26
Aug
রাজ্যের একাদিক দুর্নীতির মামলার মধ্যে কয়লা পাচার মামলা অন্যতম। এই মামলায় তদন্ত চলছে তৎপরতার সাথে। এবার ইডি-সিবিআই-এর পাশাপাশি কয়লা পাচার মামলায় তৎপর ও রাজ্য প্রশাসনও। সূত্রের খবর, কয়লা পাচার মামলায় এবার খনি অঞ্চলের তিন থানার দায়িত্বে থাকা মোট ১০ কর্মী, আধিকারিককে জেরা করতে চায় রাজ্য পুলিশের সিআইডি৷ ২০১৯-২০২১ সাল পর্যন্ত এঁরা সকলেই খনি অঞ্চলের থানার দায়িত্বে ছিলেন৷ বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে জেরা পর্ব। তাঁদের ভবামীভবনে তলব করা হয়েছে৷ কয়লা পাচার মামলার তদন্তে নেমে ইতিমধ্যেই আবদুল বারিক বিশ্বাস-সহ ভিন রাজ্যের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিআইডি। সূত্রের খবর, পারিপার্শ্বিক প্রমাণ এবং ধৃতদের জিজ্ঞাসাবাদ করে যে তথ্য উঠে এসেছে, তার উপর ভিত্তি করেই অভিযুক্ত পুলিশ কর্মী এবং আধিকারিকদের ভূমিকা…
