আজই পালা শপথ গ্রহণের

আজই পালা শপথ গ্রহণের

অবশেষে সমাপ্তি হলো বহুদিনের জল্পনার। জল্পনার অবসান ঘটিয়ে ঘোষিত হলো প্রতীক্ষিত সময়। দল বদল করে জয় লাভ হলেও টালবাহানা চলছিল তার শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে। সম্প্রতি হয়ে যাওয়া গত উপনির্বাচনেই বড় ব্যবধানে জিতেছেন বাবুল সুপ্রিয়। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে উপ-নির্বাচনে বাজিমাত করেছেন তিনি। তবে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান বাকি রয়েছে কিছু জটিলতার জন্য। অবশেষে সেই জটিলতা কেটেছে। কিঞ্চিৎ টালবাহানার পর জানা গিয়েছে আজই হতে চলেছে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান। বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় তাঁকে শপথ গ্রহণ বাক্য পাঠ করাবেন। এর আগে রাজ্যপাল জগদীপ ধনকড় উপাধ্যক্ষ আশীষ বন্দ্যোপাধ্যায়কে শপথ গ্রহণ করানোর দায়িত্ব দিলেও তা তিনি করতে পারবেন না বলে রাজভবনকে…
Read More
আবার একবার সরকারের বিরুদ্ধে কথা বললেন রাজ্যপাল

আবার একবার সরকারের বিরুদ্ধে কথা বললেন রাজ্যপাল

গত বছরের ভোট পর্বের পরে বরংবার অভিযোগ উঠেছে দুর্নীতির। ২০২১ বিধানসভা নির্বাচনের পর রাজ্যজুড়ে ব্যাপক হিংসা হয়েছে এই অভিযোগ তুলে আসছে বিজেপি। কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে রাষ্ট্রপতির দরবারেও গিয়েছিল তারা। বঙ্গ বিজেপি দাবি ছিল বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। যদিও বঙ্গ সফরে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খোদ এই দাবি নস্যাৎ করেছেন। কিন্তু এই ইস্যু দাবিয়ে রাখতে কিছুতেই চায় না গেরুয়া ব্রিগেড। তাই আজ ভোট পরবর্তী হিংসায় নির্যাতিতদের নিয়ে রাজভবনে গিয়ে কার্যত ধর্না দিল রাজ্যের বিরোধী নেতারা। এদিন রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করেন ভোট পরবর্তী হিংসায় নির্যাতিতরা, নিহতদের পরিবারের সদস্যরা। তাঁকে বিস্তর অভিযোগ জানান হয় এবং ন্যায়ের…
Read More
কেটে গেলো ঝড়ের ভয়

কেটে গেলো ঝড়ের ভয়

আতঙ্ক ছিল বিগত বেশ কয়েক দিন ধরেই, সেই মতো ব্যবস্থাও নেওয়া হয়েছিল। কিন্তু আদতে মিললো স্বস্তি। ফের দুর্যোগের মুখে পড়বে বাংলা? ঘূর্ণিঝড় 'আসানি' নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছিল। কিন্তু গতকালই আবহাওয়া দফতর জানিয়েছিল যে, এর প্রভাবে বাংলায় বড় কোনও দুর্যোগের সম্ভাবনা নেই৷ উপকূলে জলোচ্ছ্বাস হবে না। আজ আরও বড় স্বস্তি মিলল। এদিন জানান হয়েছে যে, 'আসানি' শক্তি খুইয়ে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। বৃহস্পতিবার সকালের মধ্যে তা পরিণত হবে গভীর নিম্নচাপে। এতএব যে ভয়ের বাতাবরণ তৈরি হয়েছিল তা এখন আর নেই। মৌসম ভবন জানিয়েছে, আজ সন্ধ্যার মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে চলে আসবে 'আসানি', তারপর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে চলে যাবে…
Read More
দল বদলের পরেও চাপে পড়লেন প্রাক্তন মন্ত্রী

দল বদলের পরেও চাপে পড়লেন প্রাক্তন মন্ত্রী

বিগত কয়েক মাস হলো দল বদল করেছেন তিনি। কিন্তু রেহাই নেই দল বদল করেও। গেরুয়া শিবির ছেড়ে রাজ্যের শাসক শিবিরে চলে এসেছেন তিনি। অতীত যেনো তাঁর পিছু ছাড়ছে না কিছুতেই। দুর্নীতির অভিযোগ উঠেছে বাবুল সুপ্রিয়ের কর্মীর বিরুদ্ধে এবং এই কারণেই সিবিআই তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বাবুল যখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন সেই সময়ে কেন্দ্রীয় মন্ত্রকের কাজের বরাত প্রদানের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। আর তার জেরেই বাবুলের কর্মীর বিরুদ্ধে মামলা। মূলত কী বিষয়ে মামলা করেছে সিবিআই? সূত্রের খবর, ২০১৬-১৭ সালে বরাত প্রদানের ক্ষেত্রে দুর্নীতি করেছেন তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র কর্মী সুশান্ত মল্লিক। ভারী শিল্প মন্ত্রকের বরাত দেওয়ার ক্ষেত্রে এই…
Read More
জনস্বার্থ মামলা হলো ছুটি নিয়ে

জনস্বার্থ মামলা হলো ছুটি নিয়ে

বিগত দু সপ্তাহে হাঁসফাঁস করা গরম ছিল কলকাতায়। নাজেহাল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল কলকাতাবাসীর। এই প্রচণ্ড দাবদাহের কারণে গরমের ছুটি এগিয়ে এনেছিল রাজ্য সরকার। ২ মে থেকে এই ছুটি পড়েছে এবং আগামী মাস পর্যন্ত চলবে। কিন্তু সরকারের এই সিদ্ধান্ত নিয়ে প্রথম থেকে না-খুশ ছিল একাংশ। প্রথমে বিজেপি থেকে প্রতিবাদ জানান হয়েছিল, পরে অভিভাবকদের একাংশও জানায়। এতদিনে গরমের ছুটির ব্যাখ্যা কেউ পাচ্ছিল না। উপরন্তু যে তাপপ্রবাহের কারণে মূলত ছুটি দেওয়া হয়েছিল তা আর নেই। এখন বৃষ্টি হচ্ছে। সেই কারণেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। এখন জানা গেল, এই জনস্বার্থ মামলায় রাজ্যের হলফনামা তলব করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। রাজ্যের গরমের ছুটি…
Read More
তদন্তের জন্য গঠিত হলো টিম

তদন্তের জন্য গঠিত হলো টিম

বিগত এক বছর বাদে দু দিনের সফরে রাজ্যে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই সফরের মাঝেই চাঞ্চল্য ছড়ায় রাজ্য জুড়ে। খুন হয় বিজেপি যুবনেতা অর্জুন চৌরাশিয়া। এই মুহূর্তে তার খুনের তদন্তে ছয় সদস্যের স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করল লাল বাজার। কাশীপুরে বিজেপি যুবনেতা অর্জুন চৌরাশিয়া খুনের তদন্তে এই দল গঠন করা হয়েছে। এই দলে লালবাজারের গোয়েন্দা আধিকারিকদের সঙ্গে চিৎপুর থানার পুলিশ আাধিকারিকরা থাকবেন বলে জানা গিয়েছে। অন্যদিকে, বিজেপি চৌরাশিয়ার ভাই বলেছেন, তাঁর দাদার মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসার পরেই পুলিশকে সাহায্যের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে অর্জুন চৌরাশিয়ার মৃত্যুর তদন্তে প্রথম দিকে পুলিশ সক্রিয় ছিল না। বর্তমানে পুলিশের তৎপরতায় অবাক বিজেপি যুবনেতার পরিবার। অর্জুন…
Read More
ঝড়ের কারণে পিছিয়ে গেলো মুখ্যমন্ত্রীর সফর

ঝড়ের কারণে পিছিয়ে গেলো মুখ্যমন্ত্রীর সফর

চলতি মাসের শুরু থেকেই ঝড়ের সঙ্কেত রাজ্য জুড়ে। আজ থেকে আগামী কয়েক দিনের মধ্যেই প্রবল ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা তৈরি হয়েছে। অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলবর্তী এলাকায় এটি আছড়ে পড়ার কথা। আর এর জেরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে ১৩ মে পর্যন্ত। এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এই সম্ভাবনা তৈরি হতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের ওপর পড়ল কোপ। তাঁর সফরের দিন পরিবর্তন করল প্রশাসন। পিছিয়ে গেল মমতার জেলা সফর। নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামী ১০ ও ১১ তারিখে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছিল তার পরিবর্তন ঘটছে। এই দুই দিনের বদলে তা হতে চলেছে আগামী ১৭ এবং ১৮ মে। ১৭…
Read More
শক্তি বাড়িয়ে বাড়ছে ঝড়ের প্রকোপে

শক্তি বাড়িয়ে বাড়ছে ঝড়ের প্রকোপে

চলতি মাসে জোড়া ঝড়ের সংকেত ছিল আগেই। চলতি সপ্তাহের শুরুতেই আবহাওয়াবিদদের আশঙ্কাকেই সত্যি প্রমাণিত করে ক্রমশ শক্তি বাড়িয়ে রুদ্র রূপ ধারণ করছে ঘূর্ণিঝড় অশনি। গত সপ্তাহেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছিল সোমবার রাতের মধ্যে ঘূর্ণিঝড়ের রূপ নেবে অশনি। সেই পূর্বাভাসকেই সত্যি প্রমাণিত করে জানা যাচ্ছে আগামী ২৪ ঘন্টার মধ্যে শুধু ঘূর্ণিঝড় নয় বরং ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের রূপ নেবে অশনি। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় এই ঘূর্ণিঝড়ের অন্ধ উপকূলের কাছে পৌঁছানোর কথা। তবেই ঘূর্ণিঝড় আদৌ স্থলভাগ স্পর্শ করবে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না আবহাওয়াবিদরা। কিন্তু অশনির জেরে সোমবার থেকে বাংলায় দুর্যোগ শুরু হবে বলে জানাল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস সূত্রে খবর,…
Read More
কোথায় হবে ময়নাতদন্ত

কোথায় হবে ময়নাতদন্ত

এক বছর বাদে রাজ্যে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রীর এই দুদিনের সফরে মাঝেই রাজ্যে ঘটে যায় এক দুর্ঘটনা। মৃত্যু হয় বিজেপি কর্মী অর্জুন চৌরাসিয়ার। এই মৃত্যু নিয়ে তোলপাড় কাশীপুর৷ ইতিমধ্যেই পরিবারের তরফে তো বটেই খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তরফে এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি করা হয়েছে। অন্যদিকে, বিজেপির মামলা হাইকোর্টে গৃহীত হয়েছে এবং তার কারণে এখনই ময়নাতদন্ত করা যাবে না বলে জানান হয়েছিল। এবার আদালত জানাল, বিজেপি নেতা অর্জুন চৌরাসিয়ার ময়নাতদন্ত হবে আরজিকর মেডিকেল কলেজ থেকে পাঁচ  কিলোমিটার দূরত্বে কমান্ড হাসপাতালে। আদালত এদিন জানিয়েছে, আরজি কর হাসপাতালের ফরেন্সিক সায়েন্সের প্রধান, কল্যাণী এইমসের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ময়নাতদন্ত হবে বিজেপি নেতার। এছাড়াও ময়নাতদন্তের সম্পূর্ণ…
Read More
গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নৈশভোজ আজ মুখে দিদি স্তুতি

গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নৈশভোজ আজ মুখে দিদি স্তুতি

বিগত এক বছর পর দু দিনের সফরে বাংলায় এসছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুদিনের ঠাসা কর্মসূচির মাঝে গতকাল রাতে দাদার বাড়িতে নৈশভোজ সেরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ আরও চার বিজেপি নেতা। শাহী অভ্যর্থনার ২৪ ঘণ্টাও কাটেনি৷ একটি অনুষ্ঠানে সস্ত্রীক ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা গেল রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের পাশে৷ ওই অনুষ্ঠান মঞ্চে সৌরভ বললেন, ‘‘মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছের মানুষ৷’’ গতকাল অমিত শাহের নৈশভোজের আগে মহারাজ বলেছিলেন, দিদি যেভাবে বলেছেন সেভাবেই আপ্যায়নের ব্যবস্থা করেছি৷ তিনি এও বলেছিলেন, ‘‘জয় শাহ আমার সঙ্গে কাজ করে। তাঁর বাবা আমার বাড়িতে আসছেন। এটা সৌজন্য সাক্ষাৎ। উনি নিরামিষাশী, সেই ধরনের…
Read More
আচমকাই গ্রেফতারি পরোয়ানা রুজিরার বিরুদ্ধে

আচমকাই গ্রেফতারি পরোয়ানা রুজিরার বিরুদ্ধে

রাজ্যের অন্যতম মামলা হলো কয়লা পাচার কাণ্ডের মামলা। আচমকাই চাঞ্চল্যকর মোড় নিলো এই মামলা। কয়লা পাচার কাণ্ডে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার গ্রেফতারি পরোয়ানা জারি করল দিল্লি পাতিয়ালা হাউস কোট। জামিনযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী ২০ আগস্টের মধ্যে হাজিরার নির্দেশও দেওয়া হয়েছে তাঁকে। বার বার ইডি তলবে গরহাজির হওয়ায় মামলা দায়ের করে ইডি। সেই মামলার প্রেক্ষিতেই এই নির্দেশ দিল আদালত। একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরাকে তলব করেছিল ইডি। দিল্লি গিয়ে ইতিমধ্যেই দু'বার তলবে সাড়া দিয়েছেন অভিষেক। কিন্তু তাঁর স্ত্রী রুজিরা একবারও হাজিরা দেননি। আবার এসবেই মধ্যেই দিল্লিতে বারবার তলব কেন…
Read More
পরিকল্পনা চলছে শিক্ষানীতি পরিবর্তন নিয়ে

পরিকল্পনা চলছে শিক্ষানীতি পরিবর্তন নিয়ে

শিক্ষানীতি নিয়ে বিবাদের ফলে রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল নতুন শিক্ষানীতির। এই পরিস্থিতিতে রাজ্য সরকার বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা নীতি পরিবর্তন করার আগে বিভিন্ন স্কুলের পড়ুয়া এবং শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে মতামত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিকাশ ভবনে রাজ্যের শিক্ষানীতি সংক্রান্ত কমিটি এবং সিলেবাস কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা গায়ত্রী চক্রবর্তী স্পিভাক ভার্চুয়ালি অংশ নেন বলে জানা গিয়েছে। বৈঠকে মন্ত্রী চলতি সিলেবাস পরিবর্তন করার আগে তা কতটা সময় উপযোগী সেটি পর্যালোচনা করা সহ পঠন-পাঠনকে আরও জীবনমুখী করে তুলতে কী ধরনের শিক্ষানীতি গ্রহণ করা হবে তা নিয়ে বিশেষজ্ঞদের মতামত নেন। পাশাপাশি পড়ুয়া এবং…
Read More
রাজ্যের প্রতিবাদের মাঝেই পূজোর স্বীকৃতির কথা

রাজ্যের প্রতিবাদের মাঝেই পূজোর স্বীকৃতির কথা

কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। এর মাঝে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে ‘ইনট্যানজিবল হেরিটেজ’ তকমা দিয়েছে ইউনেস্কো। ভিক্টোরিয়া মেমোরিয়ালে এই সংক্রান্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যার প্রধান অতিথি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে এসে তিনি বলেন, দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি গোটা ভারতের সম্মান। পাশাপাশি শাহ এও জানান, দুর্গাপুজো নারীশক্তির পুজো। গোটা ভারতের কাছে গর্বের বিষয় এই পুজোর স্বীকৃতি পাওয়া। রাজ্য সফরের দ্বিতীয় দিনে ভিক্টোরিয়া মেমোরিয়ালে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও। এই অনুষ্ঠানেই নৃত্য পরিবেশন করেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় এবং তাঁর দল।…
Read More
কতটা আতঙ্কের হতে পারে জোড়া ঝড়ের আক্রমণ

কতটা আতঙ্কের হতে পারে জোড়া ঝড়ের আক্রমণ

বিগত দু মাস ধরে নাজেহালকরা গরম সহ্য করেছে রাজ্যবাসী। এর পর গত সপ্তাহ থেকে আংশিক স্বস্তি মিলছে ঝড়ের কারণে। এরই মাঝে আবার সংকেত মিলছে জোড়া ঝড়ের। আক্ষরিক অর্থে গোদের ওপর বিষফোঁড়া। 'অশনি' নিয়ে প্রথম থেকেই চিন্তা ছিল এবার জানা গেল প্রায় একই সময়ে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে চলেছে। এই মে মাসেই আছড়ে পড়েছিল আমফান, যশের মতো ঘূর্ণিঝড়। চলতি বছর এই একই সময়ে জোড়া ঘূর্ণিঝড়ের আশঙ্কা। তাহলে কি বিপুল ক্ষয়ক্ষতি অপেক্ষা করছে, নাকি খুব বেশি ক্ষতি করতে পারবে না এই ঝড় দুটি? এই প্রশ্ন উত্তর আপাতত মিলছে না। আবহাওয়া দফতর জানিয়েছে, 'টুইন সাইক্লোন'-এর একটি জন্ম নিয়েছে ভারত মহাসাগরে এবং অন্যটি…
Read More