09
Mar
"আন্তর্জাতিক নারী দিবস" উপলক্ষ্যে ৮ মার্চ "ইণ্ডিয়ান সায়েন্স কংগ্ৰেস অ্যাসোসিয়েশন" কলকাতা চ্যাপ্টার এবং কল্যাণী মহাবিদ্যালয়, কল্যাণী, নদীয়ার যৌথ উদ্যোগে কল্যাণী মহাবিদ্যালয়ে একদিন ব্যাপী এক মনোজ্ঞ বিজ্ঞান আলোচনাচক্র অনুষ্ঠিত হল। উদ্বোধন সঙ্গীত এবং দীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। স্বাগত ভাষণ দেন কল্যাণী মহাবিদ্যালয়ের অধ্যক্ষা ড. রুণু দাস এবং ইণ্ডিয়ান সায়েন্স কংগ্ৰেস অ্যাসোসিয়েশন, কলকাতা চ্যাপ্টারের আহ্বায়ক প্রফেসর মনোজ চক্রবর্তী। উদ্বোধনী ভাষণ দেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য এবং জাতীয় বিজ্ঞান কংগ্ৰেসের চিকিৎসা বিজ্ঞান শাখার বর্তমান সভাপতি প্রফেসর গৌতম পাল। প্রফেসর পাল তাঁর মনোজ্ঞ ভাষণে আমাদের দেশের বিশিষ্ট বিদূষী সমাজ বিজ্ঞানী, বিজ্ঞানী, রাজনীতিবিদদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি উল্লেখ করেন…
