29
Apr
ফের একবার সেরার সেরা খেতাব পেলো কলকাতা বিশ্ববিদ্যালয় ৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ের মুকুটে ফের সাফল্যের পালক৷ 'টাইমস হায়ার এডুকেশন ইম্প্যাক্ট'-এর বিচারে দেশের সমস্ত কেন্দ্রীয় ও রাজ্য নিয়ন্ত্রিত শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান দখল করল কলকাতা বিশ্ববিদ্যালয়৷ ‘সার্বিক বৃদ্ধি ও উন্নয়ন’ বিভাগে পেল প্রথম স্থান৷ এই স্বীকৃতি মেলার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়, বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী, গবেষক এবং শিক্ষা কর্মীদের অভিনন্দন জানান৷ পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বৃদ্ধি ক্যাটাগরিতে সারা বিশ্বে ১৪ তম স্থান পেয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী দিনে বিভিন্ন ক্ষেত্র থেকে আর্থিক অনুদান পাওয়ার ক্ষেত্রে এই সাফল্য বিশ্ববিদ্যালয়কে সাহায্য করবে বলেই মনে করছে শিক্ষামহল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী…
