আচমকাই অসুস্থ হয়ে পড়লেন তিনি কালীঘাটের কাকু

আচমকাই অসুস্থ হয়ে পড়লেন তিনি কালীঘাটের কাকু

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। এদিকে দীর্ঘদিন ধরেই অসুস্থ তিনি। এবার জানা গেল, আচমকাই সংজ্ঞা হারিয়েছেন ‘কাকু’। প্রেসিডেন্সি জেল থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিগত বেশ কিছুটা সময় ধরেই শরীর ভালো নেই সুজয়কৃষ্ণ ভদ্রর। জেল হেফাজতেই ‘কাকু’র চিকিৎসা চলছিল। শারীরিক অসুস্থতার কারণেই বহুবার আদালতের নির্দেশ সত্ত্বেও সশরীরে হাজিরা দিতে পারেননি। হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন তিনি। মনে করা হচ্ছে, সেই বিষয়ক অসুস্থতার জেরেই…
Read More
কেন্দ্র সরকারের তরফে গুরুতর অভিযোগ

কেন্দ্র সরকারের তরফে গুরুতর অভিযোগ

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে মেট্রো কতৃপক্ষের তরফে কলকাতার সাথেই আশেপাশের জেলাগুলির সাথেও যোগাযোগ মসৃণ করতে চালু করা হচ্ছে আরও একাধিক মেট্রো রেল প্রকল্প। এবার এই মেট্রোরেলের বিরুদ্ধেই গুরুতর অভিযোগ তুললো কেন্দ্রীয় সরকার। দাবি করা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে পরিবহনের সুযোগ-সুবিধা করে দেওয়ার জন্য কলকাতা মেট্রোর প্রত্যেক বছর ৪৫০ কোটি টাকার বেশি লোকসান হচ্ছে। জানা যাচ্ছে, বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যের একটি প্রশ্নের উত্তরে এই তথ্য দিয়েছে ভারতীয় রেল। এ প্রসঙ্গে বিজেপির তরফে দাবি করা হয়েছে রাজ্য সরকারের উদাসীনতার কারণেই নাকি কলকাতা মেট্রোর এই ভোগান্তি হচ্ছে। যার ফলে কার্যত বেহাল অবস্থা একাধিক সরকারি প্রকল্পের। আর এতেই বিপুল পরিমাণ ক্ষতি হচ্ছে কেন্দ্রীয় সরকারের। ২০২১ সাল থেকে…
Read More
আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া

আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন ঘটবে না। তারপর থেকে পরবর্তী তিন দিনে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। এরপর ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। পাশাপাশি পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের আপতত শুকনো আবহাওয়াই থাকবে। উত্তরবঙ্গের পাঁচ…
Read More
শুরুতে ছন্দ কাটলেও গোটা মেলা সুষ্ঠু ভাবে সম্পন্ন হবে বলেই আশাবাদী পুরুলিয়া জেলা বইমেলার উদ্যোক্তারা

শুরুতে ছন্দ কাটলেও গোটা মেলা সুষ্ঠু ভাবে সম্পন্ন হবে বলেই আশাবাদী পুরুলিয়া জেলা বইমেলার উদ্যোক্তারা

জাঁকজমক, আয়োজন, প্রস্তুতিতে খামতি ছিল না। তবে উদ্বোধনী অনুষ্ঠান সময়ে শুরু না হওয়ায় গোড়াতেই যেন তাল কাটল পুরুলিয়া জেলা বইমেলার।এ বছর ৩৯-এ পা দিয়েছে পুরুলিয়া বইমেলা। মঙ্গলবার মেলা উদ্বোধনের আগে ‘বইয়ের জন্য হাঁটুন’ শীর্ষক বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। সেখানে জেলার সংস্কৃতিকে তুলে ধরেন ছৌ শিল্পীরা। বেলা একটা নাগাদ জেলা গ্রন্থাগারের সামনে থেকে পড়ুয়া, অভিভাবক ও বইপ্রেমীদের ওই শোভাযাত্রা দুপুর দু’টোর কিছু পরে মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে মেলা প্রাঙ্গণে পৌঁছয়। তবে সেখানে গিয়ে দেখা যায়, উদ্বোধনী অনুষ্ঠানের কোনও তোড়জোড়, প্রস্তুতি নেই। তাতে খানিকটা আশাহত হন সকলেই। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে অনেকেই চলে যান। এক বইপ্রেমী বলেন, “অন্য বছর পদযাত্রা শেষ হওয়ার পরই মেলার…
Read More
বাঘিনি আতঙ্কের ছাপ পড়েছে বান্দোয়ানের অন্যতম আকর্ষণের জায়গা দুয়ারসিনিতে

বাঘিনি আতঙ্কের ছাপ পড়েছে বান্দোয়ানের অন্যতম আকর্ষণের জায়গা দুয়ারসিনিতে

বাঘিনি জ়িনতের আতঙ্কে বড়দিনে কার্যত ফাঁকাই রইল বান্দোয়ানের বনাঞ্চলের পর্যটনস্থল ও চড়ুইভাতি করার জায়গাগুলি। চড়ুইভাতি করতে হাতেগোনা যে কয়েকটি দল এসেছিল, বুধবার বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে সেগুলিও ফেরে। বান্দোয়ানের দুয়ারসিনি বনাঞ্চল, টটকো জলাধারে থাকা পুলিশি সহায়তা কেন্দ্রের কর্মীদের অভিজ্ঞতা, বিগত বছরগুলিতে এ দিনটা যেমন ব্যস্ততায় কাটে, এ বারে তার লেশমাত্র ছিল না। খুব কম সংখ্যায় পর্যটক ও পিকনিকের দল এসেছিল। বাঘিনির অবস্থান, রাইকা পাহাড়ের জঙ্গল থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে হলেও আতঙ্কের ছাপ পড়েছে বান্দোয়ানের অন্যতম আকর্ষণের জায়গা দুয়ারসিনিতে। সেখানে বন দফতরের অতিথি নিবাসে বড়দিনে আগাম ‘বুকিং’ করেও কিছু পর্যটক আসেননি বলে জানাচ্ছেন নিবাসের কর্মী সিদ্ধার্থ রায়। পর্যটনের এই মরসুমে…
Read More
পৌষমেলা উপলক্ষে জমজমাট শান্তিনিকেতনের পূর্বপল্লির মাঠ

পৌষমেলা উপলক্ষে জমজমাট শান্তিনিকেতনের পূর্বপল্লির মাঠ

পৌষমেলা উপলক্ষে প্রথম দিন থেকেই জমজমাট শান্তিনিকেতনের পূর্বপল্লির মাঠ। বড়দিনের ছুটি থাকায় সেই ভিড় ছড়িয়ে পড়ল সোনাঝুরি, খোয়াইয়ের হাটেও। বোলপুরবাসীর একাংশের দাবি, পৌষমেলার জন্য এমন ভিড় অনেক দিন পরে দেখা গেল। পাশাপাশি, ব্যবসা ভাল হওয়ায় খুশি ব্যবসায়ী ও টোটো-অটো চালকেরাও। ২০১৯ সালে বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্টের আয়োজনে শেষ বার পৌষমেলা হয়েছিল পূর্বপল্লির মেলার মাঠে। পাঁচ বছর পরে আবার পুরনো জায়গায় বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্টের আয়োজনে মেলা হচ্ছে। শান্তিনিকেতনের একাংশকে এর মধ্যেই ইউনেস্কো ‘বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রের’ স্বীকৃতি দিয়েছে। ফলে, এ বার উৎসবের আলাদা গুরুত্ব আছে বলে দাবি আয়োজকদের।প্রথম দিন থেকেই মেলায় ভিড় ছিল। বুধবার বড়দিন উপলক্ষে কার্যত দ্বিগুণ ভিড় হয়েছিল বলে…
Read More
কৃষ্ণনগর নদিয়ায় পৌষ-মাখানো বড়দিনে খ্রিস্টানপল্লি জুড়ে ভেসে বেড়াত নবান্নের সুঘ্রাণ

কৃষ্ণনগর নদিয়ায় পৌষ-মাখানো বড়দিনে খ্রিস্টানপল্লি জুড়ে ভেসে বেড়াত নবান্নের সুঘ্রাণ

বড়দিন এলেই কৃষ্ণনগরের খ্রিস্টান মহল্লা ম-ম করে ভ্যানিলা বা স্ট্রবেরির গন্ধে। কিন্তু একটা সময় ছিল, যখন কৃষ্ণনগর-সহ নদিয়ার বিস্তীর্ণ অংশে পৌষ-মাখানো বড়দিনে খ্রিস্টানপল্লি জুড়ে ভেসে বেড়াত নবান্নের সুঘ্রাণ। চাপড়া, তেহট্ট, মালিয়াপোতা, রানাঘাট মাতাল হয়ে যেত নলেনগুড়ের সুবাসে। জিশুর জন্মদিন চিঁড়ে, মুড়কির সঙ্গে গোকুলপিঠে, ভাজাপুলি বা পাটিসাপটা দিয়েই উদ্‌যাপন হত। নদিয়াতে খ্রিস্ট উৎসবে কেক এসেছে অনেক পরে। সাম্প্রতিক কালে বড়দিন আর কেক যেন সমার্থক হয়েছে। তবে জিশুর সঙ্গে কেকের আদৌ কোনও সম্পর্ক নেই। যত দূর জানা যায়, প্রাচীন গ্রিসে প্রথম দুধ, মধু, ময়দা এবং শুকনো ফল দিয়ে তৈরি করা হয় ‘প্লাকাউস’ নামে কেক। এটি ছিল মঙ্গল বা শুভর প্রতীক। তাই নবজাতকের…
Read More
পুজোয় পরে ফেলে দেওয়া ফুল থেকে ভেষজ আবির এবং ধূপকাঠি তৈরির পরিকল্পনা  উত্তর দমদম পুরসভার

পুজোয় পরে ফেলে দেওয়া ফুল থেকে ভেষজ আবির এবং ধূপকাঠি তৈরির পরিকল্পনা  উত্তর দমদম পুরসভার

পুজোয় ব্যবহার হওয়ার পরে ফেলে দেওয়া ফুল এবং পাতা বাড়ি বাড়ি ঘুরে সংগ্রহ করার কাজ আগেই শুরু করেছিল উত্তর দমদম পুরসভা। ওই ফুল থেকে ভেষজ আবির এবং ধূপকাঠি তৈরির পরিকল্পনা হয়েছিল। সেই অনুযায়ী শুরু হয় কাজ। এ বার উৎপাদিত সেই ধূপকাঠি ও ভেষজ আবির বিক্রির জন্য বিপণন ব্যবস্থা প্রস্তুত করতে চলেছে পুর প্রশাসন।পুর কর্তৃপক্ষ জানান, উৎপাদিত সামগ্রীর গুণমান এবং তা ব্যবহারযোগ্য কিনা, এই দু’টি বিষয় যাচাই করতে ওই ধূপকাঠি এবং ভেষজ আবির দু’টি পরীক্ষাগারে পাঠানো হয়েছিল। সেখান থেকে মিলেছে শংসাপত্র। এর পরেই ঠিক হয়, পুরসভা এই ভেষজ আবির ও ধূপকাঠি বিক্রির পাশাপাশি বিদেশেও রফতানি করতে পারবে। পুরসভা সূত্রের খবর, বর্তমান…
Read More
কাগজেকলমে ডিরোজিয়োর বাড়িকে হেরিটেজ তকমা দিলেও সেখানে আজও ফলক লাগায়নি কলকাতা পুরসভা

কাগজেকলমে ডিরোজিয়োর বাড়িকে হেরিটেজ তকমা দিলেও সেখানে আজও ফলক লাগায়নি কলকাতা পুরসভা

১৫৫এ, আচার্য জগদীশচন্দ্র বসু রোড। ইতিহাস বলছে, এই বাড়িতেই থাকতেন সমাজ সংস্কারক হেনরি লুই ভিভিয়ান ডিরোজ়িয়ো। কাগজেকলমে এই বাড়িকে হেরিটেজ তকমা দিলেও সেখানে আজও ফলক লাগায়নি কলকাতা পুরসভা। বৃহস্পতিবার ডিরোজ়িয়োর ১৯৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঐতিহ্যশালী সেই বাড়িতে পুরসভার উদ্যোগে ডিরোজ়িয়োর নামের ফলক ও মূর্তি বসানোর দাবি তুলল ‘ডিরোজ়িয়ো স্মরণ সমিতি’। সমিতির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা এই বিষয়ে আগেও পুরসভাকে অনুরোধ করেছে। ১৮৩১ সালের ২৬ ডিসেম্বর ২২ বছর বয়সে কলেরায় মারা যান ডিরোজ়িয়ো। এ দিন সাউথ পার্ক স্ট্রিট সমাধিক্ষেত্রে তাঁর সমাধিতে ফুল-মালা দিয়ে তাঁকে স্মরণ করেন অনুগামীরা। কিছু পরে সেখানে মালা দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ডিরোজ়িয়ো-গবেষক তথা ডিরোজ়িয়ো স্মরণ…
Read More
নতুন বছরে বাড়তে পারে ডিএ

নতুন বছরে বাড়তে পারে ডিএ

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে বাংলার রাজ্য সরকারি কর্মীদের জন্য সামনে আসছে বড় খবর! গত কয়েকমাসে কেন্দ্র সরকার থেকে শুরু করে একাধিক রাজ্যের সরকার মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে। কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীন ৫৩% হারে ডিএ পাচ্ছেন। তবে বাংলার রাজ্য সরকারি কর্মীরা কোনও সুখবর পাননি। ২০২৩ সালের ডিসেম্বর মাস নাগাদ ডিএ বৃদ্ধির সুখবর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে অনেকের অনুমান, এবারও হয়তো তেমনটাই হতে পারে। কিংবা জানুয়ারি মাসেই ‘সুখবর’ দিতে পারে…
Read More
সরকারের তরফে বড় সুখবর

সরকারের তরফে বড় সুখবর

রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক ঘোষণা করেছে মমতা সরকার। বর্তমান সময়ে চাকরি পাওয়া যেন হাতে চাঁদ পাওয়ার মতো হয়ে গিয়েছে। এই আবহে বড় উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। এবার রাজ্য সরকারের সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম তথা WBMDFC-এর উদ্যোগে চাকরির মেলা আয়োজন করা হচ্ছে। নতুন বছরের শুরু থেকেই এই কেরিয়ার মেলা ও চাকরির উৎসব শুরু হয়ে যাবে। শুরু হয়ে গিয়েছে আবেদন। অনলাইনেই এই চাকরির মেলার জন্য আবেদন করা যাবে। ২০২৫ সালের ২ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি অবধি রাজ্য সরকারের এই চাকরির মেলা চলবে। কলকাতার পার্ক সার্কাস ময়দানে রোজ সকাল ১১টা থেকে রাত ৯টা…
Read More
প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত হবে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা

প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত হবে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা

কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আগেই এই নিয়ম চালু করা হয়েছে। বর্তমানে একাদশ ও দ্বাদশ শ্রেণিতেও সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়। বছরে একবার নয়, এবার থেকে একই ক্লাসে দুবার করে হবে পরীক্ষা। প্রাথমিক শিক্ষায় বড়সড রদবদলের কথা ঘোষণা করা হল প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। সর্বভারতীয় ক্ষেত্রে প্রতিযোগিতার জন্য ছোট থেকেই তৈরি করা হবে, তাই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানালেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌতম পাল জানান, ২০২৫ শিক্ষাবর্ষ থেকেই চালু হচ্ছে নতুন পদ্ধতি।প্রাথমিক পর্ষদের ঘোষণা অনুযায়ী, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত হবে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা। জুন মাসে হবে প্রথম পরীক্ষা। প্রতি ক্লাসেই দুবার করে…
Read More
ডোরিনা ক্রসিংয়ের নাম ‘অভয়া ক্রসিং’ করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব-চিঠি পাঠিয়েছে ‘ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম’

ডোরিনা ক্রসিংয়ের নাম ‘অভয়া ক্রসিং’ করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব-চিঠি পাঠিয়েছে ‘ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম’

ন্যায় বিচারের দাবি পূরণ না-হওয়া পর্যন্ত ধর্মতলায় অবস্থান-বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যেতে চায় ‘ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর্স’ ও ‘অভয়া মঞ্চ’। সেই বিষয়ে বুধবার কলকাতার নগরপালকে অবগত করা হলেও পুলিশ তা নাকচ করে দেয়। স্পষ্ট জানিয়ে দেয়, হাই কোর্টের নির্দেশ মতো আজ, বৃহস্পতিবার পর্যন্ত কর্মসূচি পালন করে ডোরিনা ক্রসিং ফাঁকা করে দিতে হবে। এর পরে তাঁরা অবস্থান চালিয়ে নিয়ে যাওয়ার জন্য হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন বলে জানান মঞ্চের তরফে উৎপল বন্দ্যোপাধ্যায়। আজ সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। উৎপল বলেন, ‘‘ন্যায় বিচারের বিষয়ে সিবিআই ও রাজ্য প্রশাসনের তরফে কোনও সদর্থক ভূমিকাও দেখা যাচ্ছে না। তাই অবস্থান-কর্মসূচি চালিয়ে যাওয়া প্রয়োজন বলেই মনে…
Read More
বিনা অনুমতিতে ভূগর্ভস্থ জল তুলে জারে ভরে করা হচ্ছে বিক্রি

বিনা অনুমতিতে ভূগর্ভস্থ জল তুলে জারে ভরে করা হচ্ছে বিক্রি

শিয়ালদায় রমরমিয়ে চলছে বেআইনি পানীয় জলের কারবার। বিনা অনুমতিতে ভূগর্ভস্থ জল তুলে জারে ভরে করা হচ্ছে বিক্রি। এই অভিযোগ তুলে মেয়রের কাছে নালিশ ঠুকলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। লাইসেন্সের জন্য আবেদন করা হয়েছে বলে পাল্টা দাবি করেছেন অভিযুক্ত ব্যবসায়ীর দাদা। বিতর্কের মুখে বেআইনি কারবারের বিরুদ্ধে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন মেয়র। প্রথমে মাটির নীচ থেকে জল তোলা হচ্ছে। নামমাত্র ফিল্টারের পর বহুজাতিক সংস্থার জারে ভরে সেটাই রমরমিয়ে বিক্রি হচ্ছে বাজারে। তবে অভিযোগ, শিলায়দা চত্বরে দিনের পর দিন এই কাজ চলছে সম্পূর্ণ বেআইনিভাবে। আর তাৎপর্যপূর্ণ ব্যাপার হল, এই ঘটনায় এবার মেয়রের দৃষ্টি আকর্ষণ করলেন খোদ কলকাতা পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর সচিন সিংহ।…
Read More