04
Sep
আর.জি কর কাণ্ডে উত্তাল সারা দেশ, এই ঘটনার প্রতিবাদ ছড়িয়ে পড়েছে বিদেশের মাটিতেও। অভিযুক্তদের 'ফাঁসি'র দাবিও যখন জোরালো হচ্ছে, তখন কিশোরী হেতাল পারেখ ধর্ষণ মামলা নতুন করে চালুর দাবিতে সরব হয়েছেন বাঁকুড়ার ছাতনা এলাকার মানুষের একাংশ।প্রসঙ্গত, ১৯৯০ সালের ৫ মার্চ ১৪ বছর বয়সী স্কুল ছাত্রী হেতাল পারেখকে ধর্ষণ ও খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় রাজ্য রাজনীতিতে। পরে ওই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দীর্ঘ ১৪ বছর কারাবাসের পর ২০০৪ সালের ১৪ অগাস্ট ফাঁসি হয় ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের। ঘটনাচক্রে ধনঞ্জয়ের বাড়ি ছাতনার কুলডিহি গ্রামে। ধনঞ্জয়ের চট্টোপাধ্যায়ের স্ত্রী বর্তমানে শ্বশুর বাড়ি কুলুডিহি গ্রামে থাকেননা। প্রকাশ্যে সেভাবে তাকে আর দেখাও যায়না বলে খবর। ধনঞ্জয়ের পরিবারের…
