সংক্রমণে মৃত্যুর সংখ্যায় সামান্য স্বস্তি রাজ্যে

সংক্রমণে মৃত্যুর সংখ্যায় সামান্য স্বস্তি রাজ্যে

করোনাভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে সাধারণ মানুষকে। এখনও রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে করোনা মহামারীর সংক্রামক ভাইরাস। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ১৮৪ জন। এদিকে, রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ১ জনের। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ১৬ হাজার ৩২৩ জন। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৫১৮ জনের। গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ২৪৬ জন। মোট সুস্থ হওয়ার সংখ্যা ২০ লক্ষ ৯৩ হাজার ২২৫ জন। আজ মোট পরীক্ষা হয়েছে ৬ হাজার ২৮২ টি। বাংলার পজিটিভিটি রেট আজ দাঁড়িয়ে ২.৯৩ শতাংশে। আজ বঙ্গে সুস্থতার হার ৯৮.৯১ শতাংশ। এদিকে আবার জানা…
Read More
রাজ্য সরকারের তরফে বিশেষ সম্মান দেওয়া হচ্ছে সৌরভ পত্নীকে

রাজ্য সরকারের তরফে বিশেষ সম্মান দেওয়া হচ্ছে সৌরভ পত্নীকে

এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ এরই মধ্যে আবার মাঙ্কিপক্স নতুন করে উদ্বেগ বাড়িয়েছে গোটা পৃথিবীতে। বিশ্বের পাশাপাশি এর প্রকোপে নাস্তানাবুদ বাংলাও। এই পরিস্থিতিতে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। তবে এখন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। পুজো কার্নিভালে তাঁর থাকার কথা থাকলেও তিনি থাকতে পারেননি। আসলে হাসপাতাল থেকে ছাড়া পেলেও চিকিৎসকদের পরামর্শে তিনি যাননি কার্নিভালে। তবে তাঁর নাচের স্কুলের প্রায় ৩০০ ছাত্রছাত্রী অংশ নিয়েছিল অনুষ্ঠানে। সফলতার সঙ্গে এই অনুষ্ঠান করার জন্য এবার রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ সম্মান পাচ্ছেন ডোনা গঙ্গোপাধ্যায়। খবর মিলেছে, শারীরিক অসুস্থতা নিয়ে যে ভাবে কার্নিভালের জন্য ডোনা গঙ্গোপাধ্যায় নিজের দলকে…
Read More
ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা কলকাতার টালিগঞ্জে

ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা কলকাতার টালিগঞ্জে

আবার একবার ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা খাস কলকাতায়৷ টালিগঞ্জের কুঁদঘাটের স্টুডিয়ো পাড়ায় এক প্রযোজনা সংস্থার গুদামে ভয়াবহ আগুন লাগে। দাউ দাউ করে আগুন বেরতে দেখেন স্থানীয়রা৷ ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকলের প্রায় ১৫টি ইঞ্জিন৷ এই অগ্নিকাণ্ডে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে৷ ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস৷ বাবুরাম ঘোষ রোডের ওই গুদামটি ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আতঙ্ক তৈরি হয়। ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ ওই গুদামে আগুন লাগে৷ ঘটনার সময় কেউ গুদামে উপস্থিত ছিলেন না। তবে সেখানে প্রযোজনা সংস্থার বিপুল সরঞ্জাম রাখা ছিল। সেগুলি আগুনে নষ্ট হয়ে গিয়েছে৷ যুদ্ধকালীন…
Read More
আবার বৃদ্ধি পেলো বঙ্গের কোভিড গ্রাফ

আবার বৃদ্ধি পেলো বঙ্গের কোভিড গ্রাফ

এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ বিশ্বজুড়ে এখনও রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে করোনা মহামারীর সংক্রামক ভাইরাস। সংক্রমণ ওঠা-নামা করতে করতে ৩০০ ছাড়িয়ে চলে গিয়েছিল। পুজোর মধ্যেও সংক্রমণ ওঠা নামা করেছে। গতকালও কিছুটা কমেছিল বঙ্গের দৈনিক আক্রান্ত। কিন্তু আজ ফের তুলনায় সংক্রমণ বেড়েছে যা অস্বস্তির ব্যাপার। এদিকে করোনার পাশাপাশি বঙ্গে ডেঙ্গিও ব্যাপক প্রভাব বাড়িয়েছে শেষ ক'দিনে। যা অন্য চিন্তার বিষয়। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ১৮০ জন। এদিকে, রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ১ জনের। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ১৬ হাজার ১৩৯ জন। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৫১৭ জনের। গত ২৪ ঘণ্টায়…
Read More
কালীপূজোতেও বৃষ্টির সম্ভবনা

কালীপূজোতেও বৃষ্টির সম্ভবনা

চলতি বছর বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না রাজ্যের। পূর্বের ঘোষণা অনুযায়ী দুর্গা পুজোয় বৃষ্টি হয়েছে রাজ্যে৷ লক্ষ্মীপুজোয় দক্ষিণবঙ্গ না ভিজলেও বৃষ্টি হয়েছে উত্তরে৷ এবার কালীপুজোয় বাংলার আকাশে দুর্যোগের মেঘ৷ প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে দীপাবলীতে৷ নেপথ্যে সুপার সাইক্লোন৷ জানা যাচ্ছে, আগামী ২৫ অক্টোবরের মধ্যে দেশের একাধিক রাজ্যে আঘাত হানতে চলেছে বঙ্গোপসাগরে সৃষ্টি এই ঘূর্ণিঝড়। হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ২৫০ কিলোমিটার। আবহাওয়াবিদদের একাংশের মতে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে দু'টি ঘূর্ণাবর্ত তৈরির হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে একটি নিম্নচাপ সুপার সাইক্লোনে পরিণত হতে চলেছে৷ আবহাওয়াবিদরা আরও জানাচ্ছে, ১৭ থেকে ১৮ অক্টোবরের মধ্যে আন্দামান সাগরে আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। যেটি…
Read More
নতুন ঘোষণা, বদলে যেতে চলেছে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র

নতুন ঘোষণা, বদলে যেতে চলেছে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র

বছর ঘুরলেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা, মাঝে বাকি আর কয়েক মাস। এবার পরীক্ষার আগেই রদবদল ঘটছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের ধরনের। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে সব স্কুল কর্তৃপক্ষকে নোটিশ জারি করে জানিয়ে দেওয়া হয়েছে এই বিষয়ে। ছাত্রছাত্রী, শিক্ষক এবং পরীক্ষকদের মতামত এবং তাদের পরামর্শকে গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে। জানা গিয়েছে, আগামী বছর থেকে একটি প্রশ্ন পত্রেই অবজেক্টিভ এবং সাবজেক্টিভ সংক্রান্ত সব প্রশ্ন থাকবে। সব প্রশ্নের উত্তর পৃথকভাবে দেওয়া খাতায় ছাত্র-ছাত্রীদের লিখতে বলা হয়েছে। এর আগে পার্ট এ-তে থাকা প্রশ্নের উত্তর লেখার জন্য ছাত্রছাত্রীদের আলাদা খাতা দেওয়া হত। আর পার্ট বি-তে সংক্ষিপ্ত…
Read More
এবার চাপ বাড়ল কেষ্ট কন্যার

এবার চাপ বাড়ল কেষ্ট কন্যার

উত্তপ্ত পরিস্থিতি, কেষ্টর পর এবার চাপ বাড়ল কেষ্ট কন্যার ওপর৷ গরু পাচার মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের কোম্পানির হাতে এবার নোটিস ধরাল সিবিআই। আগামী সোমবারের মধ্যে এএনএম অ্যাগ্রোকেম নামে ওই কোম্পানির দুই ডিরেক্টর সুকন্যা মণ্ডল এবং বিদ্যুৎ বরণ গায়েনকে সমস্ত নথি জমা করতে হবে৷ গরু পাচার মামলায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতির গ্রেফতারির পর জানা যায় তাঁর মেয়ে সুকন্যা পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষিকা৷ সেই সঙ্গে তিনি একাধিক সংস্থার মালিক৷ কেষ্ট-কন্যার নামে চালকলের হদিস আগেই পেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার জানা গেল এএনএম অ্যাগ্রোকেম নামে একটি কোম্পানির যুগ্ম ডিরেক্টর পদে রয়েছেন সুকন্যা এবং কেষ্ট-ঘনিষ্ঠ বিদ্যুৎ বরণ। সিবিআই সূত্রে খবর, এএনএম…
Read More
তিস্তার অসুরক্ষিত এলাকায় জারি হল হলুদ সংকেত

তিস্তার অসুরক্ষিত এলাকায় জারি হল হলুদ সংকেত

সিকিমে ভারী বৃষ্টিপাত বাড়তে পারে তিস্তা সহ জেলার নদীর জল, জলস্তর বেড়ে যাওয়ায় তিস্তা ব্যারাজ থেকে ছাড়া হলো অতিরিক্ত জল। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জলপাইগুড়ি জেলা জুড়েই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে গতকাল রাত থেকেই। মঙ্গলবার জলপাইগুড়ি জেলা জুড়ে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়। বুধবার সকাল থেকেই মেঘলা আকাশ। গত চব্বিশ ঘন্টায় শিলিগুড়িতে ৩৭.৪০ জলপাইগুড়ি জেলার মালবাজারে বৃষ্টি হয় সব চাইতে বেশি ১০২.৭০ মিলিমিটার, বানারহাটে ৪৫ মিলিমিটার। ময়নাগুড়ি ও তুফানগঞ্জে বৃষ্টি তুলনামূলকভাবে কম হয়েছে। বুধবার সকাল ৮ টায় জল ছাড়া হয়েছে ২১৬৪.৩৪ কিউমেক। ইতিমধ্যেই তিস্তার অসুরক্ষিত এলাকায় হলুদ সংকেত জারি করেছে উত্তরবঙ্গ বন্যা নিয়ন্ত্রণ দপ্তর সূত্রে খবর,আর…
Read More
সবুজ বাজি বিক্রি ও ব্যবহার নিয়ে কড়া নির্দেশ হাই কোর্টের

সবুজ বাজি বিক্রি ও ব্যবহার নিয়ে কড়া নির্দেশ হাই কোর্টের

সদ্যই সমাপ্তি হয়েছে পুজোর৷ এবার আসন্ন কালীপুজো। মাঝে বাকি আর কত মাত্র দিন। কালীপুজো-দিওয়ালি মানেই আতসবাজির মরশুম৷ এদিকে সবুজ বাজি বিক্রির লাইসেন্স না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ব্যবসায়ীরা৷ রাজ্য সবুজ বাজি বিক্রি ও ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদলত জানিয়েছে, কালীপুজোয় সবুজ বাজি বিক্রি ও ব্যবহার নিশ্চিত করতে রাজ্য পুলিশের সঙ্গে নজরদারি চালাবে দুই কেন্দ্রীয় প্রতিষ্ঠান৷ রাজ্যের বাজি বাজারে নজরদারির চালাবে ন্যাশানাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (নিরি) এবং পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভস সেফটি অরগানাইজেশন (পেসো)৷ এই দুই প্রতিষ্ঠানকে সঙ্গে একটি কমিটি গঠনের নির্দেশও দিয়েছে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। বাজি মামলার শুনানির সময় কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ জানায়, কলকাতার বাজি বাজারে যাতে…
Read More
বিফলে গেল রক্ষাকবজ, ইডি হেফাজতে থাকবেন মানিক

বিফলে গেল রক্ষাকবজ, ইডি হেফাজতে থাকবেন মানিক

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ব্যাঙ্কশাল আদালত স্পষ্ট জানিয়েছে, আগামী ২৫ অক্টোবর পর্যন্ত তাঁকে ইডি হেফাজতে থাকতে হবে। অর্থাৎ ১৪ দিনের ইডি হেফাজত দেওয়া হয়েছে তাঁকে। মূলত, বয়ানে অসঙ্গতি এবং তদন্তে অসহযোগিতা করার অভিযোগে তাঁকে গ্রেফতার করে ইডি। ইডি সূত্রে জানা গিয়েছে, সোমবার নির্ধারিত সময়ের অনেক পরে সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন তৃণমূল বিধায়ক। রাতভর টানা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। মঙ্গলবার সকালেই তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন ইডির আইনজীবী আদালতে জানান, মানিকের ব্যাঙ্কের একাধিক নথি খতিয়ে দেখতে হবে। মানিকের…
Read More
ফিরে এলো বিভীষিকাময় ছবি, মালবাজারের ছায়া এবার খাস কলকাতায়

ফিরে এলো বিভীষিকাময় ছবি, মালবাজারের ছায়া এবার খাস কলকাতায়

সমাপ্তি হয়েছে পুজোর, পুজো শেষেই আচমকাই মর্মান্তিক ঘটনা। প্রতিমা বিসর্জনের সময়েই ঘটে এই দুর্ঘটনা। পুজো শেষে প্রতিমা বিসর্জনের সময়, দুর্গা প্রতিমার ভাসান দিতে গিয়ে মালবাজারে যে ঘটনা ঘটেছিল তার আতঙ্ক এখনও রয়ে গিয়েছে। হড়পা বানের স্রোতে ভেসে গিয়ে মৃত্যু হয় ৮ জনের। সেই ভয়ানক স্মৃতি এবার ফিরে এল খাস কলকাতায়। নিমতলা শ্মশানে শবদেহ দাহ করতে গিয়ে এবার গঙ্গার বানে তলিয়ে গেল কয়েক জন। জানা গিয়েছে, নিমতলা ঘাটে বানের তোড়ে গঙ্গায় তলিয়ে গিয়েছিল তারা। বেলেঘাটা থেকে নিমতলায় দেহ দাহ করতে যায় একটি শ্মশান যাত্রী দল। রাত ১১ টা ১৫ নাগাদ বান আসার পর সবাই উঠে গেলেও ৬ জন উঠছিলেন না। ঘাটের…
Read More
অষ্টমী দূর্গা পূজার জহরা মেলা নিয়ে মেতেছে চোপড়া

অষ্টমী দূর্গা পূজার জহরা মেলা নিয়ে মেতেছে চোপড়া

শারদীয়া দুর্গাপূজার রেশ কাটতে না কাটতেই আবার এক ভিন্ন দুর্গাপূজার জোর প্রস্তুতি চলছে চোপড়ার নন্দ কিশোর গছ গ্রামে। উল্লেখ্য, প্রতি বছরের মত এবছরও আগামী বুধবার থেকে শুরু হতে চলেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানা এলাকার অষ্টমী দূর্গা পূজোর জহরা মেলা। তারই জোর প্রস্তুতি শুরু হয়েছে শনিবার থেকে। এদিন মেলা মাঠে গিয়ে দেখা যায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দোকানদাররা তাদের দোকানপাট নিয়ে মেলায় হাজির হয়েছে। শুরু করেছে তাদের দোকান সাজানোর কাজ। মেলা কমিটির সম্পাদক অজয় পাল এবং পূজা কমিটির সম্পাদক ধনলাল পাল জানান, পূর্ব পরম্পরা মেনে দশমীর আগের দিন অর্থাৎ মঙ্গলবার তাদের জহরা দুর্গা দেবীর পূজা সম্পন্ন হবে। তবে শারদীয়া দুর্গাপূজার…
Read More
কেন্দ্র ও রাজ‍্য সরকারের বিশেষ বাস পৌঁছাল আজ শিলিগুড়ি

কেন্দ্র ও রাজ‍্য সরকারের বিশেষ বাস পৌঁছাল আজ শিলিগুড়ি

সিএ (CA) এর কেন্দ্রীয় ও রাজ‍্য সরকারের বিভিন্ন প্রকল্প গুলোকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে বিশেষ বাতানুকূল (AC) বাস আজ শিলিগুড়ি এসে পৌঁছায়। ইনস্টুট অফ চার্টার্ড একাউন্টেড অফ ইন্ডিয়ার তরফ থেকে ১৮ই আগষ্ট MSME এর যাত্রা শুরু হয়েছিল মুম্বাই থেকে, আর যাত্রা শেষ হবে ১৮ই নভেম্বর মুম্বাইয়ে গিয়ে। এই বাসটিতে AC বাসের মধ‍্যে বিভিন্ন CA প্রকল্পের গুলির সুযোগ সুবিধা তুলে ধরা হয়েছে। ইনস্টুট অফ চার্টার্ড একাউন্টেড এর শিলিগুড়ি শাখার চেয়ারম্যান অভিজিৎ দত্ত জানান, এই MSME তে যাত্রার মূল উদ্দেশ্যে, সচেতন বৃদ্ধি আর CA এর আবশ্যিকতা এবং বিস্তারিত তথ‍্য তুলে ধরা হয়েছে।
Read More
ক্রমশ বাড়ছে জল, হড়পা বান থেকে শহর শিলিগুড়িকে বাঁচাতে নয়া ভাবনা

ক্রমশ বাড়ছে জল, হড়পা বান থেকে শহর শিলিগুড়িকে বাঁচাতে নয়া ভাবনা

মালবাজার থেকে নয়া শিক্ষা। হড়পা বানের হাত থেকে শিলিগুড়ি শহর এবং মহানন্দা অভয়ারণ্যকে বাঁচাতে নয়া ভাবনা বন দপ্তরের। গুলমায় মহানন্দা নদীর সাড়ে তিন কিলোমিটার এলাকা ড্রেজিং করা হবে।নদীর মাঝখানটায় বড় বড় বোল্ডার জমে রয়েছে। পাহাড়ে অতিমাত্রায় বৃষ্টি হলে হড়পার সম্ভাবনা প্রবল। তাতে ভয়ঙ্কর রূপ নিতে পারে শহর শিলিগুড়ি। ক্রমশ বাড়ছে তিস্তার জল। ইতিমধ্যেই নদীর পার ভাঙতে শুরু করেছে। ক্ষতি হচ্ছে মহানন্দা অভয়ারণ্যেরও। বন্যপ্রাণের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। আজ এলাকা পরিদর্শনের পর একথা জানান রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি জানান, দার্জিলিংয়ের জেলাশাসক সব ঠিক করে মুখ্য বনপালকে রিপোর্ট দেবেন। মুখ্যসচিব সবুজ সংকেত দিলেই কাজটা শুরু হবে। বোল্ডার তুলে একটি নির্দিষ্ট…
Read More