পুজোর অনুষ্ঠানে বাদ পড়ায় জানানো হলো প্রতিবাদ

পুজোর অনুষ্ঠানে বাদ পড়ায় জানানো হলো প্রতিবাদ

কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। এর মাঝে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সেই পুজোই পেয়েছে ‘ইনট্যানজিবল হেরিটেজ’ তকমা, যা দিয়েছে ইউনেস্কো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে এই সম্মান এসেছে। আজ বিকেলে ভিক্টোরিয়া মেমোরিয়ালে এই সংক্রান্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যার প্রধান অতিথি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে থাকবেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকড়ও। কিন্তু দুর্গোপুজোর আর্ন্তজাতিক স্বীকৃতির অনুষ্ঠানে ডাক পায়নি খোদ পশ্চিমবঙ্গ সরকারই। এই নিয়ে তীব্র প্রতিবাদ দেখাচ্ছে ‘ফোরাম ফর দুর্গোৎসব’। বিকেলেই এই অনুষ্ঠান বয়কট করছে তারা। কেন্দ্রীয় সরকার কলকাতায় ভিক্টোরিয়াতে দুর্গাপুজো নিয়ে অনুষ্ঠান করছে আর সেখানে আমন্ত্রণ করা হয়নি রাজ্যের কাউকেই। আমন্ত্রিত নয় ‘ফোরাম ফর দুর্গোৎসব’ সংগঠনও। এছাড়াও একাধিক শিল্পীরাও…
Read More
দাদার সাথে সাক্ষাৎ করতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী

দাদার সাথে সাক্ষাৎ করতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গে গেরুয়া শিবিরের পতনের পর দীর্ঘ এক বছর বাদে বাংলায় এলেন স্বরাষ্ট্রমন্ত্রী। দু'দিনের জন্য রাজ্য সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হারার পর এই প্রথম তিনি বাংলায় এলেন এবং একাধিক কর্মসূচি পালন করবেন। ইতিমধ্যে আজ বেশ কিছু কর্মসূচি সেরে ফেলেছেন তিনি। এবার জানা গেল আগামীকাল বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যাযের সঙ্গে দেখা করতে পারেন তিনি। বিজেপি সূত্রের খবর, সৌরভের সঙ্গে দেখা করতে তাঁর বাড়ি বেহালায় আসতে পারেন অমিত শাহ। একসঙ্গে সারতে পারেন নৈশভোজ। ২০২১ বাংলা বিধানসভা নির্বাচনের আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম সম্পূর্ণ অন্য কারণে সংবাদ শিরোনামে ছিল। অনেকেই দাবি করেছিল যে বিজেপি বাংলার মুখ্যমন্ত্রী মুখ হিসেবে তাঁকেই চাইছে।…
Read More
ঘোষণা মতো চাকরি পাবে আন্দোলনরত শিক্ষার্থীরা

ঘোষণা মতো চাকরি পাবে আন্দোলনরত শিক্ষার্থীরা

বন্ধ হতে চলেছে দীর্ঘদিনের লড়াই৷ ঘোষণা মতো হতে চলছে কাজ৷ এবার চাকরি পাবে আন্দোলনরত শিক্ষার্থীরা৷ মুখ্যমন্ত্রীর ঘোষণার পর রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে এদিন চাকরি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঘোষণা করেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নতুন পদ তৈরি করা হয়েছে এবং সেই অনুযায়ী নিয়োগ হবে। ব্রাত্য জানান, ৫ হাজার ২৬১ টি এসএসসি পদে চাকরি হবে। ২০১৬ সালের পর ফের নিয়োগ প্রক্রিয়া শুরু করছে রাজ্য সরকার৷ ব্রাত্য এদিন জানান, শারীর শিক্ষা এবং কর্ম শিক্ষায় চাকরিপ্রার্থীদের জন্য নতুন করে পোস্ট তৈরি করা হয়েছে। শারীর শিক্ষার জন্য ৮৫০ পদ এবং কর্ম শিক্ষার জন্য ৭৫০ পদ তৈরি করা…
Read More
আবার একবার ঝড়ের আশঙ্কা

আবার একবার ঝড়ের আশঙ্কা

বিগত দু মাসের অস্বস্তিকর গরম থেকে রেহাই দিয়ে বৃষ্টির আগমন ঘটেছে বঙ্গে। গত শনিবার বিকেলের পর থেকে কলকাতা দেখেছিল কালবৈশাখী। অনেক দিনের অপেক্ষার পর দক্ষিণবঙ্গে জেলার মানুষ বৃষ্টির দেখা পেয়েছিল। শনি ও রবিবারের মতো কালবৈশাখীর দেখা মিলতে পারে বলে বড় আপডেট দিয়েছে কলকাতার হাওয়া অফিস। উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকালে খানিক বৃষ্টি হয়েছে। এদিকে পূর্বাভাস দেওয়া হয়েছে, একটু রাত বাড়তে থাকার সঙ্গে সঙ্গেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা বাড়বে। ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় দুপুর পর্যন্ত বৃষ্টি হয়েছে। সারাদিনই প্রায় হালকা একটা ঠান্ডা হাওয়াও অনুভূত হয়েছে। সেই প্রেক্ষিতেই অনুমান করা হচ্ছে যে, সন্ধ্যার পর থেকে আবার ঝড়, বৃষ্টি দেখতে চলেছে রাজ্যের মানুষ।…
Read More
দূরত্ব দেখেই করা হবে বদলি

দূরত্ব দেখেই করা হবে বদলি

খুশির খবর শিক্ষকদের জন্য। এবার শিক্ষকদের বদলির ক্ষেত্রে বড় রায় কলকাতা হাইকোর্টের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর রায়ে জানিয়েছেন, শিক্ষকদের বাড়ি ও স্কুলের দূরত্বই অন্যতম বিবেচিত বিষয়। দূরত্বের পরে বাকি বিষয়গুলি বিবেচনায় আসতে পারে। অনেক শিক্ষকদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব প্রচুর। সেই কারণে বদলির আবেদন করেন শিক্ষক- শিক্ষিকারা। কিন্তু সেই আবেদন বেশি ভাগ ক্ষেত্রেই গ্রাহ্য হয় না। এ নিয়ে সমস্যায় পড়ে যান শিক্ষক শিক্ষিকারা। তবে এবার শিক্ষকদের বদলির ক্ষেত্রে বড় রায় কলকাতা হাইকোর্টের। এহেন রায়ে খুশি শিক্ষক মহল। এমনই এক শিক্ষিকা আদিতি রায়। প্রায় ১০০ কিমি দূরে কাকদ্বীপের ঢোলাহাট দক্ষিণ কাশিয়াবাদ শিক্ষানিকেতনে চাকরি করেন তিনি। ২০১৯ সাল থেকে অসুস্থ অন্যদিকে দূরত্ব,…
Read More
দ্রুত স্বাভাবিকে আনার চেষ্টা হেলিপ্যাড

দ্রুত স্বাভাবিকে আনার চেষ্টা হেলিপ্যাড

গত বছরের নির্বাচনে বড় রকমের হার হয়েছে বাংলার গেরুয়া শিবিরের। এর পর আর বাংলায় আসেননি স্বরাষ্ট্রমন্ত্রী। ঠিক এক বছর পরে রাজ্য সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ১৮ এপ্রিল ষষ্ঠ দফার ভোট প্রচারে শেষ এসেছিলেন তিনি৷ উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জে ভারত-বাংলাদেশের সীমান্ত হিঙ্গলগঞ্জ বিএসএফ ক্যাম্পে আসার কথা তাঁর। এদিকে কালবৈশাখীর ঝড় ও বৃষ্টিতে হিঙ্গলগঞ্জে অমিত শাহের হেলিকপ্টার নামার জন্য তৈরি অস্থায়ী হেলিপ্যাড ক্ষতিগ্রস্ত হয়েছে৷ এদিন সেটি দ্রুত স্বাভাবিক আনার চেষ্টা করছেন প্রশাসনিক কর্তারা। ঘটনাস্থলে পৌঁছেছেন বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাসকে, এসডিপিও ওসি ৮৫, নম্বর ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার সহ একাধিক প্রশাসনিক কর্তারা৷ স্বরাষ্ট্রমন্ত্রীর হেলিকপ্টার কিভাবে নামবে,…
Read More
দলে যোগদানের পর এবার লড়বে সামনের সারি থেকে

দলে যোগদানের পর এবার লড়বে সামনের সারি থেকে

লক্ষ্য এখন আগামী নির্বাচন। এবার রাজ্যের শাসক দলের চেষ্টা রাজ্যের বাইরেও ক্ষমতা বিস্তারের। প্রস্তুতি চলছে তুঙ্গে। বছর ঘুরলেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। সেই ভোটের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। ২০২১ বাংলা বিধানসভা ভোটে জেতার পর বিজেপি শাসিত রাজ্যগুলিকে নিশানা করেছে ঘাসফুল। সেই প্রেক্ষিতে ইতিমধ্যে দুই রাজ্য ভোট লড়াও হয়ে গিয়েছে। এবার তাদের লক্ষ্য ত্রিপুরা। আর সেখানে তৃণমূলের যুদ্ধে সামনে থেকে লড়াইয়ে নামছেন দলের পুরনো যোদ্ধা রাজীব বন্দ্যোপাধ্যায়। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে রাজীব চলে গিয়েছিলেন বিজেপিতে। ভোট মিটতেই আবার 'কামব্যাক' করেন তৃণমূলে। তবে দল তাঁকে বাংলার দায়িত্ব আর দেয়নি বরং ত্রিপুরার সংগঠন মজবুত করার দায়িত্ব দিয়েছে। তাঁকে সামনে রেখেই…
Read More
সরকারের তরফে বাড়ানো হলো স্বাস্থ্যবিমার সময়সীমা

সরকারের তরফে বাড়ানো হলো স্বাস্থ্যবিমার সময়সীমা

রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বড়ো ঘোষণা রাজ্য সরকারের তরফে। রাজ্য সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যবিমার সীমা সুবিধা বাড়ানো হল। কিন্তু সবাই এই সুযোগ পাবেন না স্বাভাবিক কারণেই। তাহলে কারা পাবেন এই সুবিধা? আসলে রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তরা আগামী দিন থেকে এই সুবিধা ভোগ করতে চলেছেন। স্বাস্থ্যবিমায় আরও বেশি পরিমাণ ক্যাশলেস সুবিধা পেতে চলেছেন তারা। গোটা বিষয় নিয়ে রাজ্য সরকারের অর্থ দফতর একটি বিজ্ঞপ্তি জারি করেছে। তারা জানিয়েছে, এবার থেকে রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তরা হাসপাতালে ভর্তি হলে আগের তুলনায় বেশি বীমার পরিমাণের সুবিধা পাবেন। তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিমা প্রকল্পে যাদের নাম আছে তারাই এই সুবিধা পাবেন, অন্য কেউ…
Read More
মিললো চাকরির আশ্বাস

মিললো চাকরির আশ্বাস

তবে কি শেষ হতে চলেছে দীর্ঘদিনের লড়াই? গতকাল ছিল খুশির ইদ। পালিত হয়েছে রাজ্য জুড়ে। আর এই শুভ দিনের সকালেই নিয়োগের দাবিতে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের কাছে আসে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন। চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলে তিনি দেন নিয়োগের আশ্বাস৷ আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আশ্বাস মেলার কয়েক ঘন্টার মধ্যেই শিক্ষা দফতরের আধিকারিকরা আন্দোলনরত কর্মশিক্ষা ও শারীর শিক্ষার চাকরিপ্রার্থীদের সঙ্গে আলোচনা করেছেন। দুপুরে দফতরের দু'জন আধিকারিক ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে অবস্থান-বিক্ষোভে বসা চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলেন। কী নিয়ে আলোচনা হল তাহলে? জানা গিয়েছে, কতজন চাকরি পাননি, আন্দোলনরত মোট কতজন চাকরি প্রার্থী আছেন এইসব সহ আরও কয়েকটি বিষয়ে তাদের…
Read More
রাজ্যে সুস্থতার সংখ্যা প্রায় একশো শতাংশের কাছাকাছি

রাজ্যে সুস্থতার সংখ্যা প্রায় একশো শতাংশের কাছাকাছি

দেশের সংক্রমণের হাল বেহাল হলেও স্বস্তি দিচ্ছে রাজ্যের সংক্রমণের গ্রাফ। দৈনিক আক্রান্তের মাত্রা কিছুটা কমতে কমতে রাজ্যে কোভিড গ্রাফ তলানিতে এসেছে বিগত কিছুদিন ধরেই। আজ এক লাফে দৈনিক আক্রান্তের সংখ্যা কমে ৪০-এর নীচে। এদিকে আজও কারও মৃত্যু হয়নি বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট ০.৪২ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৪ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ১৮ হাজার ৩৭৪ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ এক জনেরও…
Read More
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মিলল নিয়োগের প্রতিশ্রুতি

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মিলল নিয়োগের প্রতিশ্রুতি

আজ রাজ্য জুড়ে পালিত হচ্ছে খুশির ইদ। এই খুশির ইদে মিলল আশার আলো৷ মঙ্গলবার সকালে নিয়োগের দাবিতে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের কাছে এল স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন৷ চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলে দিলেন নিয়োগের আশ্বাস৷ দ্রুত সমস্যার সমাধান হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ মেধা তালিকায় নাম রয়েছে৷ অথচ মেলেনি নিয়োগ৷ এই অভিযোগেই দীর্ঘ দিন ধরে ধর্মতলায় গান্ধীমূর্তি ও মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে আন্দোলন চালাচ্ছেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা। ইদের সকালেও অন্যথা হয়নি। একই মাঝে আচমকাই ডিসি সাউথ আকাশ মাঘারিয়ার ফোন থেকে আসে একটি কল৷ ফোনের ওপাড়ে খোদ মুখ্যমন্ত্রী৷ আন্দোলনরত চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বললেন তিনি। শুনলেন তাঁদের দাবিদাওয়া। সবকিছু শোনার পর দ্রুত তাঁদের নিয়োগের আশ্বাস দিয়েছেন বলেই খবর।…
Read More
প্রশ্ন উঠছে দুই অভুযুক্তের জামিন নিয়ে

প্রশ্ন উঠছে দুই অভুযুক্তের জামিন নিয়ে

রাজ্যে ঘটে যাওয়া ধর্ষণ কাণ্ডে এলো চাঞ্চল্যকর মোড়। বগটুই কাণ্ডে দুই নাবালক অভিযুক্তদের জামিন নিয়ে তথ্য তলব করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কী ভাবে দুই নাবালক অভিযুক্তদের জামিন হল, সেই প্রশ্ন তুলে সিবিআইয়ের হলফনামা তলব করল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্ত ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চ। সিবিআই'কে 'অন্ধকারে রেখে' ১৬ থেকে ১৮ বয়সী দু'জন অভিযুক্তদের জামিন হয় নিম্ন আদালতে। তাঁদের মধ্যে একজনের নাম মৃত্যুকালীন জবানবন্দিতে রয়েছে।তা সত্ত্বেও নিম্ন আদালতে কী ভাবে জামিন মঞ্জুর করল? উঠেছে প্রশ্ন। এই জামিন সংক্রান্ত মামলায় সিবিআই'কে কোন কপি অভিযুক্তদের পক্ষ থেকে দেওয়া হয়নি বলেও অভিযোগ। সিবিআইয়ের পক্ষ থেকে জামিনে মুক্তি পাওয়া দুই অভিযুক্তের…
Read More
একসাথে পনেরোজন নেতা পদত্যাগের পথে

একসাথে পনেরোজন নেতা পদত্যাগের পথে

সময় একদমই ভালো যাচ্ছে না রাজ্যের গেরুয়া শিবিরের। একের পর এক ভাঙ্গনের সম্মুখীন হতে হচ্ছে গেরুয়া শিবিরকে। দলচ্যুত হচ্ছেন বহু নেতা। ইতি মধ্যেই আর কদিন পরেই ফের বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির শীর্ষস্থানীয় নেতা অমিত শাহ। কিন্তু এই সফরের ঠিক আগে আগেই বড়োসড়ো ভাঙ্গনের মুখে পড়ল পদ্ম দল। জানা যাচ্ছে, জেলা সভাপতির সঙ্গে বিবাদের জেরে উত্তর ২৪ পরগনার বারাসাতের ১৫ বিজেপি নেতা পদত্যাগ করেছেন বিজেপি দল থেকে। ইতিমধ্যেই তাঁরা তাঁদের পদত্যাগপত্র বিজেপি জেলা সভাপতি সুকান্ত মজুমদারের কাছে পাঠিয়ে দিয়েছেন বলে খবর। বিশ্বস্ত সূত্রে খবর, ওই ১৫ জন বিজেপি নেতার সঙ্গে সম্প্রতি বিবাদ শুরু হয়েছে জেলা সভাপতি তাপস মিত্রের। তাঁর বিরুদ্ধে অভিযোগ, জেলা সভাপতি নাকি টাকার বিনিময় প্রার্থীর টিকিট দিয়েছে…
Read More
নতুন করে তৈরী হলো শিক্ষা কমিটি

নতুন করে তৈরী হলো শিক্ষা কমিটি

সম্প্রতি রাজ্য সরকারের তরফে নতুন করে গঠন করা হয়েছে শিক্ষানীতি৷ শিক্ষানীতির পর এবার বদল করা হলো শিক্ষা কমিটিতে৷ রাজ্য সরকারের স্কুল শিক্ষায় বিশেষজ্ঞ কমিটিতে ব্যাপক রদ বদল৷ পুরনো কমিটি ভেঙে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷ নতুন কমিটির মেয়াদ থাকবে এক বছর৷ প্রতিটি বিষয়ে আনা হয়েছে একজন মেন্টর৷ নতুন কমিটি থেকে বাদ গেলেন পুরনো কমিটির একাধিক সদস্য৷ ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর স্কুল শিক্ষায় একটা বিশেষজ্ঞ কমিটি তৈরি করে৷ সেই বিশেষজ্ঞ কমিটি এখনও পর্যন্ত চলছিল৷ ব্রাত্য বসু ফের শিক্ষামন্ত্রী হওয়ার পর বিশেষজ্ঞ কমিটিতে ব্যাপক রদবদল আনা হল৷ সম্প্রতি এই সংক্রান্ত একটি অর্ডার বার করা হয়েছে৷ পুরনো কমিটি কার্যত ভেঙে দেওয়া হয়েছে৷ নতুন…
Read More