গতকাল বাতিল হওয়ায় আজ আবার তলব পড়লো অনুব্রতর

গতকাল বাতিল হওয়ায় আজ আবার তলব পড়লো অনুব্রতর

গতকাল হাজিরায় উপস্থিত না হওয়ায় আজ ডাক পড়লো তার। বুধেও অনুব্রত মণ্ডলকে সিবিআই তলব। মঙ্গলবার বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে ‘ভোট পরবর্তী হিংসা’ মামলায় তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বুধবার গরু পাচার মামলায় ফের তলব করা হল তাঁকে৷ তবে সূত্রের খবর, মঙ্গলবারের মতো আজও  শারীরিক অসুস্থতার কারণে হাজিরা এড়াতে পারেন তৃণমূলের এই দোর্দণ্ডপ্রতাপ নেতা। তাঁর অসুস্থতার কথা সিবিআইকে জানিয়ে দেবেন তাঁর আইনজীবী।এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে টানা চিকিৎসা চলেছে তাঁর৷ ছুটির সময় তাঁকে ১৫ দিন সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দেন চিকিৎসকরা। সেই মতোই তিনি বিশ্রামে থাকছেন৷ এই  কথাটাই সিবিআই-কে জানাবেন  অনুব্রতের আইনজীবী৷ সূত্র মারফত খবর৷ গতকাল হাজিরা এড়ালেও অনুব্রতের আয়ের হিসেব-নিকেষ খতিয়ে দেখতে আয়কর দফতরের…
Read More
আগামীকালই আবার বৈঠকের ডাক নবান্নে

আগামীকালই আবার বৈঠকের ডাক নবান্নে

এইমুহুর্তে বেশ অস্বস্তিকর পরিস্থিতি রয়েছে রাজ্য সরকার। শিক্ষক নিয়োগে দুনীতির মামলায় কোপ পড়েছে বেশ কয়েকজন মন্ত্রীর নামে। এই সবের মাঝেই চলতি সপ্তাহে জরুরি ভিত্তিতে আরও একবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক হতে চলেছ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আগামীকাল বৃহস্পতিবার নবান্নে বৈঠক হতে চলেছে। বৈঠকের মন্ত্রিসভার রদবদল নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। নবান্নে বৃহস্পতিবারের বৈঠকে বর্তমান শিক্ষা ব্যবস্থা, এসএসসি দুর্নীতি নিয়ে আলোচনা হবে হলে মনে করা হচ্ছে। এসএসসি দুর্নীতি নিয়ে ইতিমধ্যে যথেষ্ট অস্বস্তিতে রাজ্য সরকার। রাজ্য সরকারের দুই মন্ত্রীকে ইতিমধ্যে সিবিআইয়ের মুখে পড়তে হয়েছে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআইয়ের জেরার মুখে পড়তে হয়েছে। ফের সিবিআই তাঁকে তলব করেছে। পাশাপাশি মেয়েকে…
Read More
এই মুহূর্তে মাঙ্কিপক্সের পর নতুন আতঙ্কের নাম টম্যাটো ফ্লু

এই মুহূর্তে মাঙ্কিপক্সের পর নতুন আতঙ্কের নাম টম্যাটো ফ্লু

বিগত দু বছর ধরে করোনা সংক্রমণে নাজেহাল দেশবাসী। সংক্রমণের কারণে হারিয়েছে বহু প্রাণ। এখনো পর্যন্ত চলছে সংক্রমণের জের। এরই মাঝে দেখা দিয়েছে নতুন আতঙ্ক মাঙ্কিপক্স। এর কারণ বুঝে ওঠার আগেই দেখা দিয়েছে আরেক নতুন সংক্রমনের ঢেউ। যার নাম 'টম্যাটো ফ্লু'। বাংলার একাধিক পড়শি রাজ্য তথা দক্ষিণ ভারতের অনেক রাজ্যে এই রোগে আক্রান্ত হয়েছে বহু শিশু এমন খবর মিলছে। এই রোগের মূল উপসর্গ প্রবল জ্বর এবং র‍্যাশ। ওড়িশা থেকে কেরল, তামিলনাড়ু সহ একাধিক রাজ্য মিলিয়ে প্রায় শতাশিক শিশু এই রোগে সংক্রমিত হয়েছে বলে জানা গিয়েছে। জ্বর, র‍্যাশ ছাড়াও ইতিমধ্যেই আরও বেশ কয়েকটি উপসর্গের হদিশ মিলেছে এই 'টম্যাটো ফ্লু'র। সেগুলি হল, পেটে…
Read More
অর্জুনের দল পরিবর্তনের পরেই আরো ধসের মুখে পড়তে পারে রাজ্য বিজেপি

অর্জুনের দল পরিবর্তনের পরেই আরো ধসের মুখে পড়তে পারে রাজ্য বিজেপি

অবশেষে দল বদল করেছেন তিনি। গেরুয়া শিবির ছেড়ে ফিরে এসেছেন রাজ্যের শাসক দলে। আবার দিয়েছেন পুরোনো দলেই। তিন বছরের সম্পর্ক ছিন্ন করে রবিবারই পুরনো দলে ফিরে এসেছেন অর্জুন সিং। বরাবরই দলের কাছে গুরুত্বপূর্ণ তিনি। তিনি তৃণমূলে আসার পরেই তোপ দেগেছিলেন বঙ্গ বিজেপি নেতৃত্বকে। কটাক্ষের সুরে বলেছিলেন, তারা তাঁকে বিশ্বাস করতে পারেনি। এও বলেছিলেন যে, এসি ঘরে বসে রাজনীতি হয় না। এখন গেরুয়া শিবিরকে আরও ধাক্কা দিতে প্রস্তুতি নিচ্ছেন অর্জুন। জানা গিয়েছে, বঙ্গ বিজেপিতে ধস নামাতে তিনি তালিকা প্রস্তুত করেছেন, যা ইতিমধ্যেই চলে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে। আগামী সোমবার শ্যামনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। আর সেখানেই বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসের পতাকা…
Read More
নির্দেশ অমান্য করলেন পরেশ অধিকারী

নির্দেশ অমান্য করলেন পরেশ অধিকারী

এই মুহূর্তে রাজ্যে উত্তাল পরিস্থিতি শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে। নাম জড়িয়েছে একের পর এক। শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় নিজের নাম জড়িয়ে ইতিমধ্যেই মহা ফাঁপরে পড়েছেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। ইতিমধ্যেই গত সপ্তাহে তাঁকে এই দুর্নীতি মামলা নিয়ে লাগাতার সিবিআই আধিকারিকদের জেরার মুখে পড়তে হয়েছে। পাশাপাশি আবার কলকাতা হাইকোর্টের নির্দেশে শিক্ষিকার চাকরি খোয়াতে হয়েছে মন্ত্রী কন্যা অঙ্কিতা অধিকারীকেও। সিবিআই সূত্রে খবর আগামী দিনে আরও কয়েকবার শিক্ষা প্রতিমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করার কথা সিবিআই আধিকারিকদের। আর তাই তাঁকে কলকাতা না ছাড়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেই নির্দেশ অমান্য করেই মঙ্গলবার সকালে ফ্লাইট ধরে উত্তরবঙ্গে ফিরে গেলেন পরেশ অধিকারী। মঙ্গলবার সাতসকালেই কলকাতা বিমানবন্দরে পৌঁছান মন্ত্রী। সেখান থেকে সকাল ৯:১০…
Read More
প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সম্মান জানাতে তৈরী হচ্ছে মেমোরিয়াল

প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সম্মান জানাতে তৈরী হচ্ছে মেমোরিয়াল

তিনি আজ বেঁচে নেই কিন্তু তাকে সম্মান দিতে বড়ো উদ্দ্যোগ বর্তমান মুখ্যমন্ত্রীর তরফে৷ প্রাক্তনকে সম্মান বর্তমানের৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর স্মারক মেমোরিয়ালের জন্য জমি বরাদ্দ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম-এর অনুরোধ ফেরাননি তিনি৷ রাজারহাটে জমি দেওয়া হল তাদের৷ শীঘ্রই শুরু করা হবে জ্যোতি বসু মেমোরিয়ালের কাজ। সূত্রের খবর, আগামী ৮ জুলাই, জ্যোতি বসুর জন্মদিনেই প্রস্তাবিত মেমোরিয়ালের রূপরেখার খসড়া সম্পূর্ণ করতে চাইছে রাজ্য সিপিএম। রাজারহাটে নির্মীয়মাণ নতুন হাই কোর্টের কাছেই জ্যোতি বসু মেমোরিয়ালের জন্য ৫ একর জমি অনুমোদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই জমিটি কেনা হয়েছে ‘জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চে’র নামে। এই ট্রাস্টের সচিব রবীন দেব৷ এছাড়াও…
Read More
শিক্ষক নিয়োগে স্বচ্ছতা আনতে আসছে বড়ো বদল

শিক্ষক নিয়োগে স্বচ্ছতা আনতে আসছে বড়ো বদল

এই মুহূর্তে বেশ খানিকটা অস্বস্তিকর পরিস্থিতি যাচ্ছে রাজ্য সরকারের৷ শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলা নিয়ে চাপের মধ্যে রয়েছে পৰিস্থিতি৷ দুর্নীতি মামলায় তোলপাড় রাজ্য৷ নাম জড়িয়েছে হেভিওয়েট ব্যক্তিত্বদের৷ ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে৷ অপর একটি দুর্নীতি মামলায় দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীকে৷ শিক্ষক-অশিক্ষক কর্মী নিয়োগ নিয়ে মুখ পুড়েছে স্কুল সার্ভিস কমিশনের৷ এই পরিস্থিতিতে নিয়োগে স্বচ্ছতা আনতে নয়া উদ্যোগ নিল এসএসসি৷ দীর্ঘ প্রশ্নের বদলে ওএমআর শিটে পরীক্ষা নেওয়ার চিন্তাভাবনা করছে কর্তৃপক্ষ৷ সেই সঙ্গে কাউন্সিলিং পর্বে দুর্নীতি রুখতেও বেশ কিছু পদক্ষেপ করার চিন্তাভাবনা করা হচ্ছে৷ তবে পুরো বিষয়টাই আপাতত চিন্তাভাবনার স্তরে রয়েছে বলে জানিয়েছে কমিশন৷ সরকার…
Read More
দলে ফিরে বড়ো দায়িত্ব পেতে চলেছেন অর্জুন

দলে ফিরে বড়ো দায়িত্ব পেতে চলেছেন অর্জুন

বহু জল্পনার পর অবশেষে দল বদল করেছেন তিনি। ফিরে এসেছেন নিজের পুরোনো দলে। গেরুয়া শিবির ছেড়ে রাজ্যের শাসক দলে যোগ দিয়েছেন তিনি। বরাবরই দলের কাছে গুরুত্বপূর্ণ তিনি। দলবদলের আগেও তৃণমূল কংগ্রেসের একাধিক গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলেছেন। মাঝে দু বছরের হাতবদল মাত্র। পদ্ম শিবিরের মোহভঙ্গ হতেই ফের গত রবিবার ঘরের ছেলে ঘরে ফিরেছেন। কথা হচ্ছে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং-এর। সাংসদ পদ থেকে এখনও পদত্যাগ করেননি বটে, কিন্তু ইতিমধ্যেই অর্জুন সিং ফের ফুল বদল করে ঘাসফুল শিবিরে। আর দলবদলের পরদিনই গুরুদায়িত্ব চাপল তাঁর কাঁধে। জানা যাচ্ছে, তৃণমূল বনগাঁ সাংগঠনিক জেলার দায়িত্ব সামলাবেন অর্জুন সিং। সেই কথা পাকাপাকি হতেই মঙ্গলবার রাতেই তৃণমূলের একাধিক মন্ত্রী…
Read More
আগামী দুদিন রাজ্য জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভবনা

আগামী দুদিন রাজ্য জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভবনা

চলতি বছর শীত যেতেই গরমের পারদ চড়ছে ধীরে ধীরে। নাজেহাল পরিস্থিতি কাটিয়েছি রাজ্যবাসী। কিন্তু অবশেষে স্বস্তি দিয়ে, গোটা এপ্রিল ধরে চলা তীব্র দাবদাহের পর অবশেষে মে মাসের শুরু থেকেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখা মিলেছে স্বস্তির বৃষ্টির। প্রায় প্রত্যেক সপ্তাহেই এক, দু দিন অন্তর দেখা মিলছে কালবৈশাখীর। কলকাতাতেও গত শনিবার প্রায় ৯০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়ে ঝড়, সঙ্গে ব্যাপক বৃষ্টি। তবে বৃষ্টির দেখা মিললেও আপেক্ষিক আদ্রতার পরিমাণ বেশি থাকায় গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভ্যাপসা গরমের দাপট চলছেই। এমতাবস্তায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিন ধরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এর সঙ্গেই হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমের জেলাগুলোতে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেক বেশি। বিহার, ঝাড়খন্ড,…
Read More
তবে কি সত্যি চলতি মাসেই উদ্বোধন হতে চলেছে শিয়ালদহ মেট্রোর

তবে কি সত্যি চলতি মাসেই উদ্বোধন হতে চলেছে শিয়ালদহ মেট্রোর

সম্পন্ন হয়েছে শিয়ালদহ মেট্রোর কাজ। বিগত বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে মেট্রোর উদ্বোধন নিয়ে। কিন্তু বারংবার পিছিয়ে যাচ্ছে সেই দিনক্ষন। বাংলার বর্ষবরণের দিনই উদ্বোধনের কথা ছিল। কিন্তু সে ডেডলাইন ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে। অন্যদিকে জানা যাচ্ছে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী ৩১ মে কলকাতায় আসছেন। আর এই খবর প্রকাশে আসতেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ স্টেশন উদ্বোধন নিয়ে জল্পনা তুঙ্গে। মেট্রো রেল সূত্রে খবর, ওইদিনই নাকি উদ্বোধন হতে চলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ স্টেশনটির। আর সেই কারণেই কেন্দ্রীয় রেলমন্ত্রীর কলকাতায় আগমন। যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও সরকারী নির্দেশ জারি হয়নি। সরকারিভাবে রেল কর্তারা ওই প্রসঙ্গে কিছু বলতেও পারছেন না। তবে নির্মাণের দায়িত্বে থাকা KMRCL কর্তারা জানাচ্ছেন, ৩১ মে স্টেশনের উদ্বোধন…
Read More
শিক্ষক নিয়োগে দুর্নীতিতে আরো বেশ কিছুজনের বিরুদ্ধে এফআইআর  

শিক্ষক নিয়োগে দুর্নীতিতে আরো বেশ কিছুজনের বিরুদ্ধে এফআইআর  

এই মুহূর্তে রাজ্যে সব চেয়ে উত্তপ্ত পরিস্থিতি শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে। বেশ খানিকটা চাপের মধ্যে রয়েছে রাজ্য সরকার। নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসি-র উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহা-সহ পাঁচ জনের বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০(বি), ৪১৭, ৪৬৫ এবং ৩৪ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে জামিনঅযোগ্য ৪৬৮ নম্বর ধারাতেও মামলা দায়ের করা হয়েছে। সিবিআই-এর এফআইআর-এ প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ছাড়াও এসএসসির তৎকালীন প্রোগ্রামার সমরজিৎ আচার্য, তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক সৌমিত্র সরকার, তৎকালীন সচিব অশোক কুমার সাহা এবং তৎকালীন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নাম রয়েছে। শান্তিপ্রসাদের বিরুদ্ধে অভিযোগ, মেধা তালিকা না মেনে বেআইনি ভাবে অনুত্তীর্ণ…
Read More
শুরু হয়েছে রাজ্যের অন্যতম প্রকল্প দুয়ারে সরকার

শুরু হয়েছে রাজ্যের অন্যতম প্রকল্প দুয়ারে সরকার

পূর্বেই ঘোষণা করা হয়েছিল যে চলতি মাসেই এবার ফের শুরু হতে পারে রাজ্যের অন্যতম প্রকল্প। শুরু হয়েছে রাজ্য সরকারের 'দুয়ারে সরকার' প্রকল্প। বনগাঁ ব্লকের কালুপর গ্রাম পঞ্চায়েতে সারম্বড়ে অনুষ্ঠিত হল চতুর্থ পর্যায়ের 'দুয়ারে সরকার'। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী, উত্তর ২৪ পরগনার বনগাঁ ব্লকের উদ্যোগে কালুপর গ্রাম পঞ্চায়েতের কালুপুর পাঁচপোতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সারম্বড়ে অনুষ্ঠিত হইয়েছে এই প্রকল্পের। এখানে উপস্থিত ছিলেন বিডিও অর্ঘ্য দত্ত, পঞ্চায়েত প্রধান মুক্তি সরকার, উপ প্রধান হিমাংশু মণ্ডল, নির্বাহী সহায়ক অতনু হালদার সহ বনগাঁ ব্লকের ও কালুপর গ্রাম পঞ্চায়েতের আধিকারিকগণ। লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্য সাথী, ডিজিটাল রেশন কার্ড সহ ১৪ টি পরিষেবা নেওয়ার জন্য পঞ্চায়েতের বিভিন্ন বুথের…
Read More
এবার রাজ্য সরকারের তরফেও কমানো হলো পেট্রোল ও ডিজেলের দাম

এবার রাজ্য সরকারের তরফেও কমানো হলো পেট্রোল ও ডিজেলের দাম

কেন্দ্র সরকার এর পর এবার রাজ্য সরকারের তরফেও ঘোষণা স্বস্তির খবর। সামান্য স্বস্তি ফিরলো মধ্যবিত্তদের জীবনে। পেট্রোল ও ডিজেলে ভ্যাট ছাড়ের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের তরফে জানানো হয়েছে, পেট্রোলে ২.৮০ টাকা এবং ডিজেলে ২.২০ টাকা ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। তবে এই ভ্যাট ছাড়ের ঘোষণায় ৬৪১.৪৫ কোটি টাকা রাজ্যের লোকসান হবে বলে জানা গিয়েছে। কেন্দ্র পেট্রোল ও ডিজেলে শুল্ক কমানোর পর এবার রাজ্য ভ্যাট ছাড়ের ঘোষণা করল রাজ্য। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেন, পেট্রোলে প্রতি লিটারে ৮ টাকা এবং ডিজেলে প্রতি লিটারে ৬ টাকা কমানো হবে। তবে রাজ্যের সিদ্ধান্তে কিছুটা স্বস্তি পাবে রাজ্যবাসী তা বলার অপেক্ষা রাখে…
Read More
দুর্নীতির মামলায় প্রায় ষোল লক্ষ্য টাকা ফেরত দিতে হবে অঙ্কিতাকে

দুর্নীতির মামলায় প্রায় ষোল লক্ষ্য টাকা ফেরত দিতে হবে অঙ্কিতাকে

এই মুহূর্তে রাজ্যে উত্তাল পরিস্থিতি শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে। নাম জড়িয়েছে একের পর এক। এরই মাঝে প্রকাশ্যে এসেছে দুর্নীতি করে চাকরি পেয়েছিলেন তিনি৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ সেই চাকরি থেকে বরখাস্ত হয়েছেন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী৷ সাড়ে তিন বছর স্কুলে শিক্ষকতা করেছেন তিনি। কলকাতা হাই কোর্টের নির্দেশ, চাকরির প্রথম দিন থেকে যে টাকা বেতন হিসাবে পেয়েছেন, তার সবটাই ফেরত দিতে হবে তাঁকে৷ মোট দুটি কিস্তিতে এই টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অঙ্কিতাকে৷ সাড়ে তিন বছরে কত টাকা বেতন হিসাবে পেয়েছিলেন তিনি? কোচবিহারের মেখলিগঞ্জের ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয় সূত্রে খবর, প্রায় সাড়ে তিন বছর এই স্কুলে শিক্ষকতা করেছেন অঙ্কিতা৷…
Read More