চাঞ্চল্যকর তথ্য, প্রায় আট কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি

চাঞ্চল্যকর তথ্য, প্রায় আট কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য। এই পরিস্থিতিতে চাকরি বিক্রির অভিযোগ ছাড়িয়ে পোস্টিং বিক্রির অভিযোগে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে সিবিআই। আর এবার মানিক ও তার পরিবারের সদস্যদের মিলিয়ে ৬১টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সব অ্যাকাউন্ট মিলিয়ে ৮ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। মানিক পুত্র সৌভিক ভট্টাচার্যের ৩২টি কোম্পানিতে মোট ৩ লক্ষ ৪ হাজার টাকার শেয়ার রয়েছে। পাশাপাশি মানিকের স্ত্রী-ছেলের সঙ্গে পরিবারের লোকেদের আরও ১০টি অ্যাকাউন্টের…
Read More
মজুত বালি পাথর তোলা নিয়ে সমস্যা, সভাধিপতির বাড়ির সামনে বিক্ষোভ ট্রাক্টর অ্যাসোসিয়েশনের

মজুত বালি পাথর তোলা নিয়ে সমস্যা, সভাধিপতির বাড়ির সামনে বিক্ষোভ ট্রাক্টর অ্যাসোসিয়েশনের

মজুত বালি পাথর তোলার নির্দেশ থাকার পরেও বাধা দিচ্ছে প্রশাসন। মজুত বালি পাথর তোলা ও নিয়ে যাওয়া নিয়ে প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক এই দাবিতে বৃহস্পতিবার নকশালবাড়িতে শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করলো নকশালবাড়ি ট্রাক্টর অ্যাসোসিয়েশন।‌‌ এদিন সভাধিপতির বাড়ির সামনে ট্রাক্টর রেখে বিক্ষোভ দেখান অ্যাসোসিয়েশনের সদস্যরা। অ্যাসোসিয়েশনের সদস্য পিযুষ চক্রবর্তী জানান, ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত মজুত বালি পাথর তোলার নির্দেশ থাকার পরেও পুলিশ বাধা দিচ্ছে। দ্রুত সমস্যার সমাধান করুক সভাধিপতি। এই দাবিতেই তাদের বিক্ষোভ। এছাড়াও এদিন সভাধিপতির সঙ্গে দেখা করে স্মারকলিপি প্রদান করেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। এই বিষয়ে সভাধিপতি জানান, এই সমস্যা নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলব।
Read More
চাঞ্চল্যকর দাবি, আচমকাই বিদেশে পাড়ি দিলেন অভিষেক

চাঞ্চল্যকর দাবি, আচমকাই বিদেশে পাড়ি দিলেন অভিষেক

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি হয়েছে কিনা সেই বিষয়টা খতিয়ে দেখার ফাঁকেই কলকাতা ছেড়ে বিদেশে পালালেন তৃণমূলের তথাকথিত যুবরাজ। রাতারাতি এই খবর আসার পরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। শোনা গিয়েছে দুবাই হয়ে আমেরিকা পৌঁছাবেন তিনি। এর আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সহকারী ডিরেক্টর পঙ্কজ কুমারকে একটি বার্তা দিয়েছিলেন তৃণমূল নেতা। তিনি জানিয়েছিলেন যে তার চোখের চিকিৎসা প্রয়োজন এবং সেই সংক্রান্ত কাজে তিনি আমেরিকা যাত্রা করতে চান। ২৬ শে জুলাই থেকে ২০ শে আগস্ট,…
Read More
দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ

দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে কম-বেশি বৃষ্টি হচ্ছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। এরই মধ্যে আলিপুর আবহাওয়া অফিসের খবর, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত আবার পশ্চিমী ঝঞ্ঝা। উপকূল সংলগ্ন জেলাগুলিতে বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহ জুড়ে মাঝে মধ্যেই দুপুরের দিকে কলকাতা সহ সংলগ্ন এলাকায় প্রবল বর্ষণ দেখা যাচ্ছে। যদিও তা দীর্ঘস্থায়ী হচ্ছে না। তবে জোড়া নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিতে হাওড়ায় ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো…
Read More
বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। দূরের হোক কি কাছের সফর, প্রতিটি ক্ষেত্রেই চোখ বন্ধ করে রেলপথকে বিশ্বাস করেন অধিকাংশজন। যদিও, অনেকক্ষেত্রে নির্দিষ্ট ট্রেনের টিকিট না পাওয়ায় সমস্যায় পড়তে হয় যাত্রীদের। এই প্রসঙ্গে জানা গিয়েছে, এবার একটি অ্যাপের মাধ্যমেই যাত্রীরা দূরে ভ্রমণের আগে অনলাইন মারফত রিজার্ভেশন করতে পারবেন। শুধু তাই নয়, ট্রেনে সিট খালি আছে কি না সেই বিষয়েও বিস্তারিত তথ্য জানা যাবে। ইতিমধ্যেই বেশ কয়েকটি জোনাল রেলওয়ে এই অনলাইন টিকিটিং সিস্টেমের সঙ্গে যুক্ত হয়েছে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এহেন গুরুত্বপূর্ণ পরিষেবা শুরু করতে চলেছে রেল। ইতিমধ্যেই ওয়েস্টার্ন…
Read More
বিধ্বংসী অগ্নিকাণ্ডের নিরপেক্ষ তদন্তের আবেদন বিধায়কের তরফে

বিধ্বংসী অগ্নিকাণ্ডের নিরপেক্ষ তদন্তের আবেদন বিধায়কের তরফে

আসন্ন দুর্গা পূজার পূর্বে বড় ক্ষতি ব্যবসায়ীদের, গত বৃহস্পতিবার বিধ্বংসী অগ্নিকাণ্ডে ছাড়খাড় হয় হাওড়ার মঙ্গলাহাট। পুড়ে ছাই হয়ে প্রায় ৪ হাজারের বেশি দোকান। ব্যাপক আর্থিক ক্ষতির কথা ভাবতেই শিউরে উঠছেন ব্যবসায়ীরা। এই আবহেই মঙ্গলাহাটের বিধ্বংসী অগ্নিকাণ্ডের বিষয়ে উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করলেন ভাঙড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক নওসাদ সিদ্দিকী। এই ঘটনার পেছনে কারও হাত থাকলে সেই নিয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিৎ। শুধু তাই নয়, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের আর্থিক ক্ষতিপূরণ প্রদান করার আবেদনও জানিয়েছেন আইএসএফ বিধায়ক। যাতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা আগামী দিনে যথাস্থানে নিরাপদে ব্যবসা করতে পারেন তা সুনিশ্চিত করার জন্য তৃণমূল সুপ্রিমোর…
Read More
চাঞ্চল্যকর তথ্য ইডির তরফে

চাঞ্চল্যকর তথ্য ইডির তরফে

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে বঙ্গের নিয়োগ দুর্নীতিতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাটে ম্যারাথন তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ওরফে ইডি। আর তাতেই উদ্ধার হয় নগদ প্রায় ৫২ কোটি টাকা। তারপর থেকে টাকা উদ্ধারে লাগাম পড়েনি। এরই মধ্যে এবার আরও ২০ কোটি টাকার হদিশ পেল ইডি। শুধুমাত্র নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে প্রায় ১২৬ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে তদন্তকারী সংস্থা ইডি। এবার ওই ২০ কোটি টাকা বাজেয়াপ্ত করা হলে শিক্ষক কেলেঙ্কারি মামলায় বাজেয়াপ্ত করা টাকার…
Read More
কড়া নির্দেশ বিচারপতির তরফে

কড়া নির্দেশ বিচারপতির তরফে

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে পূর্ব বর্ধমান জেলার প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানকে বরখাস্তের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মধুসূদন ভট্টাচার্য্য পূর্ব বর্ধমানের প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান। প্রসঙ্গত, পূর্ব বর্ধমানের মেমারির বিধায়ক মধুসূদনবাবু। পর্ষদের আপার ডিভিশন কেরাণীকে দিয়ে হলফনামা জমা দেওয়ায় রীতিমতো ক্ষুব্ধ হয় হাইকোর্ট। আদালতের নির্দেশ ছিল, একটি আবেদনের প্রেক্ষিতে শিক্ষকের স্থানান্তরের বিষয়ে চেয়ারম্যানকে হলফনামা জমা দিতে। মধুসূদনবাবু আদালতে জানান, তিনি করোনা ও ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন, তাই এই কাজ করেছেন। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, রাজ্যের শিক্ষা সচিব…
Read More
মহানগরীর বুকে তৈরি হতে চলেছে ভার্টিকাল সিটি

মহানগরীর বুকে তৈরি হতে চলেছে ভার্টিকাল সিটি

দিন প্রতিদিন নতুনভাবে সেজে উঠছে মহানগরী। এরই মাঝে আবার নতুন সংযোজন হতে চলেছে নিউটাউনের ফিনটেক হাবে, তৈরি হবে বিলাসবহুল উলম্ব শহর। সমস্ত রকম ঐশ্বর্য মজুদ থাকবে এখানে। আর সেই শহর তৈরির ক্ষেত্রে পরিবেশগত নিয়ম যাতে বজায় রাখা হয় সেটার দিকে বিশেষ নজর দিচ্ছেন কর্মকর্তারা। তার জন্যেই পরিবেশগত ছাড়পত্রের জন্য আবেদন করল ওয়েস্ট বেঙ্গল হিডকো। এই মেঘ শহরের মোট বিল্ট আপ এরিয়া হবে ৩১২৫২ বর্গমিটার। একদিকে থাকবে কমার্শিয়াল ফার্ম, অন্যদিকে বসবাসের উপযোগী জায়গাও থাকবে এখানে। জানা যাচ্ছে, মোট ২৭ টি তলা নিয়ে তৈরি হবে এই কৃত্রিম শহর। যারমধ্যে ফিনটেক কোম্পানিগুলির বাণিজ্যিক কাজকর্মের জন্য বরাদ্দ থাকবে বেশকিছু ফ্লোর। তিন তলায় থাকবে ফুড…
Read More
শিক্ষা দফতরকে পঞ্চাশ হাজার টাকার জরিমানার নির্দেশ হাই কোর্টের

শিক্ষা দফতরকে পঞ্চাশ হাজার টাকার জরিমানার নির্দেশ হাই কোর্টের

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ২০১২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে কারচুপির অভিযোগ উঠে আদালতে মামলাও হয়। এবার সেই মামলায় রাজ্য শিক্ষা দফতরকে ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী ১০ দিনের মধ্যে হাই কোর্টের ‘লিগ্যাল এড সার্ভিস’-এ ওই টাকা জমা দিতে হবে। শিক্ষা দফতর ওই টাকা কোথায় পাবে, তারও পথ বাতলে দিয়েছেন বিচারপতি। তিনি জানিয়েছেন, ওই নিয়োগ প্রক্রিয়ায় ‘দুর্নীতি’র তদন্তে যাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তাঁদের কাছ থেকে নিতে হবে জরিমানার টাকা।…
Read More
দহিনবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ

দহিনবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, আগামী চার-পাঁচ দিন গোটা রাজ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উপকূল সংলগ্ন জেলাগুলিতে বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জোড়া নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে। আপাতত বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে উত্তরবঙ্গের জেলা গুলিতে। বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামী তিন দিন আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, ২৭ জুলাই বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমান সামান্য…
Read More
মানিককে জেরার নির্দেশ বিচারপতির

মানিককে জেরার নির্দেশ বিচারপতির

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার সামনে এল পোস্টিং বিক্রির অভিযোগ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে প্রাথমিক শিক্ষকদের ‘পোস্টিং’ দুর্নীতির একটি মামলা করেছিলেন সুকান্ত প্রামাণিক। এরপর বিচারপতি প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান জেলবন্দি মানিক ভট্টাচার্যকে প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে জেরা করার নির্দেশ দেন। এদিন শিক্ষকদের পোস্টিং বিক্রির মামলায় বিচারপতির পর্যবেক্ষণ, প্রাথমিকের নিয়োগে পরিকল্পিত ভাবে দুর্নীতি হয়েছে। এর পেছনে হাত রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যের। পাশাপাশি জেরা পর্বের সবটা ভিডিয়োগ্রাফি করে রাখারও নির্দেশ দেন বিচারপতি। তিনি বলেন সংশোধনাগার…
Read More
মালদার নির্মম ঘটনায় মুখ খুললেন দুই নির্যাতিতা

মালদার নির্মম ঘটনায় মুখ খুললেন দুই নির্যাতিতা

এই মুহূর্তে বাংলার একটি ঘটনা নির্মম সাড়া ফেলেছে প্রায় গোটা গোটা বিশ্বে। সম্প্রতি মালদার ভরা হাটে দুই আদিবাসী মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনায় উত্তাল হয়েছে রাজ্য-রাজনীতি। তবে শুধু মারধরই নয়, ওই দুই নির্যাতিতাকে গ্রেফতারও করে পুলিশ। পরে জামিনও পান ওই দুই মহিলা। প্রসঙ্গত, গত সপ্তাহে দুই মহিলাকে চোর সন্দেহে বিবস্ত্র করে বেধড়ক মারধর, জুতোপেটা করার অভিযোগ ওঠে মালদার বামোনগোলা থানার পাকুয়াহাট এলাকা থেকে। হাটে পকেটমার সন্দেহে প্রথমে ওই দুই মহিলাকে আটক করা হয়। এরপরই বিবস্ত্র করিয়ে চলে মারধর। চরম নিন্দনীয় এই ঘটনার ভিডিও ভাইরাল হলে শোরগোল পড়ে যায় রাজ্যে। পুলিশ খবর পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা করা তো দূর উল্টে নির্যাতিতাদেরই…
Read More
পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে

পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে

আলিপুর আবহাওয়া দফতরের তরফে  পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে।   আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেইসঙ্গে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের  উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায়  হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।আবহাওয়া  অফিসের তরফে জানানো হয়েছে আজ জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং এবং জলপাইগুড়িতে হালকা…
Read More