বিক্ষোভ শুরু চাকরির দাবি নিয়ে

বিক্ষোভ শুরু চাকরির দাবি নিয়ে

চাকরি নিয়োগ নিয়ে দুর্নীতির কারণে বারবার অভিযোগ উঠেছে সরকারের বিরুদ্ধে। নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগের কোনও শেষ নেই রাজ্যে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ নিয়ে ভুরিভুরি অভিযোগের প্রেক্ষিতেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। গ্রুপ-সি থেকে শুরু করে গ্রুপ ডি সবেতেই দুর্নীতির অভিযোগ। এমনকি আশা কর্মী, পুলিশ নিয়োগের ক্ষেত্রেও আছে বহু প্রশ্ন। এসবের মাঝে এবার পিএসসি ভবনের সামনে ধুন্ধুমার কাণ্ড। কেন নিয়োগ হচ্ছে না, সেই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখালেন অনেকে। এদিন রাজ্যের খাদ্য দফতরের শূন্যপদে নিয়োগকে কেন্দ্র করে বিক্ষোভ দেখানো হয় পাবলিক সার্ভিস কমিশন অফিসের সামনে। রাস্তায় শুয়ে পড়ে ক্ষোভ প্রকাশ করেন চাকরিপ্রার্থীরা, হয় পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি। সেখানেই বেশ কয়েক জন অসুস্থ হয়ে…
Read More
ধর্ষণ কাণ্ডে নতুন মোড়

ধর্ষণ কাণ্ডে নতুন মোড়

বারোদিনের লড়াই শেষ করে অবশেষে প্রাণ হারিয়েছে নির্যাতিতা। এবার হাঁসখালি ঘটনায় এল চাঞ্চল্যকর মোড়। মূল অভিযুক্ত ব্রজ গোয়ালার বাবা তথা তৃণমূল নেতা হিসেবে পরিচিত সমরেন্দু গোয়ালাকে গ্রেফতার করল সিবিআই। জিজ্ঞাসাবাদের জন্য সমরেন্দু এবং তার স্ত্রীকে তলব করে সিবিআই। ছেলের সামনে বসিয়েই তাদের জেরা করা হয়। পরে সমরেন্দুকে গ্রেফতার করা হয়েছে। আদালতে পেশ করা হবে সমরেন্দুকে। ঘটনার পর থেকে নদিয়ার বগুলায় গা ঢাকা দিয়েছিলেন সমরেন্দু। খবর পেয়ে সিবিআই আধিকারিকরা তাঁকে তলব করেন। এদিন বেশ কয়েকটি প্রশ্ন করা হয় তাদের সকলকে একসঙ্গে বসিয়ে। নির্যাতিতাকে ব্রজগোপাল নিজেই আমন্ত্রণ জানিয়েছিল কিনা, ঘটনার সময় সমরেন্দু এবং তাঁর স্ত্রী কোথায় ছিলেন, নির্যাতিতার দেহ দাহ করার সময়…
Read More
যুদ্ধ পরিস্থিতিতে রাজ্যে ফেরা পড়ুয়াদের জন্য বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রীর তরফে

যুদ্ধ পরিস্থিতিতে রাজ্যে ফেরা পড়ুয়াদের জন্য বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রীর তরফে

ধীরে ধীরে নাগালের বাইরে যাচ্ছে দীর্ঘ দু মাস ধরে চলতে থাকা যুদ্ধ পরিস্থিতি। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাংলায় যে সমস্ত পড়ুয়ারা ফিরে এসেছে তাঁদের ভবিষ্যৎ নিয়ে প্রথম থেকেই চিন্তা প্রকাশ করেছিল রাজ্য সরকার। এক্ষেত্রে একাধিকবার কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তোলা হয়েছে নবান্ন থেকে এবং দাবি করা হয়েছে যে, তারা এই পড়ুয়াদের জন্য কিছুই করছে না, কোনও পরিকল্পনাই নেই। নবান্ন থেকে আবারও এই একই কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি জানালেন, কেন্দ্রীয় সরকার দায়িত্বজ্ঞানহীন হলেও তারা হতে পারেন না। তাই ইউক্রেন ফেরত পড়ুয়াদের নিয়ে আজ বড় ঘোষণা করলেন তিনি। মমতা জানান, ইউক্রেন ফেরত বাংলার ছাত্র-ছাত্রীদের সঙ্গে তিনি দেখা করেছিলেন এবং তাঁদের ভবিষ্যৎ…
Read More
আরো এক খেতাব পেলো কলকাতা বিশ্ববিদ্যালয়

আরো এক খেতাব পেলো কলকাতা বিশ্ববিদ্যালয়

ফের একবার সেরার সেরা খেতাব পেলো কলকাতা বিশ্ববিদ্যালয় ৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ের মুকুটে ফের সাফল্যের পালক৷ 'টাইমস হায়ার এডুকেশন ইম্প্যাক্ট'-এর বিচারে দেশের সমস্ত কেন্দ্রীয় ও রাজ্য নিয়ন্ত্রিত শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান দখল করল কলকাতা বিশ্ববিদ্যালয়৷ ‘সার্বিক বৃদ্ধি ও উন্নয়ন’ বিভাগে পেল প্রথম স্থান৷ এই স্বীকৃতি মেলার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়, বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী, গবেষক এবং শিক্ষা কর্মীদের অভিনন্দন জানান৷ পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বৃদ্ধি ক্যাটাগরিতে সারা বিশ্বে ১৪ তম স্থান পেয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী দিনে বিভিন্ন ক্ষেত্র থেকে আর্থিক অনুদান পাওয়ার ক্ষেত্রে এই সাফল্য বিশ্ববিদ্যালয়কে সাহায্য করবে বলেই মনে করছে শিক্ষামহল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী…
Read More
আগামী সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস

আগামী সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস

এইমুহূর্তে প্রখর রৌদ্রতাপে পুরছে দক্ষিণবঙ্গ। বৈশাখ প্রায় চলে যাচ্ছে কিন্তু কালবৈশাখী আর এল না। একই সঙ্গে দক্ষিণবঙ্গে আর বৃষ্টির দেখাও নেই। লাগাতার কিছুদিন ধরে তাপপ্রবাহে অতিষ্ঠ হচ্ছে রাজ্যবাসীর একাংশ। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে তা কবে হবে কেউ বলতে পারছে না। আগেই হাওয়া অফিস জানিয়েছিল যে, আগামীকাল পর্যন্ত দক্ষিণের সবকটি জেলাতেই হাঁসফাঁস করা গরম থাকবে৷ আজ কিছুটা স্বস্তির বার্তা দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে। জানান হয়েছে, সপ্তাহের শেষের দিক থেকে শুরু হতে পারে বৃষ্টি! কিন্তু তার আগে পর্যন্ত একই রকমভাবে তাপপ্রবাহ চলবে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের সাত জেলায় তাপপ্রবাহ চলতে পারে এবং শুক্র, শনিবারেও বেশ কয়েকটি জেলা তাপের প্রদাহ…
Read More
আদালতের তরফে তলব করা হলো হলফনামা

আদালতের তরফে তলব করা হলো হলফনামা

সদ্দ্য মাত্রই তোলপাড় হয়েছিল বিধানসভা প্রাঙ্গন। এই ঘটে যাওয়া ঘটনা নিয়ে চলছে মামলা। বিধানসভায় গন্ডগোলের অভিযোগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ ৭ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সেই সাসপেনশন প্রত্যাহারের দাবিতে বিজেপি বিধায়করা মামলা করেন কলকাতা হাইকোর্টে। সেই মামলার প্রেক্ষিতেই বিধানসভার অধ্যক্ষের হলফনামা তলব করা হল। আগামী সোমবারের মধ্যে হলফনামা পেশ করার নির্দেশ দিয়েছে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ। এদিন আদালতে বিজেপির পক্ষের আইনজীবীকে প্রশ্ন করা হয়, তিনি কেন বিধানসভার স্পিকারের বিরুদ্ধে বিচারবিভাগের হস্তক্ষেপ চাইছেন। সেই প্রশ্নের উত্তরে বিজেপির আইনজীবী জানান, আইন মেনে সাসপেন্ড করা হয়নি। অন্যদিকে এই সাসপেনশনের ফলে যারা বিধায়কদের ভোট দিয়ে পাঠিয়েছে তাদের কথা কী…
Read More
পুরভোটের সত্যতা যাচাইয়ের নির্দেশ

পুরভোটের সত্যতা যাচাইয়ের নির্দেশ

শুরু হলো খতিয়ে দেখা। কাঁথি পুরভোটে ছাপ্পা ভোট হয়েছে কিনা খতিয়ে দেখার জন্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ ফরেনসিক পরীক্ষা করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিকে ১০ দিনের মধ্যে সমস্ত সিসিটিভি ফুটেজ দেওয়ার জন্য রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। ফুটেজ পাঠাবার আগে কোন ফুটেজ কোন বুথের তা মার্ক করে দিতে হবে কমিশনকে। বিজেপি নেতা সৌমেন্দু অধিকারীর দায়ের করা মামলার প্রেক্ষিতে মঙ্গলবার প্রধান বিচারপতির বেঞ্চ এর নির্দেশ, বড় মাত্রার বুথ দখল রেগিং হয়েছে কিনা দেখবে সিএফএসএল। সে ক্ষেত্রে প্রয়োজনে সিএফএল অন্য কোনো নিরপেক্ষ সংস্থা সাহায্য নিতে পারে। প্রধান…
Read More
এইমুহুর্তের মাওআতঙ্ক খতিয়ে দেখতে ঝাড়গ্রাম যাচ্ছেন মুখ্যমন্ত্রী

এইমুহুর্তের মাওআতঙ্ক খতিয়ে দেখতে ঝাড়গ্রাম যাচ্ছেন মুখ্যমন্ত্রী

বিগত বেশ কয়েকদিন ধরে রাজ্যে আবার বেড়েছে মাওআতঙ্ক। বিগত কদিনে বেশ কয়েকটি হুমকি চিঠিও পাওয়া গেছে। বাঁকুড়া ও ঝাড়গ্রামের বেশ কয়েকটি এলাকাতে নতুন করে মাওবাদী পোস্টার মিলেছে যা আতঙ্ক বাড়িয়েছে। যদিও রাজ্যের শাসক দল সেই দাবি মানতে রাজি নয়। স্থানীয় নেতা থেকে শুরু শীর্ষ নেতৃত্বের কথা অনুযায়ী, বিজেপি ত্রাস সৃষ্টি করতে চাইছে এইভাবে। কোথাও মাওবাদী নেই। কিন্তু সম্প্রতি আবার ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার জঙ্গলমহল এলাকায় মাওবাদী পোস্টার উদ্ধার হয়েছে। এতেই আরও হইচই। তাই সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে ঝাড়গ্রাম সফরে যাচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই খবর। কিছুদিন আগেই মাওবাদী হামলা হতে পারে বলে সতর্ক করা হয়েছিল। জঙ্গলমহলে হাই অ্যালারট জারি…
Read More
বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে নেওয়া হলো সিবিআইএর তরফে

বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে নেওয়া হলো সিবিআইএর তরফে

একবার নয় দুবার নয় পাঁচবার সিবিআইএর তলব এড়িয়ে গেছেন তিনি। আবারও একবার ঠিক তলবের আগেই একাধিক সমস্যা নিয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সিবিআই তলবে তিনি সাড়া দিতে পারেননি। এখন বাড়ি ফিরলেও জানা গিয়েছে যে তিনি অণ্ডকোষ ও মলদ্বারের সমস্যায় ভুগছেন। আপাতত এক মাস তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। যদিও সিবিআই জিজ্ঞাসাবাদ দিয়ে তিনি আগেই শর্ত দিয়েছিলেন। জানিয়েছিলেন, জিজ্ঞাসাবাদ করতে হলে সিবিআই আধিকারিকদের তাঁর বাড়িতে আসতে হবে। অথবা ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদ করতে হবে৷ কিন্তু সে ব্যাপারে এখনও পর্যন্ত কিছু না জানালেও সিবিআই তাঁর কিছু গুরুত্বপূর্ণ নথি জমা নিয়েছে। সূত্রের খবর, বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের…
Read More
অবশেষে বাড়ানো হলো গরমের ছুটির সময়সীমা

অবশেষে বাড়ানো হলো গরমের ছুটির সময়সীমা

দিন প্রতিদিন গরমের পারদ চড়ছে কলকাতায়৷ গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ৷ হাঁসফাঁস করা গরমে অস্থির পড়ুয়ারাও৷ পরিস্থিতি বিবেচনা করে আগামী ২ মে থেকে রাজ্যের স্কুলগুলোতে গ্রীষ্মের ছুটি ঘোষণা করল রাজ্য সরকার৷ নবান্ন সভাঘরে আয়োজিত প্রশাসনিক বৈঠক শিক্ষা সচিব মণীশ জৈনকে ছুটি ঘোষণা করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কত দিন ছুটি থাকবে তা এখনও নিশ্চিত নয়৷ পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি৷ প্রবল তাপদাহে ছাত্রছাত্রীদের যথাসম্ভব স্বস্তি দিতে সকালে স্কুলের সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে৷ গতকাল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিকাশ ভবনে জানিয়েছিলেন প্রয়োজনে গরমের ছুটি এগিয়ে আনা হতে পারে৷ এর পরেই আজ বুধবার শিক্ষা দফতরের কর্তা ও পুলিশকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী৷ প্রচণ্ড গরমের জন্য…
Read More
বাড়তে থাকা তেলের দাম কমানোর আর্জি মুখ্যমন্ত্রীর

বাড়তে থাকা তেলের দাম কমানোর আর্জি মুখ্যমন্ত্রীর

চলতে থাকা করোনা সংক্রমণের আবহে তেলের দাম আকাশ ছোঁয়া, যা বেড়েই চলছে দিনপ্রতিদিন। নাজেহাল হচ্ছে সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রসঙ্গ তোলায় ফের দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সম্মুখ সংঘাতে জড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশে আবারও লাগামছাড়া হারে বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ।  সেই প্রসঙ্গেই রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বৈঠকেই তিনি উত্থাপন করেন জ্বালানির মূল্যবৃদ্ধির প্রসঙ্গ। এদিন পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বলেন রাজ্য যদি তার শুল্কের পরিমান কমায় তাহলে জ্বালানি তেলের দাম কিছুটা কমবে। এক্ষেত্রে তিনি বিশেষভাবে বাংলা, কেরল এবং মহারাষ্ট্রের নাম উল্লেখ করে বলেন, যে এই তিন রাজ্য প্রধানমন্ত্রীর অনুরোধ উপেক্ষা করে জ্বালানির শুল্কের…
Read More
প্রায় কুড়িজনের কাছাকাছি আইইপিস’কে বদল করা হলো

প্রায় কুড়িজনের কাছাকাছি আইইপিস’কে বদল করা হলো

ফের একবার বেশ কিছু বদল করা হলো সরকারের তরফে। রাজ্য সরকার আরও এক দফায় বেশকিছু আইপিএস আধিকারিককে রদবদল করেছে। এই দফায় রাজ্যের পাঁচ জেলার এসপি'কে বদলি করা হয়েছে। মালদার নতুন এসপি হচ্ছেন প্রদীপ কুমার যাদব, বারুইপুর পুলিশ জেলার নতুন এসপি পুষ্পা, ডায়মন্ড হারবারে ধৃতিমান সরকার, রানাঘাট পুলিশ জেলায় অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বাঁকুড়ায় বৈভব তিওয়ারিকে নতুন পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে। সব মিলিয়ে এই দফায় কলকাতা এবং রাজ্য পুলিশের ১৭ জন আইপিএস'কে বদলি করা হয়েছে। কয়েক সপ্তাহ আগে হয়ে যাওয়া পুরভোটে বিপুল ভাবে জিতেছিল তৃণমূল কংগ্রেস। তবে তাহেরপুরে জিতেছিল বামফ্রন্ট। এই ফলের পরেই পুলিশ আধিকারিকদের মধ্যে একাধিক রদবদল করেছিল প্রশাসন। পুরভোটের…
Read More
প্রথম বছরেই খেলার অনুমতি পেলো অভিষেকের ক্লাব

প্রথম বছরেই খেলার অনুমতি পেলো অভিষেকের ক্লাব

রাজনীতির মঞ্চের পাশাপাশি খেলার মঞ্চেও পা রেখেছেন তিনি। বাংলা নববর্ষে আত্মপ্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফুটবল ক্লাব 'ডায়মন্ড হারবার এফ সি'। এই নতুন ক্লাব 'ডিএইচএফসি'র লোগো উদ্বোধন হয়ে গিয়েছে সেদিনই। অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্লাবের লোগো উন্মোচন করেই জানিয়েছিলেন যে, প্রথম বছরেই কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনে খেলবে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। সেই প্রেক্ষিতেই আইএফএ-র ছাড়পত্র পেয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নতুন ফুটবল দল। তবে শুধু প্রথম ডিভিশন নয়, আগামী দু’একবছরে মধ্যে প্রিমিয়ার ডিভিশন খেলা এবং পরবর্তী সময়ে আইএসএল খেলাও লক্ষ্য এই 'ডায়মন্ড হারবার এফ সি'র। অভিষেক মনে করেন, গ্রাম বাংলায় যা প্রতিভা রয়েছে তা দেখানোর সুযোগ কম আসে। সেই…
Read More
আচমকাই কেন্দ্রের বিরুদ্ধে কথা বললেন অর্জুন

আচমকাই কেন্দ্রের বিরুদ্ধে কথা বললেন অর্জুন

আচমকা বিপরীতমুখী হলো দলনেতা। কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক বিজেপি সাংসদ অর্জুন সিং। কাঁচা পাটের দাম নিয়ে সরব ব্যারাকপুরের সাংসদ৷ তাঁর নিশানায় জুট কমিশনার মলয়চন্দন চক্রবর্তী। রাজ্য সরকারের হয়ে ব্যাট ধরে তিনি বলেন, তৃণমূল সরকারের বিরুদ্ধে মিথ্যে বলা হচ্ছে৷ তাঁর অভিযোগ, চটশিল্পকে ধ্বংস করার চক্রান্ত চলছে৷ জুট কর্পোরেশনের দুর্নীতির কারণেই পাটশিল্প ধ্বংসের মুখে৷ তাঁর দাবি, এই ঘটনার তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হোক। অর্জুন বলেন, ১৩ ডিসেম্বর আমি ও লকেট জুট কর্পোরেশনের সঙ্গে বৈঠক করেছি৷ তাঁর দাবি, সরকারি বৈঠকের মিনিট কেন প্রকাশ করা হচ্ছে না? এর পর গতবছর ২৬ নভেম্বর এবং ৬ ডিসেম্বর জুট কমিশনের দু’টি বৈঠক হয়।…
Read More