ফিরলো স্বস্তি, আজ সকাল থেকেই বৃষ্টি দক্ষিণবঙ্গে থাকবে আগামী কয়েকদিন

ফিরলো স্বস্তি, আজ সকাল থেকেই বৃষ্টি দক্ষিণবঙ্গে থাকবে আগামী কয়েকদিন

বিগত বেশ কিছুদিন ধরে উত্তরবঙ্গে অনবরত বৃষ্টি হয়ে চলেছে। অতিভারী বৃষ্টির ফলে বেশ কিছু জায়গায় ধসও নেমেছে। কিন্তু অন্যদিকে বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। মাঝে মাঝে সামান্য বৃষ্টি হলেও গরমও বাড়ছে মাত্রাতিরিক্ত ভাবে। শেষ কয়েকদিন ভিজেছে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি। যদিও তা খুব একটা স্থায়ী হয়নি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গতকালও সেইভাবে বৃষ্টি হয়নি। কিছু জায়গায় ছিটেফোঁটা বৃষ্টি হয়েছিল। তবে আজ সকাল থেকেই দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে শহরে। তাহলে আজ কি নাগাড়ে বৃষ্টি দেখবে তিলোত্তমা? কী বলছে আবহাওয়া দফতর? রাজ্যবাসীকে স্বস্তি দিয়ে হাওয়া মহল জানিয়েছে, আগামী ৪ থেকে ৫ দিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও খুব বেশ আশা করা যে…
Read More
নির্ধারিত সময়ের মধ্যে মেধা তালিকা প্রকাশের নির্দেশ হাই কোর্টের

নির্ধারিত সময়ের মধ্যে মেধা তালিকা প্রকাশের নির্দেশ হাই কোর্টের

ইতিমধ্যে রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে তোলপাড় হয়েছে। চলছে মামলা এই নিয়ে। এরই মাঝে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফে। আগামী মাসে ১৫ জুলাইয়ের মধ্যে একাদশ ও দ্বাদশ শ্রেণির বিভাজন মেধা তালিকা এবং তাদের প্রাপ্ত নম্বর সহ তালিকা প্রকাশ করতে হবে। এমন নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মেধা তালিকার বিস্তারিত ব্রেকআপ সহ প্রকাশের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট ১২ মে। সেখানে যাবতীয় নম্বরের ব্রেক থাকার কথা। ২০ মে'র মধ্যে তা প্রকাশের কথা ছিল। কিন্তু এখনও সেই নির্দেশ পালন হয়নি। অন্য একটি মামলায় ১১-১২ ক্লাসে নিয়োগে সেই একই আবেদন করা হয়েছে। আদালত জানিয়েছে, আগামী ১০ দিনে সেই নির্দেশ পালন করতে হবে। এনআইসি'কে…
Read More
মুক্তি পাওয়া তো দূর জেল হলো সায়গলের

মুক্তি পাওয়া তো দূর জেল হলো সায়গলের

তৎপরতার সঙ্গে কাজ চলছে রাজ্যের অন্যতম মামলা গরুপাচার কাণ্ডে। সম্প্রতি এই মামলাতেই গ্রেফতার করা হয়েছিল অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে। এবার এই মামলায় মুক্তি পাওয়া তো দূর জেল হলো সায়গলের। তাঁকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিল সিবিআই আদালত। আগামী ৮ জুলাই পর্যন্ত অর্থাৎ ১৪ দিন জেল হেফাজতে থাকবেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রতের দেহরক্ষী। এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। কেন তাঁকে জেলে রাখতে হবে তার কারণও ব্যাখ্যা করা হয়েছে। আদালতের পর্যবেক্ষণ তিনি যদি জামিন পান তাহলে তদন্ত প্রভাবিত হতে পারে। সেই কারণে আসানসোলের সিবিআই আদালতের বিচারক সায়গল হোসেনকে জেলেই পাঠিয়েছেন। যদিও তিনি এও জানিয়েছেন যে, জেল হেফাজতে থাকাকালীন সহগলকে…
Read More
আগামী সপ্তাহের শুরুতেই আসানসোল যাচ্ছেন মুখ্যমন্ত্রী

আগামী সপ্তাহের শুরুতেই আসানসোল যাচ্ছেন মুখ্যমন্ত্রী

সম্প্রতি হওয়া লোকসভা উপনির্বাচনে জয় হয়েছে রাজ্যের শাসক শিবিরের। ভোটপর্বে বিপুল জয় জয় লাভের পর এই প্রথম, আগামী সপ্তাহের শুরুতেই ফের আবার জেলা সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী। লোকসভা উপনির্বাচনে আসানসোলে এবার প্রথম জিতেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি প্রার্থীকে অগ্নিমিত্রা পলকে রেকর্ড ব্যবধানে হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই 'উপহার' দিয়েছেন তারকা প্রার্থী শক্রঘ্ন সিনহা। এবার মমতার তাঁকে ধন্যবাদ দেওয়ার পালা। সেই কারণে আসানসোলে জনসভা করতে চলেছেন তিনি। জানা গিয়েছে, তিন দিনের সফরে দুই বর্ধমান এবং আসানসোল যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা উপনির্বাচনে বিপুল জয়ের পর এই প্রথম সেখানে যাচ্ছেন তিনি। সব ঠিক থাকলে আগামী ৩ দিনের সফরে ফের জেলায় যাবেন মমতা। ২৭ জুন, সোমবার…
Read More
স্বস্তি রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যায়

স্বস্তি রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যায়

দেশের করোনা সংক্রমণের সংখ্যা যতটা বাড়ছে ততটা স্বস্তি দিচ্ছে রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা। আজ আক্রান্ত কমেছে অনেকটা। এদিকে আজ মৃত্যু হয়নি বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত আবার বাড়তে শুরু করেছে যা অস্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট আরও বেড়ে ৭.৩০ শতাংশ। এদিকে সুস্থতার হার কমে ৯৮.৮০ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৪৫ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ২৩ হাজার ৫৮৭ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় কোনও মৃত্যু হয়নি রাজ্যে। মোট মৃত্যু দাঁড়িয়ে ২১ হাজার ২১২ জনে। অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে…
Read More
আগামী সপ্তাহ থেকেই খুলছে স্কুল

আগামী সপ্তাহ থেকেই খুলছে স্কুল

চলতি বছর শুরু থেকেই বেড়েছে গরমের পারদ। এই কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা ভেবে বাড়ানো হয়েছিল গরমের ছুটি। দুবার করে বদলানো হয় স্কুল খোলার দিনক্ষণ। পরবর্তীতে সেই ছুটি আরও ১১ দিন বাড়িয়ে হয়। আগামী ২৬ জুন সেই ছুটি শেষ হচ্ছে৷ ২৭ জুন অর্মথাৎ সোমবার থেকে খুলে যাচ্ছে সরকারি স্কুল৷ তার আগে গুচ্ছ নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। শিক্ষা দফতরের নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, স্কুল খোলার আগে গোটা স্কুলবাড়ি স্যানিটাইজ করতে হবে। মেনে চলতে হবে যাবতীয় করোনা বিধি। কারণ সোমবার থেকে স্কুল খুলছে৷ এরই মধ্যে রাজ্যে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে উদ্বেগ কিছুটা বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ রাজ্য সরকার। তাই যাবতীয় করোনা বিধি…
Read More
পরিস্থিতি সংকটজনক তরুণ মজুমদারের

পরিস্থিতি সংকটজনক তরুণ মজুমদারের

বহুদিন ধরে শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। বিগত প্রায় এক মাস ধরে তিনি কিডনির সমস্যায় ভুগছেন। সদ্য ধরা পড়েছে শ্বাসকষ্টের সমস্যা, ডায়বেটিস এবং ফুসফুসের রোগ। সেই কারণে গতকাল হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদার। জানা গেছে তিনি সেপ্টিসেমিয়ায় আক্রান্ত। তাই তাঁকে নিয়ে চিন্তা বৃদ্ধি হচ্ছে চিকিৎসকদের। অতি সংকটজনক তরুণ মজুমদার। যকৃতের জনিত সমস্যা নিয়ে এইমুহূর্তে বিশিষ্ট এই পরিচালক ভর্তি কলকাতার এসএসকেএম হাসপাতালে। দিন দুয়েক আগেই ৯২ বয়সী পরিচালককে এই হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আপাতত সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। জানা যাচ্ছে বৃহস্পতিবার অসুস্থ এইউ পরিচালককে দেখতে হাসপাতালে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিচালকের পরিবারের সদস্যের সঙ্গে তিনি বেশ কিছুক্ষণ কথা বলেছেন বলেও খবর। উল্লেখ্য, ৯২ বছর…
Read More
আবার একবার তলব করা হলো নুপুর শর্মাকে

আবার একবার তলব করা হলো নুপুর শর্মাকে

সম্প্রতি তার একটি ভুল মন্তব্যে তোলপাড় হয়েছে গোটা দেশসহ বিভিন্ন রাজ্যে। বিক্ষোভের আগুন জ্বলেছে বিভিন্ন রাজ্যে যার আচ পড়েছে বাংলাতেও। সংবাদমাধ্যমের বিতর্ক অনুষ্ঠানে যোগ দিয়ে হজরত মহম্মদ সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি নেত্রী নূপুর শর্মা। সেই মন্তব্যের পর থেকেই দেশ জুড়ে উত্তপ্ত পরিবেশ। রাজ্যে রাজ্যে বিক্ষোভ, অবরোধ। এই বিক্ষোভের প্রভাব পড়েছে বাংলাতেও। সেই কারণেই তাঁকে কলকাতা পুলিশ তলব করেছিল। সোমবারই নূপুরকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি হাজিরা দেননি। কলকাতা পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৪১ এ ধারায় নোটিস পাঠিয়েছিল নূপুর শর্মাকে। নারকেলডাঙা থানায় হাজিরা দিতে হত তাঁকে। কিন্তু নির্ধারিত দিনে আসেননি তিনি। এবার তাঁকে তলব করল আমহার্স্ট স্ট্রিট থানা। আগামী শনিবারের…
Read More
অভিযোগের পর অপসারণ করা হলো মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে

অভিযোগের পর অপসারণ করা হলো মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে

রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় প্রকাশ্যে আসছে একের পর এক নাম। এবার এই মামলা নিয়ে বিতর্কের মাঝেই অপসারিত মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। শিক্ষক ও কর্মী নিয়োগ মামলায় দুর্নীতির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। কল্যাণের নাম নিয়োগ কেলেঙ্কারিতে জড়িয়ে যাওয়ার পর বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করে। কলকাতা হাইকোর্টের নির্দেশে তৈরি প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগের কমিটিও তাঁর বিরুদ্ধে সরব হয়। সিবিআই গোয়েন্দারাও তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। এখন তাঁকে অপসারিত করল নবান্ন। জানা গিয়েছে, কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের পদে নিযুক্ত হয়েছেন রামানুজ গঙ্গোপাধ্যায়। তিনি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির রেজিস্ট্রার ছিলেন। আগামী এক বছরের জন্য মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি থাকবেন তিনি। আগে কল্যাণময় ২০১৬ সাল থেকে…
Read More
অভিযোগের পরেই বদলি করা হলো পাভলভের সুপারকে

অভিযোগের পরেই বদলি করা হলো পাভলভের সুপারকে

বারবার অভিযোগের আঙুল উঠেছে রোগীদের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে। রাজ্যের অন্যতম মানসিক হাসপাতালে নিম্নতম পরিষেবার অভিযোগ। বারংবার এই অভিযোগ ওঠায় এবার নড়েচড়ে বসেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। পাভলভ মানসিক হাসপাতালে রোগীদের অস্বাস্থ্যকর পরিবেশে রীতিমতো বন্দি বানিয়ে রাখা হচ্ছে। খবর সামনে আসতেই বিতর্ক শুরু হয়। হাসপাতালের সুপার গণেশ প্রসাদকে শোকজ করা হয়েছিল। তবে তাঁর উত্তরে খুব একটা সন্তুষ্ট হয়নি রাজ্য স্বাস্থ্য দফতর। অনুমান করা হচ্ছিল তাঁকে সরিয়ে দেওয়া হতে পারে। ঠিক সেটাই হল। পাভলভ হাসপাতালের সুপারকে বদল করা হল। তাঁকে পাঠিয়ে দেওয়া হয়েছে কোচবিহারে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, পাভলভ মানসিক হাসপাতালের সুপার গণেশ প্রসাদকে পাঠানো হয়েছে কোচবিহারের জেডি যক্ষ্মা হাসপাতালে। পাভলভে তাঁর…
Read More
আরো অস্বস্তি বাড়লো রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রীর

আরো অস্বস্তি বাড়লো রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রীর

রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় তদন্তের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল সিবিআই-এর হাতে। সিবিআই-এর পর এবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এ বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)! এই মামলায় বেআইনি লেনদেন সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখতেই তদন্ত নামছে ইডি৷ সূত্রের খবর, শীঘ্রই মামলাকারীদের তথ্য ও নথি সহ তলব করা হবে। স্কুল সার্ভিস কমিশনের একটি মামলায় ইতিমধ্যেই নাম জড়িয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমানে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের৷ কলকাতা হাই কোর্টের নির্দেশে তাঁকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদও করেছে সিবিআই। এবার আরও একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এসএসসি মামলার তদন্তভার হাতে নেওয়ায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর অস্বস্তি খানিকটা বাড়ল বলেই মনে করা হচ্ছে৷ সাধারণত কোথাও বড় অঙ্কের টাকা নয়ছয়ের ইঙ্গিত…
Read More
মুক্তি মেলেনি এখনো, রোদ্দুরের বিরুদ্ধে নতুন নির্দেশ

মুক্তি মেলেনি এখনো, রোদ্দুরের বিরুদ্ধে নতুন নির্দেশ

বেশ কয়েকদিন হয়ে গেলেও এখনো মুক্তি পেলো না তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অশালীন মন্তব্য করার জন্য তিনি গ্রেফতার হন। গোয়া থেকে গ্রেফতার হওয়ার পর আদালতে মামলা চলছে। আপাতত জেলেই ছিলেন রোদ্দুর রায় কিন্তু আজ আবার তাঁকে পুলিশি হেফাজতে পাঠালো আলিপুর আদালত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে কটূক্তির অভিযোগের মামলাতেই এই নির্দেশ। আদালত আজ জানিয়েছে, আগামী ২৬ জুন অর্থাৎ রবিবার পর্যন্ত রোদ্দুর থাকবেন পুলিশি হেফাজতে। নতুন এই মামলাতেই তাঁকে পুলিশ হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। আসলে মুখ্যমন্ত্রীকে কু-কথা বলার অভিযোগে কলকাতার একাধিক থানায় রোদ্দুরের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। হেয়ার স্ট্রিট থানায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার হওয়ার পর…
Read More
সামান্য কম হলো সংক্রমনের সংখ্যা

সামান্য কম হলো সংক্রমনের সংখ্যা

দেশের পাশাপাশি রাজ্যের কারণে সংক্রমনের সংখ্যাও বেড়ে চলেছে। ক্রমশ বেড়ে চলেছে সংক্রমনের সংখ্যা। তবে গতকালের তুলনায় আজ আক্রান্ত কমেছে অনেকটা। এদিকে আজও মৃত্যু হয়েছে বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত আবার বাড়তে শুরু করেছে যা অস্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট আরও বেড়ে ৪.৮৫ শতাংশ। এদিকে সুস্থতার হার কমে ৯৮.৮৩ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯৫ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ২২ হাজার ৮৪২ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ ২ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ২১২ জনের।…
Read More
সামনেই আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন, গুরুত্ব বাড়ল তৃণমূল সুপ্রিমো মমতার

সামনেই আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন, গুরুত্ব বাড়ল তৃণমূল সুপ্রিমো মমতার

এই মুহূর্তের সব চেয়ে বড়ো জল্পনা আগামী মাসের রাষ্ট্রপতি নির্বাচন। চলছে মনোনয়ন পত্র জমা দেওয়ার সময়। রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপির পাশাপাশি বিরোধী জোট। সামনের মাসে নির্বাচন। পরিসংখ্যান বলছে বড় অঘটন না ঘটলে বিজু জনতা দল, ওয়াইএসআর কংগ্রেস-সহ আরও কয়েকটি দলের সমর্থন বিজেপি প্রার্থী পেতে চলেছেন। অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির প্রার্থী দ্রৌপদী মুর্মুর জয় একপ্রকার সুনিশ্চিত বলেই মনে করা হচ্ছে। সেখানে কিছুটা পিছিয়ে থাকবেন বিরোধী জোটের প্রার্থী যশবন্ত সিনহা। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবে সাড়া দিয়ে বিরোধী দলগুলি তাঁকেই রাষ্ট্রপতি পদে সর্বসম্মতিক্রমে নির্বাচন করেছেন। তবে রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্তের হার হলেও জাতীয় রাজনীতিতে মমতার গুরুত্ব নিঃসন্দেহে আরও অনেকটা বেড়ে গেল। এর…
Read More