রাতেই সভা

রাতেই সভা

নিজের সিদ্ধান্তে অনড় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব প্রতিকূলতাকে ছাপিয়ে প্রচার করবেনই তিনি সে দিন হোক কি রাত। নিষেধাজ্ঞা শেষ হলেই ফের প্রচার শুরু করবেন মুখ্যমন্ত্রী। রাতেই জনসভা করবেন বলে মনস্থির করেছেন তিনি। রাতে বারাসতে জনসভা করবেন। এর পর তিনি বিধাননগরে একটি জনসভা করবেন মুখ্যমন্ত্রী। সোমবার বেশি রাতে ঘোষিত হল তৃণমূলের নয়া কর্মসূচি। সমস্ত রকমের প্রস্তুতি সারা হয়ে গিয়েছে।
Read More
ধরনায় মুখ্যমন্ত্রী

ধরনায় মুখ্যমন্ত্রী

কালো দিন গণতন্ত্রের পক্ষে। আগে কোনো নির্বাচনে যা হয়নি তাই হল। নাটকীয় মোড় দেখলো কলকাতা। সোমবার রাত থেকে মঙ্গলবার রাত পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। চব্বিশ ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা জারি মুখ্যমন্ত্রীর প্রচারে। পঞ্চম দফার আগে আর প্রচারই করতে পারবেন না তিনি। উস্কানি মূলক মন্তব্যের জেরেই এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। স্বাভাবিকভাবেই কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে তৃণমূল নেতৃত্ব। তাই অবশেষে গান্ধীজির দেখানো পথেই হাঁটলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কমিশনের এই সিদ্ধান্তের পরই গান্ধীজির পাদদেশে মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে দুপুর ১২টা থেকে ধরনায় বসতে চলেছেন তিনি। টুইট করে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন…
Read More
প্রচার বন্ধ তৃণমূল সুপ্রিমোর

প্রচার বন্ধ তৃণমূল সুপ্রিমোর

পঞ্চম দফার ভোটের আগে নাটকীয় মোড়। নির্বাচনী আবহে বড় ধরনের সিদ্ধান্ত নেওয়া হল। কড়া নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। আগামী ২৪ ঘণ্টা নির্বাচনী প্রচার করতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। নিষেধাজ্ঞা জারি করা হল। আজ রাত ৮ টা থেকে কাল রাত ৮ টা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনটাই নির্দেশ দিয়েছে কমিশন। প্ররোচনামূলক মন্তব্যের জেরেই এই নিষেধাজ্ঞা বলে জানাচ্ছে কমিশন। স্বাভাবিকভাবেই কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে তৃণমূল নেতৃত্ব।
Read More
অগ্নিকাণ্ড কলকাতায়

অগ্নিকাণ্ড কলকাতায়

অগ্নিকাণ্ড বাগুইআটিতে। বাগুইআটির ট্রাফিক গার্ডের পরিত্য়াক্ত গাড়িতে আগুন লেগেছে। বেশ কয়েকটি গাড়ি আগুনে ভস্মিভূত হয়ে গিয়েছে। তবে হতাহতের কোনও খবর নেই এখনও। দুর্ঘটনাস্থলে পৌঁছে যান দমকলমন্ত্রী সুজিত বসু। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ইঞ্জিন। কী ভাবে আগুন লেগেছিল, তা জানা যায়নি এখনও। এর আগেও উড়ালপুলের নিচে ওই একই জায়গায় আগুন লেগেছিলো।
Read More
সতর্কবার্তা জারি নবান্ন তরফে

সতর্কবার্তা জারি নবান্ন তরফে

দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল সাধারণ মানুষ। জটিল হচ্ছে পরিস্থিতি। ক্রমশ চূড়ান্ত আতঙ্কের পরিবেশ তৈরি করছে করোনা। ভয়াবহতার সব মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। সংক্রমণের নিরিখে এ রাজ্যে প্রথম স্থানে রয়েছে কলকাতা। একগুচ্ছ নির্দেশিকা জারি করল নবান্ন। বাড়ানো হয়েছে করোনা পরীক্ষার সংখ্যা। এবার নবান্ন থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং কলকাতায় কোভিড হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে। শহরে মাইক্রো কনটেনমেন্ট জোনের সংখ্যা বাড়ানো হতে পারে। কলকাতা পুরসভাকে ২৪ ঘণ্টা সতর্ক থাকার পরামর্শ দিল নবান্ন।
Read More
জলপাইগুড়ি দিনবাজার এলাকায় আগুন লাগার ঘটনা ঘিরে চাঞ্চল্য

জলপাইগুড়ি দিনবাজার এলাকায় আগুন লাগার ঘটনা ঘিরে চাঞ্চল্য

আগুন লাগার ঘটনায় রবিবার চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ি দিনবাজার এলাকায়। এদিন জলপাইগুড়ি দিনবাজার সংলগ্ন করলা ব্রিজের নিচে আগুন লাগে। এই ঘটনায় এলাকায় ব‍্যাপক চাঞ্চল্য ছড়ায়। আগুন দেখে ব্যবসায়ীরা করলা নদী থেকে জল তুলে আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু আগুন ভয়াবহ আকার ধারণ করার আগেই জলপাইগুড়ির দমকলে খবর দেওয়া হয় । তড়িঘড়ি জলপাইগুড়ি দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের অনুমান কোন নেশা জাতীয় কোন ধূমপান জাতীয় বস্তু থেকে আগুন এই আগুন লেগেছে, তারা জানান আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে ।
Read More
দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শিলিগুড়ি বাঘাযতিন ময়দানের সামনে থেকে বার হয়ে ধিক্কার মিছিল

দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শিলিগুড়ি বাঘাযতিন ময়দানের সামনে থেকে বার হয়ে ধিক্কার মিছিল

চতুর্থ দফা নির্বাচনে শীতলকুচির জোরপাটকিতে ভোট দিতে গিয়ে নিহতদের ৪ জনের মৃত্যুর প্রতিবাদে মিছিল দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার মিছিল। সারা রাজ্যর পাশাপাশি এদিন শহরের বাঘাযতিন ময়দানে সামনে থেকে ধিক্কার মিছিল বার হয়ে হিলকার্ড রোড হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিনের প্রতিবাদ ধিক্কার মিছিল জেলা সভাপতি রঞ্জন সরকার সহ তৃণমূল আইনজীবী সেলের পক্ষ থেকে অমরিতা মুখার্জি বিশ্বাস সহ জেলা নেতৃত্ব ও তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা অংশ গ্রহন করে। জেলা সভাপতি রঞ্জন সরকার জানান গতকালের ঘটনার প্রতিবাদ জানানো পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানো অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করে।
Read More
স্ত্রীকে কটূক্তির অভিযোগে এক যুবককে ছুরি মারলো মদ্যক আরেক যুবক

স্ত্রীকে কটূক্তির অভিযোগে এক যুবককে ছুরি মারলো মদ্যক আরেক যুবক

স্ত্রীকে কটূক্তির অভিযোগ তুলে এক যুবককে ছুরি মারলো মদ্যক আরেক যুবক ।রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার শহরের উত্তর বালুচর এর শ্মশান কালী মন্দিরের সংলগ্ন এলাকায়। ঘটনার খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ অভিযুক্ত ওই মদ্যক যুবক ও তার আরেক সঙ্গীকে গ্রেপ্তার করে ইংরেজবাজার থানায় নিয়ে আসে। এদিকে আহত যুবককে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানীয়রা নিয়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় আক্রান্ত যুবকের নাম সঞ্জয় চৌধুরী তার বয়স 25 বছর সে পেশায় রাজমিস্ত্রির কাজ করে। অভিযুক্ত ওই মদ্যক যুবকের নাম এখনো জানা যায়নি। রবিবার দুপুরে ইংরেজবাজার শহরের উত্তর বালুচর শ্মশান কালী মন্দিরে আক্রান্ত সঞ্জয় চৌধুরী ও তার বন্ধু সুব্রত দাস…
Read More
কাল শুভেন্দু অধিকারীর সভায় দেখা গেল  মানুষের হাতে কালো পতাকা ও মহিলাদের হাতে ঝাঁটা, হাতা,খুন্তি

কাল শুভেন্দু অধিকারীর সভায় দেখা গেল মানুষের হাতে কালো পতাকা ও মহিলাদের হাতে ঝাঁটা, হাতা,খুন্তি

চোপড়া থেকে দাসপাড়া স্কুল ময়দান যেখানে ছিল কাল শুভেন্দু অধিকারীর সভা।দেখা গেল জায়গায় জায়গায় মানুষ দল বেঁধে দাঁড়িয়ে রয়েছে হাতে কালো পতাকা মহিলাদের হাতে ঝাঁটা হাতা খুন্তি ইত্যাদি। তাদের বক্তব্য শুভেন্দু অধিকারী একটা মীরজাফর বাংলার মানুষের সাথে প্রতারণা করেছেন তাই উনাকে আমরা ঝাঁটা জুতো মেরে কালো পতাকা দেখিয়ে এখান থেকে তারাবো। এবং আমাদের আওয়াজ যাতে দিল্লি অব্দি যায় যাতে দিল্লির মানুষ বুঝতে পারে বাংলা শুধু মমতা ব্যানার্জির জন্য বাংলা নিজের মেয়েকে চায়। চোপড়ার তৃণমূল প্রার্থী হামিদুর রহমান জানিয়েছেন উনার কপাল ভালো। যদি আজকে উনি হেলিকপ্টারের না এসে বাই রোড যেত তাহলে এখানকার মানুষ শুভেন্দু অধিকারীর ডেড বডি নন্দীগ্রামে পাঠাতো। আর…
Read More
একের পর এক তলব

একের পর এক তলব

কয়লাকাণ্ডে সস্ক্রিয় সিবিআই। দ্রুতগতিতে তদন্ত চালাচ্ছে সিবিআই। এ বারে নজরে আইপিএস-আইএস আধিকারিকরা। এবার আরও এক আইপিএস অফিসার বাঁকুড়ার পুলিশ সুপার কোটেশ্বর রাওকে তলব করল সিবিআই। মঙ্গলবার নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এবার এই চক্রের চাঁইদের জালে ধরতে তৎপর হয়েছেন গোয়েন্দারা।
Read More
লরির ধাক্কায় মৃত্যু হলো সালালপুর গ্রামের এক দ্বাদশ শ্রেণীর ছাত্রের

লরির ধাক্কায় মৃত্যু হলো সালালপুর গ্রামের এক দ্বাদশ শ্রেণীর ছাত্রের

মেলা দেখে বাড়ি ফেরার পথে বাইকের সঙ্গে লরির ধাক্কায় মৃত্যু হলো দ্বাদশ শ্রেণীর এক ছাত্রের । শনিবার সকালে এই পথে দুর্ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ মোড়ে রাজ্য সড়কে। এই পথ দুর্ঘটনার পর স্থানীয় গ্রামবাসীরাই রক্তাক্ত ছাত্রকে উদ্ধার করে নিকটবর্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন । সেখানেই  চিকিৎসকেরা ওই ছাত্রের মৃত্যুর কথা জানিয়ে দেয়। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম নাসির ইকবাল (১৮)। সে তুলসীহাটা উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিলো। তার বাড়ি হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের সালালপুর গ্রামে। ওই ছাত্রের অকাল মৃত্যুতে পরিবার ও আত্মীয়-স্বজন সহ হরিশ্চন্দ্রপুর এলাকায়  শোকের ছায়া নেমে…
Read More
এক নজরে দেখেনিন কোন কোন জেলায় কত শতাংশ ভোট পরেছে

এক নজরে দেখেনিন কোন কোন জেলায় কত শতাংশ ভোট পরেছে

১ টা পর্যন্ত ভোট পড়েছে ৫২.৮৯% আলিপুরদুয়ার ৫৬.৯৩%হাওড়া ৫১.২৩%হুগলি ৫৪.২০%দক্ষিণ ২৪ পরগণা ৪৮.৩৯%কোচবিহার ৫৬.৮৭%
Read More
আলিপুরদুয়ার জেলার  কালচিনি বিধানসভার  নিজের ১১/১৬৫ বুথে ভোট দেন  তৃণমূল প্রার্থী পাসাং লামা

আলিপুরদুয়ার জেলার কালচিনি বিধানসভার নিজের ১১/১৬৫ বুথে ভোট দেন তৃণমূল প্রার্থী পাসাং লামা

আলিপুরদুয়ারঃ আলিপুরদুয়ার জেলার পাঁচটি বিধানসভায় সকাল থেকে শুরু হল ভোট প্রক্রিয়া সকাল ছয়টা থেকে ভোটারদের লাইন দেখতে পাওয়া যায় বিভিন্ন বুথ কেন্দ্রে । সকাল সকাল প্রার্থীরা নিজের ভোট দিয়ে নিজেদের বিধানসভার বিভিন্ন এলাকায় বেড়িয়ে পড়েন । কালচিনি বিধানসভার তৃণমূল প্রার্থী পাসাং লামা সকাল সকাল নিজের ১১/১৬৫ বুথে ভোট দেন।
Read More
আসামী ধরতে এসে দুস্কৃতী হামলায় মৃত্যু হল পুলিশ ইন্সপেক্টর অশ্বিনী কুমারের

আসামী ধরতে এসে দুস্কৃতী হামলায় মৃত্যু হল পুলিশ ইন্সপেক্টর অশ্বিনী কুমারের

উত্তর দিনাজপুর জেলায় আসামী ধরতে এসে দুস্কৃতী হামলায় মৃত্যু হল বিহারের কিষানগঞ্জ থানার এক পুলিশ ইন্সপেক্টরের। গোয়ালপোখর থানার পান্তপাড়া গ্রামের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। মৃত বিহারের পুলিশ ইন্সপেক্টরের নাম অশ্বিনী কুমার ( ৫০) । খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে এসেছে বিহার রাজ্যের পদস্থ পুলিশ আধিকারিক সহ উত্তর দিনাজপুর জেলার পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশবাহিনী। উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ কুমার মীনা জানিয়েছেন, ওই পুলিশ অফিসারের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহের ময়নাতদন্ত করা হবে। শুক্রবার গভীর রাতে একটি মামলায় যুক্ত থাকা এক আসামীকে গ্রেপ্তার করতে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার পান্তাপাড়া…
Read More