এনএসজি কমান্ডোর মাইনে কত ? কীভাবে এনএসজি কমান্ডো হবেন ?

এনএসজি কমান্ডোর মাইনে কত ? কীভাবে এনএসজি কমান্ডো হবেন ?

এবার সন্দেশখালিতে পা পড়ল এনএসজি কমান্ডোদের। তা নিয়েই চলল  দিনভর শোরগোল । বিস্ফোরকের খোঁজে মাঠে নামল অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত রবোট। মাইন ডিটেক্টর নিয়েও চলল তল্লাশি। সন্ত্রাসবাদী হামলা,  দেশের সুরক্ষা প্রশ্ন চিহ্নের সামনে পড়লেই জীবন বাজি রেখে মাঠে নামতে দেখা গিয়েছে এই ব্ল্যাক ক্যাট কমান্ডোদের। এগিয়ে এসেছে এনএসজি-র কমব্যাট ফোর্স। কিন্তু জানেন কী এই এনএসজি কমান্ডোদের বেতন কত হয়? কীভাবে হয় নিয়োগ?  জানা গিয়েছে, ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি কমান্ডোদের বার্ষিক বেতন ১০ লক্ষ টাকার কাছাকাছি। মাসে প্রায় ৮০ হাজার টাকার বেশি। তবে এই বেতন কমান্ডোদের রাঙ্কের উপরেও নির্ভর করে কিছুটা । পদের ভিত্তিতে বেতন ধার্য হয় । সবথেকে বেশি বেতন পান…
Read More
আগামী মাসেই শুনানি এসএসসি মামলার

আগামী মাসেই শুনানি এসএসসি মামলার

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য। এই পরিস্থিতিতে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২০১৬ সালে পুরো প্যানেল বাতিল করেছে হাইকোর্ট। যার জেরে চাকরি হারিয়েছেন ২৫৭৫৩ মানুষ। হাইকোর্টের নির্দেশ ছিল, যারা দুর্নীতি করে মেয়াদ-উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদের সমস্ত বেতন আগামী চার সপ্তাহের মধ্যে ১২ শতাংশ হারে সুদ-সহ বেতন ফেরত দিতে হবে। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট সূত্রে খবর, আগামী ৩ মে এসএসসি মামলায় শুনানির সম্ভাবনা রয়েছে। যদিও কোন বেঞ্চে মামলার…
Read More
নিয়োগ দুর্নীতি মামলায় প্রকাশ্যে নয়া তথ্য

নিয়োগ দুর্নীতি মামলায় প্রকাশ্যে নয়া তথ্য

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য। এই পরিস্থিতিতে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ তিন মাসের শুনানির পর ২০১৬ সালে পুরো প্যানেল বাতিল করেছে হাইকোর্ট। যার জেরে বাতিল হয়েছে ২৫৭৫৩ চাকরিপ্রার্থীর নিয়োগ। এসএসসিতে নিয়োগ করতে বেআইনি ভাবে অনেক অতিরিক্ত পদ তৈরি করা হয়েছিল। সেই সব নিয়োগের অনুমোদন দিয়েছিল রাজ্য সরকারই। রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভাতেও বেআইনি চাকরি রক্ষার স্বার্থে সিদ্ধান্তগুলির অনুমোদন দেওয়া হয়েছে। সিবিআই জানায়, যে সময়ে সুপার নিউমারারি পদ তৈরির জন্য রাজ্য মন্ত্রিসভাকে প্রস্তাব দেওয়া হয়েছে সেই সময়ের একটি চিঠি তাদের হাতে এসেছে। যা…
Read More
কবে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট

কবে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট

চলতি বছর পূর্ব ঘোষিত সময়েই শুরু হয়ে শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। কবে প্রকাশিত ফলাফল এই জল্পনার মাঝেই এবার নয়া আপডেট, অবশেষে মুখ খুলল পর্ষদ। খুব সম্ভবত মাধ্যমিকের আগেই উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল বের করতে চাইছে পর্ষদ। কেউ কেউ বলছে, উচ্চমাধ্যমিকের ফলাফল বেরোনো এখন কেবল সময়ের অপেক্ষা। সূত্রের খবর, ফলাফল ঘোষণার জন্য সংসদ প্রায় তৈরি‌। মার্কশিট তৈরির কাজও নাকি প্রায় শেষ। সরকারের তরফ থেকে গ্রীন সিগন্যাল মিললেই ফলাফল প্রকাশের দিন ঘোষণা করবে পর্ষদ। শোনা যাচ্ছে, আসন্ন মে মাসের প্রথম দিকেই উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা করবে পর্ষদ। এমন আবহে অনেকেরই ধারণা, আগামী মে মাসে মাধ্যমিকেরও রেজাল্ট বের করবে পর্ষদ। কারণ, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে…
Read More
কবে শুরু বন্দে ভারতের প্রথম পথচলা

কবে শুরু বন্দে ভারতের প্রথম পথচলা

বড় খবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে ভারতীয় রেলের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে বন্দে ভারত এক্সপ্রেস। বন্দে ভারত এক্সপ্রেসের পরিষেবায় মোটের উপর খুশি রেল যাত্রীরা। বন্দে ভারত এক্সপ্রেস প্রথম পথচলা শুরু করে ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি। নয়া দিল্লি থেকে বারাণসী পর্যন্ত রুটে প্রথম গড়িয়েছিল দেশের সেমি হাইস্পিড এই ট্রেনের চাকা। বর্তমানে দেশের ২৪টি রাজ্যের ১০০টি রুটে চলছে বন্দে ভারত এক্সপ্রেস। প্রায় ২ কোটি মানুষ এখনো পর্যন্ত সফর করেছেন বন্দে ভারত এক্সপ্রেসে। আধিকারিকরা জানান, ২০২৩-২৪ আর্থিক বছরে বন্দে ভারত এক্সপ্রেস এতটা রাস্তা পাড়ি দিয়েছে, যা পৃথিবীর চারপাশে ৩১০ টি ঘূর্ণনের…
Read More
জমি দখলের অভিযোগের তদন্তে করতে সন্দেশখালিতে সিবিআই

জমি দখলের অভিযোগের তদন্তে করতে সন্দেশখালিতে সিবিআই

বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই মামলায় বড় পদক্ষেপ। ফের সন্দেশখালির ধামাখালির দিকে দেখা যায় সিবিআই। অন্যদিকে এদিন সিবিআই এর আরেকটি টিম যায় ন্যাজাটের সুন্দরীখালি এলাকায় যায়। কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালি ঘটনার তদন্ত করছে সিবিআই। তদন্তভার হাতে পাওয়ার পর থেকেই যাবতীয় অভিযোগ খতিয়ে দেখতে সন্দেশখালি থানায় যায় সিবিআই। জমি দখল সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখতেই এই পদক্ষেপ। জোর করে জমি দখলের অভিযোগের তদন্তে ফের শাহজাহানের খাসতালুকে সিবিআই। প্রসঙ্গত ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সন্দেশখালি এবং ন্যাজাট থানায় মহিলা নির্যাতন, জমির জবরদখল, স্থানীয় বাসিন্দাদের উপর জুলুমবাজির অভিযোগ দায়ের হয়েছে।
Read More
নতুন নির্দেশিকা জারি বিহারে

নতুন নির্দেশিকা জারি বিহারে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আবহাওয়া দপ্তর বলছে আগামী দিনে গরমের তীব্রতা আরও বৃদ্ধি পাবে। পড়ুয়াদের কথা মাথায় রেখে তাই স্কুলে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যেখানে পশ্চিমবঙ্গে আগামী ২২ এপ্রিল থেকে গরমের ছুটি শুরু হচ্ছে, সেখানে গত ১৫ই এপ্রিল থেকে বিহারের স্কুলে শুরু হয়েছে গরমের ছুটি। বিহারের শিক্ষা দফতরের অতিরিক্ত মুখ্য সচিবকে পাঠকের দফতর এই ছুটি চলাকালীন শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে আসতে বলেছে।  বলা হয়েছে পড়াশোনায় যে পড়ুয়ারা দুর্বল তাদের বিশেষ ক্লাস নিতে হবে শিক্ষক-শিক্ষিকাদের এই…
Read More
মৃতের পাশ থেকে উদ্ধার হল সুইসাইড নোট তাতে লিখা,‘শরীরে সায়ানাইড মাখানো, আমাকে ছুঁলেই মৃত্যু হতে পারে

মৃতের পাশ থেকে উদ্ধার হল সুইসাইড নোট তাতে লিখা,‘শরীরে সায়ানাইড মাখানো, আমাকে ছুঁলেই মৃত্যু হতে পারে

স্কুল পড়ুয়ার ঘর থেকে উদ্ধার সুইসাইড নোট।গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল স্কুল পড়ুয়া।  যার জেরে  এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । মৃত স্কুল ছাত্রের নাম মহম্মদ আদনান সামি (১৯)। সে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে দ্বাদশ শ্রেণিতে পড়ত। বুধবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ড রসিদপুরে। ঘর থেকে উদ্ধার হয়েছে ওই পড়ুয়ার ঝুলন্ত দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বংশীহারী থানার পুলিশ। পরে পুলিশ দেহটি উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। পরিবার থেকে জানা গিয়েছে, আদনান অনলাইনের মাধ্যমে পটাশিয়াম সায়ানাইড প্রায় পাঁচ লিটারের একটি জার অর্ডার করে। মৃতের পাশ থেকে…
Read More
কীভাবে সুপার নিউমেরিক পোস্টের তদন্ত চলবে ? তা নিয়ে আলোচনায় CBI অধিকারীরা

কীভাবে সুপার নিউমেরিক পোস্টের তদন্ত চলবে ? তা নিয়ে আলোচনায় CBI অধিকারীরা

সুপার নিউমেরিক পদ নিয়ে কীভাবে তদন্ত হবে তা  নিয়ে নিজাম প্যালেসে আলোচনায় বসেছেন সিটের তদন্তকারী অফিসাররা। এই বিষয়টি নিয়েই এখন তৎপর সিবিআই। কীভাবে সুপার নিউমেরিক পোস্ট নিয়ে তদন্ত চলবে, সেটা নিয়েই আলোচনায় বসেছেন আধিকারিকরা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে,রাজ্যের কাছেই তদন্তকারীরা জানতে চাইবেন, কীভাবে সুপার নিউমেরিক পোস্ট তৈরি হল? এই পরিকল্পনা কার? মন্ত্রিসভায় তৈরি হওয়ার আগে নথিপত্র কোথায় তৈরি হল? সিদ্ধান্ত কে নিয়েছেন? এই বিষয়গুলো নিয়ে জানতে চাইবে তদন্তকারীরা। এদিকে, এদিনই আবার এসএসসি এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে। সেদিকেও নজর রয়েছে তদন্তকারীদের। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ সাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ সোমবারই এসএসসি দুর্নীতি মামলায় বড় রায় দিয়েছে ।…
Read More
চাকরি বাতিল হল এক স্কুলের ৩৬ জন শিক্ষকের

চাকরি বাতিল হল এক স্কুলের ৩৬ জন শিক্ষকের

২০১৬ সালের গোটা প্যানেল বাতিলে চাকরি গিয়েছে ২৫ হাজার ৭৫৩ জনের। যার জেরে সমস্যায় পড়েছে স্কুলগুলি। বাদ যায়নি মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের অর্জুনপুর হাইস্কুলও। অর্জুনপুর হাই স্কুলে চাকরি বাতিল হল ৩৬ জন শিক্ষক-শিক্ষিকার। এ দিকে,  এই স্কুলের এতজন পড়ুয়ার চাকরি চলে যাওয়ায় কপালে হাত পড়ুয়া থেকে অভিভাবকদের। ছেলে মেয়েদের ভবিষ্যত কী হবে চিন্তায় কুল-কিনারা করতে পারছেন না তাঁরা। ফরাক্কা অর্জুনপুর হাই স্কুলের মোট শিক্ষক ও শিক্ষিকার সংখ্যা ৬০। পার্শ্বশিক্ষক ৭ জন। মোট পড়ুয়া সংখ্যা প্রায় দশ হাজারের বেশি। বাতিল হওয়া শিক্ষক ও শিক্ষিকার সংখ্যা বাদ দিলে এখন মোট শিক্ষক ও শিক্ষিকার সংখ্যা ২৪ জন। যার ফলে সমস্যার মুখে ফরাক্কা অর্জুনপুর হাই…
Read More
বড় নির্দেশ হাইকোর্টের

বড় নির্দেশ হাইকোর্টের

মামলা চলছিল বেশ কিচুদিন ধরেই, অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে নির্দেশ দিলো কলকাতা হাই কোর্ট। ভিন্ন রুটে বাস চলা নিয়ে এবার কঠোর অবস্থানে কলকাতা হাই কোর্ট। হাইকোর্টের নির্দেশ থাকার পরও নিয়ম মেনে নির্দিষ্ট রুটে বাস চলছে না। তাই এবার কড়াকড়ি। নির্দিষ্ট করে দেওয়া রুট ভেঙে অন্য রুট দিয়ে বাস চললে প্রয়োজনে লাইসেন্স বাতিল করতে হবে। এমনই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এক জনস্বার্থ মামলার শুনানিতে বেআইনি ভাবে বাস চলা বন্ধ করতে কড়া নির্দেশ। দুই বিচারপতির পর্যবেক্ষণ, আদালতের নির্দেশের পরও নিয়ম ভঙ্গ করে অনুমোদিত রুট ভেঙে বাস চালানো হচ্ছে। তাই…
Read More
কলকাতার বুকে গ্রেপ্তার জঙ্গি

কলকাতার বুকে গ্রেপ্তার জঙ্গি

নির্ধারিত সময়েই শুরু হয়েছে লোকসভা নির্বাচন। চারিদিকে এখন ভোটের আমেজ। এরই মাঝে মুম্বই হামলার ষড়যন্ত্রীর নিশানায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়! পুলিশ সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার পিএ’র ফোন নম্বরও জোগাড় করেন রাজারাম রেগি নামের ওই জঙ্গি। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী ডেভিড হেডলি শাগরেদ যখন মুম্বই গিয়েছিলেন, তখন রাজারামের সঙ্গে তার সাক্ষাৎও হয়েছিল। সেই সময় তিনি রাজনৈতিক দলের নেতা হিসাবে পরিচয় দিয়েছিলেন। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। কলকাতা পুলিশের অ্যাডিশনাল কমিশনার জানিয়েছেন গত ১৮ এপ্রিল কলকাতায় আসেন ওই জঙ্গি। দুদিন কলকাতাতেই ছিলেন। এরপর অভিষেকের আপ্তসহায়কের সঙ্গে যোগাযোগ করেন তিনি। তার পরই…
Read More
চাপ বাড়তে পারে কালীঘাটের ‘কাকু’র

চাপ বাড়তে পারে কালীঘাটের ‘কাকু’র

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতির সূত্র ধরে বঙ্গে অন্যতম চর্চিত একটি নাম কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। তবে তিন মাস পেরিয়ে গেলেও সেই রিপোর্ট পেশ করা হয়নি আদালতে। কাকু’র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রায় সাড়ে তিন মাস পর অবশেষে কলকাতা হাই কোর্টে তার ফরেন্সিক রিপোর্ট পেশ করতে চলেছে ইডি। গত ৪ জানুয়ারি কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার কড়া নির্দেশের পর মধ্যরাতে এসএসকেএম থেকে কাকুকে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে গিয়ে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেন তদন্তকারীরা।…
Read More
ব্যাগে স্ক্যানার ছোঁয়াতেই চোখ ছানাবড়া , কলকাতা বিমানবন্দরে যাত্রীর ব্যাগ থেকে টাকা উদ্ধার

ব্যাগে স্ক্যানার ছোঁয়াতেই চোখ ছানাবড়া , কলকাতা বিমানবন্দরে যাত্রীর ব্যাগ থেকে টাকা উদ্ধার

ভোটের আবহে আবারও কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা। ১৩ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার হল বিমানবন্দর থেকে। ভোটের আবহে গত কয়েকদিনে একাধিকবার বিমান বন্দর থেকে নগদ অর্থ, সোনা, হিরে উদ্ধার করা হয়েছে। ফের ‘খাজানা’ উদ্ধার হল বিমানযাত্রীর কাছ থেকে। আয়কর দফতরের অধিকারিদের প্রচেষ্টায় কলকাতা বিমানবন্দর থেকে বিপুল পরিমাণে নগদ অর্থ উদ্ধার ও বাজেয়াপ্ত করা হল। ১৩ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার হয় এক যাত্রীর কাছ থেকে। কলকাতা থেকে আগরতলাগামী ইন্ডিগোর বিমান ৬ই ৬০৬৮ ধরার কথা ছিল তাঁর। নিরাপত্তা কর্মীরা নিরাপত্তাসংক্রান্ত স্ক্রিনিংয়ের সময় ওই যাত্রীর ব্যাগের ভিতর বিপুল পরিমাণে নগদ অর্থ দেখতে পান । সেইসময় আয়কর দফতরের আধিকারিকদের…
Read More