নয়া পদক্ষেপ সিবিআই-এর

নয়া পদক্ষেপ সিবিআই-এর

বড় পদক্ষেপ। কয়লা কান্ডের মূল চক্রী ‘পলাতক’ অনুপ মাঝি ওরফে লালার জমি, বাড়ির মতো অস্থাবর সম্পত্তি অ্যাটাচ করার প্রক্রিয়া সম্পন্ন করল সিবিআই৷ চার জেলা মিলিয়ে লালার মোট ২৬০টি সম্পত্তি রয়েছে৷ যার বাজার মূল্য কয়েকশো কোটি টাকা৷ যার জেরে লালা আর ওই জমি বাড়ি বিক্রি করতে পারবেন না৷ এমনকী এই অস্থাবর সম্পত্তি মিউটেশনও করা যাবে না৷   একাধিকবার গোয়েন্দাদের মুখোমুখি হলেও তদন্তে সহযোগিতা করছেন না লালা। প্রসঙ্গত, ২৭ নভেম্বর কয়লা পাচারকাণ্ডের তদন্তভার হাতে নেয় সিবিআই। কয়লা পাচারকাণ্ডের শিকড় অনেক গভীরে মনে করছেন সিবিআই।
Read More
বিতর্কের জেরে ডাক এল দিল্লি থেকে

বিতর্কের জেরে ডাক এল দিল্লি থেকে

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরেও বিতর্ক তুঙ্গে। বিস্ফোরক মন্তব্য দলের প্রার্থীদের নিয়ে। জয়ের আশা ছিল বিপুল বিপুল। যদিও তা বাস্তবায়িত হয়নি। আসন নিয়ে বাংলার বিধানসভা দখলের লক্ষ্যমাত্রা নিয়েছিল বিজেপি। এরপরই বিধানসভা ভোটে বিজেপি-র ভরাডুবির পর দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়কে দলের তারকা প্রার্থীদের নিয়ে বিস্ফোরক মন্তব্যের জেরে দিল্লিতে তলব করল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। টুইটারে দলের চিত্রতারকা প্রার্থীদের বিরুদ্ধে সরব হন তিনি। মুলত চলচ্চিত্র জগতের তারকাদের প্রার্থী করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। ওই টুইটের পরেই তাঁকে দিল্লিতে তলব করল বিজেপির শীর্ষ নেতৃত্ব। ডাক পড়ল ‘দিল্লির দরবারে’।
Read More
সাংবাদিকদের কোভিড যোদ্ধা ঘোষণা করার ২৪ ঘন্টার মধ্যে  কোভিড ১৯ টিকাকরন

সাংবাদিকদের কোভিড যোদ্ধা ঘোষণা করার ২৪ ঘন্টার মধ্যে কোভিড ১৯ টিকাকরন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের কোভিড যোদ্ধা ঘোষণা করার ২৪ ঘন্টার মধ্যে আলিপুরদুয়ার জেলার জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা আলিপুরদুয়ার জেলার সমস্ত সাংবাদিকদের টিকাকরন শিবির আয়োজন করেন। এই শিবিরে জেলার বিভিন্ন প্রান্তের সাংবাদিকরা অংশগ্রহণ করেন এবং টিকা নেন। আলিপুরদুয়ার জেলাশাসক নিজে সেখানে দারিয়ে থেকে সাংবাদিকদের টিকা গ্রহন করান। আলিপুরদুয়ার জেলার জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা জানান সাংবাদিকেরা করোনার সময়ে সামনের সারিতে প্রতিনিয়ত কাজ করে চলছে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের কোভিড যোদ্ধা ঘোষণা করার পর থেকে আমরা জেলা প্রশাসনের পক্ষ্য থেকে জেলার প্রতিটি সাংবাদিকদের অর্থাৎ কোভিড যোদ্ধাদের কোভিড ১৯ টিকাকরন করানো হলো।
Read More
ভয়াবহ আক্রমণের শিকার দিনহাটার তৃণমূল নেতা উদয়ন গুহ

ভয়াবহ আক্রমণের শিকার দিনহাটার তৃণমূল নেতা উদয়ন গুহ

প্রকাশ্য দিবালোকে দিনহাটা শহরের ওপর ভয়াবহ আক্রমণের শিকার দিনহাটার তৃণমূল নেতা তথা এবারের বিধানসভা নির্বাচনে দিনহাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। বৃহস্পতিবার দুপুরে প্রাণঘাতী হামলা হলো তার ওপর। বেপরোয়া আক্রমণে হাত ভেঙে যায় উদয়ন গুহর। এই আক্রমণে গুরুতর ভাবে আহত হন তাঁর দুই নিরাপত্তারক্ষী ও গাড়ির চালক। অভিযোগের তির বিজেপির আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দিনহাটা শহর এবং শহর সংলগ্ন এলাকায়।জানা যায়, এদিন দুপুরে নিজের গাড়িতে চেপে দিনহাটা শহরের ৪নম্বর ওয়ার্ডে বয়েজ ক্লাব সংলগ্ন এলাকা দিয়ে যাচ্ছিলেন উদয়ন গুহ। এই সময়ে অতর্কিতে তার গাড়িতে আক্রমণ চালায় একদল দুষ্কৃতী। তাদের আক্রমণে হাত ভেঙে যায় উদয়ন…
Read More
শিলিগুড়ি পৌর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান হিসেবে মনোনীত হলেন গৌতম দেব

শিলিগুড়ি পৌর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান হিসেবে মনোনীত হলেন গৌতম দেব

তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ করার পরের দিনই রাজ্যের যে সমস্ত পৌরসভা এবং পৌরনিগমের গুলিতে প্রশাসক ছিল সেখানে আবারো জনপ্রতিনিধিদের বসানো হয়। এই ক্ষেত্রে কলকাতা পৌর নিগমমে আবারো পৌর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান করা হয় ফিরহাদ হাকিম কে। কিন্তু শিলিগুড়িতে অশোক ভট্টাচার্য থাকলেও অশোক ভট্টাচার্যকে আবারো না ফিরিয়ে এবার শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান করা হয় গৌতম দেবকে। একই সাথে বোর্ডে রয়েছেন আরো তিনজন সদস্য। এরা হলেন দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি তথা 20 নং ওয়ার্ডের কো-অর্ডিনেটর রঞ্জন সরকার, তৃণমূল নেতা অলক চক্রবর্তী এবং ব্যবসায়ী বিবেক বৈদকে। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সদ্য শিলিগুড়ি পৌর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান হিসেবে…
Read More
মাওবাদীদের গেরিলা বাহিনীর মাস্টারমাইন্ড হিডমাঃ জেনেনিন তার জীবন কাহিনি

মাওবাদীদের গেরিলা বাহিনীর মাস্টারমাইন্ড হিডমাঃ জেনেনিন তার জীবন কাহিনি

রোগা-পাতলা, দোহারা গড়ন। গোঁফের রেখাও ঠিকমতো ওঠেনি। ‘এ নাকি আবার গেরিলা বাহিনীর সর্দার!’ ছবিটা দেখে খুব একচোট হেসেছিলেন কয়েকজন পুলিশ-কর্তা। সেদিন অলক্ষ্যে হয়তো হেসেছিল আরও কেউ। রবিবার ছত্তিসগড়ে, সুকমা-বিজাপুর সীমানার জঙ্গল থেকে ২২ জন আধাসেনার দেহ উদ্ধারের পর জঙ্গলের আনাচে-কানাচে কি প্রতিধ্বনিত হচ্ছিল সেদিনের সেই ব্যঙ্গের হাসি? কারণ, গোয়েন্দা সূত্র বলছে, আধাসামরিক বাহিনীকে কার্যত ট্র্যাপে ফেলে, জঙ্গলের অ্যাকশন এরিয়ায় এনে এ ভাবে মারার প্ল্যান আর কারও নয়, মাওবাদী নেতা মাডভি হিডমার, যার নিরীহ চেহারার ছবি ঘোল খাইয়েছিল আধাসেনা কর্তাদের! হিডমার যে ছবি পুলিশসূত্রে সামনে এসেছে, তা বেশ পুরোনো। দেখলে মনে হয়, বয়স তখন কুড়ির কোঠায়। আর এখন? কেউ বলে হিডমার…
Read More
চকলেট ভেবে রাস্তায় পড়ে থাকা ট্যাবলেট খেয়ে মৃত্যু হল এক শিশুর

চকলেট ভেবে রাস্তায় পড়ে থাকা ট্যাবলেট খেয়ে মৃত্যু হল এক শিশুর

চকলেট ভেবে অধিক পরিমাণে ট্যাবলেট খেয়ে মৃত্যু হল এক শিশুর। ঘটনাটি ঘটেছে মালদা জেলার মোথাবাড়ি থানার বাবলা গঙ্গারামপুর এলাকায়। মৃত শিশুর নাম আফসানা খাতুন বয়স দেড় বছর। পরিবারে রয়েছে বাবা আব্দুর রহমান মা মৌসুমী খাতুন। আফসানা ছিল তাদের পরিবারের একমাত্র মেয়ে। পরিবার সূত্রে জানা যায় প্রত্যেক দিনের মতো গতকালকে পারার অন্যান্য শিশুদের সাথে বাড়ির পাশে রাস্তা ধারে বসে খেলা করছিলেন আফসানা। খেলতে খেলতে রাস্তায় পড়ে থাকা ট্যাবলেটকে চকলেট ভেবে খেয়ে নেই আফসানা খাতুন। এরপর তার অসুস্থতা দেখে পরিবারের সদস্যরা স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে চিকিৎসার জন্য। সন্ধ্যার পর থেকেই শিশুর অবস্থা অবনতি হতে থাকায় তড়িঘড়ি উদ্ধার করে রাতে মালদা মেডিকেল কলেজ…
Read More
হিংসা থামাতে উদ্যোগী হল কেন্দ্র

হিংসা থামাতে উদ্যোগী হল কেন্দ্র

তৃতীয়বার বাংলায় তৃণমূল ক্ষমতায় ফিরতেই ফের তুঙ্গে কেন্দ্র-রাজ্য সংঘাত। একমাত্র বাংলাতেই চলছে সন্ত্রাস। বেশ কয়েকজনের প্রাণ গিয়েছে। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের ১২ জন সদস্যের মৃত্যু হয়েছে। এই আবহেই বুধবার রাজ্যের তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নির্বাচন পরবর্তী হিংসা খতিয়ে দেখতে বাংলায় বিশেষ প্রতিনিধি দল পাঠাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। চার সদস্যের দলের নেতৃত্বে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকের অতিরিক্ত সচিব। এই দল রিপোর্ট দেওয়ার পরই সিদ্ধান্ত নেবে কেন্দ্র। চার রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চল পন্ডিচেরিতে অনুষ্ঠিত হয়েছিল বিধানসভা নির্বাচন। অসম এবং পুডুচেরিতে জয় হাসিল করেছে বিজেপি। ওই সকল রাজ্যের কোথাও কোনও হিংসাত্মক ঘটনা ঘটেনি। কেবলমাত্র বাংলার মাটিতেও দেখা…
Read More
নেওয়া পদক্ষেপ

নেওয়া পদক্ষেপ

ধারাবাহিকভাবে বেড়ে চলেছে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে, মতামত বিশেষজ্ঞদের। পরিস্থিতি ভয়াবহ। সংক্রমণের রেশ পড়েছে বাংলায়ও। আক্রান্ত হয়ে মারাও যাচ্ছেন বহু মানুষ। আর তাদের দেহ পড়ে থাকছে ঘণ্টার পর ঘণ্টা বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে তৎপর হল কলকাতা পুরসভা। এবার করোনা–আক্রান্তের মৃত্যু হলে পূর্ণ মর্যাদায় সেই দেহ সৎকার করা হবে বলে জানানো হয়েছে পুরসভার পক্ষ থেকে। তার জন্য দেওয়া হয়েছে কিছু নম্বরও। প্রচারের জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের ফোন নম্বরও দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়া এবং ওয়েবসাইটে। নড়েচড়ে বসেছে কলকাতা পুরসভা।
Read More
সংক্রমণ বাড়ার ফলে শিলিগুড়িতে ৪ জনের বেশি টোটোতে মানা

সংক্রমণ বাড়ার ফলে শিলিগুড়িতে ৪ জনের বেশি টোটোতে মানা

একটি টোটোতে ৪ জনার বেশী লোক নামিয়ে দিলো পুলিশ। শিলিগুড়ির হাসমিচকের এলকায় সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বাজাই রাখার কথা বললো হলেও অনেকে তা মানছে না শিলিগুড়িতে। এদিন বিকালে এমনি এক দৃশ্য দেখা যায় হাসমিচকে, একটি টোটোতে ৪ জনের জায়গাতে ৬-৮ জনকে চাপিয়ে চলাফেরা করছিল তিন চাকার ইলেকট্রনিক গাড়ি। শিলিগুড়ি ট্রাফিক পুলিশের নজরে আসতেই চালককে সর্তক করার পাশাপাশি নামিয়ে নেওয়া হল অতিরিক্ত যাত্রীদের।
Read More
শপথের পরই কোভিড মোকাবিলায় নামবেন বিধায়ক নীহার ঘোষ

শপথের পরই কোভিড মোকাবিলায় নামবেন বিধায়ক নীহার ঘোষ

শপথ নেওয়ার পরই কোভিড মোকাবিলায় ঝাঁপাবেন, বললেন চাঁচল বিধানসভা কেন্দ্রের জয়ী বিধায়ক নীহার ঘোষ। চাঁচল বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি। নির্বাচিত হওয়ার পর পরিবর্তন দেখা গেল তাঁর। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অনুসরণ করে হাওয়াই চটি ধরলেন নীহার। বললেন, ‘‌এটাই আমার এখন থেকে সঙ্গী।’‌ বুধবার চাঁচল থেকে ইংলিশবাজার শহরে ঢুকে সোজা চলে আসেন প্রেস কর্ণারে। সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আড্ডায় মেতে ওঠেন তিনি। নির্বাচনে তাঁকে কীভাবে পরিশ্রম করতে হয়েছে, তা সবিস্তারে তুলে ধরেন। বৃহস্পতিবার সড়ক পথে কলকাতায় রওনা হবেন। শুক্রবার বিধায়ক পদে শপথ নেবেন তিনি। শুক্রবার গুরুবার বলেই মুখ্যমন্ত্রীর কাছে আবদার করেছিলেন শপথ নেওয়ার জন্য। সেটা মঞ্জুর হয়েছে। নীহার বলেন, ‘‌চাঁচলের…
Read More
জলপাইগুড়িতে সোশ্যাল মিডিয়ায় চলছে করোনা নিয়ে অপপ্রচার

জলপাইগুড়িতে সোশ্যাল মিডিয়ায় চলছে করোনা নিয়ে অপপ্রচার

সোশ্যাল মিডিয়ায় ভুল খবর হলেই কড়া পদক্ষেপ নেবে স্বাস্থ্য দপ্তর। করোনা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে জানালেন জনস্বাস্থ্যবিষয়ক উত্তরবঙ্গের ওএসডি ডক্টর সুশান্ত কুমার রায়। জলপাইগুড়িতে সোশ্যাল মিডিয়ায় করোনা নিয়ে অপপ্রচার চলছে। যারা এই কাজ করছেন তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। বুধবার এমনই জানালেন উত্তরবঙ্গের জনস্বাস্থ্যবিষয়ক ওএসডি ডক্টর সুশান্ত কুমার রায়। করোনার অপপ্রচার নিয়ে এদিনই জলপাইগুড়ি পুলিশ সুপারকে লিখিত অভিযোগ জানানো হচ্ছে। মৃত্যুর খবরটি কখনো লুকানো যায়না। কেননা যেখানে দাহ করা হবে সেখানে ডেথ সার্টিফিকেট দেখানোটা বাধ্যতামূলক। তাই এক্ষেত্রে লুকানোর কিছু নেই বলে জানান ওএসডি। জলপাইগুড়ি কোভিড হাসপাতালের বিভিন্ন নার্সরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন। এরই মধ্যে সাতজন…
Read More
জলপাইগুড়ির পরিস্থিতি উদ্বেগ জনক

জলপাইগুড়ির পরিস্থিতি উদ্বেগ জনক

বুধবার জলপাইগুড়ি শহরে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪০জন। আক্রন্তদের বাড়ি ও এলাকা জীবাণুমুক্ত করার পাশাপাশি কনটেনমেন্ট জোন করার প্রক্রিয়া শুরু করল পুরসভা। আক্রান্তের সংখ্যা বাড়লেও শহরবাসী এখনো করোনা নিয়ে সচেতন হয়নি বলে অভিযোগ। পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য সন্দীপ মাহাতো বলেন, সংক্রমণের ধারা অনেক বেশি। শহর বাসীকে মাস্ক পড়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে অনুরোধ করেন। এদিন মৃত্যু হয়েছে ১৯ নম্বর ওয়ার্ডে একজন।পরিস্থিতি উদ্বেগ জনক। সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলুন।
Read More
তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিডের জন্য বিনা আড়ম্বরে রাজভবনেই রাজ্যপাল জগদীপ ধনকড় মুখ্যমন্ত্রীর শপথ গ্রহন করালেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী একাই শপথ গ্রহন করলেন। ৬ তারিখ থেকে নবনির্বাচিত বিধায়কদের শপথ নেওয়াবেন প্রোটেম স্পিকার সুব্রত মুখোপাধ্যায়। জয়ী প্রার্থীদের করোনা পরিস্থিতিতে এলাকাবাসীদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। জয়ের পর সোমবারই প্রথমে দলের জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিনেই দেন মানুষের পাশে দাঁড়ানোর বার্তা। নবনির্বাচিত বিধায়কদের উদ্দেশে মমতার নির্দেশ, সবাইকে দায়িত্বশীল হতে হবে৷ করোনা পরিস্থিতিতে কোনওমতেই এলাকা ছাড়বেন না। এলাকাবাসীর খোঁজখবর রাখুন। সাহায্যের হাত বাড়িয়ে দিন ৷সবার আগে এখন কোভিড মোকাবিলাই কাজ ৷ এলাকায় শান্তি বজায় রাখারও…
Read More