কেবল বাঁকুড়া  শহরেই ডেঙ্গি  আক্রান্ত ৩৭

কেবল বাঁকুড়া  শহরেই ডেঙ্গি  আক্রান্ত ৩৭

বাঁকুড়ায় ডেঙ্গি আক্রান্ত ৩৭। ক্রমেই ডেঙ্গি মোকাবিলায় কোমর বেঁধে মাঠে নেমেছে পুরসভা। রাজ্যের অন্যান্য পুরসভার সঙ্গে পাল্লা দিয়ে বাঁকুড়া শহরে দ্রুত ছড়াচ্ছে ডেঙ্গি। ইতিমধ্যেই শহরে মোট ৩৭ জন ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিলেছে। চাঞ্চল্যকর এই তথ্য হাতে আসতেই ডেঙ্গি মোকাবিলায় কোমর বেঁধে নেমেছে বাঁকুড়া পুরসভা। বাঁকুড়া পুর এলাকায় বেশ কিছুদিন ধরেই গোপনে বাড়ছিল ডেঙ্গির সংক্রমণ। শুধুমাত্র ১৯ নম্বর ওয়ার্ডেই সরকারিভাবে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২৮। এলাকায় ঘরে ঘরে জ্বরে আক্রান্তর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ফলে এলাকায় ক্রমশ চেপে বসছে আতঙ্ক। শহর জুড়ে ডেঙ্গির বাড়বাড়ন্তের তথ্য হাতে আসতেই সকাল থেকে কোমর বেঁধে নেমেছে পুরসভা। সাফাই কর্মী ও পুরসভার স্বাস্থ্য কর্মী ও জেলা স্বাস্থ্য…
Read More
শীতলকুচি কাণ্ডে কোর্টের তরফে সিআইডিকে সহযোগিতার নির্দেশ দেওয়া হলো

শীতলকুচি কাণ্ডে কোর্টের তরফে সিআইডিকে সহযোগিতার নির্দেশ দেওয়া হলো

গত বছরের বিধানসভা ভোট ঘিরে বেশ কয়েকটি ঘটনা ঘটে যার মধ্যে শীতলকুচির অন্যতম। এই ঘটনার পর বেশ কিছুটা সময় অতিক্রম করলেও সুরাহা হয়নি কিছুই। গত বছরের বিধানসভা ভোটে শীতলকুচিতে সিআইএসএফ জওয়ানের মৃত্যুর মামলা সিবিআই-এর হাতে তুলে দেওয়ার জন্য ফের হাই কোর্টের দ্বারস্থ মৃতের পরিবার। এখনও এই ঘটনার তদন্তভার রয়েছে রাজ্য পুলিশের সিআইডি-র হাতে। ঘটনার তদন্তে বারে বারে সিআইডি তাঁর পরিবারকে তলব করছে। কিন্তু সিআইডি-র তদন্তে ভরসা রাখতে পারছেন না তাঁরা। তাঁদের দাবি, সিবিআই তদন্ত দেওয়া হোক। এদিন, রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল বলেন, সিআইডি কিছু তথ্য জানতে চায়। এখানে গ্রেফতারে কোনো বিষয় নেই। শুধু তাঁরা তদন্তে সহযোগিতা করুক। আগামী নভেম্বরে এই বিষয়ে…
Read More
চাপ বাড়ল আরও, এবার পার্থকে হেফাজতে চেয়ে আদালতে সিবিআই

চাপ বাড়ল আরও, এবার পার্থকে হেফাজতে চেয়ে আদালতে সিবিআই

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলার অভিযোগে জেল হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আবার জেল হেফাজতের সময় বাড়ানো হলো তার। এই পরিস্থিতিতে এবার নিজেদের হেফাজতে নিতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়৷ এবার এসএসসি দুর্নীতি কাণ্ডে প্রাক্তন মন্ত্রীকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই৷ এই মর্মে আলিপুর জজ কোর্টে একটি আবেদনও জানানো হয়৷ সেই আবেদনের প্রেক্ষিতে সিবিআই-এর বিশেষ আদালত আজ পার্থ চট্টোপাধ্যায়কে প্রেসিডেন্সি জেল থেকে আলিপুরে সিবিআই-এর বিশেষ আদালতে পেশ করার নির্দেশ দিয়েছে৷ আজই হবে এই মামলার শুনানি৷ পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে৷ অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর যোগসূত্র খুঁজে পেয়েছেন ইডি…
Read More
বাড়ছে আতঙ্ক, ধীরে ধীরে রাজ্যে আরও ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গি

বাড়ছে আতঙ্ক, ধীরে ধীরে রাজ্যে আরও ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গি

এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ বিশ্বজুড়ে এখনও রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে করোনা মহামারীর সংক্রামক ভাইরাস। এরই মধ্যে আবার নতুন করে উদ্বেগ বাড়িয়েছে ডেঙ্গু। নতুন করে বাড়তে থাকা ডেঙ্গু চিন্তা বাড়াচ্ছে বঙ্গবাসীর। রাজ্যের একাধিক জেলায় আক্রান্তের সংখ্যা বিগত কয়েকদিনে বেড়েছে বলে খবর। আরও ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গি। ইতিমধ্যে জানা গিয়েছে, এই রোগে আক্রান্ত হয়েছেন খোদ কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। আপাতত তিনি শহরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। করোনা ভাইরাস পরিস্থিতির মাঝে এই রোগের বাড়বাড়ন্ত স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে। কলকাতা পুরসভা একাধিক বৈঠক করেছে এই ইস্যুতে, কী কী করণীয় তার একটা পরিকল্পনাও করা হয়েছে। কিন্তু যা বোঝা যাচ্ছে, এখন পর্যন্ত তেমন কোনও লাভ হচ্ছে…
Read More
চাঞ্চল্যকর তথ্য, অর্পিতার অ্যাকাউন্ট থেকে উদ্ধার আরও পাঁচ কোটি

চাঞ্চল্যকর তথ্য, অর্পিতার অ্যাকাউন্ট থেকে উদ্ধার আরও পাঁচ কোটি

সম্প্রতি কোটি কোটি টাকা নাগাদ উদ্ধারকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তোলপাড় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্লাট থেকে। কুবেরের ধনকেও হার মানাবে অর্পিতার ফ্ল্যাটের ছবি৷ তাঁর দুই ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়, বেড়েই চলেছে ‘কোটির অঙ্ক খেলা’র স্কোর বোর্ড৷ ফের বিপুল সম্পত্তির হদিস মিলল অর্পিতার৷ তাঁর সংস্থার নামে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে৷ সেই সকল তথ্য চলে এসেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হাতে। এদিন আদালতে ইডির তরফে জানানো হয়, অর্পিতার দুই সংস্থার নামে আরও পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিস মিলেছে৷ যে অ্যাকাউন্টগুলি থেকে ৫…
Read More
ক্ষতির দায় গেলো বিরোধী দল বিজেপির ওপর, নবান্ন অভিযান নিয়ে হাইকোর্টে নয়া মামলা

ক্ষতির দায় গেলো বিরোধী দল বিজেপির ওপর, নবান্ন অভিযান নিয়ে হাইকোর্টে নয়া মামলা

পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার নবান্ন অভিযান করে রাজ্যের বিরোধী দল বিজেপি। অভিযানকে কেন্দ্র করে ধুন্দুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজ্যের বিক্ষিপ্ত জায়াগায়। কলকাতার মতোই ব্যাপক উত্তাপ ছড়িয়েছিল সাঁতরাগাছি এবং হাওড়া ময়দান চত্বরে। নবান্ন অভিযানের দিন যা ঘটনা ঘটেছে তার জন্য সরকারের তরফে সম্পূর্ণ দায়ী করা হচ্ছে বিজেপিকেই। কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলায় আগেই এই দাবি করেছিলেন যে পূর্ব পরিকল্পিতভাবে এটা করা হয়েছে। সরকারি, বেসরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়েছে। এবার একই অভিযোগ করে বিজেপিকে দায়ী করলেন আইনজীবী রমা প্রসাদ সরকার। তিনি কলকাতা হাইকোর্টে এই ইস্যুতে জনস্বার্থ মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবারই সেই নথি জমা পড়েছে আদালতে। আইনজীবীর বক্তব্য, নবান্ন অভিযানে হয়রানির শিকার হয়েছেন…
Read More
আগামীকাল ভবানী ভবনে হাজিরার নির্দেশ জিতেন্দ্রকে

আগামীকাল ভবানী ভবনে হাজিরার নির্দেশ জিতেন্দ্রকে

একাধিক দুর্নীতির অভিযোগের পরিস্থিতিতে, রাজ্যে জুড়ে একসঙ্গে একাধিক দুর্নীতি মামলার তদন্ত করছে ইডি এবং সিবিআই। এই পরিস্থিতিতে কয়লাপাচার-কাণ্ডে ইডি-সিবিআই-এর পাশাপাশি তৎপরতা বাড়াচ্ছে সিআইডি৷ তথ্য পেতে এবার আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে তলব করল রাজ্য গোয়েন্দা পুলিশ। আগামীকাল অর্থাৎ শুক্রবার ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে৷ আসানসোল লাগোয়া বিভিন্ন অঞ্চলে কয়লা পাচারের অভিযোগে বেশ কয়েক জনকে গ্রেফতার করেছে সিআইডি। তলব করা হয়েছিল বেশকিছু পুলিশ আধিকারিককেও। জানা গিয়েছে, তাঁদের জিজ্ঞাসাবাদ করেই কয়লা পাচার-কাণ্ডে জিতেন্দ্র তিওয়ারির নাম উঠে এসেছে। সেই সূত্র ধরেই বিজেপি নেতাকে তলব করা হয়েছে বলে খবর। প্রসঙ্গত, একদা আসানসোল পুরসভার মেয়র ছিলেন জিতেন্দ্র৷ জানা গিয়েছে, আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র…
Read More
বাড়ছে তৎপরতা, এবার নজরে পার্থের স্ত্রীর নামাঙ্কিত স্কুল

বাড়ছে তৎপরতা, এবার নজরে পার্থের স্ত্রীর নামাঙ্কিত স্কুল

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলার অভিযোগে জেল হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গতকাল আবার জেল হেফাজতের সময় বাড়ানো হলো তার। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে এবার পিংলায় ইডির হানা৷ পিংলায় পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রীর নামাঙ্কিত স্কুলে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ ওই স্কুলের চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য৷ গতকাল অর্থাৎ বুধবার দুপুর সাড়ে ৩টে নাগাদ পিংলার খিরিন্দা মৌজাতে বিসিএম ইন্টারন্যাশনাল স্কুলে হানা দেয় পাঁচজন ইডি আধিকারিকের একটি দল৷ সেখানে প্রধান শিক্ষিকাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে৷ খতিয়ে দেখা হয়েছে নথিপত্র৷ পার্থ চট্টোপাধ্যায়ের প্রয়াত স্ত্রী’র নামাঙ্কিত বাবলি চট্টোপাধ্যায় ফাউন্ডেশনের উদ্যোগে পিংলায় তৈরি করা হয়েছিল বিসিএম ইন্টারন্যাশনাল স্কুল৷ পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর দু’দিন স্কুল বন্ধ…
Read More
রাজ্য সরকারের মন্ত্রী সভায় রদবদল, কাকে কোন ঘর দেওয়া হলো

রাজ্য সরকারের মন্ত্রী সভায় রদবদল, কাকে কোন ঘর দেওয়া হলো

এই মুহুর্তে রাজ্যের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ৷ এই পরিস্থিতিতে সম্প্রতি রাজ্যের মন্ত্রিসভায় ঘটে গিয়েছে রদবদল৷ সেই সঙ্গে বদলে গিয়েছে ঘরও৷ রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর আগেকার ঘরটি দেওয়া হয়েছে মন্ত্রিসভার নতুন সদস্য রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিককে। এদিকে, একতলায় সুব্রত মুখোপাধ্যায়ের পাশের ঘরটি বরাদ্দ ছিল প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্রের জন্য। তাঁর ঘরটি দেওয়া হয়েছে বর্তমান অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে। আর দোতলায় থাকা চন্দ্রিমার ঘরটি দেওয়া হচ্ছে বালিগঞ্জের বিধায়ক তথা রাজ্যের পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয়কে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আপাতত জেলে রয়েছেন বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়৷ তাঁর ঘরটি আপাতত বন্ধ রাখা হয়েছে। দোতলায় প্রাক্তন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রের ঘরটি দেওয়া হয়েছে রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজাকে। মন্ত্রী অখিল গিরি ও প্রাক্তন…
Read More
আরও ১৪ দিনের জেল হেফাজত বাড়ানো হলো পার্থ-অর্পিতার

আরও ১৪ দিনের জেল হেফাজত বাড়ানো হলো পার্থ-অর্পিতার

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলার অভিযোগে জেল হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। গতকাল আবার জেল হেফাজতের সময় বাড়ানো হলো তাদের। দুজনেই আবার চলে যাচ্ছেন জেলে। আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ ১৪ দিনের জন্য পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের ফের জেল হেফাজতের নির্দেশই দেওয়া হয়েছে। আদালত এও জানিয়েছে যে, ভার্চুয়াল মাধ্যমেই পরবর্তী হাজিরা দিতে হবে পার্থ এবং অর্পিতাকে। আর ইডি চাইলে জেলে গিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করতে পারবে। শুনানিতে কান্নায় ভেঙে পড়েন পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, তাঁর থেকে ইডি কিছু পায়নি। তিনি একজন জনপ্রতিনিধি। বলতে বলতে কেঁদে ফেলেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর আবেদন, 'প্লীজ আমাকে দেখুন, আমার…
Read More
ধুন্দুমার পরিস্থিতি, নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার ৭

ধুন্দুমার পরিস্থিতি, নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার ৭

পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার নবান্ন অভিযান করে রাজ্যের বিরোধী দল বিজেপি। অভিযানকে কেন্দ্র করে ধুন্দুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজ্যের বিক্ষিপ্ত জায়াগায়। কলকাতার মতোই ব্যাপক উত্তাপ ছড়িয়েছিল সাঁতরাগাছি এবং হাওড়া ময়দান চত্বরে। পুলিশের সঙ্গে কার্যত যুদ্ধে লিপ্ত হয়েছিল বিজেপি কর্মীরা। বচসা, মারধরের ঘটনা সামলাতে কাঁদানে গ্যাস, জল কামান ব্যবহার করা হয়। বিজেপি কর্মীদের মারে একাধিক পুলিশ আহত হয়ে এখন হাসপাতালে ভর্তি। এদিকে এক পুলিশ আধিকারিককে বেধড়ক মারধর করার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যিনি কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়। তাঁকে মারার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। লালবাজার সূত্রে খবর, দেবজিৎ চট্টোপাধ্যায়কে মারের ঘটনায় বেলেঘাটা, নিউ মার্কেট থানা এলাকা এবং…
Read More
বজায় রাখলেন নিজের দাবি, টাকার ব্যাপারে কিছুই জানতেন না অর্পিতা

বজায় রাখলেন নিজের দাবি, টাকার ব্যাপারে কিছুই জানতেন না অর্পিতা

সম্প্রতি কোটি কোটি টাকা নাগাদ উদ্ধারকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তোলপাড় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্লাট থেকে। কুবেরের ধনকেও হার মানাবে অর্পিতার ফ্ল্যাটের ছবি৷ তাঁর দুই ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে। কিন্তু প্রথম থেকেই অর্পিতা দাবি করে এসেছেন যে তিনি এই অর্থ সম্পর্কে কিছু জানেন না। এদিন ভার্চুয়াল শুনানিতে একই দাবি করলেন অর্পিতা। তিনি জানালেন, ইডি তাঁর বাড়িতে থাকার সময়ে ৪ ঘণ্টা বাথরুমেই ছিলেন তিনি, তারপর বেডরুমে। ইডি কী করেছে তা নাকি তিনি জানতেই পারেননি। অন্যদিকে বিচারক তাঁকে বলেন, টাকা কোথা থেকে পাওয়া গেছে, জানা উচিত ছিল। উত্তরে অর্পিতা…
Read More
সংক্রমণের মাঝেই বাড়ছে ডেঙ্গির চিন্তা

সংক্রমণের মাঝেই বাড়ছে ডেঙ্গির চিন্তা

করোনাভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। এরই মধ্যে আবার উদ্বেগ বাড়িয়েছে ডেঙ্গি। করোনা সংক্রমণ কমার লক্ষণ থাকলেও হঠাৎ তা বেড়েও যাচ্ছে। কিন্তু এখন চিন্তা যে শুধু এই ভাইরাস নিয়ে নয়, চিন্তা ডেঙ্গিকে নিয়েও। আর ক্রমাগতভাবে বৃষ্টি যত বাড়ছে ততই বাড়বাড়ন্ত হচ্ছে মশার উপদ্রব। মূলত উত্তরবঙ্গে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তবে পিছিয়ে নেই দক্ষিণবঙ্গ। ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে একাধিক ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিলছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, শিলিগুড়িতে নতুন করে কমপক্ষে ১৯ জন আক্রান্ত হয়েছে মশাবাহিত এই রোগে। রাজ্যের দিকে সার্বিকভাবে নজর দিলে দেখা যাচ্ছে কলকাতা প্রায় ডেঙ্গি প্রবণ হয়ে উঠেছে। সংক্রমণ, মৃত্যু সবই হয়েছে শহরে। ইতিমধ্যেই…
Read More
চলতি সপ্তাহেও ফের আবার ভারী বৃষ্টির সম্ভবনা

চলতি সপ্তাহেও ফের আবার ভারী বৃষ্টির সম্ভবনা

ব্যাপক গরমের পর আবার ক্ষণিকের জন্য স্বস্তি পেলো কলকাতাবাসী৷ পূর্বাভাস ছিলই, ব্যাপক বৃষ্টির পাশাপাশি বঙ্গ উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বইতে পারে৷ ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। নিম্নচাপের জেরে রাতভর ভিজল শহর কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ৷ সোমবার সকাল থেকেই আকাশের মুখ ভার৷ লাগাতার বৃষ্টির জের৷ বুধের আকাশেও সাত সকালে আঁধার৷ গত তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে৷ কোথাও কোথাও ভারী বৃষ্টি হয়েছে৷ কোথাও আবার বিক্ষিপ্ত৷ পাড়ায় পাড়ায় যেমন প্যান্ডেল তৈরির কাজ চলছে৷ কিন্তু সব কিছু পন্ড করেছে নিম্নচাপ৷ সাগরে তৈরি হওয়া এই নিম্নচাপের হাত থেকে রেহাই মিললেও এখনও বৃষ্টির হাত থেকে নিস্তার মিলবে না৷ কারণ জানাচ্ছে, আগামী সোমবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হতে চলছে…
Read More