22
Sep
এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ বিশ্বজুড়ে এখনও রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে করোনা মহামারীর সংক্রামক ভাইরাস। এরই মধ্যে আবার নতুন করে উদ্বেগ বাড়িয়েছে ডেঙ্গু। নতুন করে বাড়তে থাকা ডেঙ্গু চিন্তা বাড়াচ্ছে বঙ্গবাসীর। রাজ্যের একাধিক জেলায় আক্রান্তের সংখ্যা বিগত কয়েকদিনে বেড়েছে বলে খবর। আরও ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গি। শেষ কয়েক দিনের তথ্য ঘেঁটে দেখলে বোঝা যাবে, মাঝে একটু কমলেও রাজ্যের কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখীই। গতকাল অর্থাৎ ২০ তারিখ প্রায় ৩০০-র কাছে ছিল রাজ্যের কোভিড সংক্রমণ। এদিকে রাজ্যের স্বাস্থ্য ভবন সূত্রে যেটুকু জানা গিয়েছে, প্রায় হাজার জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন বঙ্গে। তবে রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ঠিক কত জনের মৃত্যু হয়েছে, তার কোনও পরিসংখ্যান এখনও পর্যন্ত…
