ঘোষিত হলো প্রতিমা বিসর্জন ও কার্নিভালের দিনক্ষণ

ঘোষিত হলো প্রতিমা বিসর্জন ও কার্নিভালের দিনক্ষণ

অপেক্ষা আর কিছু সময়ের, তার পরেই উপস্থিত হবে প্রতীক্ষিত সময়। সর্বকালের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শুরু হতে মাঝে আর বাকি মাত্র দেড় মাস। রাজ্যের বিভিন্ন প্রান্তে জোর কদমে চলছে পুজোর প্রস্তুতি। চলতি বছরে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হচ্ছে দেবীপক্ষ। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই অনুদান, পুজোর কার্নিভাল, নিরঞ্জন সহ একাধিক বিষয়ে ঘোষণা করেন। গতবারের থেকে এবার পুজো কমিটিগুলিকে অনুদান আরও ১০ হাজার টাকা বাড়ানো হয়েছে। মমতা জানিয়েছেন, ৫ অক্টোবর, ৬ অক্টোবর, ৭ এবং ৮ অক্টোবর প্রতিমা বিসর্জনের দিন হিসেবে নির্ধারণ করা হয়েছে। ৯ অক্টোবর লক্ষ্মীপুজো এবং ফাতেহা দোয়াজ দাহাম আছে। তাই সেই…
Read More
বড় তথ্য, শিক্ষক নিয়োগে ৩০ শতাংশ কমিশন ছিল অর্পিতার

বড় তথ্য, শিক্ষক নিয়োগে ৩০ শতাংশ কমিশন ছিল অর্পিতার

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় তৎপরতা বাড়ালো সিবিআই, উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য৷ রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বেনজির তল্লাশি চালিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে ৫০ কোটি টাকা উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ অফিসাররা যখন অর্পিতার ফ্ল্যাটে হানা দেন, তখন তাঁরা লক্ষ্য করেছিলেন দুটি ভাগে টাকা রাখা ছিল৷ আর সেখান থেকেই সন্দেহের সূত্রপাত৷ এরপর দফায় দফায় তা নিয়ে চলে জিজ্ঞাসাবাদ৷ ইডির আধিকারিকদের প্রশ্নের মুখে পড়ে অর্পিতার ঝোলা থেকে কার্যত বেরিয়ে আসে বেড়াল৷ সূত্রের খবর, ফ্ল্যাটে টাকা রাখার বিনিময়ে প্রাক্তন মন্ত্রীর কাছ থেকে মোটা অঙ্কের কমিশন নিতেন অর্পিতা। সেই কমিশনের টাকাই সরানো থাকত একপাশে৷…
Read More
বাড়লো বঙ্গের মৃত্যুর সংখ্যা

বাড়লো বঙ্গের মৃত্যুর সংখ্যা

গত দুই বছর করোনার দাপটে নাস্তানাবুদ হয়েছে সাধারণ মানুষ। এখনও করোনাভাইরাসের আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে মানুষকে। দৈনিক আক্রান্তের সংখ্যা কমতে কমতে আবার কার্যত তা নিয়ন্ত্রণে চলে এসেছিল। কিন্তু কিছুটা হলেও ফের বেড়েছে সংক্রমণ। বঙ্গে আজ ৪০০-র ওপরেই আছে দৈনিক সংক্রমণ। মৃত্যুও আজ হয়েছে একাধিক। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্তও তুলনামূলক বৃদ্ধি পেয়েছে। আজ রাজ্যের পজিটিভিটি রেট ৪.০৪ শতাংশ। সুস্থতার হার ৯৮.৭৭ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩৬ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২১ লক্ষ ০৩ হাজার ৭৬১ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ ৩ জনের…
Read More
এবার সিবিআইয়ের নজরে অনুব্রতর আরো এক রাইসমিল

এবার সিবিআইয়ের নজরে অনুব্রতর আরো এক রাইসমিল

পার্থর পর সিবিআইয়ের হেফাজতে রাজ্যের হেভি ওয়েট নেতা অনুব্রত মণ্ডল। গরু পাচার-কাণ্ডের তদন্তে নেমে ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের ভোলে ব্যোম রাইসমিলে তল্লাশি চালিয়েছে সিবিআই৷ এক নাটকীয় পর্বের পর সেখানে ঢোকেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷ সেখান থেকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য হাতে উঠে আসে তদন্তকারী অফিসারদের৷ তাঁদের কড়া নজরে রয়েছে বীরভূমে অনুব্রত ঘনিষ্ঠদের সম্পত্তির উপরে৷ সোমবার বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে ‘যোগ’ থাকা আরও একটি চালকলে হানা দিল সিবিআই। এদিন সকালে বীরভূমে ‘শিবশম্ভু রাইসমিলে’ অভিযান চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেখানে যাওয়ার পর ওই চালকলের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। বোলপুরে জামবুনি যাওয়ার পথে ভুবনডাঙা সুকান্তপল্লি এলাকায় প্রায় ১০-১২ বিঘা জমির উপর তৈরি হয়েছে…
Read More
চাপের মধ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু, জয়ী তৃণমূল

চাপের মধ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু, জয়ী তৃণমূল

চাপের মধ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, গড়ে সমবায় নির্বাচনে শূন্য বিজেপি। নন্দীগ্রাম ২ ব্লকের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতের হানুভুঁইয়া কৃষি উন্নয়ন সমবায়ের পরিচালন সমিতির নির্বাচনে ৫২টি আসনের মধ্যে ৫১টি আসনেই নিরঙ্কুশ জয় পেয়েছে শাসকদল। একটি আসন গিয়েছে বামেদের ঝুলিতে৷ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাটনী কেন্দ্রে বিপুল জয়ে উচ্ছ্বসিত তৃণমূল। তবে শুধু নন্দীগ্রাম নয়, শুভেন্দুর নিজভূমি কাঁথির ৩ নম্বর ব্লকের মারিশদা সমবায় কৃষি উন্নয়ন সমিতির সবকটি আসনেও পরাজিত গেরুয়া শিবির৷ হানুভুঁইয়া কৃষি উন্নয়ন সমবায়ের পরিচালন সমিতিতে ৫২টি আসনের মধ্যে ৪০টি আসনে প্রার্থী দিয়েছিল বিজেপি৷ সিপিএম প্রার্থী দেয় ২৯টি আসনে৷ বিনা প্রতিদ্বন্দ্বিতায় একটি আসন জেতে তৃণমূল। রবিবার বাকি ৫১ টি আসনে ছিল ভোটগ্রহণ৷ ফল প্রকাশের পর দেখা যায় সবুজ…
Read More
কেষ্ট ঘনিষ্ঠ বিদ্যুতের বাড়িতে সিবিআইয়ের অভিযান

কেষ্ট ঘনিষ্ঠ বিদ্যুতের বাড়িতে সিবিআইয়ের অভিযান

গরুপাচার কাণ্ডে জর্জরিত অনুব্রত মণ্ডল, রয়েছেন সিবিআইয়ের হেফাজতে ৷ কেষ্টর পর এবার অনুব্রত ও সুকন্যা মণ্ডল ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনের বাড়িতে হানা সিবিআইয়ের। জানা যাচ্ছে, ৪ জনের একটি প্রতিনিধি দল পৌঁঁছয় গায়েন বাড়িতে। তল্লাশি চালানো হয় তাঁর বাড়িতে। প্রসঙ্গত, অনুব্রতকে সিবিআই হেফাজতে নেওয়ার পর থেকেই বিদ্যুতের নাম চর্চার কেন্দ্রবিন্দুতে। তিনি অনুব্রতর ঘনিষ্ঠ বলে পরিচিত এলাকায়। রবিবার তাঁরই বাড়িতে গিয়েছে সিবিআই-এর একটি প্রতিনিধি দল। উল্লেখ্য, অনুব্রত মণ্ডলকে হেফাজতে নেওয়ার পর থেকেই আলোচনা শুরু হয়েছে বিদ্যুৎবরণকে নিয়ে। তবে একা অনুব্রত নন অনুব্রত কন্যা সুকন্যা মন্ডলের সঙ্গেও তাঁর অত্যন্ত ভালো সম্পর্ক বলে স্থানীয় সূত্রে খবর। এই বিদ্যুৎবরণ গায়েন একজন পুরোকর্মী। রবিবার বেলা সাড়ে বারোটা নাগাদ বিদ্যুৎবরণের বোলপুরের বাড়িতে মোট চারজন সিবিআই আধিকারিক গিয়েছিলেন। তবে…
Read More
গরুপাচারে সোজাসুজি যোগ রয়েছে কেষ্টর, দাবি সিবিআইয়ের

গরুপাচারে সোজাসুজি যোগ রয়েছে কেষ্টর, দাবি সিবিআইয়ের

রাজ্যের শিক্ষক নিয়োগে দুর্নীতির মতই গরুপাচার কাণ্ডেও প্রকাশ্যে আসছে একের পর এক নয়া তথ্য। এই দুই দুর্নীতির মামলায় এইমুহুর্তে উত্তাল পরিস্থিতি রাজ্যে। এবার গরু পাচার মামলায় নয়া মোড়। ইতিমধ্যে এ মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল, যা কেন্দ্র করে বর্তমানে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বাংলায়। ফের একবার আদালতে তোলা হলে অনুব্রত মণ্ডলকে পুনরায় চার দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক। এর মাঝেই সিবিআইয়ের নয়া দাবি ঘিরে শোরগোল ছড়িয়ে পড়ল বঙ্গ রাজনীতিতে। তাদের দাবি, সীমান্তে গরু পাচার মামলায় প্রত্যক্ষভাবে মদত ছিল বীরভূম জেলা সভাপতির! কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অনুমান, বর্তমানে অনুব্রত এবং তাঁর একাধিক আত্মীয় ও কর্মীদের থেকে যে…
Read More
জেলে আচমকাই অসুস্থ হয়ে পড়েন পার্থ চট্টোপাধ্যায়

জেলে আচমকাই অসুস্থ হয়ে পড়েন পার্থ চট্টোপাধ্যায়

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জেল হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই পরিস্থিতিতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এর পরই তড়িঘড়ি প্রেসিডেন্সি জেল থেকে তাঁকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে৷ এদিন গাড়ি থেকে নামতেই তাঁকে জিজ্ঞাসা করা হয় শরীর কেমন? জবাবে পার্থ বললেন, ‘‘শরীর ভাল নেই।’’ এসএসকেএম-এ পার্থ চট্টোপাধ্যায়ের বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয় বলে জানা গিয়েছে৷ তাঁর চিকিৎসক এবং আইনজীবীরা জানিয়েছেন, স্বাভাবিক ভাবে হাঁটাচলা করতে পারছেন না প্রাক্তন মন্ত্রী৷ তাঁর ক্রিয়েটিনিন-এর মাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে৷ পাশাপাশি অনেকখানি কমে গিয়েছে হিমোগ্লোবিনের মাত্রা৷ এই অবস্থায় চিকিৎসকরা তাঁকে বেশ কিছু পরীক্ষা করানোর পরামর্শ দেন৷ এর পরেই…
Read More
একাধিক দূর্নীতির অভিযোগের পরিস্থিতিতে, রাজ্যের শাসক দলের ভাবমূর্তি ফেরাতে বিশেষ বার্তা মুখ্যমন্ত্রীর

একাধিক দূর্নীতির অভিযোগের পরিস্থিতিতে, রাজ্যের শাসক দলের ভাবমূর্তি ফেরাতে বিশেষ বার্তা মুখ্যমন্ত্রীর

এই মুহূর্তে বেশ খানিকটা চাপের মধ্যেই আছে রাজ্যের শাসকদল। রাজ্যের বড় দুই দুর্নীতির কাণ্ডে জড়িত পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল ইস্যুতে তৃণমূল যথেষ্ট অস্বস্তির মধ্যে রয়েছে। দুর্নীতি ইস্যুতে বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। এই পরিস্থিতিতে রদবদলের পর রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকে মন্ত্রীদের পাইলট কার ব্যবহার করতে নিষেধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করার আগে সেগুলি ভাল করে দেখে নেওয়ার পরামর্শও দিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্নে মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, মন্ত্রীরা কেউ যেন পাইলট কার ব্যবহার না করেন। এমনকী জেলা থেকে কলকাতায় আসলেও কেউ পাইলট কার ব্যবহার করতে পারবেন না। এছাড়া এবার থেকে প্রতিমন্ত্রীদের জন্য আলাদা করে কাজ ঠিক করে…
Read More
খারিজ হলো জামিনের আবেদন, আরও চার দিনের সিবিআই হেফাজতের নির্দেশ আদালতে তরফে

খারিজ হলো জামিনের আবেদন, আরও চার দিনের সিবিআই হেফাজতের নির্দেশ আদালতে তরফে

আদতে লাভ হলো না কোনো কিছুই, শারীরিক অসুস্থতার দোহাইও কাজে দিল না। এর আগেও তিনি অসুস্থ, এই দোহাই দিয়েই প্রতিবার হাজিরা এড়িয়েছেন৷ তবে এবার আরো চাপের মধ্যে পড়লো কেষ্ট। বহু টানাপোড়েনের পর অবশেষে গরু পাচারকাণ্ডে গ্রেফতার অনুব্রত মণ্ডলকে আরও চার দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এদিন শুরুতেই তাঁর আইনজীবী জামিনের আবেদন করেছিলেন। কিন্তু সিবিআই তার বিরোধিতা করে। অনুব্রত নিজেও শারীরিক অসুস্থতার কথা আদালতে জানিয়েছিলেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। সিবিআইয়ের আর্জিই মান্যতা পেয়েছে বিচারকের কাছে। তবে অসুস্থতা নিয়ে বিচারকের সঙ্গে কথা হয়েছে তৃণমূল নেতার। সূত্রের খবর, আদালতে অনুব্রত মণ্ডল বিচারককে জানান, তিনি সব সময়ে অসুস্থ থাকেন। শরীর বরাবর অসুস্থ।…
Read More
রাজ্য সরকারের তরফে বড় ঘোষণা দুয়ারে রেশন নিয়ে

রাজ্য সরকারের তরফে বড় ঘোষণা দুয়ারে রেশন নিয়ে

রাজ্যে চলতে থাকা একাধিক প্রকল্পগুলির মাঝে অন্যমত হলো দুয়ারে রেশন। এবার এই দুয়ারে রেশন প্রকল্প নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফে রেশন দোকানদারদের জন্য এককালীন মাসিক পাঁচ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। রেশন ডিলারদের কমিশন হিসাবে অতিরিক্ত অর্থ দেওয়ার পাশাপাশি নষ্ট হয়ে যাওয়া শস্যের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। কিন্তু এই নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। আগে থেকেই 'দুয়ারে রেশন' প্রকল্প নিয়ে বিরোধিতা করে আসছিলেন ডিলাররা। এখন আবার নতুন বিতর্ক। আসলে জানান হয়েছে, রাজ্য সরকার রেশন ডিলারদের কুইন্ট্যাল প্রতি ৭৫ টাকা ছাড়াও প্রতি মাসে আরও ৫ হাজার টাকা করে কমিশন দেবে। এছাড়াও খাদ্যশস্য…
Read More
এবার কি বাড়তে পারে পুজোর অনুদান?

এবার কি বাড়তে পারে পুজোর অনুদান?

আর কিছু সময়ের অপেক্ষা তার পরেই উপস্থিত হবে প্রতীক্ষিত সময়। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শুরু হতে মাঝে আর বাকি মাত্র দেড় মাস। ইতিমধ্যেই শহরের অলিতে গলিতে, রাজ্যের বিভিন্ন প্রান্তে জোর কদমে চলছে পুজোর প্রস্তুতি। চলতি বছরে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হচ্ছে দেবীপক্ষ। আর তাই বাঙালির শ্রেষ্ঠ উৎসবের জন্য প্রশাসনিক প্রস্তুতি নিতে সোমবারই রাজ্যের সমস্ত পুজো কমিটির সঙ্গে বৈঠকে বসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অন্যবার শুধুমাত্র কলকাতার পুজো কমিটিগুলিই মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বৈঠকের আমন্ত্রণ পেতেন। কিন্তু এবারের বৈঠকে আনা হয়েছে কিছু বদল। জানা যাচ্ছে কলকাতার পুজো কমিটির পাশাপাশি জেলার পুজো কমিটিগুলোও সোমবারের এই বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন। আজ এই বৈঠকে কি নির্দেশ দেন রাজ্যের…
Read More
কেষ্টর দেহরক্ষীর আত্মীয়দের নামে কোটি কোটি টাকার সম্পত্তি

কেষ্টর দেহরক্ষীর আত্মীয়দের নামে কোটি কোটি টাকার সম্পত্তি

রাজ্যের গরুপাচার কাণ্ডে জর্জরিত এক একজনের সম্পত্তি দেখে চোখ কপালে সিবিআইয়ের৷ সিবিআই চার্জশিটে ববিনের যে সম্পত্তির কথা উল্লেখ রয়েছে, তার পরিমাণ ৪ কোটি ১০ লক্ষ টাকা৷ এ কথা শুনেই মুখ টিপে হাসছেন মুর্শিদাবাদের ডোমকলের মানুষজন৷ এখানেই ববিনের মামাদের বাড়ি৷ সেদিকে আঙুল তুলে তাঁরা বলছেন, ববিনের যত পরিমাণ টাকা তাঁর আত্মীয়দের কাছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তা একজোট করলে অঙ্কটা পাহাড় প্রমাণ হবে৷ এই ববিন হলেন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন৷ গরু পাচার মামলায় আপাতত তিনি সিবিআই হেফাজতে৷ ববিনের মামার বাড়ি ডোমকলে৷ সেখানে রয়েছে ববিনের মামা হাবিবুর রহমানের ছ’তলা পেল্লাই বাড়ি। পরিবার সূত্রে দাবি, হাবিবুরকে নাকি এই প্রাসাদোপম বাড়িটি দান করেছেন সায়গলের…
Read More
নিম্নচাপের ভ্রুকুটি কিছুটা কমলেও, আজও বাংলা জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

নিম্নচাপের ভ্রুকুটি কিছুটা কমলেও, আজও বাংলা জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

চলতি সপ্তাহের শুরু থেকেই জারি হয়েছিল সতর্কতা নিমচাপ নিয়ে। গতকাল অর্থাৎ শুক্রবার সকাল থেকেই বলা হয়েছিল আবহাওয়া আরও খারাপ হতে পারে। শুক্রবার সকাল থেকেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে বাংলায়। ওড়িশা উপকূলে ঘনীভূত হওয়ার নিম্নচাপের জেরে প্রায় সারাদিন এবং আজ শনিবার ভোর পর্যন্ত বর্ষণ হয়েছে। এখনও পর্যন্ত আকাশ মেঘলা এবং সারাদিন বৃষ্টি হবে বলেই অনুমান করা হচ্ছে। যদিও আবহাওয়া দফতর জানিয়েছে, যে নিম্নচাপের কারণে মূলত বৃষ্টি হচ্ছিল সেই নিম্নচাপ শক্তি হারাচ্ছে ধীরে ধীরে। তবে আজ গোটা দিনে বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবেই বলে জানান হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপ এই মুহূর্তে ঝাড়খণ্ডের কাছে অবস্থান করছে। সেই রাজ্যে বৃষ্টি হওয়ার পাশাপাশি বাংলার একাধিক জেলা…
Read More