রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল থেকেই রাজ্যে শুরু হতে চলেছে উপনির্বাচন। ১২ এপ্রিল রাজ্যে রয়েছে উপনির্বাচন, ১৬ এপ্রিল ফলাফল। আর ঠিক সেই দিনেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১৬ এবং ১৭ এপ্রিল, দু'দিনের রাজ্য সফরে তিনি আসছেন বলেই আপাতত জানা গিয়েছে। একাধিক সরকারি কর্মসূচি তো আছেই, পাশাপাশি বাংলার দলীয় নেতৃত্ব এবং বিধায়কদের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি এমন সম্ভাবনাও প্রবল। বিজেপি সূত্রে জানা গিয়েছে, এই মাসেই অমিত শাহের রাজ্যে আসার কথা ছিল, কিন্তু এতদিনে নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করা হয়নি। তবে এবার জানা গেল যে তিনি ১৬-১৭ তারিখ রাজ্যে থাকছেন। আনুষ্ঠানিকভাবে কী কী কর্মসূচি তাঁর রয়েছে সেটা ঘোষণা এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। আগামী…
Read More
আসানসোল উপনির্বাচনে এবার “বাঙালি বাবু” শত্রুঘ্ন সিনহা বনাম “ঘর কি বেটি” অগ্নিমিত্রা পল

আসানসোল উপনির্বাচনে এবার “বাঙালি বাবু” শত্রুঘ্ন সিনহা বনাম “ঘর কি বেটি” অগ্নিমিত্রা পল

বাংলার বৃহত্তম শহরগুলির মধ্যে একটি হল আসানসোল, আগামী সপ্তাহে আসানসো্লের লোকসভা উপনির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বীরা হলেন একজন "বহিরাগত" এবং একজন যিনি নিজেকে শহরের "কন্যা" বলে অভিহিত করেন৷ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে তৃণমূল প্রার্থী তালিকায়, অভিনেতা-রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা মুখোমুখি হবেন বিজেপির অগ্নিমিত্রা পলের, যিনি ডিজাইনার থেকে বিধায়ক হয়েছেন৷ গত বছর বাবুল সুপ্রিয় বিজেপির সাংসদ পদ থেকে পদত্যাগ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্যের প্রতিশ্রুতি দিয়ে তৃণমূল কংগ্রেসে চলে যাওয়ার পরে আসানসোল সংসদীয় আসনটি শূন্য হয়ে যায় । তৃণমূল আগে কখনো আসানসোল আসন জিতেনি কিন্তু এবার আশা করছে যে শত্রুঘ্ন সিনহা, প্রাক্তন চলচ্চিত্র তারকা যিনি ২০১৯ সালে বিজেপি ছেড়েছেন, তিনি এবার আসানসোলে তার…
Read More
বঙ্গে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

চলতি মাসেই আসন্ন উপনির্বাচন রাজ্যে। ১২ এপ্রিল রাজ্যে রয়েছে উপনির্বাচন, ১৬ এপ্রিল ফলাফল। আর ঠিক সেই দিনেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১৬ এবং ১৭ এপ্রিল, দু'দিনের রাজ্য সফরে তিনি আসছেন বলেই আপাতত জানা গিয়েছে। একাধিক সরকারি কর্মসূচি তো আছেই, পাশাপাশি বাংলার দলীয় নেতৃত্ব এবং বিধায়কদের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি এমন সম্ভাবনাও প্রবল। বিজেপি সূত্রে জানা গিয়েছে, এই মাসেই অমিত শাহের রাজ্যে আসার কথা ছিল, কিন্তু এতদিনে নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করা হয়নি। তবে এবার জানা গেল যে তিনি ১৬-১৭ তারিখ রাজ্যে থাকছেন। আনুষ্ঠানিকভাবে কী কী কর্মসূচি তাঁর রয়েছে সেটা ঘোষণা এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। আগামী কয়েক দিনে…
Read More
অতিভারী বৃষ্টির সম্ভনা বঙ্গে

অতিভারী বৃষ্টির সম্ভনা বঙ্গে

শীতকাল উধাও হতেই চড়েছে তাপমাত্রার পারদ। মার্চ মাস থেকে গরমে হাঁসফাঁস হতে শুরু করেছে বাঙালি। মাঝে নিম্নচাপের কারণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হলেও তা হয়নি, এদিকে গরম বেড়েছে। সকাল থেকে ঘাম ঝরছে সকলের। যদিও বিকেলের পর থেকে হালকা হাওয়া দেওয়ায় কিছুটা আরাম পাচ্ছে রাজ্যবাসী। কিন্তু চলতি সপ্তাহে কি বৃষ্টি হতে পারে? এই প্রশ্নের প্রেক্ষিতে বড় আভাস মিলল হাওয়া অফিসের তরফ থেকে। আগামী চারদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বাংলায়। আবহাওয়া দফতর জানাচ্ছে, মেঘলা আকাশ বজায় থাকবে কলকাতায় তবে রাজ্যের একাধিক জেলায় আগামী চারদিন বৃষ্টিপাত হবে। ইতিমধ্যে উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে গতকাল থেকে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ভিজছে বৃষ্টি…
Read More
বেশ কিছু বদল হলো ঘুরতে যাওয়ার নিয়মে

বেশ কিছু বদল হলো ঘুরতে যাওয়ার নিয়মে

ঘুরতে যাওয়ার আগে নতুন নিয়ম গুলি জানা দরকার। এমন কোনও বাঙালি নেই যে দিঘা যেতে পছন্দ করে না। কথাতেই আছে, বাঙালির 'দি-পু-দা', দীঘা, পুরী, দার্জিলিং। তবে অধিকাংশ বাঙালির হয়তো সৈকত বেশি পছন্দ হবে। তবে এখানে ওই তর্কে গিয়ে লাভ নেই। আসল কথা হল, দিঘায় হোটেল বুকিংয়ের কিছু নতুন নিয়ম হয়েছে। চলতি সপ্তাহ থেকেই চালু হয়েছে সেই নিয়ম। দিঘায় ঘুরতে যাচ্ছেন? তাহলে অবশ্যই জানতে হবে এই নিয়ম। বাঙালির ঘুরতে যাওয়ার প্রথম তিন পছন্দের একটি হল দিঘা তা বলাই বাহুল্য। প্রতি বছর এই সৈকত শহরে ব্যাপক ভিড় দেখা যায়। প্রতি মাসেই ভিড় জমান পর্যটকরা। তাই যত ভিড় বাড়ে তত বেশি অপ্রীতিকর ঘটনাও…
Read More
একশোর ঘর ছুঁলো ডিজেলের দাম

একশোর ঘর ছুঁলো ডিজেলের দাম

হু হু করে বাড়ছে পেট্রোলের দাম। লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি জ্বালানিতে। পেট্রোল আগেই 'সেঞ্চুরি' করেছিল, এবার রাজ্যে ১০০ পেরোল ডিজেলও। বাংলার ছয় জেলায় আপাতত লিটার প্রতি ১০০ টাকা পার করেছে ডিজেল। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, মুর্শিদাবাদ, পুরুলিয়া, নদীয়ায় ১০০ টাকা পার করে ফেলেছে ডিজেল। কলকাতাতেও 'সেঞ্চুরি' করার পথেই ডিজেলের দাম। এটাই রাজ্যে ডিজেলের দামে সর্বকালীন রেকর্ড। পেট্রোলের দামে দেশ সর্বকালীন রেকর্ড ইতিমধ্যেই ছুঁয়েছিল। এই নিয়ে ১৫ দিনে ১৩ বার দাম বেড়েছে জ্বালানির। এই সময়ে পেট্রোল এবং ডিজেল দুইয়েরই দাম বেড়েছে ৯ টাকার বেশি। তবে এইভাবে মূল্যবৃদ্ধি হলে কী প্রভাব পড়বে সাধারণের পকেটে? তার কিঞ্চিৎ উত্তর এখন মিলছে। অর্থনীতিবিদরা জানাচ্ছেন, ডিজেলের দাম বাড়ার…
Read More
গরু পাচার কান্ডের তলব নিয়ে জল্পনা তুঙ্গে

গরু পাচার কান্ডের তলব নিয়ে জল্পনা তুঙ্গে

এর আগে বেশ কয়েকবার শারীরিক অসুস্থতার কারণে তলব এড়িয়ে গেলেও এবার হাজিরা দেবেন তিনি৷ গরু পাচার মামলায় বুধবার নিজেম প্যালেসে ডেকে পাঠানো হয়েছে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে৷ তিনি আগামীকাল সিবিআই দফতরে হাজিরা দেবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়৷ তবে মঙ্গলবার বোলপুর থেকে কলকাতার উদ্দেশে রওনা দিলেন তিনি৷ বিকেল পৌনে চারটে নাগাদ রওনা দেন অনুব্রত৷  কেন হঠাৎ কলকাতায় আসছেন তৃণমূলের জেলা সভাপতি? সে বিষয়ে অবশ্য মুখে কুলুপ অনুব্রতর৷ তবে কি সিবিআই তদলে সাড়া দিয়েই কলকাতায় আসছেন তিনি? এর আগেও একাধিকবার তলব করা হয়েছে তাঁকে৷ তবে প্রতিবারই অসুস্থতার ওজরে হাজিরা এড়িয়েছেন৷ এমনকী সিবিআই দফতরে না গিয়ে তিনি রক্ষাকবচ চাইতে পৌঁছে গিয়েছেন…
Read More
কিছুটা হলেও গরম থেকে স্বস্তি মিলল রাজ্যে

কিছুটা হলেও গরম থেকে স্বস্তি মিলল রাজ্যে

চলতি মাসের শুরু থেকেই রাজ্যে বাড়ছে তাপপ্রবাহ। তাপপ্রবাহ বাড়বে পশ্চিমবঙ্গে, এমনটাই জানিয়েছেন আবহাওয়া দফতর। কিন্তু আজ সেই সতর্কতা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে এটাও জানান হয়েছে, আপাতত তাপপ্রবাহ না হলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে। রাজ্যের পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছিল হাওয়া অফিস। তবে আজ সেই সতর্কতা প্রত্যাহার করে নিয়েছে তারা যাতে স্বস্তি পেয়েছে রাজ্যের মানুষ। দক্ষিণবঙ্গের তাপমাত্রার কোনও পরিবর্তন না ঘটলেও উত্তরবঙ্গে কিছুটা বদল হবে সেটা জানান হয়েছে। এদিন এই বিষয়ে হাওয়া অফিসের আধিকারিক জানিয়েছেন, উত্তরবঙ্গের পাঁচ জেলায় আগামী কয়েক দিন হালকা বৃষ্টিপাত হবে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গে বৃষ্টির জেরে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে…
Read More
নতুন বছরে বাড়তে চলেছে ভাতা

নতুন বছরে বাড়তে চলেছে ভাতা

চলতি বছরের শুরুতেই সুখবর সরকারি কর্মচারীদের জন্য ৷ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর৷ বাড়তে চলেছে মহার্ঘ ভাতা বা ডিএ৷ মহার্ঘভাতা বেড়ে হচ্ছে ৩৪ শতাংশ৷ মহার্ঘভাতা বৃদ্ধিতে সিলমোহর মন্ত্রিসভার৷ সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার ৩ শতাংশ ডিএ বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। সমস্ত কেন্দ্রীয় কর্মচারীরা ১ জানুয়ারি, ২০২২ থেকেই বর্ধিত মহার্ঘভাতা বা ডিএ-র সুবিধা পাবেন। শীঘ্রই এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে৷ মনে করা হচ্ছিল, সম্ভবত হোলির আগে ডিএ বৃদ্ধ করা হবে৷ কিন্তু, সেই সময় মহার্ঘভাতা বৃদ্ধি করা হয়নি৷ তবে বর্ধিত ডিএ ঘোষণা হতে বিলম্ব হলেও জানুয়ারি মাস থেকেই সেই সুবিধা পাবেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা৷  সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী কেন্দ্রীয় সরকার বছরে ২বার ডিএ…
Read More
হুঁ হুঁ করে বাড়ছে রাজ্যের খরচ

হুঁ হুঁ করে বাড়ছে রাজ্যের খরচ

একের পর এক প্রকল্পের উদ্বোধন করেছে মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকবারই উল্লেখ করেছেন যে রাজ্যের কাছে টাকা নেই। তবুও বাজেটে অনেক প্রকল্পে বড় অঙ্কের টাকা বরাদ্দ করতে দেখা গিয়েছে। সেই নিয়ে কটাক্ষ করেছে বিজেপি সহ বাকি বিরোধী দলগুলি। কিন্তু তাতে কিছুই বদলায়নি। তবে এবার যে বরাদ্দের তথ্য সামনে এল তাতে চক্ষুচড়কগাছ হবে প্রায় প্রত্যেকের। রাজ্যে মেলার খরচ শুনলে বিশ্বাস হবে না। তবে তথ্য পুরোটাই স্পষ্ট করে দিচ্ছে। ২৫ মার্চ থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চলছে ক্রেতা সুরক্ষা দফতরের মেলা। এই মেলা যেহেতু চলছে তাই সেই মেলার খরচ অবশ্যই দেখাতে হচ্ছে। আর সেই তথ্য সামনে আসতেই চোখ কপালে সকলের। দেখা গিয়েছে, শুধু…
Read More
অবশেষে জবানবন্দি দিতে রাজি হলেন আনিসের বাবা

অবশেষে জবানবন্দি দিতে রাজি হলেন আনিসের বাবা

তৎপরতার সঙ্গে তল্লাশি চলছে আনিস খানের খুনের ঘটনায়। হাওড়ার আমতার ছাত্র নেতা আনিস খানের খুনের ঘটনার প্রায় মাস খানেক হয়ে গিয়েছে। প্রথম থেকে সরকারের ওপর যে চাপ সৃষ্টি হয়েছিল তা এখনও বহাল। অন্যদিকে, রাজ্যের গঠিত সিট নিয়েও আপত্তি ছিল আনিসের পরিবারের। কিন্তু আপাতত তদন্তে সবরকম সহযোগিতাই দিচ্ছেন আনিস খানের বাবা। সিটের আবেদন মেনে এবার গোপন জবানবন্দিও দেবেন তিনি। তবে শুধু তিনি একা নন, জবানবন্দি দেবে আনিসের পরিবারের সাতজন। সিট চাইছিল আজই উলুবেড়িয়া মহকুমা আদালতে গিয়ে জবানবন্দি দিক আনিসের বাবা। কিন্তু সেটা তিনি মেনে নিতে চাননি। তবে আগামী সপ্তাহে দু’দিন ধরে উলুবেড়িয়া মহকুমা আদালতের বিচারকের কাছে গোপন জবানবন্দি দিতে চলেছেন তিনি…
Read More
কিছুটা হলেও স্বস্তি পেল শান্তিপ্রসাদ

কিছুটা হলেও স্বস্তি পেল শান্তিপ্রসাদ

তৎপরতার সঙ্গে কাজ চলছে শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায়। অবশেষে স্বস্তি৷ আপাতত সিবিআই জেরার মুখোমুখি হতে হবে না এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হাকে৷ সিবিআই আর তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারবে না বলে শুক্রবার নির্দেশ দিল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ।কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের অন্তর্বর্তীকালীন নির্দেশ, শান্তিপ্রসাদকে আর জিজ্ঞাসাবাদ করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁকে সিবিআইয়ের কাছে যেতে হবে না। আগামী সোমবার পর্যন্ত এই অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হয়েছে৷  বৃহস্পতিবার গ্রুপ ডি মামলায় এসএসসি’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে ডেকে পাঠান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা৷ তবে গতকাল সন্ধ্যায় তিনি সিবিআই দফতরে হাজিরা দেননি৷ কলকাতা…
Read More
এবার রাজ্য থেকেও উঠলো কোভিডবিধি

এবার রাজ্য থেকেও উঠলো কোভিডবিধি

কেন্দ্রের সিদ্ধান্তকে সহমত জানালো রাজ্য সরকারও। বাংলা থেকে উঠে যাচ্ছে করোনার বিধিনিষেধ। বিবৃতি প্রকাশ করে এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। যে বিজ্ঞপ্তি নবান্ন থেকে জারি করা হয়েছে তাতে বলা হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রাজ্য সরকার সময় সময়ে একাধিক বিধিনিষেধ জারি করেছিল এতদিন ধরে। তবে এখন বাংলার সমগ্র পরিস্থিতি এবং সংক্রমণের হার, তথ্য পর্যালোচনা করে দেখা গিয়েছে যে, রাজ্যের কোভিড পরিস্থিতির উন্নতি হয়েছে। আর যে নিয়ম লাগু ছিল তা এখন তোলা যেতে পারে। সেই প্রেক্ষিতেই জানান হচ্ছে যে, এতদিন যে নিয়ম, বিধি জারি ছিল করোনার কারণ তা আজ থেকেই তুলে নেওয়া হল। যদিও নিজেদের সুরক্ষায় সবাই যেন মাস্ক পরে, স্যানিটাইজার ব্যবহার…
Read More
ভরসা নেই রাজ্য পুলিশের ওপরে

ভরসা নেই রাজ্য পুলিশের ওপরে

চলতি মাসেই আসন্ন উপনির্বাচন। আগামী ১২ এপ্রিল রাজ্যে দুই কেন্দ্র উপনির্বাচন রয়েছে। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র ও আসানসোল লোকসভা কেন্দ্রের এই নির্বাচন ঘিরে উত্তেজনা যথেষ্ট। আর এই মুহূর্তে রাজ্যের যা পরিস্থিতি তাতে নির্বাচন কমিশন একটু বেশিই সতর্কতা অবলম্বন করছে। আনিস খান হত্যা থেকে শুরু করে বগটুই কাণ্ড, রাজ্য পুলিশের ওপর ক্ষোভ রয়েছে সাধারণ মানুষের। আর তাই আসন্ন নির্বাচনে তাদের ওপর ভরসা করছে না নির্বাচন কমিশনও। তাই এই দুই কেন্দ্রে ভোটের জন্য তারা পাঠাচ্ছে বিরাট বাহিনী। সূত্রের খবর, বালিগঞ্জ ও আসানসোলের উপনির্বাচনে অন্তত ১৩৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। সুষ্ঠুভাবে যাতে এই ভোট সম্পন্ন হয় তার জন্য সব রকমের চেষ্টা করছে নির্বাচন কমিশন।…
Read More