26
Jun
আপত্তি জানাল কলকাতা হাইকোর্ট বিধাননগর পুরসভার সিদ্ধান্তে আপত্তি। ফ্ল্যাট বা বাড়ির মিউটেশন করতে হলে দিতে হবে সার্ভিস চার্জ। এতেই আপত্তি কোর্টের। মঙ্গলবার বিধাননগর পৌরসভার মিউটেশনের জন্য সার্ভিস চার্জ দেওয়ার সিদ্ধান্ত খারিজ করে দেন বিচারপতি কৌশিক চন্দ। বিধাননগর পুরসভা এলাকার কয়েকজন বাসিন্দা ফ্ল্যাট ও বাড়ির মিউটেশন করতে গিয়ে সার্ভিস চার্জে নোটিস পেয়েছিলেন সংশ্লিষ্ট পুরসভার তরফে। এরপর কয়েকজন মামলা করেন কলকাতা হাইকোর্টে। মঙ্গলবার সেই মামলাতেই বিধাননগর পুরসভার সিদ্ধান্ত খারিজ করে কোর্ট। আদালতের বক্তব্য, আইন অনুযায়ী পুরসভা সার্ভিস চার্জ বাবদ এইভাবে টাকা নিতে পারে না। এরপর মামলাদাকারীদের পুর কমিশনারের কাছে নতুন ভাবে মিউটেশনের আবেদনের অনুমতি দেয় কোর্ট। মামলাকারী আইনজীবী আর্যক দত্ত আদালতে সওয়াল…
