বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রীর তরফে

বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রীর তরফে

এবার রাজ্যের সাধারণ মানুষের জন্য বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রীর। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠকে 'দুয়ারে সরকার' প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আরও নতুন দফতর যুক্ত হবে এই প্রকল্পে। আগে যা ছিল তার থেকে আরও ৬ টি বেশি দফতর যুক্ত হতে চলেছে। সব মিলিয়ে মোট ২৪ টি দফতর থাকবে এই 'দুয়ারে সরকার' প্রকল্পে। আগে ছিল ১৮টি দফতর। এ বার থেকে ২৪টি দফতরের কাজ হবে এই প্রকল্প থেকে। গত বছর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই 'দুয়ারে সরকার' প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্প থেকেই কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, স্বাস্থ্যসাথী, জাতিগত শংসাপত্র দান, শিক্ষাশ্রী, ১০০ দিনের কাজ…
Read More
নালিশ গেলো রাজ্যপালের বিরুদ্ধে

নালিশ গেলো রাজ্যপালের বিরুদ্ধে

রাজ্য সরকারের সাথে রাজ্যপালের দ্বন্ধ বরাবরের। এই মুহূর্তে সেই দ্বন্ধ পৌঁছেছে চরম পর্যায়ে। সংসদীয় গণতন্ত্রের স্বার্থে বাংলার রাজ্যপালকে অপসারণ করুন৷ বাজেট ভাষণ শেষে রাষ্ট্রপতির কাছে এমনই আর্জি করেছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। আসলে রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে আবার প্রত্যক্ষভাবে সরব হয়েছে বাংলার শাসক দল। সম্প্রতি রাজ্যের সঙ্গে তাঁর সংঘাত আরও চূড়ান্ত আকার ধারণ করেছে। সেই প্রেক্ষিতেই জাতীয় স্তরে রাজ্যপালের বিরুদ্ধে পদক্ষেপ নিতে উদ্যোগী তৃণমূল। সেই একই কারণে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তাঁর নামে 'নালিশ' জানালেন আরও এক তৃণমূল সাংসদ সৌগত রায়। কিন্তু তিনি ইঙ্গিতপূর্ণ উত্তর পেয়েছেন। লোকসভায় অধিবেশন মুলতুবি হওয়ার পর রাজ্যপাল জগদীপ ধনকড়কে সরাতে চেয়ে প্রধানমন্ত্রীকে অনুরোধ…
Read More
নতুন বাজেটের বিরুদ্ধে সুর চড়ালো সুজন

নতুন বাজেটের বিরুদ্ধে সুর চড়ালো সুজন

চলতি সপ্তাহেই অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের তরফে ঘোষিত হয়েছে বছরের নতুন বাজেট। কিন্তু নতুন বাজেট ঘোষনা থেকেই অখুশি অনেকেই। লোকসভাতে এক ঘণ্টা ৩১ মিনিটের মধ্যে এই অর্থবর্ষের বাজেট ভাষণ শেষ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বহু প্রশ্নের উত্তর নেই তাতে। অধরা বেশ কিছু প্রত্যাশিত বিষয়। এহেন বাজেট শেষ হওয়ার পরপরই তীব্র প্রতিক্রিয়া দিলেন বর্ষীয়ান সিপিএম নেতা সুজন চক্রবর্তী। বাজেট এর প্রতিক্রিয়ায় তিনি জানান, এই বাজেটে আদানি আম্বানি হাতকে শক্ত করতে চেয়েছে কেন্দ্রীয় সরকার। এয়ার ইন্ডিয়ার মতনই একের পর এক কেন্দ্রীয় সম্পত্তি গুলোকে বেসরকারিকরণ করে দেওয়া হচ্ছে। এলআইসি কি বিক্রি করার চিন্তা ভাবনা করছে কেন্দ্র সরকার। প্রকৃত অর্থে এই বাজেট ‘জনবিরোধী বাজেট’। বর্ষীয়ান…
Read More
বাড়ছে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে

বাড়ছে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে

বুধবার সারাদিন স্বাভাবিকের উপরে থাকবে পারদ। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় বৃষ্টি শুরু হবে। কুয়াশার দাপট থাকবে সকালের দিকে। সকালে সামান্য কুয়াশার প্রভাব দেখা যাবে। পরে আংশিক মেঘলা আকাশ থাকবে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭.৪ ডিগ্রি। দক্ষিনবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। রাতের তাপমাত্রা আরও বাড়বে। পশ্চিমের জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবংমুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় হালকা মাঝারি কুয়াশা দেখা যাবে। বেলা বাড়লে পরিস্থিতির উন্নতি হতে পারে। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্র ও শনিবার  উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলা জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা দুটোই বাড়বে। আগামী কয়েকদিনে…
Read More
সাড়া মিলছে মুখ্যমন্ত্রীর ঘোষণায়

সাড়া মিলছে মুখ্যমন্ত্রীর ঘোষণায়

পূর্বে কয়লা খনি নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী শুরু হলো আবেদন। ডেউচা-পাচামি কয়লা খনি নিয়ে প্রস্তাব দেওয়ার সময়েই রাজ্যের তরফে জমিদাতাদের উপযুক্ত ক্ষতিপূরণ এবং চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই নিয়েই ইতিমধ্যেই বড় ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ডেউচায় জমিদাতাদের পরিবারের এক জনকে সরকারি চাকরি দেওয়া হবে। আর মুখ্যমন্ত্রীর এই প্রস্তাবে সাড়া মিলতে শুরু করেছে। মনে করা হচ্ছে, এতদিন এই ইস্যুতে যে জটিলতা রয়েছে তা হয়তো ধীরে ধীরে কেটে যাবে। ডেউচা-পাচামিতে রাজ্য সরকারের প্রস্তাবের বিপক্ষে রয়েছে মোড়লদের একাংশ। তাদের তরফে স্পষ্ট ভাবে জানানো হয়েছে যে তারা এখানে কয়লা খনি চান না। বিজেপি ঘনিষ্ঠ আদিবাসী গাঁওতা নেতা সুনীল সরেনকে তৃণমূল…
Read More
রাজ্যে পুরসভা ভোট নিয়ে মামলা

রাজ্যে পুরসভা ভোট নিয়ে মামলা

করোনা সংক্রমণের আবহে রাজ্যে পুরসভা ভোট নিয়ে অভিযোগ উঠেছে বারংবার। রাজ্য নির্বাচন কমিশনের চেয়ারম্যাননের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উঠল। নির্বাচন পিছনো নিয়ে নির্দেশ মানেনি রাজ্য কমিশন, সেই প্রেক্ষিতেই আদালত অবমাননার অভিযোগ তোলা হয়েছে। করোনা ভাইরাস পরিস্থিতিতে চার পুরসভার নির্বাচন চার থেকে ছয় সপ্তাহ পিছনোর পরামর্শ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু সেই পরামর্শ মানা হয়নি বলেই দাবি করা হয়েছে। মামলাকারীর পক্ষ থেকে দাবি তোলা হয়েছে, আদালত কমিশনকে পরামর্শ দেয়, কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে পুরভোট চার থেকে ছয় সপ্তাহ পিছনো যায় কি না, তা বিবেচনা করতে হবে কমিশনকে। কিন্তু কমিশন সেই নির্দেশ না মেনে ভোট তিন সপ্তাহ পিছিয়েছে। এতেই আদালতের নির্দেশের অবমাননা…
Read More
অবশেষে শিক্ষা প্রতিষ্টান খুলছে আগামীকাল থেকে

অবশেষে শিক্ষা প্রতিষ্টান খুলছে আগামীকাল থেকে

বহু প্রতীক্ষার পর অবশেষে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। মন্ত্রিসভার বৈঠকের পর নবান্নে বৈঠক করে এদিন বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, স্কুল খুলছে ৩ ফেব্রুয়ারি থেকে। ক্লাস হবে অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল শুরু। এছাড়াও আজ তিনি জানান যে, ১ ফেব্রুয়ারী থেকে ১৫ ফেব্রুয়ারী পর্যন্ত নয়া বিধিনিষেধ জারি করা হচ্ছে যদিও তাতে বহুলাংশে ছাড় দেওয়ার কথা জানান তিনি। এদিন মমতা জানান, স্কুল-কলেজ অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৩ তারিখ থেকে খুলে যাবে রাজ্যে। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি এবং কলেজ, বিশ্ববিদ্যালয় চালু হয়ে যাবে এই দিন থেকেই বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি জানান, পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত…
Read More
শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে সোচ্চার হলেন রাজ্যের বিরোধী দল নেতা

শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে সোচ্চার হলেন রাজ্যের বিরোধী দল নেতা

রাজ্য জুড়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় চলছে তার বিরোধিতা। সম্প্রতিই স্কুল খোলার দাবি তুলে বিকাশ ভবন যাত্রা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পলরা। কিন্তু তাঁদের আটকে দেয় পুলিশ। এই নিয়ে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয় সল্টলেকে বিকাশ ভবনের সামনে। সেদিন তো শিক্ষা সচিবের সঙ্গে দেখা করতে পারেননি তিনি, তবে আপাতত পারবেন না। কারণ তাঁকে শিক্ষা দফতর স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, এখন এই বিষয়ে আলোচনা সম্ভব নয়। কিন্তু কেন, সেও ব্যাপারেও স্পষ্ট করা হয়েছে। শিক্ষা দফতরের তরফে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে জানান হয়েছে, বাংলার শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়টি এখন আদালতে বিচারাধীন। তাই এ বিষয়ে আলোচনা সম্ভব নয়। গত…
Read More
আবারো বিতর্কের মুখে তৃণমূল নেতা

আবারো বিতর্কের মুখে তৃণমূল নেতা

তিনি মানেই সবসময় বিতর্ক, এমনি দেখেছে রাজনৈতিক দল। এবার ফের একবার বিতর্কের মুখে পড়লেন তৃণমূল নেতা। তিনি অনেক সময়ই বিতর্কিত মন্তব্য করেছেন যা রাজ্য রাজনীতির উত্তাপ বৃদ্ধি করেছে। বিধানসভা ভোটের সময় হোক, কিংবা উপনির্বাচন, তৃণমূল নেতা উদয়ন গুহ বিতর্কের কেন্দ্রবিন্দুতেই থাকেন। এবারেও পুরভোটের আগে এমন কথা বললেন তিনি যে খোদ তৃণমূল নেতারাই সেই কথা শুনে চটেছেন। তাদের বক্তব্য, উদয়ন এই ধরণের মন্তব্য করে সরকারের প্রকল্পকেই হেয় করেছেন। কিন্তু ঠিক কী বলেছেন উদয়ন গুহ? কিছুদিন পরেই পুরভোট, তাই দিনহাটার বিভিন্ন ওয়ার্ডে কর্মিসভা করছেন উদয়ন গুহ। কোনও এক কর্মিসভা থেকেই তিনি মন্তব্য করেন যে, অনেকে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা নিচ্ছেন, মিটিং-মিছিল…
Read More
ঘোষিত হলো পুরোভোটের সময়সীমা

ঘোষিত হলো পুরোভোটের সময়সীমা

অবশেষে প্রতীক্ষার অবসান হলো। বাড়তে থাকা করোনা আবহেই বহু টালবাহানার পর অবশেষে ঘোষিত হলো বাকি পুরভোটের দিনক্ষণ। আগামী মাসেই ১০৮ টি পুরসভার নির্বাচন হতে চলেছে বলে রাজ্য নির্বাচন সূত্রে খবর। ভোটের দিনক্ষণ পিছোচ্ছে না বলেই স্পষ্ট করা হয়েছে। অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি এই পুরভোট হতে চলেছে এমনটাই খবর। এই নিয়ে আগামী ৩ তারিখ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে কমিশন বলে সম্ভাবনা তৈরি হয়েছে। রাজ্য বিজেপি এই ভোট পিছতে আবেদন জানিয়েছিল। কিন্তু রাজ্য নির্বাচন কমিশন সেই আবেদন খারিজ করে দিয়েছে। বিজেপির তরফ থেকে যুক্তি দেওয়া হয়েছিল যে, রাজ্যের একাধিক জেলায় করোনা পরিস্থিতি এখনও ঠিক নেই। সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে। তাই পুরভোট যেন পিছিয়ে দেওয়া…
Read More
দ্বন্ধ পৌছলো শিখরে, রাজ্যপালকে ব্লক করলেন মুখ্যমন্ত্রী

দ্বন্ধ পৌছলো শিখরে, রাজ্যপালকে ব্লক করলেন মুখ্যমন্ত্রী

দ্বন্দ্ব লেগেই আছে রাজ্য সরকার ও রাজ্যপালের মাঝে। রাজ্যপাল জগদীপ ধনকড়কে টুইটারে 'ব্লক' করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সাংবাদিক বৈঠক করে তিনি নিজেই জানিয়েছেন এই কথা। কেন 'ব্লক' করেছেন তাও স্পষ্ট করেছেন তিনি। অল্প সময়ের মধ্যেই আবার টুইট করে এই ইস্যুতে মুখ খুলেছেন স্বয়ং রাজ্যপাল জগদীপ ধনকড়। এই নিয়ে এখন উত্তাল রাজ্য রাজনীতি। তবে হঠাৎ রাজ্যপালকে কেন 'ব্লক' করলেন মমতা, তার 'আসল' উত্তর দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল ইস্যুতে মুখ খুলে বিজেপি রাজ্য সভাপতি বলেছেন যে, রাজ্যপাল সংবিধানের বাইরে গিয়ে কিছুই করেননি। করেছেন বলে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলতে পারেননি। রাজ্যপালকে সম্পূর্ণ সমর্থন করে সুকান্ত…
Read More
বেশ কিছুটা শিথিল হলো রাজ্যের বিধিনিষেধ

বেশ কিছুটা শিথিল হলো রাজ্যের বিধিনিষেধ

বাড়তে থাকা করোনা সংক্রমণের সংখ্যক রোধ করতে রাজ্যে চালু হয়েছিল বেশ কিছু বিধিনিষেধ৷ যার সুফল কিছুটা হলেও মিলছে৷ আজ আবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। তবে মৃত্যু নিয়ে একটা চিন্তা রয়েই গিয়েছে। তবে কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। রাজ্যের আজ পজিটিভিটি রেট কিঞ্চিত কমে হল ৫.৪৯ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৭.৬৮ শতাংশ। এদিকে, মঙ্গলবার থেকে ৭৫ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন, মেট্রো। এমনটাই ঘোষণা করেছে নবান্ন। এতদিন রাজ্যে ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন এবং মেট্রো চলাচল করত। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত…
Read More
তৎপরতার সাথে শুরু হয়েছে পুরসভা ভোটের তোড়জোড়

তৎপরতার সাথে শুরু হয়েছে পুরসভা ভোটের তোড়জোড়

এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি পুরসভা ভোটের সময়সীমা। তবে পৌরভোটের দিনক্ষন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও ময়দানে নেমে পড়েছে যুযুধান রাজনৈতিক দল গুলি। ডান বাম সব পক্ষই এখন প্রচারের প্রথম পর্বে একে অপরকে টেক্কা দিতে চাইছে। বাঁকুড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এখন তৃণমূল-বিজেপি থেকে সিপিআইএম প্রতিটি যুযুধান রাজনৈতিক দলই দেওয়াল দখল থেকে বাড়ি বাড়ি প্রচারের কাজ শুরু করে দিয়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচন থেকে ২০২১ সালের বিধানসভা নির্বাচন, সবেতেই ২৪ টি ওয়ার্ডের বাঁকুড়া পৌরসভার অধিকাংশটিতেই পিছিয়ে শাসক তৃণমূল। ফলে এবার বাঁকুড়া পৌরসভা দখলে আত্মবিশ্বাসী বিজেপি। অন্যদিকে তৃণমূলও নিজেদের ভুল ত্রুটি শুধরে ফের পৌরসভা দখলের লক্ষ্যে এগিয়ে চলেছে। পিছিয়ে নেই সিপিআইএম তথা…
Read More
আগামী মাসে ফের একবার শীতের সাথে দেখা দিতে পারে বৃষ্টি

আগামী মাসে ফের একবার শীতের সাথে দেখা দিতে পারে বৃষ্টি

গত বছর শীতের দেখা না পেলেও, চলতি বছরের মাঝ বরাবর জাঁকিয়ে বসেছিলো শীত৷ ইংরেজি বছরের প্রথম মাস প্রায় শেষ৷ ফেব্রুয়ারির আগে বঙ্গে বেশ জাঁকিয়ে বসেছে শীত৷ পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই হু হু করে ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া৷ সপ্তাহান্তে শুরু হয়েছে শীতের ঝোড়ো ইনিংস৷ কিন্তু এই সুখ সাময়িক৷ সরস্বতী পুজোয় ফের বৃষ্টির আশঙ্কা৷ এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস৷  পশ্চিমী ঝঞ্ঝার কাঁটা সরতেই আকাশে ঝলমল করে উঠেছে রোদ৷ কাঁপুনি ধরেছে বঙ্গে৷ কলকাতা ও সংলগ্ন এলাকায় ভোরের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়তেই পরিষ্কার হচ্ছে আকাশ৷ কিন্তু আবহাওয়া দফতর জানাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা আর তামিলনাড়ুতে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জোড়া ফলায় গাঙ্গেয় বঙ্গে ঢুকতে শুরু করবে প্রচুর পরিমাণে…
Read More