন্দ্র থেকে জিতে বিধানসভায় যান দেবাশিস কুমার৷ তিনি কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ৷ পাশাপাশি দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতিও তিনি। বিধানসভার পর পুরসভা ভোটেও জয়ের ধারা বজায় রাখলেন দেবাশিস কুমার৷  ৮৫ নম্বর ওয়ার্ড…
Read More
ঊর্দ্ধমুখী হলো রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা

ঊর্দ্ধমুখী হলো রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা

বেশ খানিকটা স্বস্তির পর আবার চিন্তা বাড়ছে রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা নিয়ে। করোনাভাইরাস নতুন প্রজাতির আতঙ্কের মধ্যেই পজিটিভিটি রেট বেড়ে গেল বাংলায়। পাশাপাশি বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও যা নিয়ে এখন নতুন করে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে শহর কলকাতার আক্রান্তের সংখ্যাও কিছুতেই কম হচ্ছে না। যা আলাদা করে চিন্তার বিষয়। করোনাভাইরাস তথ্য অনুযায়ী বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১৪ জন এবং তাদের মধ্যে ১৪৫ জন কলকাতার। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা, সেখানে একদিনে আক্রান্ত ৬২ জন। সব মিলিয়ে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লক্ষ ২৭ হাজার ৪৯০ জন। এই একই সময় বাংলায় মৃত্যু হয়েছে ৭ জনের, সব…
Read More
উন্নতি হচ্ছে রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতির

উন্নতি হচ্ছে রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতির

করোনা সংক্রমণের আতঙ্ক কাটিয়ে উঠে এবার ধীরে ধীরে ছন্দে ফিরেছে রাজ্যের পড়তে থাকা অর্থনৈতিক পরিস্থিতি। করোনা সংক্রমণ, লকডাউন অবহেও বজায় ছিল রাজ্যের জিএসটি আদায়৷ এই পরিস্থিতিতেও বেড়েছে রাজ্যের জিএসটি আদায়৷ গত অর্থবর্ষের তুলনায় এবার প্রায় পাঁচ হাজার কোটি টাকা বেশি জিএসটি আদায় হয়েছে। কথামতো কেন্দ্রের তরফে জিএসটি ক্ষতিপূরণের টাকা এখনও না মেটানোয় আপাতত এতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে পশ্চিমবঙ্গকে। ডিসেম্বর মাস হয়ে গেলেও, চলতি অর্থবর্ষের বকেয়া টাকা যেমন কেন্দ্রের তরফে মেলেনি, তেমনই গত অর্থবর্ষের টাকাও এখনও বকেয়া রয়েছে। কেন্দ্রের কাছে রাজ্যের মোট বকেয়া প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। সেই টাকা কবে মেটাবে মোদি সরকার, তা জানা নেই নবান্নের কারওরই।  পণ্য…
Read More
মোটামুটি অশান্তির মধ্যে দিয়েই কাটলো কলকাতার পুরসভা ভোট

মোটামুটি অশান্তির মধ্যে দিয়েই কাটলো কলকাতার পুরসভা ভোট

আশা করা হয়েছিল করা নির্বিঘ্নেই শান্তি মতো সম্পন্ন হবে কলকাতা পুরসভা ভোট৷ কিন্তু কলকাতা পুরভোটে সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা৷ বিরোধী দলের এজেন্ট বসতে না দেওয়া থেকে হুমকি দেওয়ার মতো অভিযোগ উঠেছে ভুরি ভুরি৷ কংগ্রেস এজেন্টকে মেরে বার করে দেওয়া হয় ব্রেবোর্ন রোডে জৈন স্কুলের বুথ থেকে৷ কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মারপিটে ধুন্ধুমার কাণ্ড বাধে৷ আবার ৯টি বুথে এজেন্টই দিতে পারেননি সুব্রত মুখোপাধ্যায়ের বোন নির্দল প্রার্থী তনিমা চট্টোপাধ্যায়৷ আবার সিপিএম-এর মহিলা এজেন্টকে মারধরের অভিযোগে উত্তপ্ত হয়েছে বেলেঘাটা৷  শুধু এজেন্ট বসা নিয়ে তাণ্ডবই নয়৷ এদিন সকালে দেখা যায় মানিকতলায় একটি হাসপাতালের ছাদে হাড়ি হাড়ি বিরিয়ানি তৈরি হচ্ছে৷ অভিযোগ, ভোটারদের প্রভাবিত করতে গোটা…
Read More
আসন্ন বড়োদিন উৎসবে শহরবাসীর জন্য বাড়ানো হচ্ছে যানবাহন

আসন্ন বড়োদিন উৎসবে শহরবাসীর জন্য বাড়ানো হচ্ছে যানবাহন

করোনা আবহের মাঝেই রাজ্যে আসন বড়দিন উৎসব, আর হাতে গোনা কয়েকদিন। উৎসবে মাততে মরিয়া হয়ে উঠেছে বাঙালি। করোনা ভাইরাস পরিস্থিতির মাঝে এখন একটু হাফ ছেড়ে বাঁচার চেষ্টায় সকলে। আর এই প্রেক্ষিতেই এল খুশির খবর। শহরবাসীর কথা মাথায় রেখে উৎসবের দিনগুলিতে রাত্রিকালীন বাস সার্ভিস চালু করছে রাজ্য সরকার। পাশাপাশি, বাড়ছে মেট্রোর সংখ্যাাও। যদিও কোভিড বিধি মানার ব্যাপারে রয়েছে নির্দেশ। জানা গিয়েছে, ২৪, ২৫, ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি মিলবে নাইট বাস সার্ভিস। শুধু সরকারি নয়, রাত পর্যন্ত থাকবে বেসরকারি বাসও। পার্কস্ট্রিট এলাকার আশেপাশে থাকবে বাস যাতে সেখান থেকে কারোর ফিরতে কোনও সমস্যা না হয়। অন্যদিকে, মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে যে, যাত্রী সংখ্যা…
Read More
পুরসভা ভোটে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে অভিযোগ

পুরসভা ভোটে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে অভিযোগ

বহু টালবাহানা অতিক্রম করে অবশেষে পুরভোট সম্পন্ন হলো রাজ্যের মহানগরীতে। কিন্তু এই ভোট নিয়ে সব বিরোধী দলগুলি একজোট হয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছে। নির্বাচনে বেলাগাম সন্ত্রাস হয়েছে, এই অভিযোগ তুলে আসরে নেমে পড়েছে বিজেপি থেকে শুরু করে সিপিএম, কংগ্রেস। ইতিমধ্যেই সিপিএম এবং বিজেপি কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছে এই ইস্যুতে। জানা গিয়েছে, হাইকোর্ট এই বিষয় নিয়ে মামলার অনুমতি দিয়েছে। সিপিএম এবং বিজেপি দুই দলই পুরভোটে কারচুপি এবং লাগাম ছাড়া সন্ত্রাসের অভিযোগ তুলেছে। ২ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী দেবলীনা সরকার এবং বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায় পৃথক ভাবে আবেদন করেন হাইকোর্টে। দুটি আবেদনই মঞ্জুর করেন আদালতের প্রধান বিচারপতি প্রকাশ…
Read More
বছর শেষে জাকিয়ে বসেছে শীত

বছর শেষে জাকিয়ে বসেছে শীত

বছর শেষে ধীরে ধীরে চড়ছে শীতের পারদ৷ রাজ্য জুড়ে পড়েছে শীতের পরশ৷ নিম্নচাপের বাধা কাটতেই উত্তুরে হাওয়ায় শুরু হয়েছে শীতের ধুন্ধুমার ব্যাটিং৷ সপ্তাহের শুরুতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি৷ আজ তা আরও খানিকটা কমল৷ আগামী কয়েকদিনে ঠান্ডা আরও বাড়তে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের৷  আজ পরিষ্কার রোদ ঝলমলে আকাশে বেশ ঠান্ডা অনুভূত হবে৷ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪.৮ ডিগ্রি সেলসিয়াসের কাছে৷ যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম৷ গত কয়েকদিন মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রির বেশি৷ পতন হয়েছে সর্বনিম্ন তাপমাত্রারও৷ শহরের সর্বনিম্ন চাপমাত্রা ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। চলতি মরশুমে এখন পর্যন্ত এটাই সর্বনিম্ন তাপমাত্রা। ফলে বলতেই হয়, এ যাবৎ আজই শহরের শীতলতম…
Read More
শীর্ষে উঠলো রাজ্যের নাম

শীর্ষে উঠলো রাজ্যের নাম

আরো একবার দেশের মধ্যে শীর্ষে উঠলো রাজ্যের নাম৷ প্রাথমিক শিক্ষায় রাজ্যের মুকুটে জুড়ল নতুন পালক৷ প্রধানমন্ত্রীর ইকনমিক অ্যাডভাইসরি কাউন্সিলের রিপোর্টে রাজ্যকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে৷ পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ৫টি মানদণ্ডের নিরিখে এই মূল্যায়ন করা হয়েছে। জাতীয় ব়্যাঙ্কিংয়ে ফাউন্ডেশনাল লিটেরেসি ও নিউমেরেসি সূচকে প্রথম বাংলা৷  প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সর্বশেষ প্রতিবেদনে প্রাথমিক শিক্ষায় শীর্ষ স্থান দখল করেছে বাংলা৷ পাঁচটি প্যারামিটার যথা- শিক্ষার পরিকাঠামো, শিক্ষার সুযোগ, মৌলিক স্বাস্থ্য, শিক্ষার ফলাফল ও পরিচালন ব্যবস্থার মূল্যায়নের ভিত্তিতে এই শিরোপা৷ রাজ্যগুলিকে চারটি ভাগে ভাগ করে এই মূল্যায়ন করা হয়েছে৷ যথা- ছোট রাজ্য, বড় রাজ্য, কেন্দ্র শাসিত অঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্য৷ বড়…
Read More
সময়ের আগেই রাজস্ব আদায় করল রাজ্য

সময়ের আগেই রাজস্ব আদায় করল রাজ্য

গত একবছর ধরে রাজ্যে কোভিড সংক্রমন, লকডাউন, অর্থনতিক সংকট বহু কিছুর ঝড় বয়েছে৷ তবুও এতো ঝড়ের মাঝেও সময়ের আগেই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলেছে আফগারি দফতর৷ প্রসঙ্গত, ২০২০-২১ অর্থবর্ষে ১২ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের টার্গেট রাখা হয়েছিল৷ ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই সেই লক্ষ্যমাত্র ছুঁয়ে ফেলে আবগারি দফতর৷ ফলে চলতি আর্থিক বছরের শেষে লক্ষ্যের চেয়ে অনেক বেশি আয় হবে বলেই আবগারি দফতর সূত্রে খবর৷  চলতি অর্থবর্ষে লক্ষ্যমাত্রার চেয়ে আয় বেশি হলেও তা ২০১৭-১৮ অর্থবর্ষের রেকর্ড ছুঁতে পারবে না। ওই অর্থবর্ষে আবগারি দফতরের সামনে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল ৫৭৮১.৩৮ কোটি টাকা। পরে তা কমিয়ে ৪ হাজার ৭৮৮ কোটি করা হয়। কিন্তু…
Read More
শান্তিপূর্ণ ভাবেই ভোট দিলেন মুখ্যমন্ত্রী

শান্তিপূর্ণ ভাবেই ভোট দিলেন মুখ্যমন্ত্রী

গতকাল পুরসভা ভোট সম্পন্ন হয়েছে কলকাতায়৷ প্রতিবারের মতো বেলা একটু গড়াতেই মিত্র ইনস্টিটিউশনে হাজির মমতা বন্দ্যোপাধ্যায়৷ ভোট দিলেন তিনি৷ ভোট দিয়ে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "উৎসবের মেজাজে মানুষ ভোট দিচ্ছেন৷ স্বতঃস্ফূর্তভাবে মানুষ এই উৎসবে সামিল হয়েছেন৷ শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে।" পুরভোটে রিগিং ও ছাপ্পা ভোটের যে অভিযোগ বিরোধীরা সকাল থেকে তুলে আসছেন তা কার্যত উড়িয়ে দেন মুখ্যমন্ত্রী৷ তাঁর কথায়, লড়াই করতে না পেরে ড্রামা করছে বিরোধীরা৷  এদিন বিকেল চারটে নাগাদ মিত্র ইনস্টিটিউশনে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ভোটে দিয়ে তিনি বলেন, ‘‘১৪৪টি ওয়ার্ডে ভোট হচ্ছে৷ যেখানে যাঁরা লড়াই করতে পারেনি, সেখানেই ড্রামা করছে৷ করতে দিন৷ দু’একটা বিষয়কে বড় করে দেখানোর চেষ্টা করছে৷’’ প্রসঙ্গত, এদিন দুপুরে অভিষেক…
Read More
রিলিজ হয়েছে নতুন বাংলা গান `যা যারে এবার`

রিলিজ হয়েছে নতুন বাংলা গান `যা যারে এবার`

মাঝে মাঝে দুঃখিত হওয়া স্বাভাবিক। সবচেয়ে সুন্দর কিছু গান লেখা হয়েছিল দুঃখের উদ্রেক করার জন্যই। গানের একটি বিষণ্ণ সুরের সৌন্দর্য হল যে এটি আপনাকে আপনার দুঃখ প্রকাশ করতে সাহায্য করতে করে। গান গল্পের দ্বারা সদ্য রিলিজ করা ‘যা যারে এবার’ গানটি এমন একটি গানের উদাহরণ। ‘যা যারে এবার’ গানটি গেয়েছেন শাওনি শোম ও প্রাজ্ঞ দত্ত। শাশ্বতী বন্দ্যোপাধ্যায়ইয়ের লেখা লিরিকে সুর দিয়েছেন প্রাজ্ঞ নিজেই। গানটির ট্র্যাক অ্যারেঞ্জ করেছেন দীপেশ চক্রবর্তী, এবং মিক্স করেছেন দেবজিত সেনগুপ্ত। ‘যা যারে এবার’ গানটির মিউজিক ভিদিওটি পরিচালনা করেছেন বাবাই সেন এবং শুটিং করেছেন ভারত মিড্ডি। এই গানটি সম্পর্কে এই কথা বলা যেতেই পারে যে, ভালো শিল্পী,…
Read More
দ্যা স্টাইল আইকন ২০২১-এর গ্রান্ড ফিনালেতে থাকছেন মডেল অরিজিৎ লাহা

দ্যা স্টাইল আইকন ২০২১-এর গ্রান্ড ফিনালেতে থাকছেন মডেল অরিজিৎ লাহা

দ্যা স্টাইল আইকন ২০২১-এর গ্রান্ড ফিনালের দিন ঘোষনা করল এসআর মডেলিং স্টুডিও। এই মেগা ইভেন্টটি হবে শিলিগুড়িতে ২৫শে ডিসেম্বর ২০২১। এই এভেন্টের ভেনু পার্টনার সস্তিকা ইকো পার্ক ইভেন্টটি হোস্ট করবে। দ্যা স্টাইল আইকন ২০২১ প্রোজেক্টটি সন্দীপ জি. রিয়েলস্টেট লিমিটেড, দৈনিক জাগরণ, এবং স্টেটসম্যান-এর সহযোগে এসআর মডেলিং স্টুডিও’র একটি উদ্যোগ। দ্যা স্টাইল আইকন এই অঞ্চলের সব থেকে বড় মডেল হান্ট প্রতিযোগিতাগুলির মধ্যে অন্যতম। প্রতিবছর কয়েকশো ছেলে-মেয়েদের তাদের মডেলিং-এর প্রতিভা দেখানোর সুযোগ তৈরি করে দেয় দ্যা স্টাইল আইকন। ২০২০-তে ১০০ জনেরও বেশি ছেলেমেয়ে দ্যা স্টাইল আইকনে অংশগ্রহণ করে ছিল, যাদের মধ্যে ৫২ জন গ্র্যান্ড ফিনালেতে অংশ নিতে পেরেছিল। এই বছর দ্যা স্টাইল আইকন…
Read More