চোপড়ায় তৃনমুল নেতার চা বাগান থেকে গাছ কাটার অভিযোগ উঠেছে

চোপড়ায় তৃনমুল নেতার চা বাগান থেকে গাছ কাটার অভিযোগ উঠেছে

তৃনমূল নেতার চা বাগানের গাছ উপড়ে ফেলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বুধবার সকালে এমনই ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয় উত্তর দিনাজপুর জেলার চোপড়া গ্রাম পঞ্চায়েতের বিলাসী মৌজার বাগডোগরা গ্রামে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায় ঝাড়বাড়ী গ্রাম পঞ্চায়েত সদস্য হাসান কামাল রানার (ছোটে) সাড়ে চার বিঘা চা বাগানের প্রায় চার থেকে পাঁচ হাজার গাছ উপড়ে ফেলা হয়েছে এবং কিছু গাছ কেটে ফেলে রেখে গেছে রাতের অন্ধকারে। অভিযোগের তীর বিজেপি আশ্রিত দুস্কৃতিকারীদের বিরুদ্ধে। যদিও সমস্ত ঘটনা অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের ফলেই এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিজেপি। তৃণমূল নেতা তথা ঝাড়বাড়ী তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্য হাসান কামাল রানা জানান, গতকাল রাতে…
Read More
বুদ্ধদেবের শরীরে সাইটোকাইন স্টর্ম, দেওয়া হল রেমডেসিভির

বুদ্ধদেবের শরীরে সাইটোকাইন স্টর্ম, দেওয়া হল রেমডেসিভির

বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরে সাইটোকাইন স্টর্মের অস্তিত্ব মিলল রিপোর্টে। যা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা। মঙ্গলবার রাতেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রেমডেসিভির ইনজেকশন দেওয়া হয়েছে। পাশাপাশি, টসিলিজুমাব ইনজেকশন দেওয়ারও পরিকল্পনা চলছে বলে হাসপাতাল সূত্রে খবর। করোনায় আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী চিকিৎসাধীন রয়েছেন উডল্যান্ডস হাসপাতালের ৩১৩ নম্বর কেবিনে। তাঁর শরীরে সাইটোকাইন স্টর্মের আশঙ্কা করেছিল CPIM নেতৃত্ব। সেইমতো চিকিৎসকদের পরামর্শে প্রয়োজনীয় ILS-6 পরীক্ষাটি করা হয়। রিপোর্টে এই স্টর্মের ইঙ্গিত মিলেছে। সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় চিকিৎসা শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই মুহূর্তে তিনি বাইপ্যাপ অক্সিজেন সাপোর্টে রয়েছেন। তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা ৯২ শতাংশ। হার্টরেট স্বাভাবিকের থেকে বেশ কিছুটা কম রয়েছে। এদিকে, ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে বুদ্ধদেব…
Read More
কিছুটা হলেও থেমেছে ঝড়ের দাপট এরপরই মুখ্যমন্ত্রী জানালেন ক্ষয়ক্ষতি তালিকা

কিছুটা হলেও থেমেছে ঝড়ের দাপট এরপরই মুখ্যমন্ত্রী জানালেন ক্ষয়ক্ষতি তালিকা

কিছুক্ষন আগেই শেষ হয়ে গিয়েছে ইয়াসের ল্যান্ডফল। প্রায় সাড়ে ৩ ঘণ্টা ধরে চলে ল্যান্ডফল। ইয়াসের দোসর ভরা কোটাল। ভরা কোটালের জন্য প্লাবিত বহু এলাকা। অনেক বাঁধ ভেঙে গিয়েছে৷ গ্রামে জল ঢুকে পড়েছে৷ আবহাওয়া দপ্তর জানিয়েছে, এখানেই শেষ নয়, ইয়াসের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার আগে সেটি আরও ৯ থেকে ১০ ঘন্টা তান্ডব চালাবে। উপকূলবর্তী জেলাগুলিতে চলবে ঝোড়ো হাওয়া। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার অবধি সাবধানে থাকার পরামর্শ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন নবান্নে বিভিন্ন দফতরের আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি সম্পর্কে একটা প্রাথমিক খতিয়ান তুলে ধরেন তিনি। ১ কোটি মানুষ দুর্যোগে আক্রান্ত হয়েছে৷ এখনও পর্যন্ত ৩ লক্ষ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে৷…
Read More
আদিগঙ্গার জল ছাপিয়ে ভাসল কলকাতার একাধিক অংশ

আদিগঙ্গার জল ছাপিয়ে ভাসল কলকাতার একাধিক অংশ

ইয়াসের হাত থেকে বরাতজোরে রক্ষা পেলেও বৃষ্টিতে ভাসল কলকাতার একাধিক অংশ। ঘূর্ণিঝড়ে প্রভাবে জলস্ফীতি হয় আদিগঙ্গায়। যার জেরে জলমগ্ন হয়ে পড়ে কালীঘাট, রাসবিহারী, ভবানীপুর ও চেতলার বিস্তীর্ণ এলাকা। জল জমে যায় কালীঘাট মন্দির চত্বরে। ময়লা জল ঢুকে পড়ে বাড়ির ভিতর। পুরসভা জানিয়েছে, আদিগঙ্গার জলস্তর বাড়লে এলাকা জলমগ্ন হয়। সমস্ত ম্যানহোল খুলে দিলে জল নেমে যাবে। গোটা এলাকার জল নামতে ছয় থেকে সাত ঘণ্টা সময় লাগবে বলে জানা গিয়েছে। পূর্ণিমা, চন্দ্রগ্রহণ ও ভরা কোটালের জেরেই আদিগঙ্গার জলস্তর বেড়ে গিয়েছে বলে জানিয়েছে পুরসভা। করোনা পরিস্থিতিতে জলমগ্ন অবস্থায় সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখছেন চিকিৎসকরা। এদিকে, নবান্ন থেকে পরিস্থিতির উপর নজরদারি চালান মুখ্যমন্ত্রী মমতা…
Read More
তৎপরতার সঙ্গে কাজ করছে প্রশাসন, জেলায় জেলায় নামলো সেনাবাহিনী

তৎপরতার সঙ্গে কাজ করছে প্রশাসন, জেলায় জেলায় নামলো সেনাবাহিনী

ঝড় মোকাবিলায় তৎপর হয়ে উঠেছে প্রশাসন। ঝড় পরিস্থিতিতে কোনদিক থেকে খামতি রাখতে চায় না রাজ্য সরকার। ইয়াস আসার আগে থেকেই প্রতিনিয়ত পরিস্তিতির পর্যালোচনা করছে মুখ্যমন্ত্রী নিজে। স্থলভাগে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ইয়াস। প্লাবিত হয়েছে বহু এলাকা। বীরভূম, বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, দুই ২৪ পরগনায়, বিশেষত উপকূলীয় এলাকার যে সমস্ত জায়গাগুলিতে জল ঢুকে গিয়েছে সেখানেশুরু হয়ে গিয়েছে উদ্ধার পর্ব। এই পরিস্থিতিতে দুর্যোগ মোকাবিলায় বাংলায় এবার নামানো হল সেনা। রাজ্যে র ১০ জেলায় ১৭ কোম্পানি সেনা নামানো হল। ইতিমধ্যেই সেনারা কাজ করতে শুরু করে দিয়েছে৷ সেখান থেকে চলছে উদ্ধার কাজ। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলবর্তী এলাকায় লাল সতর্কতা জারি হয়েছে।…
Read More
টর্নেডোর আশঙ্কা এবার কলকাতাতেও পরিস্থিতি পর্যবেক্ষণে নবান্নেই রয়েছেন মুখ্যমন্ত্রী

টর্নেডোর আশঙ্কা এবার কলকাতাতেও পরিস্থিতি পর্যবেক্ষণে নবান্নেই রয়েছেন মুখ্যমন্ত্রী

ঘূর্ণিঝড় ইয়াস প্লাবিত হয়েছে বাংলার একের পর এক গ্রাম। নবান্নের কন্ট্রোলরুমে থেকে পরিস্থিতি দেখভাল করছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই তিনি নবান্ন ছাড়বেন৷ এর পাশাপাশি প্রশাসন অনুমতি না দিলে ত্রান শিবিড়ে থাকা বাসিন্দাদের বাড়িতে না ফেররা আহ্বান করেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী জানান, শঙ্করপুর, দীঘা, মন্দারমনি থেকে সাগর-গোসাবা ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে৷ বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে৷ পূর্ব মেদিনীপুরে ৫১টি নদীবাঁধ ভেঙেছে। নন্দীগ্রামে গ্রামের পর গ্রাম ডুবে গিয়েছে। বিদ্যুৎ ও জল পরিষেবা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মমতা। বালাসোর থেকে মাত্র ৫০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্বে বর্তমানে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ অবস্থান করছে। মমতা বন্দ্যোপাধ্যায়…
Read More
ভরা কোটাল আর ইয়াস ,জোড়া ফলায় বিদ্ধ বাংলার উপকুল

ভরা কোটাল আর ইয়াস ,জোড়া ফলায় বিদ্ধ বাংলার উপকুল

পূর্বাভাস ছিল বুধবার দুপুরের মধ্যে স্থলভাগে আছড়ে পড়বে ইয়াস। কিন্তু তাঁর আগেই স্থল্ভাগে এসে পড়ল ইয়াস। নিজের গতি বাড়িয়ে বুধবার সকাল ৯টা ১৫ থেকেই শুরু হয় স্থলভাগে আছড়ে পড়ার প্রক্রিয়া। সেই সময় ছিল ভরা কোটালের সময়। ফলে ভরা কোটাল ও ঘূর্ণিঝড়ের স্থলভাগে আছড়ে পড়া প্রায় একই সময় হয়েছে। যার গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ১৩০-১৪০ কিলোমিটার। আগামী ৩ ঘণ্টা ধরে এর প্রভাব চলবে বলে জানাচ্ছে আবাওয়া দফতর৷ ওডিশা ও পশ্চিমবঙ্গ উপকূলে জারি হয়েছে সতর্কতা, মোতায়েন উপকূল রক্ষী বাহিনী। আর এই জোড়া ফলায় দুর্যোগ ও দুর্ভোগ বেড়েছে উপকূল এলাকার বাসিন্দাদের। একদিকে পূর্ব মেদিনীপুরে দিঘা, শঙ্করপুর, মন্দারমণি, তাজপুর এলাকা জলমগ্ন, অন্য দিকে দক্ষিণ…
Read More
যশের পূর্বেই এলো আরেক বিপদ

যশের পূর্বেই এলো আরেক বিপদ

ঝড়ের পূর্বে আচমকাই দেখা দিল আরেক বিপদের। রাজ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। আতঙ্কে সময় কাটছে বঙ্গবাসীর। কথা ছিল আজ ওড়িশা ও বাংলার উপকূলে আছড়ে পড়ার কথা ইয়াস - এর। কিন্তু তার আগে গতকাল বিকেলে আচমকাই ব্যান্ডেল চার্চের মাথার দেখা গেল ‘টর্নেডো’। যার জেরে প্রায় তছনছ হয়ে গিয়েছে ব্যান্ডেল, হালিশহর ও বীজপুর সংলগ্ন এলাকা। মুহূর্তের তাণ্ডবে কার্যত ধ্বংসলীলা চালালো এলাকায়। কয়েক মুহূর্তের জন্য নৈহাটি সহ হালিশহরে একাধিক এলাকা তছনছ করল ‘টর্নেডো’। কমপক্ষে প্রায় ৮০ টি বাড়ির টালি বা টিনের ছাউনি উড়ে গিয়েছে। মোট ৮টি বড় বড় গাছ ও একটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার খবর মিলেছে। বালিভাড়া গ্রামে বিদ্যুৎ সংযোগও সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন। খবর…
Read More
সেফ হাউসের উদ্বোবন করলেন মালদহের জেলা শাসক

সেফ হাউসের উদ্বোবন করলেন মালদহের জেলা শাসক

পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে বাচামারি জি কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম সেফহোমের ব্যবস্থা করা হয়। পুরাতন মালদা পৌরসভার প্রশাসক কার্তিক ঘোষের উদ্যোগে স্কুলের ৩০ টি বেডের ব্যবস্থা করা হয়েছে। করোনা রোগীদের থাকা, খাওয়া, অক্সিজেনেরও ব্যবস্থা করা হয়। মঙ্গলবার দুপুরে এই সেফহোমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা শাসক বৈভব চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার প্রশাসক কার্তিক ঘোষ, ব্লক স্বাস্থ্য আধিকারিক জয়দীপ মজুমদার, মালদা থানার আইসি হীরক বিশ্বাস সহ অন্যান্য অতিথিরা। সারাদেশের সঙ্গে মালদা জেলাতেও বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বহু মানুষের। এই পরিস্থিতিতে করোনা পজিটিভ হলে, সেই রোগীদের হালকা উপসর্গ থাকলে, হাসপাতালে না নিয়ে…
Read More
লকডাউনের জেরে সংকটে মালদার পান চাষীরা

লকডাউনের জেরে সংকটে মালদার পান চাষীরা

লকডাউনের জেরে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছেন মালদার পান চাষীরা। এতদিন বৃষ্টি কম হওয়ার কারণে পানের বোরজ শুকিয়ে যাবার ফলে বিভিন্ন ধরনের রোগ দেখা দিয়েছিল। যার ফলে উৎপাদন অনেকটাই কম হয়ে পড়েছে। তার ওপর চলছে লকডাউন। যার জেরে বেচাকেনা একেবারেই বন্ধ। আর এরপরই আসতে চলেছে ঘূর্ণিঝড় যশ। আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পানের বোরজের যে একেবারে দফারফা হয়ে যেতে পারে তা নিয়ে এখন থেকে দুশ্চিন্তায় পড়েছেন মালদার চাষিরা। ইতিমধ্যে যতটা পেরেছেন পানপাতা ভেঙে বাজারে পাইকারদের কাছে বিক্রি করার চেষ্টা চালাচ্ছেন চাষিরা । কিন্তু লকডাউনের জেরে খদ্দেরদের অভাবে পান প্রায় নষ্ট হয়ে যাওয়ার জোগাড়। তাই প্রতিদিনই অসংখ্য পানপাতা ভেঙে নষ্ট করে ফেলে দিতে হচ্ছে…
Read More
কালিয়াচকে তৃণমূল কংগ্রেসের প্রধানের বাড়িতে আগুন লাগালো দুষ্কৃতিরা

কালিয়াচকে তৃণমূল কংগ্রেসের প্রধানের বাড়িতে আগুন লাগালো দুষ্কৃতিরা

বিধানসভা নির্বাচনে কালিয়াচকে তৃণমূল জয়ী হওয়ায়, দলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় তুমুল আতঙ্ক ছড়িয়েছে। পরপর তিনবার কালিয়াচকের আলিনগর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান রুমি বিবির বাড়িতে আগুন ধরিয়েছে দুষ্কৃতীরা। এই ঘটনার পর পরিবার নিয়ে রীতিমতো আতঙ্কে দিন কাটছে তৃণমূল দলের পঞ্চায়েত প্রধান। পুরো বিষয়টি কালিয়াচক থানার পুলিশ এবং দলের জেলা নেতৃত্বকে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান রুমি বিবি ও তার স্বামী মহম্মদ এহেসানুল হক। কিন্তু এখনো পর্যন্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে পারে নি পুলিশ এমনকি পুরো বিষয়টি নিয়ে মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল দলের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনকেও জানিয়েছেন পঞ্চায়েত প্রধান। দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি করা হয়েছে জেলা তৃণমূলের…
Read More
যশ মোকাবিলায় প্রস্তুত মালদা পুলিশ প্রশাসন

যশ মোকাবিলায় প্রস্তুত মালদা পুলিশ প্রশাসন

করোনা আবহের মাঝেই চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় যশ। যশের মোকাবিলায় রাজ্য জুড়ে চলছে প্রস্তুতি। মূলত এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। কিন্তু তার সাথে বহু জেলায় হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। সঙ্গে বইবে ঝড়ো হাওয়া। তার সংকেত মিলছে মঙ্গলবার থেকেই। যশ এর প্রভাব যে জেলাগুলির মধ্যে পড়বে তার মধ্যে রয়েছে মালদা জেলাও। বুধবার এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলায়। মঙ্গলবার সকাল থেকেই আকাশ মেঘলা দেখা গেছে। জেলার বিভিন্ন প্রান্তে হচ্ছে বৃষ্টি। মালদার মানিকচক দিয়ে বয়ে গেছে গঙ্গা নদী। নদীতেও বেড়েছে জলস্তর। নদী তীরবর্তী এলাকা গুলোতে বইছে ঝড়ো হাওয়া। বেড়েছে নদীর স্রোত। প্রশাসন থেকে বারবার সতর্ক করা হয়েছে…
Read More
তিন মাস বাড়লো মুখ্য সচিবের চাকরির মেয়াদ

তিন মাস বাড়লো মুখ্য সচিবের চাকরির মেয়াদ

রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের চাকরির মেয়াদ বাড়ানোর আর্জি মেনে নিল কেন্দ্র। চলতি মাসেই আলাপন বাবুর চাকরির মেয়াদ শেষ হয়ে যেত। কোভিড পরিস্থিতিতে তাঁর অভিজ্ঞতা কাজে লাগাতে চাকরির মেয়াদ বাড়ানোর আর্জি এই করে রাজ্য। মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারকে এবিষয়ে চিঠি দেয়। রাজ্যের আর্জি মেনে নিয়ে মুখ্য সচিবের চাকরি তিন মাস বাড়িয়ে দিয়েছে কেন্দ্র সরকার। আগামী ৩১ অগস্ট অবধি রাজ্যের তিনি মুখ্যসচিব হিসেবে কাজ করবেন বলে সুত্রে জানা গেছে। এদিন নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যসচিবের চাকরির মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মুখ্যসচিবের চাকরির মেয়াদ তিন মাসের জন্য এক্সটেনশন পেয়েছেন। আমরা খুশি হয়েছি। তাঁর অভিজ্ঞতা রয়েছে আমফানে কাজ…
Read More
বড়সড় ধাক্কা খেল এবার ফিরতে হল সিবিআইকে

বড়সড় ধাক্কা খেল এবার ফিরতে হল সিবিআইকে

ফের নাটকীয় মোড় নারদ মামলায়। বড় ধাক্কা খেল সিবিআই। নারদ মামলার শুনানি প্রত্যাহার হল সুপ্রিম কোর্টে৷ শীর্ষ আদালত থেকে এই মামলা প্রত্যাহার হয়ে ফিরে আসছে কলকাতা হাইকোর্টে৷ ফলে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চেই ফের এই মামলার শুনানি হবে। মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টে শুরু হতেই একের পর এক প্রশ্নে জড়িয়ে যায় সিবিআই। শেষ পর্যন্ত পিছু হটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কলকাতা হাইকোর্টের গৃহবন্দি রাখার নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় সিবিআই। মঙ্গলবার বিচারপতি বিনীত সারন এবং বিচারপতি বি আর গাভাইয়ের অবকাশকালীন বেঞ্চে শুরু হয় শুনানি। মামলা সরানোর পক্ষে আদালতে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। শীর্ষ আদালতের বেঞ্চ সাফ জানায়, 'আমাদের মনে হয় না নিম্ন…
Read More