21
Jun
বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রাজ্যে প্রাক্তন খাদ্যমন্ত্রীর পর সম্প্রতি রেশন দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তর। রেশন মামলায় ইডির মুখোমুখি হন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা। প্রায় পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় অভিনেত্রীকে। জানা গিয়েছিল, রেশন দুর্নীতিতে গ্রেফতার এক অভিযুক্তের সঙ্গে টলিউড অভিনেত্রীর প্রায় এক কোটি টাকা নগদ লেনদেনের হদিস মিলেছে। বিপুল এই অর্থ সম্পর্কে জানতেই তাকে জিজ্ঞাসাবাদ করে ইডি। জানা গিয়েছে, অভিজিৎ দাস নামের এক ব্যক্তির কাছ থেকে একটি হিন্দি ছবি তৈরির ঋতুপর্ণার সংস্থায় টাকা ঢুকেছিল। সেই…
