আরও চাপ বাড়ল কালীঘাটের কাকুর

আরও চাপ বাড়ল কালীঘাটের কাকুর

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে শিক্ষক কেলেঙ্কারির অভিযোগে বহুদিন জেলবন্দি রয়েছেন কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র। এবার কলকাতার লি রোডে কালীঘাটের কাকুর জামাইয়ের ফ্ল্যাটে হানা ইডির। শুধু সেখানেই নয় আজ নিয়োগ দুর্নীতির তদন্তে ধৃত কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের একাধিক ঠিকানায় একযোগ হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি পৌঁছে গিয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রের নিউ আলিপুর, জোকা এবং ঠাকুরপুকুরের ঠিকানাতেও। অন্যদিকে এদিন সকালেই লিপস অ্যান্ড বাউন্ডসের নিউ আলিপুরের অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দাদের হানা। নিয়োগ দুর্নীতির কালো টাকা সুজয়কৃষ্ণ ভদ্র কোথায় কোথায়…
Read More
যাদবপুর ছাত্রমৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও তিন

যাদবপুর ছাত্রমৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও তিন

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায়। এই ঘটনায় একের পর এক প্রাক্তনী এবং বর্তমান ছাত্রকে গ্রেফতার করা হচ্ছে। এদিন আরও তিনজনকে গ্রেফতার করা হল বলে জানা যাচ্ছে৷ ধৃতদের মধ্যে দু’জন প্রাক্তনী এবং একজন বর্তমান ছাত্র রয়েছে৷ এই ঘটনায় প্রথমে একজন, তারপরে ২ জন এবং সম্প্রতি ৬ জনকে একসাথে গ্রেফতার করে পুলিস৷ এবার আরও তিনজন গ্রেফতার হওয়ায় ধৃতের সংখ্যা বেড়ে হল ১২৷ পুলিস সূত্রে জানা গিয়েছে, তিন জনের মধ্যে প্রথম জনের নাম সত্যব্রত রাই৷ সত্যব্রত কম্পিউটার সায়েন্স বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র৷ রয়েছেন আরও দুই প্রাক্তনী৷ প্রাক্তনীদের প্রথম জনের নাম হিমাংশু কর্মকার৷ এই ছেলেটি অঙ্কে স্নাতকোত্তর পাশ…
Read More
উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হল মালদহে

উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হল মালদহে

নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব! এই গণতন্ত্রে উৎসব শেষ হয়ে ফলাফল ঘোষিত হলেও এখনো সন্ত্রাসের ধারা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে ধুন্ধুমার মালদহ, নবনির্বাচিত প্রধানের বাড়িতে হামলা, চলল গুলিও। অবস্থা বেগতিক দেখে নিরাপত্তার দাবিতে এবার হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন তিনি। মালদহের কালিয়াচকের আলিপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে মোট আসনসংখ্যা ২৪টি। ১২টি করে আসন পেয়েছে কংগ্রেস ও তৃণমূল। শেষে টস করার সিদ্ধান্ত নেওয়া হয়। টসে জেতে কংগ্রেস। প্রধান নির্বাচিত হন দলের জয়ী প্রার্থী রায়েশা বিবি। নবনির্বাচিত প্রধানের বাড়িতে চড়াও হয়ে রীতিমতো ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। অবশ্য বাড়িতে তখন কেউ ছিলেন না বলেই জানা যাচ্ছে।…
Read More
বড় অভিযোগ সুবীরেশের বিরুদ্ধে

বড় অভিযোগ সুবীরেশের বিরুদ্ধে

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ফের এক নতুন মোড় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়। সিবিআই দাবি করেছে, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গ্রুপ সির চাকরি বিক্রির দফতর চলত। এবার এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের বাড়িতে চাকরি চুরির শাখা অফিস চলত বলে দাবি তদন্তকারী সংস্থার। সিবিআই অফিসারদের একাংশের মতে, পার্থর বাড়ি যদি চাকরি বিক্রির হেড অফিস হয়, তাহলে সুবীরেশের বাড়ি ছিল শাখা অফিস। সিবিআই সূত্রে খবর, কীভাবে প্রযুক্তিকে কাজে লাগিয়ে ওএমআর শিট জালিয়াতি হবে, সে বিষয়ে একাধিক বৈঠক হয়েছিল সুবীরেশ ভট্টাচার্যর বাড়িতে।…
Read More
বড় সুখবর রাজ্যবাসীর জন্য

বড় সুখবর রাজ্যবাসীর জন্য

চলতি বছর শুরু থেকেই একের পর এক বন্দে ভারত এক্সপ্রেস পাচ্ছে রাজ্য। ক্রমবর্ধমান যাত্রীদের কথা মাথায় রেখে এবং সফরের সময়ে তাঁদের স্বাচ্ছন্দ্যের দিকটি বজায় রাখতে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রেলের তরফে। তবে এবার বাংলার মানুষের জন্য উঠে আসছে একটি সুখবর। এবার চিত্তরঞ্জন রেল কারখানায় তৈরি হতে চলেছে ভারতের গর্ব বন্দে ভারত এক্সপ্রেস। চিত্তরঞ্জন রেল কারখানার নতুন ম্যানেজারের সাথে এদিন দেখা করতে যান আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল। এমনকি এই বন্দে ভারত এক্সপ্রেসের ডিজাইনও তৈরি হবে এই কারখানায়। অগ্নিমিত্রার কথায়, “গতবার যখন এখানে এসেছিলাম তখন আমার একটি বক্তব্য নিয়ে অহেতুক রাজনীতি হয়েছিল। আমি নিজে একজন বাঙালি। আমি…
Read More
চলতি বছরের মধ্যেই খুলে যেতে পারে গঙ্গার তলার মেট্রো

চলতি বছরের মধ্যেই খুলে যেতে পারে গঙ্গার তলার মেট্রো

পশ্চিমবঙ্গের মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। এবার কলকাতা মেট্রো আরও আধুনিক। চলতি বছরের শেষেই গঙ্গার তলার মেট্রো স্টেশনকে মুড়ে ফেলা হবে প্রযুক্তির মাধ্যমে। সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মাধ্যমে জুড়ে যাচ্ছে দুই প্রান্তিক স্টেশন। পুজোর পর অর্থাৎ ডিসেম্বর মাসেই সম্ভবত এই পরিষেবা একেবারে বাণিজ্যিক ভাবে শুরু হবে। আর এই কাজের জন্যই আজ শনিবার এবং পরের শনিবার বন্ধ থাকতে চলেছে মেট্রো পরিষেবা। ইতিমধ্যেই হাওড়া ময়দান, হাওড়া, বিবাদী বাগ এবং এসপ্ল্যানেড স্টেশনে বিশেষ স্বয়ংক্রিয় গেট বসানো হয়েছে। মূলত যাত্রীদের ঢোকা-বেরনোর জন্যে এই গেট। রুট পরিদর্শন করে গেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও। তবে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত এখনই মেট্রো ছুটবে না। হাওড়া থেকে সেক্টর…
Read More
খুশির খবর সরকারের তরফে, একাধিক ইলেকট্রিক বাস পেতে চলেছে মহানগরী

খুশির খবর সরকারের তরফে, একাধিক ইলেকট্রিক বাস পেতে চলেছে মহানগরী

দুষণমুক্ত কলকাতা গড়ার পরিকল্পনায় এবং সরকারের খরচ কমাতে বড় খুশির খবর রাজ্য সরকারের তরফে। ঘোষণা অনুযায়ী চলতি বছরের মধ্যেই সম্পন্ন হবে কার্য। এদিন জানানো হয়, মহানগরের বুকে প্রায় ১১০০ শীততাপ নিয়ন্ত্রিত ইলেকট্রিক বাস নামানোর জন্য রাজ্য সরকার চুক্তি করেছে একটি সংস্থার সাথে। সম্প্রতি এই সংক্রান্ত সুপারিশ পেশ করে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের নেতৃত্বাধীন ২০ সদস্যের এক কমিটি। কমিটির বক্তব্য, রাস্তায় আরও বেশি সংখ্যক ইলেকট্রিক বাস চললে একদিকে যেমন ক্রমবর্ধমান ডিজেলের দাম থেকে মুক্তি মিলবে, অন্যদিকে বায়ু দূষণ নিয়ন্ত্রণও সম্ভব হবে। এমনকি এই কমিটি বর্তমানে রাস্তায় যে সকল বাস চলে সেগুলিকে ইলেকট্রিক বাসে রূপান্তরিত করার সুপারিশ করেছে। ক্রমাগত ডিজেলের দাম বৃদ্ধি…
Read More
চাপ বাড়ল অনুব্রতর

চাপ বাড়ল অনুব্রতর

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ফের নাকচ হল অনুব্রত মণ্ডলর জামিনের আবেদন। আদালত সূত্রের খবর, শরীর খারাপ থাকায় এদিন আদালতে সশরীরে হাজির করানো হয়নি অনুব্রতকে। তবে সুকন্যা, সায়গলকে তোলা হয় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে। বিচারক জামিন নাকচ করে ২১ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। সম্প্রতি আসানসোল মহকুমা আদালত থেকে মামলাটি দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে নিয়ে যাওয়ার জন্য তৎপর হয় ইডি। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্ট, সুপ্রিমকোর্টে যাওয়া যাবে কি না, সেদিন বিচারকের কাছে তাও জানতে চান কেষ্ট…
Read More
দক্ষিণবঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি

দক্ষিণবঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বেলা বাড়ার সঙ্গেই বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। ন্য আপাতত কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন সবকটি জেলার কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ রবিবার ২০ অগাস্ট সবকটি জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখার পশ্চিম দিকের অংশ হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। আর পূর্ব দিকের অংশ স্বাভাবিক অবস্থানে রয়েছে। পূর্ব দিকের অংশ ফের একবার ২১ অগাস্টের পর থেকে…
Read More
বড় বিপাকে পড়লেন অভিষেক

বড় বিপাকে পড়লেন অভিষেক

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার নিয়োগ দুর্নীতি মামলাতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইন্ধনের গন্ধ পাচ্ছে কেন্দ্রীয় সংস্থা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলার শুনানির সময় এদিন নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় গ্রেফতার সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র কথা তুলে আনে কেন্দ্রীয় সংস্থা ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে আদালতে দাবি করা হয়, সুজয় ভদ্রের গ্রেফতারির পর জানা গিয়েছে, তিনি অভিষেকের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। সেই কারণ দেখিয়ে কাউকে সন্দেহের বাইরে রাখতে চাইছে না ইডি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানতে চান, কীসের ভিত্তিতে আদালতের কাছে…
Read More
বাড়ানো হবে না পার্কিং ফি

বাড়ানো হবে না পার্কিং ফি

সরকারের তরফে নয়া ঘোষণায় বড়সড় স্বস্তি পেল মহানগরীর মানুষ, খারিজ হল পুরসভার আবেদন। ঘোষণা অনুযায়ী বজায় রইল পুরোনো নিয়মই। সম্প্রতি কিছুদিন আগেই গোটা মহানগরীতে পার্কিং ফি বৃদ্ধি করার প্রস্তাব পাঠিয়েছিল কলকাতা পুরসভা, কিন্তু এই সিদ্ধান্তে রাজি হয়নি নবান্ন। তারপরে মে মাসে কলকাতা পুরসভার পক্ষ থেকে নবান্নে ভারতের কয়েকটি শহরের পার্কিং ফির রূপরেখা পাঠানো হয়। তবে কলকাতা পুরসভাকে নবান্নর পক্ষ থেকে জানাল হল কলকাতায় গাড়ি পার্কিং ফি বৃদ্ধি করা যাবে না, পার্কিং ফি পুরানো হাড়েই প্রযোজ্য হবে। অন্যদিকে কলকাতা পুরসভা একটি ই টেন্ডার তৈরি করেছে পার্কিং বে পরিচালনার জন্য অধিকার বরাদ্দ করার জন্য। গাড়ির জন্য প্রতি ঘণ্টায় ১০ টাকা এবং টু-হুইলারের…
Read More
বড় অভিযোগ এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে

বড় অভিযোগ এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায়। এই ঘটনা রহস্যে রঙ লেগেছে রাজনীতিরও। ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি নিয়ে চলছে জোর তরজা। কর্তৃপক্ষ যখন হস্টেল ও ক্যাম্পাসে সিসিটিভি লাগানোর সিদ্ধান্তে অনড়, তখন সেই সিদ্ধান্তের ফের বিরোধিতায় ছাত্র সংগঠন এসএফআই ৷ আবার তৃণমূল ছাত্র পরিষদের দাবি, অবিলম্বে সিসিটিভিতে মুড়ে ফেলা হোক গোটা হস্টেল চত্বর। আর তারমধ্যেই বড়সড় অভিযোগ এসেছে তৃণমূল ছাত্র পরিষদের দাবি, রাজ্যের তথা দেশের অন্যতম খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে নাকি চলে মধুচক্রের ব্যবসা। পড়াশোনার আড়ালে নাকি রমরমিয়ে চলছে দেহব্যবসা। যা শোনার পর থেকে কার্যত ঢি ঢি পড়ে গিয়েছে গোটা রাজ্যে। সামনে এসেছে এমন…
Read More
আসন্ন রাখি উৎসব উপলক্ষে বড় বরাত পেল কালনা

আসন্ন রাখি উৎসব উপলক্ষে বড় বরাত পেল কালনা

মাঝে বাকি আর মাত্র কটা দিন, তারপরেই পালিত হবে রাখি উৎসব। আর বাংলার রাখি মানেই কালনা। এই এলাকার রাখি শুধু এ রাজ্যেই নয়, অন্য রাজ্য তো বটেই, এমনকী বিদেশেও পাড়ি দেয়। তাই কালনার রাখি শিল্প ক্রমশ হয়ে উঠেছে বাংলার গর্ব। আর এবছর রাখি বন্ধন উৎসবের আগে রাজ্যের সংস্কৃতি দিবস পালনে ৬ লক্ষ ৭২ হাজার সরকারি প্রকল্পের ‘জয় বাংলা’ রাখির বরাত পেল কালনার একটি সংস্থা। আর এই বিরাট ব্যবসার সুযোগ পেয়ে চরম খুশি রাখি শিল্পীরা। এখানেই শেষ নয়, রাখি শিল্পীদের আরও দক্ষ করে তুলতে ‘উৎকর্ষ বাংলা’র উদ্যোগে ও কালনা উইভার্স এণ্ড আর্টিজেন ওয়েল ফেয়ার সোসাইটির সহযোগিতায় রাখি তৈরির প্রশিক্ষণ শিবিরও করা…
Read More
বড় জয় গেরুয়া শিবিরে

বড় জয় গেরুয়া শিবিরে

লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে মিটে গিয়েছে পঞ্চায়েত ভোট, বেরিয়ে গিয়েছে ফলাফলও। চলছে বোর্ড গঠন পক্রিয়া। এবার শান্তিপুরে উড়লো গেরুয়া আবিরের ঝড়। শাসকদল তৃণমূল কংগ্রেসকে হারিয়ে শান্তিপুর পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি। শান্তিপুর পঞ্চায়েত সমিতির নতুন বোর্ডের সভাপতি ঘোষিত হন বিজেপির নৃপেন মণ্ডল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্য়ায় ও রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার। বিজেপির এই জয় প্রসঙ্গে সাংসদ জগন্নাথ সরকার বলেন, পুলিশ প্রশাসনের শাসানি, ধমকানির পরও বিজেপি যে জয় পেয়েছে তা সাধারণ বিজেপি কর্মীদের জয়। আসলে সত্যিকারের ভালোর জয় হয়েছে। এবার…
Read More