ঘটনার পুনরাবৃত্তি, এবার বিস্ফোরণে কেঁপে উঠল বজবজ

ঘটনার পুনরাবৃত্তি, এবার বিস্ফোরণে কেঁপে উঠল বজবজ

বারংবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলেছে বঙ্গে। এগরার রেশ কাটতে না কাটতেই এবার বজবজ। পঞ্চায়েত পূর্বে ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল, দক্ষিণ ২৪ পরগনার বজবজের নন্দরামপুরের দাসপাড়ায় বিস্ফোরণের ঘটনায় ঝলসে মৃত ৩। বিস্ফোরণের তীব্রতা এতটাই যে একটি দোতলা বাড়ির অস্থায়ী ছাউনির একাংশ ধসে মাটিতে লুটিয়ে পড়েছে। সূত্রের খবর, বিস্ফোরণস্থল থেকে পাওয়া গিয়েছে প্রচুর পরিমানে শব্দবাজি। যেখানে রাজ্যে তো শব্দ বাজি নিষিদ্ধ সেখানে কিভাবে আড়ালে এত শব্দ বাজি মজুত করা হচ্ছিল সেই নিয়েও উঠছে প্রশ্ন। পাশাপাশি সেই জায়গা থেকে উদ্ধার হয়েছে বারুদ, সুতুলি দড়ি জাতীয় উপাদানও। যেই বাড়িতে ভয়াবহ ঘটনাটি ঘটেছে সেই বাড়ির দোতলার উপর বাজির গোডাউন তৈরি হয়েছিল বলে জানা…
Read More
পুকুর খুরতে গিয়ে বোমা ফেটে গুরুতর আহত এক শ্রমিক

পুকুর খুরতে গিয়ে বোমা ফেটে গুরুতর আহত এক শ্রমিক

জমিতে পুকুর খুরতে গিয়ে বোমা ফেটে গুরুতর আহত এক শ্রমিক। ঘটনাটি ঘটেছে দিনহাটার ভেটাগুড়ি দক্ষিণ বালাডাঙ্গা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, মোজাফফর মিয়া সহ আরও এক শ্রমিক এদিন সকালে এক প্রতিবেশীর জমিতে পুকুর খননের কাজ করছিল। সেই সময় মাটির নীচে থাকা একটি বোমা কোদালের আঘাতে ফেটে যায়। দুজনের মধ্যে একজন শ্রমিক আগেই পুকুর খননের কাজ শেষ করে উঠে আসায় অপরজন অর্থাৎ মোজাফফর মিয়া গুরুতর আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দিনহাটা থানার পুলিশকে। ঘটনাস্থল থেকে আরও একটি তাজা বোমা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। গোটা ঘটনার তদন্ত শুরু…
Read More
অসুস্থতার কারণে জামিনের আবেদন কেষ্টর

অসুস্থতার কারণে জামিনের আবেদন কেষ্টর

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে আরও একবার গরু পাচার মামলায় জামিনের আবেদন করলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। শারীরিক ভাবে অসুস্থ তিনি। এই দাবিতেই দেখিয়ে ফের জেলমুক্তির আবেদন করলেন অনুব্রত। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের সিবিআইয়ের বিশেষ বেঞ্চে আগামী ২৩মে ওই মামলার শুনানি হবে বলে জানা যাচ্ছে। নানান শারীরিক সমস্যায় জর্জরিত তিনি। তাঁর বাইরে চিকিৎসার প্রয়োজন। জেল হাসপাতালের চিকিৎসকদের উপর যে আস্থা নেই, তা আগেই জানান কেষ্ট। এবার জামিনের আরজি জানালেন তৃণমূল নেতা। আগামী ২৩ মে রাউস…
Read More
আর কোনো নিষেধাজ্ঞা রইলো না এই ছবির ওপর

আর কোনো নিষেধাজ্ঞা রইলো না এই ছবির ওপর

সম্প্রতি এক ছবি নিয়ে উঠেছে বিতর্কের ঝড়, ছবির নাম ‘দ্য কেরালা স্টোরি’। গোটা দেশে এই সিনেমার কাহিনী নিয়ে শোরগোল। গত সপ্তাহেই বাংলায় এই ছবি একেবারে নিষিদ্ধ বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে মামলা হয় সুপ্রিম কোর্ট। আর সেই মামলার শুনানিতেই জোর ধাক্কা রাজ্য সরকারের। দ্য কেরালা স্টোরিতে রাজ্যের নিষেধাজ্ঞায় সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ। ৮ মে দ্য কেরালা স্টোরির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল পশ্চিমবঙ্গ সরকার । তবে রাজ্যের সেই যুক্তি একেবারেই খারিজ করে দিল শীর্ষ আদালত। এই ছবিতে রাজ্যের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ মতো বাংলায় এবার দ্য কেরালা স্টোরি প্রদর্শনে আপাতত রইল না কোনও বাধা। এদিন শীর্ষ…
Read More
বড় ধাক্কা, চাকরি খুইয়ে এবার ডিভিশন বেঞ্চে গেলেন ববিতা

বড় ধাক্কা, চাকরি খুইয়ে এবার ডিভিশন বেঞ্চে গেলেন ববিতা

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে স্কুলশিক্ষিকার পদে কর্মরতা শিলিগুড়ির বাসিন্দা ববিতা সরকারের চাকরি চলে গিয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই চাকরি পেয়েছেন আরেক এসএসসি পরীক্ষার্থী অনামিকা রায়। এদিকে, চাকরি খুইয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন ববিতা, চ্যালেঞ্জ জানালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশকেই। ববিতার আইনজীবী ফিরদৌস শামিম বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন। এরপরেই, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ প্রসঙ্গে ববিতাকে মামলা দায়েরের অনুমতি দেয় ডিভিশন বেঞ্চ। অনামিকার অভিযোগ, স্কুল সার্ভিস কমিশন-এর কাছে আবেদন করার সময় ববিতার স্নাতক স্তরের…
Read More
ভারী বৃষ্টির সম্ভবনা রাজ্য জুড়ে

ভারী বৃষ্টির সম্ভবনা রাজ্য জুড়ে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। সম্প্রতি বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর ঘূর্ণাবর্তের জেরেই বদলে যাচ্ছে আবহাওয়া। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ রাজ্যের সবকটি জেলার কোথাও না কোথা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতেও। আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ আশপাশের এলাকায় আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। আজ শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা সহ সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অপরদিকে আজ শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় উত্তর ২৪…
Read More
কর্নাটকের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণে আমন্ত্রিত মমতা

কর্নাটকের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণে আমন্ত্রিত মমতা

অবশেষে সমাপ্ত হলো বেশ কিছুদিন ধরে চলতে থাকা টালবাহানা। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন বিজেপি নেতা বাসবরাজ বোম্মাই। কিন্তু তাঁর ইস্তফার পর পাঁচদিন কেটে গেলেও নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করেননি। কে মুখ্যমন্ত্রী হবেন, তা ঠিক করতেই নাজেহাল অবস্থা হয় কংগ্রেসের। অনেক টালবাহানার পর জানানো হয়, কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে বসছেন সিদ্দারামাইয়া। উপমুখ্যমন্ত্রী হবেন ডিকে শিবকুমার। কংগ্রেসের তরফে আগেই জানানো হয়েছিল, কর্নাটকের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে শুধু দলের শীর্ষনেতৃত্বই নয়, আমন্ত্রণ জানানো হবে সমমনস্ক অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বদেরও। মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার পরই আমন্ত্রিত হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বৈঠক করে কর্নাটকের মুখ্যমন্ত্রী ও…
Read More
অবশেষে মৃত বলে ঘোষিত হল এগরা বিস্ফোরণ কাণ্ডে মূল অভিযুক্ত ভানু বাগ

অবশেষে মৃত বলে ঘোষিত হল এগরা বিস্ফোরণ কাণ্ডে মূল অভিযুক্ত ভানু বাগ

ফিরে এলো পুরোনো ভয়াবহ স্মৃতি। আচমকাই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পূর্ব মেদিনীপুরের এগরা। এগরা ১ নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ঘটনায় ন’জনের মৃত্যু ঘটেছে, আহত একাধিক। এই পরিস্থিতিতে এগরা বিস্ফোরণ কাণ্ডে মৃত্যু হল মূল অভিযুক্ত ভানু বাগের। জানা যাচ্ছে বৃহস্পতিবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়। বিস্ফোরণ কাণ্ডের পর ক্ষতবিক্ষত ছিলেন মূল অভিযুক্ত কৃষ্ণপদ ওরফে ভানু বাগ৷ রক্তাক্ত অবস্থাতেই ঘটনার ঘণ্টাখানেকের মধ্যে বাড়ি ছাড়েন তিনি৷ শুরু হয় তল্লাশি। সিআইডি আধিকারিকদের হাতে ধরাও পড়ে যান ভানু৷ গ্রেফতার করা হলেও ভানুকে এখনই এ রাজ্যে আনা সম্ভব ছিল না৷ ওড়িশায় পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন…
Read More
মঞ্জুর হল না মামলা শোনার আর্জি, বড় ধাক্কা খেলেন অভিষেক

মঞ্জুর হল না মামলা শোনার আর্জি, বড় ধাক্কা খেলেন অভিষেক

ব্যর্থ হল সব আশা, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের আবেদন জরুরি ভিত্তিতে শুনতে রাজি হল না বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। সোমবার থেকেই গ্রীষ্মের ছুটি। তার আগে শনি এবং রবিবার ছুটি থাকায় শুক্রবার নির্ধারিত মামলা রয়েছে। যে কারণেই আবেদন শুনতে পারবেন না বলে জানিয়েছে আদালত। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ‘পূর্ব নির্ধারিত অনেক মামলা রয়েছে। রায় ঘোষণা করতে হবে। সেগুলো সাইটে আপলোডের কাজ রয়েছে। আমাদের অনেক কাজ বাকি রয়েছে। এখনই মামলা শুনতে পারব না। গ্রীষ্মের ছুটির পর আদালত খুললে সম্ভব হবে।’ এর পরই মামলা ফেরত গেল প্রধান বিচারপতির কাছে। মামলায় তদন্তের নির্দেশ দিয়ে বিচারপতি বলেন, দরকারে অভিষেককেও জেরা…
Read More
একাধিক শারীরিক সমস্যায় জর্জরিত কেষ্ট

একাধিক শারীরিক সমস্যায় জর্জরিত কেষ্ট

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে হঠাৎ বেজায় অসুস্থ বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। দিল্লির তিহাড় জেল থেকে জিবি পন্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় নেতাকে। জানা গিয়েছে, শরীর আগের থেকেও খারাপ হচ্ছে অনুব্রতর। শ্বাসকষ্ট, বুকে ব্যথা, হার্টে ৭৫ শতাংশ ব্লকেজ, লিভার খারাপ সহ একাধিক সমস্যায় জর্জরিত তিনি। এমনকী দু’বেলা ইনসুলিন নিতে হচ্ছে কেষ্টকে। জেল সূত্রে খবর, ক্রমশই নেতার স্বাস্থ্যের অবনতি হচ্ছে। জেলে ঠিকঠাক খাওয়াদাওয়া করছেন না। অন্যদিকে, একাধিক রোগের জন্য ওষুধ খাচ্ছেন। খাবার শরীরে না যাওয়ায় দুর্বলতা বাড়ছে। আসলে জেলে মেয়ের উপস্থিতি…
Read More
উঠছে একাধিক অভিযোগ, বিস্ফোরকের পরেই পলাতক প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত

উঠছে একাধিক অভিযোগ, বিস্ফোরকের পরেই পলাতক প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত

ফিরে এলো পুরোনো ভয়াবহ স্মৃতি। আচমকাই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পূর্ব মেদিনীপুরের এগরা। এগরা ১ নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ঘটনায় ন’জনের মৃত্যু ঘটেছে, আহত একাধিক। তাঁদের মধ্যে দুজনকে কলকাতায় এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। পুরো ঘটনায় বিক্ষুব্ধ গোটা গ্রাম। তাঁদের অভিযোগ, ভানু বাগের বাড়িতে বারুদের স্তূপ থাকা সত্ত্বেও পুলিস কোনও ব্যবস্থা নেয়নি। বিস্ফোরণের পরই ঘটনাস্থল থেকে পরিবার নিয়ে পালিয়ে যায় ভানু। ৩০ বছরেরও বেশি সময় ধরে বাজির ব্যবসা করেন ভানু। গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন এই তৃণমূল সদস্যের বেআইনি এই বাজি কারখানায় আগেও বিস্ফোরণ হয়েছিল। এক সময় গ্রেফতারও করা হয় ভানুকে। বিস্ফোরণের পরেই এই ঘটনার সিআইডি…
Read More
বাড়তে থাকা বকেয়া নিয়ে বাড়ছে চিন্তা

বাড়তে থাকা বকেয়া নিয়ে বাড়ছে চিন্তা

জমতে থাকে বকেয়া নিয়ে বাড়ছে চিন্তা। বকেয়ার পরিমান বাড়তে বাড়তে প্রায় ১১০০ কোটি ছাড়িয়েছে। প্রাপ্য টাকা মিলবে কবে, প্রতিনিয়ত ঠিকাদার, অবসরপ্রাপ্তদের এই প্রশ্নে নাজেহাল পুরসভার আধিকারিকরা। পুরসভা সূত্রে খবর, ঠিকাদারদের প্রায় দু বছরের টাকা বাকি। কর্মীদের বেতন ও পেনশন দিতে নাজেহাল অবস্থা। জানা গিয়েছে, গত বছর ঠিকাদাররা ১২০০ কোটিরও বেশি টাকা পেতেন। তারও আগের বছর ৪০০ কোটি টাকা দেনা মিটিয়েছে। এখনও বকেয়া প্রচুর। ২০২০-২১ সালের বকেয়া প্রায় ৪০ কোটি টাকা। ২০২১-২২ অর্থ বর্ষে বকেয়া ৫৫০ কোটি ও ২২-২৩ অর্থ বর্ষে বকেয়ার পরিমান ৫৩০ কোটি টাকা। দিন দিন লাগাতার দেনা বাড়তে থাকায় বর্তমানে বকেয়া ১১০০ কোটির গন্ডি ছাড়িয়েছে। যার ফলে অনেকের প্রাপ্ত…
Read More
বিপর্যয় তমলুকে, সেতু ভেঙে গুরুতর জখম এক

বিপর্যয় তমলুকে, সেতু ভেঙে গুরুতর জখম এক

আচমকাই মেদিনীপুর জেলার তমলুকে সংস্কারের কাজ চলার সময় ভেঙে পড়ল একটি সেতু। তমলুক পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক জন। তাঁকে তমলুক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অভিযোগ, সেতু মেরামতির সময়েও নিরাপত্তার বিষয়টি বিবেচনা করা হয়নি। যার জেরেই এই ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তমলুক থানার পুলিশ এবং দমকল বাহিনী। তমলুক পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় জানান, সেতুর ভগ্নস্তূপে এক জন চাপা পড়ে গিয়েছেন। তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে। স্থানীয়দের অভিযোগ, সেতুটি দীর্ঘ দিন ধরেই জীর্ণ অবস্থায় পড়েছিল। প্রতিবেশীরা প্রশাসনের কাছে বার বার অভিযোগ করেছেন যে, সেতুটি যে কোনও দিন ভেঙে পড়তে পারে। এর পর দিন পাঁচ-ছয়েক…
Read More
আসন্ন নির্বাচনের পূর্বে কর্মসূচি শেষ হতেই শুরু দল বদলের পালা

আসন্ন নির্বাচনের পূর্বে কর্মসূচি শেষ হতেই শুরু দল বদলের পালা

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে জলপাইগুড়িতে কয়েক দিন আগেই শেষ হয়েছে চলতে থাকা অভিষেকের নবজোয়ার কর্মসূচি। আর তা শেষ হতেই তৃণমূলে ভাঙন শুরু হয়েছে। ধুপগুড়ির পর এবার জলপাইগুড়িতে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের প্রধান। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন জলপাইগুড়ি সদর ব্লকের ২ নম্বর খারিজা বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান ডালটন রায়। বিজেপি জেলা কার্যালয়ে জেলা সভাপতি বাপি গোস্বামী ডালটন-সহ তাঁর অনুগামীদের হাতে দলের পতাকা তুলে দিলেন। এই ঘটনায় শোরগোল পড়েছে জলপাইগুড়ির রাজনৈতিক মহলে। প্রসঙ্গত, বিজেপির টিকিটে গত পঞ্চায়েত ভোটে জয়ী হয়েছিলেন ডালটন রায়। ২০২১ সালে ডালটন রায়-সহ আরও কয়েকজন তৃণমূলে যোগ দেন।…
Read More